07/02/2023
পঞ্চগড় বাংলাদেশের সর্বউত্তরের একটি শহর। শহরটি উত্তরবঙ্গের রংপুর বিভাগে অবস্থিত পঞ্চগড় জেলার জেলা শহর। প্রশাসনিকভাবে শহরটি পঞ্চগড় জেলা এবং পঞ্চগড় সদর উপজেলার সদর দফতর। করতোয়া নদীর পাশে অবস্থিত এ শহরটি হিমালয় এতই কাছাকাছি অবস্থিত যে মাঝেমাঝে এ শহরে দাঁড়িয়েই দেখা যায় হিমালয় পর্বত।
যা যা দেখতে পাবেন
মহারাজার দিঘী
পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে তেঁতুলিয়াগামী বাসযোগে বোর্ড অফিস নামক স্থান হয়ে রিক্সা/ভ্যান যোগে পূর্বদিকে ০৫ কিলোমিটার।
ভিতরগড় দুর্গনগরী
পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে তেঁতুলিয়াগামী বাসযোগে বোর্ড অফিস নামক স্থান হয়ে রিক্সা/ভ্যান যোগে পূর্বদিকে ০৫ কিলোমিটার।
বাংলাবান্ধা জিরো পয়েন্ট
ঢাকা থেকে পঞ্চগড়গামী পরিবহনে পঞ্চগড় এসে পঞ্চগড় থেকে লোকার বাস, প্রাইভেট বা মাইক্রো ভাড়া করে ৫৫ কি. মি. দুরত্ব অতিক্রম করে বাংলাবান্ধা যাবার পর এই জিরো পয়েন্টটি দর্শন করা যাবে।
ভিতরগড়
পঞ্চগড় সদর উপজেলা হতে ১৫ কি.মি অতিক্রম করার পর ১ নং অমরখানা ইউনিয়নে এই ভিতরগড় এর অবস্থান। ভারতের সীমান্ত সংলগ্ন এই ভিতরগড়।
মিরগড়
পঞ্চগড় সদর উপজেলা হতে ৫ কি. মি. দক্ষিণে ধাক্কামারা ইউনিয়নে অবস্থিত।
পঞ্চগড় এর এশিয়ান হাইওয়ে
পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ৫৫ কি.মি. এশিয়ান হাইওয়ে নান্দনিক সৌন্দর্য়ে ভরা।
রকস মিউজিয়াম
পঞ্চগড় সদর উপজেলার মহিলা কলেজ সংলগ্ন।
গোলকধাম মন্দির
গোলকধাম মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে অবস্থিত। মন্দিরটি ১৮৪৬ সালে নির্মিত হয়। দেবীগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ১২ কিঃ মিঃ হতে উত্তর পশ্চিমে মন্দিরটি অবস্থিত।
তেঁতুলিয়া ডাক-বাংলো
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে অবস্থিত। পঞ্চগড় সদর উপজেলা হতে ৫৫ কি.মি. সড়কপথে তেঁতুলিয়া সদর উপজেলার মহানন্দা নদীর পাড় ঘেষে এই ডাকবাংলো অবস্থিত।
১২ মহারাজার দিঘী পঞ্চগড় শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নে অবস্থিত।
বারো আউলিয়ার মাজার,
আটোয়ারী, পঞ্চগড় পঞ্চগড় বাস/ ট্রেন স্টেশন থেকে বাস যোগে মির্জাপুর ইউনিয়ন অবস্থিত বারো আউলিয়ার মাজারে যাওয়া যাবে।