ভ্রমন বাংলাদেশ ।

  • Home
  • ভ্রমন বাংলাদেশ ।

ভ্রমন বাংলাদেশ । “One of the great things about travel is that you find out how many good, kind people there are.?

01/01/2023

2022 in 6 Minutes


মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদঃ----------------------------------------------------------সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তার...
27/12/2022

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদঃ
----------------------------------------------------------

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তারিখে ঢাকায় মেট্রোরেল চালু হইয়া যাইবো ইনশাআল্লাহ। তাই নির্ঝঞ্জাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জাইনা লন সবাইঃ

১। এই ট্রেনের টিকেট পাতলা কাগজের হইবোনা, প্লাস্টিক কার্ড। একবার কিন্না খালি টাকা রিচার্জ করবেন, ব্যাস আর টিকেট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না, তারা প্রতিবার স্টেশনে ঢুকার সময় মেশিন/কাউন্টার থিকা টিকেট কাইটা ট্রেনে উঠতারবো।

২। টিকেট ছাড়া ট্রেনে উঠার চিন্তা ভুলেও কইরেন না। ট্রেনে উঠনের বহুত আগে ইস্টিশনে ঢুকার মুখেই কার্ড চার্জ কইরা ভিত্রে ঢুকতে হইবো। কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকেটে ঘুরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকেট কাইটা বেশি দূরে যাইয়াও শান্তি নাই, অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হওনের গেইট খুলবোনা। ব্যারাছ্যারা অবস্থা!!!

৩। ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের তৈরি না। তাই ব্লেড দিয়া কাটা যাইবোনা। কাটাকুটির অভ্যাস যাগো আছে তারা আপাতত হতাশ হইবো। আর যারা কাটা রেক্সিনের ফাক দিয়া টাইনা টাইনা ফোম ছিড়তো, তারা অগত্যা মাথার কেশ ছিড়তারেন। এই খায়েশও পুরণ না কইরাই ইহকাল ত্যাগ করতে হইবো!

৪। কিছু আদম সন্তান আছে ট্রেন দেখলেই যাগো ঢিল মারনের লাইগা হাত নিশপিশ করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপ্রে ঢিল মারা যাইবো? আর ট্রেনটা চলবো শহরের মধ্যে দিয়া। ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু মাইর একটাও মাটিত পরবো না।

৫। এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

৬। জার্নি বাই ট্রেন করনের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকের হবি। এইখানেও হতাশার খবর। ট্রেনে বাদাম ওয়ালাই নাই, বাদাম খাইবেন কইত্তে? টিকেট কাইট্টা ট্রেনে উইঠা বাদাম বেইচা পোষান যাইবো?
৭| যাগোর হিজরা দেখলে কোমরে দুলনি মারে তারা রীতিমতো হতাশ হবেন! করণ চামেলী, কামেলী,মৌসুমীরা এই ট্রেনের ভিত্তর তুড়ি মেরে ১০ ট্যাহা নিতে পারবো না।

৮। অনেক বান্দা আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না, তাগো লাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপ্রে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের লগে লাইগা আলুপোড়া হইয়া যাইবেন।

অতএব, সাধু সাবধান!!!

কালেক্টেড পোস্ট।।

ঘুরে আসুন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা।বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। বিখ্...
20/12/2022

ঘুরে আসুন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা।

বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। বিখ্যাত এই চিত্রশিল্পীর উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ এখানে সংরক্ষিত আছে। এই আর্ট গ্যালারীটি ব্রক্ষপুত্র নদের তীরে সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন বাড়িতে অবস্থিত। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন এলাকায় বাঁধ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কটিতে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, চরকি এবং বেশকিছু খাবারের দোকান।

কিভাবে যাবেন: ঢাকা থেকে ময়মনসিংহে বাসে যেতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগে। ঢাকার মহাখালী থেকে এনা, সৌখিন বাস সার্ভিস সহ আরো বেশকিছু বাস ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল করে। নন-এসি বাসে ভাড়া ৩০০-৩৫০ টাকা।

এছাড়াও ঢাকা থেকে প্রতিদিন আন্তঃনগর এবং মেইল ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে য়ায়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এবং বাস স্টপ থেকে রিকশা যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে যাওয়া যায়।

ঘুরে আসুন সমুদ্রের ঢেউ দেখতে পারকি চরচট্টগ্রাম শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে পারকি সমুদ্রসৈকত। দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্...
19/12/2022

ঘুরে আসুন সমুদ্রের ঢেউ দেখতে পারকি চর

চট্টগ্রাম শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে পারকি সমুদ্রসৈকত। দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত ১৩ কিলোমিটার দীর্ঘ এ সৈকত। চট্টগ্রাম নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পারকি চর। আমরাও আনন্দের সঙ্গে যাচ্ছি এই চরে। সময়টা ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি। চট্টগ্রাম শহরের টাইগার পাস থেকে যেতে সময় লাগে ১ ঘণ্টা। তবে রাস্তায় কিছুটা জ্যাম ছিল। তাই আমাদের বাড়তি কিছু সময় লেগেছিল।

এটি মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্রসৈকত এবং পূর্ব-দক্ষিণ তীরে পারকি সমুদ্রসৈকত। চট্টগ্রাম সার কারখানা ও কাফকো যাওয়ার পথ ধরে এই সৈকতে যেতে হয়। এটি একটি উপকূলীয় সমুদ্রসৈকত। বর্তমানে পর্যটকদের কাছে পারকি সৈকত বেশ জনপ্রিয় হচ্ছে। যার কারণে আমাদেরও প্রাণ টানছিল যেতে। সেই টানেই আমরা পৌঁছলাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থানে।

পারকি সমুদ্রসৈকতে যাওয়ার পথে দেখা মেলে অন্যরকম এক দৃশ্য। আঁকা-বাঁকা পথ ধরে ছোট ছোট পাহাড়, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কাফকোর দৃশ্যও পর্যটকদের প্রাণ জুড়াবে। বীচে ঢোকার পথে সরু রাস্তার দু’পাশে সারি সারি গাছ, সবুজ প্রান্তর আর মাছের ঘের দেখা যায়। বীচে কক্সবাজার সমুদ্রসৈকতের মতো অসংখ্য ঝাউ গাছ আর ঝাউ বনও রয়েছে। যা দেখে সত্যি মনে হচ্ছে, আমরা কক্সবাজারেই আছি।

পৌঁছেই প্রথমে আমরা ফুটবল নিয়ে খেলতে নামলাম বীচে। সাগরের পাড়ে ফুটবল খেলার কী আনন্দ, সেটা নিশ্চয়ই সবার অজানা নয়। ফুটবল খেলে নামলাম সমুদের তীরে। যেখানে অসংখ্য পর্যটক আনন্দে মেতে উঠেছে। আমরাও তাদের সাথে আনন্দ ভাগভাগি করতে নেমেছি সমুদ্রে। ঢেউ আর বন্ধুদের দুষ্টুমি এক অন্যরকম আনন্দের স্বর্গে নিয়ে গেছে আমাদের। এরপর গোসল করে সবাই একটি স্থানীয় হোটেলে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। ডাল, মাংস আর সবজি দিয়ে দুপুরের খাবার খেলাম।

এরপর সবাই বীচের পাশে ঝাউ বাগান ঘুরছি। এখানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী বেড়াতে এসেছে। শিক্ষা সফরের জন্য এটি একটি আদর্শ জায়গা। তাদের বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে। সেসব দেখছি। সমুদ্রের পাশে গিয়ে অনেকেই সূর্যাস্ত দেখবে বলে দাঁড়িয়ে আছে। অনেকেই পানির মধ্যে হাঁটছে। আমার কিছু বন্ধু আবার মোটরসাইকেলেও চড়ছে। পর্যটকদের চড়ার জন্য এসব গাড়ি নিয়ে অনেকেই বসে থাকে। সন্ধ্যা ঘনিয়ে এলে সবাই গাড়িতে উঠে গেলাম।

মন চাইছে থেকে যেতে। তবে সেটা তো আর সম্ভব নয়। তাই ফিরে যেতে হচ্ছে। সবাই টাইগার পাসে এসে নামলাম সন্ধ্যা ৭ টায়। এরপর নাস্তা করে বিদায় নিলাম। অন্য কোনদিন অন্য কোনখানে আবারও আমরা বেড়াতে যাবো।

কীভাবে যাবেন: চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে বাস বা টেম্পুতে শাহ আমানত সেতু বা কর্ণফুলি সেতু। সেখান থেকে আনোয়ারার বটতলী মোহছেন আউলিয়ার মাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে উঠবেন। আপনি অবশ্যই বটতলীর বাসে উঠবেন। হেল্পারকে বলবেন ‘সেন্টার’ নামক জায়গায় নামিয়ে দিতে। সেন্টারে নেমে সিএনজি বা রিকশা যোগে যেতে পারেন পারকি সৈকত। এ ছাড়া চট্টগ্রামের যেকোনো জায়গা থেকে রিজার্ভ সিএনজি নিয়ে পারকি যেতে পারবেন। এ ছাড়া বাস বা মাইক্রোবাস ভাড়া করেও যেতে পারবেন।

থাকবেন কোথায়: এখানে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠছে মোটেল ও রিসোর্ট। পারকিতে রাত কাটাতে চাইলে স্থানীয় রিসোর্টে উঠতে পারেন। তবে পছন্দ না হলে চট্টগ্রাম শহরে রাত যাপন করতে পারেন। শহরে বেশ কিছু নান্দনিক হোটেল এবং মোটেল আছে।

খাবেন কোথায়: এখানে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে। স্থানীয় ছোট হোটেল ছাড়াও আছে জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্ট। চাইলে যাওয়ার আগেই রেস্টুরেন্ট খাবার বুক দিতে পারেন। এ ছাড়া পিকনিক বা শিক্ষা সফরে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে।

ঘুরে আসুন বাংলাদেশের ‘কাশ্মির’'নীলাদ্রি'-নীল রঙে রূপায়িত এক জায়গার নাম। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। দেখে মনে হয়, স্...
18/12/2022

ঘুরে আসুন বাংলাদেশের ‘কাশ্মির’

'নীলাদ্রি'-নীল রঙে রূপায়িত এক জায়গার নাম। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। দেখে মনে হয়, স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা যেন বাংলাদেশের মাঝে এক টুকরো ‌'কাশ্মীর'! মার্চ-এপ্রিল জায়গাটি সাজে অন্যরকম সাজে। অনেকের মতে, এটিই নীলাদ্রি ভ্রমণের সেরা সময়।
অনেকেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরতে যান। কিন্তু এর আশেপাশেই বেশ কয়েকটি সুন্দর ও নয়নাভিরাম জায়গা আছে, যা যে কারো মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে! এমনই একটি জায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইমস্টোন লেক। পর্যটকরা একে নীলাদ্রি লেক বলেই জানে। এর নামটা যেমন সুন্দর রূপটাও তেমনি মোহনীয়।

সুনামগঞ্জের তাহিরপুরের এই লেকটি গত ৩ বছরে খুব জনপ্রিয় হয়ে ওঠে। লেকটি পড়েছে বাংলাদেশে আর লেক পাড়ের পাহাড় পড়েছে ভারতে। লেকের আশপাশে অসংখ্য ছোট ছোট টিলা। আরেকটু এপাশে এলেই বিস্তৃত টাঙ্গুয়ার হাওড়। ঘাসে ঢাকা সবুজ টিলা, লেকের টলটলে পানি, ওপারে নীলচে পাহাড় সব মিলিয়ে এক নজরেই মন বলে ওঠে 'অসাধারণ'! স্বর্গীয় শান্তির বাস এই লেকে। ভ্রমণকারীরা ছবি দেখে হন্যে হয়ে ছুটে আসেন এখানে, ক্যাম্পিং করেন কখনো জ্যোৎস্না রাতে, কখনো বা তারা ভরা আকাশের নিচে।

মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর যোদ্ধা বীর বিক্রম খেতাব প্রাপ্ত সিরাজুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। নামটি তাহিরপুর এলাকাবাসীর দেয়া। মুক্তিযুদ্ধে এই অঞ্চলের অবদানের স্বীকৃতি এই নামকরণ। কিন্তু কোনো সাইনবোর্ড না থাকায় বা সেভাবে প্রচার না হওয়ায় পর্যটকরা ‘নীলাদ্রি’ নামে নামকরণ করে! এ নামটি বেশ জনপ্রিয়তা পায় ভ্রমণকারীদের মাঝে। এতে ঢাকা পড়ে যায় লেকের আসল নাম। যদিও তাহিরপুরবাসীদের কাছে এটি শহীদ সিরাজ লেকই, তারা ভুলে যাননি ইতিহাসকে।

টেকের হাটে যাওয়ার পথটা বেশ সুন্দর। টেকেরহাট যাওয়ার পথে চারিদিকের মুগ্ধতায় বিমোহিত হয়ে সময় কোন দিকে দ্রুত চলে যাচ্ছিল আমরা যেন তা ভুলেই গেলাম। এক সময় টেকেরহাটে নৌকা এসে ভিড়লো, বিকেল হয়ে যাচ্ছে বিধায় মাঝি একটু কম সময়ে সবকিছু ঘুরে দেখার পরামর্শ দিলেন। মাঝির পরামর্শ শুনলাম মাত্র, কার্যক্ষেত্রে তা মানা গেলো না! নীলাদ্রির রূপ দেখার জন্য হাঁটা শুরু করি, সৌন্দর্যের মুগ্ধতার সঙ্গে হাঁটার গতিও বেড়ে গেলো। কিছুদূর এগিয়ে দেখি, মোটরসাইকেলে ঘুরে দেখার সুন্দর ব্যবস্থা। মোটরসাইকেলে ঘুরে ঘুরে অনেক মজার দৃশ্য দেখা গেলো, যা কখনো ভোলা যাবে না।

নীলাদ্রির প্রাকৃতিক অপরূপ দৃশ্যের সমাহার দেখতে দেখতে বাংলাদেশের প্রান্তসীমায় পৌঁছে যাবেন একসময়। দেখা মিলবে বাংলাদেশ-ভারত সীমান্তে দু’দেশের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ও বিএসএফের জোয়ানদের। কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর আবার টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে নৌকায় উঠতে পারেন। নৌকাগুলোর ভেতরে বিছানা-বালিশসহ বলতে গেলে বিশ্রাম নেয়ার মতো আরামদায়ক সুন্দর ব্যবস্থা থাকে।

সুনামগঞ্জ থেকে নতুন ব্রীজ পার হয়ে মোটর সাইকেল নিয়ে যেতে হবে নীলাদ্রি। চাইলে টেকেরঘাট পর্যন্ত সরাসরি মোটর সাইকেল রিজার্ভ নিতে পারেন। ঘুরে আসুন বাংলাদেশের ‘কাশ্মির’।

ঘুরে আসুন বোটানিক্যাল গার্ডেনজাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গব...
16/12/2022

ঘুরে আসুন বোটানিক্যাল গার্ডেন
জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে ঢাকা চিড়িয়াখানার পাশে অবস্থিত। ১৯৬১ সালে প্রায় ২০৮ একর (৮৪ হেক্টর) জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলধা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতিবছর প্রায় ১৫ লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন।

জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে ১১৭টি গোত্রভুক্ত ৯৫২ প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে ২৫৬টি প্রজাতির ৩৫ হাজার বৃক্ষ, ৩১০ প্রজাতির ১০ হাজার গুল্ম , ৩৭৮ প্রজাতির ১২ হাজার বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ। ২০৮ একর উদ্যানটি মোট ৫৭টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট ৭টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন ১১ একর। একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক। আরও রয়েছে শাপলা পুকুর ও গোলাকৃতির পদ্মপুকুর। শাপলা পুকুরে বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। একসময় শীতকালে বড় জলাশয়গুলোতে হাঁসজাতীয় পরিযায়ী পাখিরা আসত। এখন আর আসে না। জাতীয় উদ্যানের ১.৫ একর জুড়ে রয়েছে মৌসুমি ফুলের বাগান। সালভিয়া, মর্নিংগ্লোরি, মেরিগোল্ড, ডালিয়াসহ প্রায় ৫২ জাতের বিদেশি মৌসুমি ফুলের চাষ করা হয় এ বাগানে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকাবাঁকা কৃত্রিম লেক। ১৯৮০ সালে প্রায় ৩.৫ একর জায়গার উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দু’টি পৃথক বাগানে প্রায় ২০০ প্রজাতির গোলাপ সংগ্রহে রয়েছে। একটি গোলাপ বাগানের মাঝে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয়ে সংরক্ষিত রয়েছে ব্রাজিলেরআমাজন লিলি। ১৯৮০-৮১ সালে নির্মান করা হয় উদ্যানের দেবদারু-ইউক্যালিপ্টাস বাগান। ইউক্যালিপ্টাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। ১৬ প্রজাতির ইউক্যালিপ্টাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় ২২ প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালমেঘ, তুলসী, আতমোরা, শতমূলী, পুনর্নভা, থানকুনি, আদা, বোতল ব্রাশ, তেলাকুচা, কুমারি লতা, বাসক, বচসহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ।

উদ্যানের ক্যাকটাস গ্রিন হাউজে ৮০ প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংরক্ষিত রয়েছে। গ্রিন হাউজটি ১৯৯৪ সালে নির্মিত হয়। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ডম্যান, ফিসহুক ক্যাকটাস, ম্যামিলারিয়া, ক্ষেপালিয়া, মেলো ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল, সিরিয়াম হেক্সোজেনাস, র‌্যাট টেইল, আপাংসিয়া সিডাম, হাওয়ার্থিয়া, পিকটোরিয়া ইত্যাদি। বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা হয়েছে। অর্কিড গ্রিন হাউজে দেশি-বিদেশি প্রায় ৮৫ প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউজে ছায়াতরু সংরক্ষণ করা হয়েছে। প্রায় ১০০ প্রজাতির ছায়াতরু রয়েছে এ হাউজে।

উদ্ভিদ উদ্যানে বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে ১৯৭৩ সালে আন্তর্জাতিক এলাকা নামে একটি শাখা সৃষ্টি করা হয়। এই শাখায় রয়েছে অস্ট্রেলিয়ার সিলভার ওক,জ্যাকারান্ডা ও ট্যাবে বুইয়া, জাপানের কর্পূর, মালয়েশিয়ার ওয়েল পাম, থাইল্যান্ডের রামবুতাম।

উদ্ভিদ উদ্যানের প্রায় ৫ একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে। এ নার্সারিতে ফুল, ফল, লতা, গুল্ম ইত্যাদি উদ্ভিদের চারা চাষ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে চারা কেনা যায়।

উদ্যানের অন্যসব সংগ্রহের মধ্যে রয়েছে অশোক, বাওবাব, তসবিহ গাছ, ফার্ন কড়ই, তুন, কেশিয়া নড়ুসা, চেরি গাছ, মহুয়া, কৃষ্ণচূড়া, কামিনী, নাগেশ্বর, বহেরা,শ্বেতচন্দন, ম্যাগনোলিয়া, গিলরিসিভিয়া, কুম্ভি, আমলকি, জারবেরা, অ্যানথুরিয়াম, ব্রুন ফেলসিয়া, ক্যামিলিয়া, পারুল, হেলকুনিয়া, হিজল, রক্ত কম্বল, সেগুন,মেহগনি, রাজকড়ই, অ্যামহাসটিয়া অ্যাভোকাডো, বেগুনি এলামান্ডা, থাইল্যান্ডের গন্ধরাজ, অর্জুন প্রভৃতি।
পরিদর্শনের সময়সূচীঃ
প্রতিদিন :- ৯ – ৫ (মার্চ থেকে নভেম্বর), ৯ – ৪.৩০ (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)

প্রবেশ মূল্যঃ
২০ টাকা।
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ১০ টাকা।
কিভাবে যাবেনঃ
ঢাকার সায়দাবাদ (বাসস্ট্যান্ড) / কমলাপুর (রেলস্টেশন) / গাবতলী (বাসস্ট্যান্ড) থেকে সি-এন-জি বা বাস দিয়ে যাওয়া যায়।
সংগ্রহেঃ ভ্রমন বাংলাদেশ টিম।।

31/12/2021



#ভ্রমনবাংলাদেশ

31/12/2021
31/12/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমন বাংলাদেশ । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed travel agency?

Share