14/01/2026
ভাষা ও আত্নসম্মান,?
পরীক্ষা দিতে গিয়েছিলাম। সেখানে অন্য কলেজের কিছু স্টুডেন্টও ছিল। পরীক্ষার মাঝখানে তারা আমাকে হিন্দিতে কয়েকটা প্রশ্ন করে।
সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সামনে স্যার থাকায় কিছু বলতে পারিনি। কিছুক্ষণ পর আমার পাশের মেয়েটা ওদের সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করে। তারপর একটা প্রশ্ন নিয়ে আমাকেও হিন্দিতে কথা বলতে বলে।
তখন স্যার সামনে ছিল না, তাই আমি হিন্দিতে উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু পারিনি। প্রায় দুই বছর আগে শেষবার হিন্দি বলেছিলাম। ওদের মুখের হাসি দেখে মনে হচ্ছিল, যেন আমাকে অশিক্ষিত ভাবছে। তখন আমি বাংলায় কথা বলা শুরু করি যতটা সম্ভব শুদ্ধভাবে।
দেখলাম ওদের চোখ-মুখের ভাব বদলে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। তারপর আমতা-আমতা করে বলল যে তারা ঠিকমতো বাংলা বোঝে না।
আমি বাংলাতেই বললাম যে আমি হিন্দি বুঝি, কিন্তু হিন্দিতে স্বচ্ছন্দ নই। শেষে কিছুটা ইংরেজিতে কথা বললাম, কারণ পরীক্ষাটাও ইংরেজিতেই ছিল।
পরীক্ষা হল থেকে বেরোনোর সময় একরাশ স্বস্তি নিয়ে হাঁটছিলাম। হিন্দি না পারার যে লাঞ্ছনা আমাকে ঘিরে ধরেছিল, সেটাকে বাংলাকে না বোঝার লাঞ্ছনায় পরিণত করে ছেড়েছিলাম।