27/05/2026
হযরত মুহাম্মদ ﷺ বলেছিলেন—
“ও খাদিজা, মানুষ কি আমাকে বিশ্বাস করবে?”
তখন হযরত খাদিজা (রাদিয়াল্লাহু আনহা) ভালোবাসা ও দৃঢ়তার সাথে বলেছিলেন—
“আপনি চিন্তা করবেন না।
আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না।
আপনি সত্যবাদী, আমানতদার, অসহায় মানুষের সাহায্যকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং মানুষের কল্যাণকামী।”
আজ চৌদ্দশ বছরেরও বেশি সময় পরে,
পৃথিবীর প্রায় দুইশো কোটিরও বেশি উম্মাহ
আপনাকে না দেখেও বিশ্বাস করে,
অন্তর থেকে ভালোবাসে,
আপনার নাম শুনলে দরূদ পাঠ করে,
আর নিজেদের জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসে।
হে আল্লাহর রাসূল ﷺ,
আপনি সত্যিই সমগ্র মানবজাতির জন্য রহমত।