Hajj & Umrah হজ্জ ও উমরাহ গ্রুপ

Hajj & Umrah হজ্জ ও উমরাহ গ্রুপ আল্লাহর ঘরে যেতে ইচ্ছুকদের জন্য এই গ্রুপ।

02/11/2025
02/11/2025




27/10/2025

৯০% ক্লায়েন্ট সস্তায় ওমরাহর প্যাকেজ চায়। ভালো কোয়ালিটি প্যাকেজ এরেন্জ করলেও লোক পাওয়া যায়না। বর্তমানে কোয়ালিটি প্যাকেজ করতে হলে ১৮০,০০০ ছাড়া সম্ভব না।

মক্কায় ইব্রাহিম খলিল রোডের শুরুতে ৩০০/৪০০মিটারে হোটেল এবং মদিনায় মারকাজিয়া হোটেল দিয়ে প্যাকেজ সাজিয়ে একজন সার্বক্ষণিক গাইড সাথে থাকলে ডিরেক্ট বিমানে ১৮০,০০০ টাকার নিচে প্যাকেজ করা সম্ভব না। কেউ পারলে ব্যাখ্যা করবেন।।

ডিসেম্বরে ভোকো মক্কা ৫স্টার (২৪ঘন্টা সাটল সার্ভিস বাস) মদিনায় মারকাজিয়া হোটেল দিয়ে সৌদি এয়ারলাইনসে খাবারসহ ফুল প্যাকেজ ঘোষণা করেছি ১,৭৫,০০০/-।। ১৫দিনে মাত্র ১৬/১৭জন হয়েছে। অথচ ১৩০,০০০ এর মধ্যে প্যাকেজ করলে ১সপ্তাহের মধ্যে ৩০-৪০জন হয়ে যায়।

দোষ তো এজেন্সির চাইতে ক্লায়েন্টের বেশি! বেশিরভাগ মানুষ সস্তায় প্যাকেজ নিয়ে তার দ্বিগুণ টাকা খরচ করে কেনাকাটায়!! কথা কাজে মিল রেখে প্যাকেজ ঘোষণা করলে তো আপনি সেই প্যাকেজে যাবেননা! এজন্যই মুয়াল্লিমরা ভুংভাং বুঝিয়ে আপনাদের নিয়ে যা তা সার্ভিস দেয়! পরবর্তীতে কোনো হাউকাউ করেও লাভ হয়না।

গতকাল উত্তরবঙ্গ থেকে এক আলেম ফোন দিয়েছে, কোনো এক মুয়াল্লিমকে ১০জন হাজী বাবদ ৭লক্ষ ২০হাজার জমা দিয়েছে ওমরাহ যাবে এজন্য। এবং এই ১০জনের সাথে সেই আলেমকে ফ্রী নিয়ে যাবে! প্যাকেজ কত করে নির্ধারণ ছিল জিগ্যেস করলাম। বললো ১লাখ ২০হাজার করে কন্টাক্ট। আমি কতক্ষণ হাসলাম তার সরলতার জন্য!! আমি বললাম ও না পালিয়ে কি করবে? ও তো এই টাকায় নিতে পারবেনা ওর পালানোই একমাত্র পথ!! (কাহিনী কিন্তু সত্য)।

27/10/2025

.
$$$$-মোল্লা হজ্ব ও উমরাহ কাফেলা-$$$$
তে-
"আ প না কে স্বা গ ত ম "
-*----------*----------*---------*-------*------*--------*
🇸🇦🕋 উমরাহ প্যাকেজ,ডিসে:.২৫ইং🕋🇸🇦
#সীমিত আসন খালি আছে। ভেবেচিন্তে আপনার আসনটি কনফার্ম করতে পারেন।
⛱️ প্যাকেজ: ১৪ রাত/১৫ দিন।
🎁 প্যাকেজ এ যা অন্তর্ভুক্ত থাকবে:
✈️ রিটার্ন এয়ার টিকিট (ডিরেক্ট ফ্লাইট)
যাওয়া: ডিরেক্ট ।
আসা: ডিরেক্ট ফ্লাইট।

🧾 উমরাহ ই-ভিসা।
🏨 হোটেল কনফার্মেশন: (মক্কা ও মদিনা হোটেল শেয়ারিং ০৪/০৫ জন) যা মানসম্মত।
✅ মক্কা হোটেল : ৬০০ থেকে ৮০০ মিটার।
✅ মদিনা হোটেল:৬০০ থেকে ৮০০ মিটার।
🚙 সকল ট্রান্সপোর্টঃ
(এয়ারপোর্ট-হোটেল-মক্কা /মদিনা-
এয়ারপোর্ট)
🍝 খাবার: ০৩ বেলা মানসম্মত। (সকালে নাস্তা, দুপুরে দেশীয় খাবার ও রাতে দেশীয় খাবার)
🤲 যিয়ারাহ/ঐতিহাসিক স্থান পরিদর্শনঃ-
মক্কা ও মাদিনা যিয়ারাহ দুই দিন করে মোট ৪ দিন এবং রিয়াদুল জান্নাহ।
✅ গাইড: পুরো সফরে একাধিক অভিজ্ঞ (আলেম)মুয়াল্লিম থাকবেন ইনশাআল্লাহ।
@@@ প্যাকেজ মূল্য :- ১,৬০,৫০০/-
🎁 প্যাকেজ এ যা অন্তর্ভুক্ত নয়:
❌ পানিসহ সকল ব্যাক্তিগত খরচসমূহ।
❎ জেদ্দা, তাইফ জিয়ারা (ট্রান্সপোর্ট, থাকা ও খাওয়া)
⚡বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
© 01678636515
© 01914352484

09/10/2025

নভেম্বরে কেউ ওমরা যেতে চাইলে যোগাযোগ করুন।

03/10/2025

২০২৫ সালের নতুন উমরাহ ভিসা নিয়মাবলী
১. ভিসা সংক্রান্ত

উমরাহ করতে হলে শুধু উমরাহ ভিসা নিতে হবে।

ট্যুরিস্ট ভিসা দিয়ে আর উমরাহ করা যাবে না। কেউ করলে মদিনায় রিয়াজুল জান্নাহ প্রবেশ আটকে দেওয়া হবে।

ভিসা আবেদন করা যাবে সরাসরি Nusuk (মাসার) প্ল্যাটফর্ম থেকে অথবা অনুমোদিত এজেন্টের মাধ্যমে।

ভিসার সময়সূচি (কবে প্রবেশ, কবে মক্কা/মদিনায় যাওয়া) আবেদন করার সময় দিতে হবে, পরে তা পরিবর্তন বা বাড়ানো যাবে না।

---

২. হোটেল ও থাকার নিয়ম

ভিসা করার সময়ই Nusuk সিস্টেমে অনুমোদিত হোটেল বুকিং বাধ্যতামূলক।

যদি আত্মীয়ের বাসায় থাকতে চান, তবে সৌদি হোস্টের আইডি (ইউনিফাইড ন্যাশনাল আইডি) দিতে হবে।

পরিকল্পনা পরিবর্তন হলে সেটাও সিস্টেমে আপডেট করতে হবে, নইলে সমস্যা হবে।

এয়ারপোর্টে পৌঁছালে আপনার হোটেল বুকিং যাচাই করা হবে। না থাকলে ভ্রমণ বাতিল হতে পারে।

---

৩. পরিবহন ব্যবস্থা

শুধু অনুমোদিত পরিবহন ব্যবহার করতে হবে (Nusuk অ্যাপের মাধ্যমে বাস, ট্রেন বা ট্যাক্সি বুক করতে হবে)।

হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর চলে না। তাই রাতে জেদ্দা পৌঁছালে আগেই বিকল্প পরিবহন বুক করতে হবে।

অনুমোদিত নয় এমন ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি ব্যবহার করলে কমপক্ষে SAR 750 (প্রায় ৭৩৪ দিরহাম) জরিমানা হবে।

---

৪. ভিসা অন অ্যারাইভাল (শুধু কিছু দেশের জন্য)

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন ভিসাধারী অথবা ওই দেশগুলোর রেসিডেন্টরা ভিসা অন অ্যারাইভাল পাবেন।

শর্ত: অন্তত একবার আগে ওই দেশে ভ্রমণ থাকতে হবে।

এই নিয়ম বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের জন্য প্রযোজ্য নয়।

---

৫. জরিমানা ও শাস্তি

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বা সময়ের বেশি থাকলে কঠোর জরিমানা হবে।

অনুমোদিত পরিবহন ছাড়া অন্য কিছু ব্যবহার করলে SAR 750 বা তার বেশি জরিমানা।

সিস্টেমে ভ্রমণ পরিকল্পনা না মানলে ভবিষ্যতে ভিসা ব্লক হওয়ার ঝুঁকি আছে।

---

📌 সংক্ষেপে:

উমরাহ করতে হলে এখন সব কিছু (ভিসা, হোটেল, পরিবহন) অফিসিয়াল Nusuk সিস্টেমে করতে হবে।

ট্যুরিস্ট ভিসায় আর উমরাহ করা যাবে না।

আত্মীয়ের বাসায় থাকলেও সিস্টেমে হোস্টের আইডি লাগবে।

সব বুকিং এয়ারপোর্টে চেক হবে।

নিয়ম ভাঙলে জরিমানা নিশ্চিত।

সূত্র:
Khaleej Times – Umrah 2025 New Visa Rules

17/09/2025

# #নভেম্বরের ০৩ তারিখ সৌদি এয়ার লাইন্সে কিছু সিট খালি আছে।

*** নভেম্বর,ডিসেম্বর ***

*** বিশেষ উমরাহ প্যাকেজ***

# #প্রত্যেক মাসের ০১ থেকে ১৫ তারিখের মধ্যে ওমরার গ্রুপ হয়ে থাকে।

প্যাকেজ খরচ জানতে এবং বুকিং দিতে দ্রুত যোগাযোগ করুন

★আসন সীমিত★

★মক্কায় অবস্থান: ১০ দিন।
★মদিনায় অবস্থান: ৪ দিন।
★মক্কার হোটেল: মসজিদে হারাম এর চত্বর থেকে ৮০০
মিটার এর ভিতর।
★মদিনার হোটেল: মসজিদে নববী থেকে ৫০০ মিটার
এর ভিতর।
★এছাড়াও রয়েছে তিন বেলা বাংলা খাবারের ব্যবস্থা।

★অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে ওমরাহ সম্পাদন এর পাশাপাশি রয়েছে মক্কা এবং মদিনায় ইসলামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের সুব্যবস্থা।

********মক্কার ঐতিহাসিক স্থানসমূহ*********

জাবালে ছাউর, আরাফার ময়দান, মসজিদে নামিরা, জাবালে রহমত (রহমতের পাহাড়), নহরে জুবাইদা, মুজদালিফার ময়দান, মসজিদে মাশআরুল হারাম, মিনার ময়দান, ইসমাঈল (আ:) এর জবাইয়ের স্থান, হস্তি বাহিনী ধ্বংসের স্থান, মসজিদে খাইফ, শয়তানকে কংকর নিক্ষেপের স্থান, জাবালে নূর (হেরা পর্বত), জান্নাতুল মা'য়ালা, মক্কার ঐতিহাসিক কবরস্থান, জ্বীন মসজিদ, মসজিদে সাজারা, জিন্দা কবর, রাসূল (সা:) কর্তৃক চাঁদ দ্বিখণ্ডিত করার স্থান, রাসূল (সা:) এর জন্মস্থান, সিয়াবে আবি তালেব, দারুল আরকাম, আবু জাহেলের বাড়ি, খাদিজা (রাঃ) এর বাড়ি, আবু বক্কর (রাঃ) এর বাড়ি, ওমর (রাঃ) এর বাড়ি, দারুন নাদওয়া (আবুজেহেলের বৈঠকখানা), উম্মে হানির ঘর অন্যতম।

*********মদিনার ঐতিহাসিক স্থানসমূহ**********

রাসুল (সাঃ) এর রওজা জিয়ারত, রিয়াজুল জান্নায় নামাজ আদায়, জান্নাতুল বাকী, মসজিদে কোবা, মসজিদে জুম'আ, মসজিদে কেবলাতাঈন, খন্দকের যুদ্ধের স্থান, সাত মসজিদ, সালমান ফারসি (রা:) এর খেজুর বাগান, উহুদ পাহাড়, শোহাদায়ে উহুদ, মসজিদে গামামা, মসজিদে আবু বক্কর(রা:), মসজিদে ওমর(রা:), মসজিদে ওসমান(রা:), মসজিদে আলী(রা:), যে স্থানে আবু বক্কর (রা:) খলিফা নির্বাচিত হয়েছিলেন, ইমাম বুখারীর মসজিদ, বীরে খতম (আংটির কূপ) অন্যতম।

বি:দ: তায়েফ,বদর, জেদ্দা, জ্বীন পাহাড় যেতে চাইলে গাইডসহ ব্যবস্থা করা হবে যা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।

যোগাযোগ 01678636515
01914352484

06/09/2025

হজ-ওমরার ইহরাম বাঁধলে যেসব কাজ করা যাবে না
হজ কিংবা ওমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধা হলো প্রথম কাজ। ইহরাম বাঁধার পর অন্য স্বাভাবিক সময়ের অনেক বৈধ কাজও নিষিদ্ধ হয়ে যায়। তাহলে ইহরাম অবস্থায় হজ-ওমরা পালনকারীকে কোন কোন বিষয় থেকে বিরত থাকতে হবে?
ইহরাম অবস্থার নিষিদ্ধ বিষয়াবলি। ইহরামের কারণে যা থেকে হজ-ওমরা পালনকারীকে এ বিষয়গুলো থেকে বিরত থাকতে হয়। তাহলো-

১. মাথার চুল মুণ্ডন করাইসলামিক স্কলারগণ মাথার চুলের সঙ্গে শরীরের সমস্ত পশমকে অন্তর্ভুক্ত করেছেন। অনুরূপভাবে নখ কাটা ও ছোট করাও এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার বাণী, ‘আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুণ্ডন করবে না, যতক্ষণ না কোরবানির পশু যথাস্থানে পৌঁছে যাবে।’ (সুরা বাকারা: আয়াত ১৯৬])

২. সুগন্ধি ব্যবহার করাইহরামের পর কাপড়ে হোক কিংবা শরীরে; খাবার-দাবারে হোক কিংবা গোসলের সামগ্রীতে কিংবা অন্য যে কোন কিছুতে। অর্থাৎ ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা হারাম। দলিল হচ্ছে- যে ব্যক্তিকে (ইহরামরত) একটি উট পায়ের নিচে চাপা দিয়ে মেরে ফেলেছে। সে ব্যক্তি সম্পর্কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, ‘তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও। দুই কাপড়ে তাকে কাফন দাও। তার মাথা ঢাকবে না। তাকে হানুত দিবে না”। হানুত হচ্ছে- এক জাতীয় সুগন্ধির মিশ্রণ যা মৃত ব্যক্তির গায়ে লাগা আটনো হয়।’
হজ-ওমরার ইহরাম বাঁধলে যেসব কাজ করা যাবে না্র্ত
হজ-ওমরার ইহরাম বাঁধলে যেসব কাজ করা যাবে না
হজ কিংবা ওমরার উদ্দেশ্যে ইহরাম বাঁৌধা হলো প্রথম কাজ। ইহরাম বাঁধার পর অন্য স্বাভাবিক সময়ের অনেক বৈধ কাজও নিষিদ্ধ হয়ে যায়। তাহলে ইহরাম অবস্থায় হজ-ওমরা পালনকারীকে কোন কোন বিষয় থেকে বিরত থাকতে হয়।

ইহরাম অবস্থার নিষিদ্ধ বিষয়াবলি। ইহরামের কারণে যা থেকে হজ-ওমরা পালনকারীকে এ বিষয়গুলো থেকে বিরত থাকতে হয়। তাহলো-

১. মাথার চুল মুণ্ডন করাইসলামিক স্কলারগণ মাথার চুলের সঙ্গে শরীরের সমস্ত পশমকে অন্তর্ভুক্ত করেছেন। অনুরূপভাবে নখ কাটা ও ছোট করাও এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার বাণী, ‘আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুণ্ডন করবে না, যতক্ষণ না কোরবানির পশু যথাস্থানে পৌঁছে যাবে।’ (সুরা বাকারা: আয়াত ১৯৬])

২. সুগন্ধি ব্যবহার করাইহরামের পর কাপড়ে হোক কিংবা শরীরে; খাবার-দাবারে হোক কিংবা গোসলের সামগ্রীতে কিংবা অন্য যে কোন কিছুতে। অর্থাৎ ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা হারাম। দলিল হচ্ছে- যে ব্যক্তিকে (ইহরামরত) একটি উট পায়ের নিচে চাপা দিয়ে মেরে ফেলেছে। সে ব্যক্তি সম্পর্কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, ‘তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও। দুই কাপড়ে তাকে কাফন দাও। তার মাথা ঢাকবে না। তাকে হানুত দিবে না”। হানুত হচ্ছে- এক জাতীয় সুগন্ধির মিশ্রণ যা মৃত ব্যক্তির গায়ে লাগানো হয়।’

Advertisement

৩. সহবাস করাইহরামকারীর জন্য স্ত্রী সহবাস নিষিদ্ধ। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। যে ব্যক্তি সেসব মাসে নিজের ওপর হজ অবধারিত করে নেয়, সে হজের সময় কোনো যৌনাচার করবে না, কোনো গুনাহ করবে না এবং ঝগড়া করবে না।’ (সুরা বাকারা: আয়াত ১৯৭)

৪. উত্তেজনাসহ স্ত্রীকে ছোঁয়াহজ-ওমরার ইহরামকারী তাঁর স্ত্রীকে উত্তেজনাসহ স্পর্শ করতে পারবে না। যেহেতু এটি আল্লাহ তাআলার বাণী- فَلَا رَفَثَ ‘যৌনাচার নেই’ এর অধীনে পড়বে। কারণ মুহরিম ব্যক্তির জন্য বিয়ে করা কিংবা বিয়ের প্রস্তাব দেওয়াও জায়েজ নেই। সুতরাং ছোঁয়া জায়েজ না হওয়াটা আরও স্বাভাবিক।

৫. কোনো শিকার হত্যা করাগাছ কাটা মুহরিম ব্যক্তির জন্য হারাম নয়; তবে মক্কার হারামের সীমানার ভেতরের কোনো গাছ হলে তা কাটা হারাম হবে এবং সেটি মুহরিম ব্যক্তি। শুধু মুহরিম নয় এমন ব্যক্তি- যা সবার জন্য হারাম। তাই আরাফার মাঠে মুহরিম ব্যক্তির জন্যেও গাছ উপড়ানো জায়েজ। কারণ গাছ কাটার বিষয়টি হারাম এলাকার সাথে সম্পৃক্ত; ইহরামের সঙ্গে নয়। তবে ইহরাম অবস্থায় শিকার করা যাবে না। আল্লাহ তাআলার বাণী, ‘হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকার বধ করো না।’ (সুরা মায়েদা: আয়াত ৯৫)

৬. সেলাই করা কাপড় ইহরাম অবস্থায় পুরুষের জন্য খাস নিষিদ্ধ বিষয়াবলীর মধ্যে রয়েছে, সেলাই করা জামা, টুপি, পায়জামা, পাগড়ি ও মোজা পরিধান করা। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে, মুহরিম কী পরবে? তখন তিনি বলেন, ‘মুহরিম ব্যক্তি জামা, টুপি, পায়জামা, পাগড়ি ও মোজা পরবে না। তবে যে ব্যক্তির পরার মত লুঙ্গি নেই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে পায়জামা পরার অনুমতি দিয়েছেন এবং যার জুতা নেই তাকে মোজা পরার অনুমতি দিয়েছেন।
৭. নেকাব পরাইহরাম অবস্থায় নারীদের জন্য খাস নিষিদ্ধ বিষয়াবলীর মধ্যে রয়েছে- নেকাব পরা। নেকাব হচ্ছে এমনভাবে মুখ ঢাকা যাতে চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যায় না। অনুরূপভাবে স্কার্ফ পরাও নিষিদ্ধ। ইহরাম অবস্থায় নারীগণ নেকাব বা স্কার্ফ পরবে না। নারীর মুখ খোলা রাখা শরিয়তসঙ্গত। তবে বেগানা পুরুষের পাশ দিয়ে অতিক্রমকালে মুখ ঢেকে নেবে; যে কাপড় দিয়ে মুখ ঢাকবে সেটা যদি মুখ স্পর্শ করে তাতে কোনো অসুবিধা নেই।

06/09/2025

নভেম্বর ডিসেম্বর সরাসরি ফ্লাইটে ওমরাহ বুকিং চলছে, দ্রুত যোগাযোগ করুন পাসপোর্ট টাকা দিয়ে কনফার্ম করুন।
ইমু - 01678636515

Address

Ka 43/1 Khilkhet,Dhaka,1229
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajj & Umrah হজ্জ ও উমরাহ গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category