25/06/2025
#সরকার অনেক খাতে সংস্কারের কথা বলছে।তবে যাদের ঘামে দেশের রিজার্ভ বাড়ছে তাদের সুবিধা , সমস্যা দূর করতে তেমন কার্যকর উদ্যোগ নেই।
২০২৫ সালে বর্তমান সরকার ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করেছে।যেখানে টেলিভিশন আনার ক্ষেত্রে আগের নিয়ম আছে।
২৯ ইঞ্চি পর্যন্ত টিভি আনতে পারবেন শুল্ক ছাড়াই।
তবে এর চেয়ে বড় টিভি আনলে শুল্ক দিতে হয়।
নিচে দেখুন কত ইঞ্চিতে কত শুল্ক:
৩০ থেকে ৩৬ ইঞ্চি হলে ১০,০০০ টাকা শুল্ক দিতে হবে।
৩৭ থেকে ৪২ ইঞ্চি হলে ২০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৩ থেকে ৪৬ ইঞ্চি হলে ৩০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৭থেকে ৫২ইঞ্চি হলে ৫০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৫৩ থেকে ৬৫ ইঞ্চি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৬৬ ইঞ্চির থেকে এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
বিদেশ থেকে ঢাকায় বিমানবন্দরে এসে, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন।
#বিবাংলাটিভি