Traveler Solution Consultancy

Traveler Solution Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Traveler Solution Consultancy, Travel Company, AI QUSAIS, DUBAI, Dubai.
(1)

🌏 Explore the world with TRAVELER SOLUTION CONSULTANTCY
✈️ Tour Packages | Visa Assistance | Ticketing
📍 Safe • Reliable • Affordable
📩 Inbox for booking & details

বাংলাদেশীরা কেন ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে পালায়?শুনলে হাসবেন! 🤣ইতালি, ফ্রান্স, পর্তুগাল —এদেশগুলোতে না গেলে নাকি বি...
03/12/2025

বাংলাদেশীরা কেন ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে পালায়?
শুনলে হাসবেন! 🤣
ইতালি, ফ্রান্স, পর্তুগাল —
এদেশগুলোতে না গেলে নাকি বিয়ে হয় না! 🙈

বাংলাদেশি কিছু মেয়ের পরিবারের “ইউরোপ জ্ঞান” 🤣🤣

মেয়ের পরিবার – ১

👦 ছেলে থাকে: Luxembourg
💶 বেতন: €5000

👨‍👩‍👧 মেয়ের পরিবার:
— “না না! বিয়ে দেবো না!

— “ইতালি থাকলে বিয়ে দিতাম।”

🇮🇹 Italy salary: €1500
👉 Logic: 5000 ইউরো = না
1500 ইউরো = হ্যাঁ
বাংলাদেশি গণিত 😅



মেয়ের পরিবার – ২

👦 ছেলে থাকে: Austria
💶 বেতন: €4000

👨‍👩‍👧 মেয়ের পরিবার:
— “না না! অস্ট্রিয়ায় বিয়ে দেবো না…
ফ্রান্সে থাকলে দিতাম!”

🇫🇷 France salary: €2000
👉 Logic: 4000 ইউরো = না
2000 ইউরো = হ্যাঁ
বাংলাদেশি গণিত 😅



মেয়ের পরিবার – ৩

👦 ছেলে থাকে: Monaco
💶 বেতন: €4500

👨‍👩‍👧 মেয়ের পরিবার:
— “Monaco-তে থাকা মানে খুব luxury… না না বিয়ে না!”
— “Portugal-এ থাকলে দিতাম!”

🇵🇹 Portugal salary: €600
👉 মেয়ের পরিবার: “600 চলবে, 4500 চলবে না!”
🤣🤣🤣



শেষ কথা:

বেতন-টেতন কিছুই না…
বাংলাদেশি কিছু পরিবারের নিজস্ব একটা “EU স্কেল” আছে—
যেটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না! ইউরোপ মানেই ইতালি, ফ্রান্স, পর্তুগাল ইত্যাদি 😀

29/10/2025

ভিসা প্রসেস করে থাকি। কোনো প্রকার এপোয়েন্টম্যান্ট ছাড়াই সম্পুর্ণ বিনা মূল্যে আপনারা আমাদের অভিজ্ঞ কন্সাল্টেন্ট থেকে ভিসা সংক্রান্ত পরামর্শ নিতে পারেন।

ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের পেজটি লাইক এবং ফলো করুন।

Japan Visa Available……
29/10/2025

Japan Visa Available……

29/10/2025

Come to…… .
Uae
Bahrain 🇧🇭
Qatar 🇶🇦
Oman 🇴🇲
Saudi Arabia 🇸🇦

29/10/2025

Come to Dubai……

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ১০৭টি দেশের নাগরিকদের ই...
26/10/2025

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ১০৭টি দেশের নাগরিকদের ইউএই-তে প্রবেশের আগে ভিসা নিতে হবে। এই তালিকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশ অন্তর্ভুক্ত হয়েছে।

ইউএই সরকার জানিয়েছে, এই নতুন নীতি মূলত ভ্রমণ প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও নিরাপত্তা পর্যবেক্ষণকে জোরদার করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

---

🔹 যে দেশগুলোর নাগরিকদের আগে থেকেই ভিসা নিতে হবে

হালনাগাদ তালিকা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া, টুভালুসহ মোট ১০৭টি দেশ এই তালিকায় রয়েছে।

এটি ইউএই-এর সংগঠিত অভিবাসন নীতির অংশ, যেখানে প্রতিটি ভ্রমণকারীকে আগেই নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

---

⚠️ ২০২৫ সালে ৯টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

একই সঙ্গে ইউএই সরকার ২০২৫ সালে ৯টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে।

নিষিদ্ধ দেশগুলো হলো —
নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো এবং বুরুন্ডি।

প্রশাসনিক ও নীতিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ, যা ভবিষ্যতে পর্যালোচনার পর পরিবর্তন হতে পারে।

---

🛂 ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

যেসব দেশের নাগরিকদের এখন থেকে ইউএই ভিসা নিতে হবে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

1. আগেই আবেদন করুন: ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন জমা দিন।

2. পাসপোর্ট যাচাই করুন: পাসপোর্টের মেয়াদ যেন কমপক্ষে ৬ মাস থাকে তা নিশ্চিত করুন।

3. প্রতারক এজেন্ট থেকে সতর্ক থাকুন: “দ্রুত ভিসা” দেয়ার প্রতিশ্রুতি দেয় এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে দূরে থাকুন।

4. অফিশিয়াল আপডেট অনুসরণ করুন: নিয়মিত ইউএই ইমিগ্রেশন ওয়েবসাইটে চোখ রাখুন, কারণ নীতিমালা কূটনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

---

✈️ সংক্ষেপে:
ইউএই-এর এই নতুন ভিসা নীতি ভ্রমণ প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত, নিরাপদ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে নেওয়া পদক্ষেপ। তবে ভ্রমণকারীদের জন্য আগাম প্রস্তুতি ও সতর্কতা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ।

*মিরপুরে ডিবির অভিযানে ভুয়া ভিসা ও বিএমইটি কার্ড তৈরি চক্রের তিন সদস্য গ্রেফতার*রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভু...
24/10/2025

*মিরপুরে ডিবির অভিযানে ভুয়া ভিসা ও বিএমইটি কার্ড তৈরি চক্রের তিন সদস্য গ্রেফতার*

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া ভিসা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ভুয়া বিএমইটি স্মার্টকার্ড তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. ওমর ফারুক (৪৬), ২। শিউলি আক্তার (৩২) ও ৩। মো. শাকিল হোসেন (২৩) ।

রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার ডিবি-মিরপুর বিভাগের উক্ত টিম রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন মগবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লাইসেন্সবিহীন কিছু এজেন্সি ভুয়া বিএমইটি স্মার্টকার্ড ও জাল ভিসা তৈরি করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মিরপুর মডেল থানাধীন মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে শিউলি আক্তারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরান পল্টনের সখ সেন্টারের ৮ম তলায় অবস্থিত মা মনি ওভারসিজ লিমিটেড এর অফিসে অভিযান চালিয়ে মো.ওমর ফারুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুককে জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে বিএমইটি স্মার্টকার্ড ও জাল রাশিয়ান ভিসা তৈরি করে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে সরবরাহ করে আসছিলো মর্মে জানায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার অফিসে তল্লাশি চালিয়ে একটি কম্পিউটার, ২৩টি বিএমইটি স্মার্টকার্ডের হার্ডকপি , দুটি মোবাইল ফোন ও ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে বিএমইটি স্মার্টকার্ড ও জাল রাশিয়ান ভিসা তৈরিতে ব্যবহুত পিসির স্কিন রেকর্ড এর একটি সিডি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে শাকিল আরো জানায় তার সবুজবাগ থানাস্থ মানিকনগরের ভাড়া বাসায় ভুয়া ভিসা সম্বলিত পাসপোর্ট রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগরের বাসায় অভিযান চালিয়ে ১৪টি ভুয়া ভিসা সম্বলিত পাসপোর্ট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শিউলি আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজয়নগর এলাকায় তার অফিসে অভিযান চালিয়ে আরও কয়েকটি ভুয়া ভিসা সম্বলিত পাসপোর্ট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাস।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট বহির্মুখী কভার পৃষ্ঠার নতুন নিয়ম: সংযুক্ত আরব আমিরাতের ভিসা নতুন নিয...
27/09/2025

সংযুক্ত আরব আমিরাতে ভিসা আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট বহির্মুখী কভার পৃষ্ঠার নতুন নিয়ম:
সংযুক্ত আরব আমিরাতের ভিসা নতুন নিয়ম অনুসারে, ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সহ প্রবেশের অনুমতির জন্য আবেদনকারীদের এখন থেকে পাসপোর্টের বাহিরের কভার পৃষ্ঠার একটি স্পষ্ট কপি, সাধারণ পাসপোর্টের বায়ো-ডেটা পৃষ্ঠা এবং অন্যান্য নথিপত্রের সাথে জমা দিতে হবে।

এই নতুন কভার পৃষ্ঠার প্রয়োজনীয়তা সমস্ত দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক এবং সমস্ত ধরণের ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য এবং ২০২৫ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে ।

পাসপোর্ট কভার পৃষ্ঠা কী ?

পাসপোর্ট কভার পৃষ্ঠা হল পাসপোর্টের সামনের বাইরের পৃষ্ঠা যা সাধারণত ইস্যুকারী দেশের নাম, প্রতীক এবং একটি শক্ত পটভূমির রঙ প্রদর্শন করে । যা দেখলেই বুঝা যাবে এটি কোন দেশের পাসপোর্ট ।

এই নতুন নিয়মের কারণ?

সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের এই পৃষ্ঠাটি অন্তর্ভুক্ত করার লক্ষ্য হল দ্রুত পাসপোর্টের ধরন এবং আবেদনকারীর জাতীয়তা নিশ্চিত করতে সহায়তা করা। অনেক পাসপোর্টের মধ্যে সৃষ্ট অস্পষ্টতা হ্রাস করা যেখানে জাতীয়তার তথ্য সনাক্ত করা কঠিন হতে পারে। কভার পৃষ্ঠা দেখে জাতীয়তা সহজেই সনাক্ত করা সম্ভব।

কভার পৃষ্ঠা আপলোড করতে হবে:

এই অতিরিক্ত পদক্ষেপের পর পাসপোর্ট কভার পৃষ্ঠার কপি অনুপস্থিত থাকলে ভিসা আবেদনগুলিকে অসম্পূর্ণ হিসাবে চিহ্নিত করা হবে এবং নথি জমা না দেওয়া পর্যন্ত প্রক্রিয়া করা হবে না।

এই পরিবর্তন নতুন প্রবেশ অনুমতিপত্র, সংশোধন আবেদনপত্র, একাধিক প্রবেশ অনুমতিপত্র এবং সমস্ত ভ্রমণ বা পর্যটন ভিসার আবেদনপত্রের উপর প্রভাব ফেলবে।

নতুন প্রয়োজনীয় নথিগুলি হল:

আবেদনকারীদের এখন সংযুক্ত আরব আমিরাতের ভিসা বা প্রবেশ অনুমতিপত্রের আবেদনপত্রের অংশ হিসাবে নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত এবং আপলোড করতে হবে:

১: পাসপোর্টের বায়ো-ডেটা পৃষ্ঠার অনুলিপি
২: পাসপোর্টের বহিরাগত কভার পৃষ্ঠা
৩: সাম্প্রতিক স্পষ্ট পাসপোর্ট-আকারের ছবি
৪: হোটেল বুকিং নিশ্চিতকরণ
৫: রাউন্ড-ট্রিপ ফ্লাইট টিকিটের অনুলিপি
৬: কখনও কখনও, বৈধ ভ্রমণ বীমাও

নতুন নিয়মটি সমস্ত ভ্রমণ সংস্থা, পর্যটন অপারেটর, আমের সেন্টারের মতো ভিসা কেন্দ্র এবং দুবাই এবং আবুধাবির অভিবাসন কর্মকর্তাদের ইমেলের মাধ্যমে জানানো হয়েছে।

16/09/2025
Istanbul, Türkiye🇹🇷
12/09/2025

Istanbul, Türkiye🇹🇷

Address

AI QUSAIS, DUBAI
Dubai
25314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveler Solution Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category