11/07/2024
আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনেছেন যে, ২০২২ সালের শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে ( দুবাই এবং আবুধাবী) "ই-পাসপোর্ট" সেবা চালু হয়েছে।
ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী::
১। ই-পাসপোর্ট ফরম পূরণ করতে কি কি কাগজপত্র লাগবে?
জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
২। কি ভাবে ই-পাসপোর্ট ফরম পূরণ করতে হবে?
ই-পাসপোর্টেরের জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে।
ই-পাসপোর্ট ফরম পূরণ করার ওয়েবসাইট লিংক :- https://www.epassport.gov.bd এই লিংকে প্রবেশ করার পরে কান্ট্রি UNITED ARAB EMIRATES 🇦🇪 নির্বাচন করে আপনার ই-মেইল, পাসওয়ার্ড, নাম, ফোন নাম্বার দিয়ে একাউন্ট তৈরী করে নিবেন। যে ই-মেইল দিয়ে একাউন্ট করবেন সেই ই-মেইলে একটি একাউন্ট এক্টিভিশন লিংক পাঠাবে। সেই লিংকে ক্লিক করে একাউন্ট এক্টিভ করবেন। একাউন্ট এক্টিভ হলে এবার লগইন করে আপনার সকল তথ্য দিয়ে ফরম পূরণ করুন। ফরম পূরণ করা শেষ হলে সাবমিট করার আগে সব তখ্য ভালো ভাবে চেক করে নিবেন ভুল আছে কিনা; (যদি আপনি ভুল তথ্য সাবমিট করে দেন তাহলে ছয় (৬) মাসের আগে অনলাইন এপ্লিকেশন ডিলেট করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে এম্বাসিতে গিয়ে অনলাইন এপ্লিকেশন ডিলেট করতে হবে। অথবা যিনি ডাটা এন্ট্রি করবেন তিনি চাইলে ঠিক করে দিতে পারবে) সব ঠিকঠাক থাকলে সাবমিট করে দিন। সাবমিট করার পরে 'আবেদন ফরম' আর 'এপ্লিকেশনে সামারি' দুইটা ডাউনলোড নিন। অথবা আপনার ই-মেইলে তিন (৩) পৃষ্ঠার একটি আবেদন ফরম পাঠাবে PDF ফাইল আকারে। 'আবেদন ফরম', 'এপ্লিকেশন সামারি' দুইটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিন।
৩। এম্বাসিতে জমা দেওয়ার জন্য সাথে কি কি কাগজপত্র লাগবে?
ক) এপ্লিকেশন সামারি (Application Summary).
খ) অনলাইন আবেদন ফরম (Application Form).
গ) জাতীয় পরিচয় পত্র (NID) ফটোকপি অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) ফটোকপি।
ঘ) বর্তমান এমআরপি (MRP) পাসপোর্ট ফটোকপি।
ঙ) এমিরেটস আইডি (EID) ফটোকপি।
৪। ই-পাসপোর্ট করতে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কিনা এবং ছবি তুলতে হবে কিনা?
হ্যাঁ, ই-পাসপোর্ট করতে বাধ্যতামূলক সবাইকে নতুন করে ফিঙ্গার দিতে হবে এবং ছবি তুলতে হবে।
৫। ই-পাসপোর্টেরের মেয়াদ কত বছর?
ই-পাসপোর্টেরের মেয়াদ দুই ধরণের হয়ে থাকে।
ক) দশ (১০) বছর মেয়াদ।
খ) পাঁচ (৫) বছর মেয়াদ।
আপনি যেই মেয়াদের ই-পাসপোর্ট চাইবেন সেই মেয়াদের ই-পাসপোর্ট দেওয়া হবে আপনাকে। অনলাইন আবেদন করার সময় অপশন পাবেন
ক) পাঁচ (৫) বছর মেয়াদ অথবা
খ) দশ (১০) বছর মেয়াদ।
আবেদন ফরমে আপনার চাহিদা অনুযায়ী মেয়াদ বাছাই করবেন।
৬। ই-পাসপোর্টে কয়টি পৃষ্ঠা থাকে?
ই-পাসপোর্টে পৃষ্ঠা দুই (২) ধরণের হয়ে থাকে।
ক) আটচল্লিশ (৪৮) পৃষ্ঠা।
খ) চৌষট্টি (৬৪) পৃষ্ঠা।
আপনি যত পৃষ্ঠার ই-পাসপোর্ট চাইবেন তত পৃষ্ঠার ই-পাসপোর্ট দেওয়া হবে আপনাকে। অনলাইনে আবেদন করার সময় অপশন পাবেন আটচল্লিশ (৪৮) পৃষ্ঠা অথবা চৌষট্টি (৬৪) পৃষ্ঠা। আবেদন ফরমে আপনার চাহিদা অনুযায়ী পৃষ্ঠা সিলেক্ট করবেন।
যারা খুব কম ভ্রমণ করেন আপনারা আটচল্লিশ (৪৮) পৃষ্ঠা দশ (১০) বছর মেয়াদ সিলেক্ট করবেন। তাহলে টাকা কিছুটা কম খরচ হবে।
৭। ই-পাসপোর্ট করতে কত টাকা ফি লাগবে?
সাধারণ আবেদনকারীদের জন্য।
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৪০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৬০৫ আমিরাতি দিরহাম
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৫০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৭০৫ আমিরাতি দিরহাম
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৫০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৮০৫ আমিরাতি দিরহাম
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৭০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৯০৫ আমিরাতি দিরহাম
শ্রমিক ও ছাত্র-ছাত্রীদের জন্য।
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ১২৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ১৮৫ আমিরাতি দিরহাম
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ২০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৩০৫ আমিরাতি দিরহাম
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৬০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৮০৫ আমিরাতি দিরহাম
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৭০৫ আমিরাতি দিরহাম
জরুরী বিতরণ: ৯০৫ আমিরাতি দিরহাম
৮। যদি জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনলাইন করা না থাকে তাহলে কি করবো?
জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনলাইন করা না থাকলে অনলাইন করে নিতে হবে। অনলাইন করার জন্য আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভার অথবা সিটি করপোরেশনে যোগাযোগ করুন।
৯। জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনলাইন করা আছে কিনা বুঝবো কি ভাবে?
জন্মনিবন্ধন সনদ অনলাইনে করা আছে কিনা চেক করার জন্য এই লিংকে প্রবেশ করুন; https://everify.bdris.gov.bd তারপর সতেরো (১৭) সংখ্যার জন্মনিবন্ধন সনদ নাম্বার এবং জন্মতারিখ দিয়ে চেক করুন। অনলাইন করা থাকলে সব তথ্য দেখাবে। চাইলে কিউআর (QR) কোর্ড সহ ডাউনলোড করে নিতে পারেন অনলাইন জন্মনিবন্ধন সনদ কপি।
আসুন নিজে জানি এবং অন্যকে জানাতে সাহায্য করি।