22/07/2026
কয়েকদিন আগেই Mongolia 🇲🇳 eVisa চালু হলো। শুরুতে আবেদন করলেই অনেকেই ভিসা পাচ্ছিলেন।
কিন্তু আমাদের দেশে যা প্রায়ই হয়, সেটাই আবার হলো।
এই সুযোগে কিছু দালাল ৪-৫ লাখ টাকার চুক্তিতে এমন মানুষদের দিয়েও আবেদন করাতে শুরু করলো, যাদের প্রকৃতপক্ষে পর্যটক হিসেবে ভ্রমণের কোনো বাস্তব পরিকল্পনাই নেই।
ফলাফল, এখন গণহারে ভিসা রিজেক্ট হচ্ছে।
একটা বিষয় সবাইকে বুঝতে হবে। বাংলাদেশ থেকে Mongolia-তে কোনো সরাসরি ফ্লাইট নেই। প্লেন ভাড়াই প্রায় ১ লাখ টাকার বেশি।
তাহলে যে ব্যক্তি জীবনে কখনো দেশের বাইরে ঘুরতেই যায়নি, তার হঠাৎ Mongolia-কে প্রথম ট্যুরিস্ট গন্তব্য হিসেবে বেছে নেওয়া স্বাভাবিকভাবেই সন্দেহের কারণ হতে পারে।
এভাবে চলতে থাকলে অবাক হবো না, যদি কর্তৃপক্ষ ভবিষ্যতে Bangladesh-এর জন্য eVisa আরও কঠোর করে, এমনকি সাময়িকভাবে বন্ধও করে দেয়।
দয়া করে দালালের কথায় বিভ্রান্ত না হয়ে, প্রকৃত ভ্রমণের উদ্দেশ্য থাকলেই আবেদন করুন। এতে সবার জন্যই সুযোগটা দীর্ঘদিন খোলা থাকবে।
M R EARTH TRAVEL AND TOURISM L.L.C