Israa Tourism

Israa Tourism Tourism, Travel, Visa works, Photo studio. etc.

06/08/2026
04/08/2026

স্বয়ংক্রিয় ভিসা ক্যানসেল সংক্রান্ত বাংলাদেশ দূতাবাস আবুধাবীর সর্বশেষ আপডেট :

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,

ভিসা ক্যানসেল প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম থেকেই আপনারা অনেকেই ইমেইল করে আমাদের সাহায্য চেয়েছেন। আপনাদের ইমেইলের ভিত্তিতে প্রথম থেকেই আমরা একটা ডাটাবেজ তৈরি শুরু করি।একই সাথে আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তালিকা পাঠাতে থাকি।
০৩ আগষ্ট ২০২৬ পর্যন্ত মোট ৯৮৫ জনের তালিকা আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।কূটনৈতিক নোটে তাদের ভিসা ক্যান সেল হওয়ার কারণ, পুনরায় এক্টিভেট করার উপায় এবং যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের ব্যবসা/ ব্যাংক একাউন্ট/ বা অন্য প্রপার্টি থাকলে সেগুলোর বিষয়ে আমিরাত সরকার কীভাবে সাহায্য করবে সেগুলো জানতে চেয়েছি। আমাদের তালিকা পাঠানোর কাজ এখনও চলছে।

সম্প্রতি আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে ভিসা ক্যানসেল হয়ে যাওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছি। তথ্য গুলোর তালিকা একটা টেবিলে উত্থাপন করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটাকে ফরম বলছেন। এটা কোনো ফরম না। আপনারা ইমেইলে যে তথ্যগুলো দিবেন তা টেবিলের মাধ্যমে না দিলে কোনো সমস্যা নাই। নিম্নে একটি উদাহরণ দেয়া হলো:

1. Name of the Applicant: ---
2. Passport Number: ---
3. Emirates ID Number: ---
4. Profession: ---
5. Company/Sponsor Name: ---
6. Company/Sponsor Mobile Number: ---
7. Visa Expiry Date: ---
8. Visa Cancellation Date: ---
9. Current Location of the Applicant: ---
10. Date of last visit to Bangladesh (if applicable): আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করেন, তবে শুধু আপনার ইউএই থেকে যাওয়ার তারিখ উল্লেখ করুন। যারা ইউএই তে অবস্থান করছেন, তাদের এই প্রশ্নের উত্তর দেয়া লাগবে না।
11. Mobile/ WhatsApp Number: ---
12. Email Address:

আর এর সাথে নিম্নলিখিত তিনটি ডকুমেন্ট সংযোজন করুন:
১। পাসপোর্টের ছবি
২। আমিরাত আইডির ছবি
৩। ভিসা ক্যানসেল নোটিফিকেশনের স্ক্রিনশট

একটা ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আপনারা অনেকে বার বার ইমেইল করছেন। আবার তথ্য ও সংযোজনীগুলো আলাদা আলাদা ইমেইলে পাঠাচ্ছেন। এতে আমাদের কাজের গতি খুবই কমে যাচ্ছে। যে ৯৮৫ জনের নাম আমরা পাঠিয়েছি, সে ডেটা তৈরি করতে আমাদের প্রায় আড়াই হাজার ইমেইল চেক করতে হয়েছে।

যারা ইতিমধ্যে পাঠিয়েছেন, আমরা বিজ্ঞপ্তি দেয়ার আগে বা পরে, তাদের আর পাঠানোর দরকার নাই। দয়া করে সমস্ত তথ্য একই ইমেইলে পাঠান। অনেকে ওয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারেও ডকুমেন্ট পাঠাচ্ছেন। আমরা কেবল ইমেইলে পাঠানো তথ্য ডেটাবেসের জন্য বিবেচনা করছি।

দূতাবাসে ইমেইল পাঠানো মানেই ভিসা পুনরায় এক্টিভেট হওয়ার গ্যারান্টি নয়।মনে রাখবেন, ভিসা পুনরায় এক্টিভেট করার ক্ষমতা কেবল আমিরাত সরকারের। আমরা ডেটা তৈরি করে আমিরাত সরকারের বিবেচনার জন্য আবেদন করেছি মাত্র।

আপনারা সকলে সুনাগরিক হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সুসম্পর্কের মেলবন্ধন তৈরি করুন,সেই প্রত্যাশা আমাদের।

সৌদি আরবের ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা করা যাবে , বিস্তারিত জানতে  যোগাযোগ করুন +971 52 5471155
18/07/2026

সৌদি আরবের ১ বছরের মাল্টিপল ভিজিট ভিসা করা যাবে , বিস্তারিত জানতে যোগাযোগ করুন +971 52 5471155

এয়ার  আরাবিয়া অফার শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর booking করতে এই নাম্বারে যোগাযোগ করুন 0525471155 WhatsApp 065464533 call
27/09/2025

এয়ার আরাবিয়া অফার শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর booking করতে এই নাম্বারে যোগাযোগ করুন 0525471155 WhatsApp 065464533 call

20/09/2025

এশিয়া কাপ

Address

BMW
Sharjah

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 16:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israa Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Israa Tourism:

Shortcuts

Share

Category