11/01/2025
আমাকে ভুল বুঝবেননা!
অনেকেই অফিসে আসেন,আমার সাথে কথা বলে ফাইল জমা করতে চান।আমাকে ছাড়া জমা করেননা।এই মনোভাব নিয়ে আমার সাথে সাক্ষাৎ না করতে পারার কষ্ট নিয়ে চলে যান।যত দিন যাচ্ছে তত আমি ব্যস্ত হচ্ছি।দায়িত্ব বাড়ছে।প্রেসার আসছে।জবাব দিহিতা ও বাড়ছে বহু গুনে! দিনে দিনে।
আপনার বিশ্বাস! আমার সাথে দেখা করে জমা দিলে আপনার কাজটি দ্রুত হবে। অথবা আপনার কাজটি তারাতাড়ি হবে।এটা ভুল ধারণা।বরং তার বিপরীত হবার সম্ভাবনা অনেক বেশী।কারন,আমি যত ফ্রী থাকবো তত সফলতা আসবে।আপনাদের ভিসা হবে।
কিভাবে হবে বিস্তারিত বলি।
ধরুন,
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধা ৬/৭ পর্যন্ত আমি আপনাদের সাথে সাক্ষাৎ এর জন্য সময় রাখলাম। টানা এতো সময় কথা বলার পর বেক সাইডের কাজের প্রতি আর মনোযোগ থাকেনা।মনোযোগ নষ্ট হয়ে যায়।তারপর,পরিবার আছে,সন্তান আছে,সামাজিকতা আছে,ব্যক্তিগত অন্যান্য কাজ আছে,সব কিছুই করতে হয়।
ফাইল জমা নেয়াটা সহজ।ইউরোপের জব ভিসাসহ অন্যান্য ভিসা করাটা অনেক চেলেঞ্জিংও কঠিন।সার্বক্ষণিক নজর রাখতে হয়,এইসব কাজে।ভিসা করার কাজে ব্যস্ত থাকাটাই আমার মূল কাজ।আপনি আজকে জমা দিয়ে গেলে,কালকে পুরাতন।তারপর- শুরু হবে আপডেট।আপডেট।কেউ কেউ প্রতিদিন-ই আপডেট নেন।যেটা অহেতুক।অ-প্রয়োজনীয়।
ফাইলের সাবমিশনের কাজগুলো হলো খুবি গুরুত্বপূর্ণ কাজ।জমা নেয়া সহজ।তবে কাজ উঠানো কঠিন।আমি কাজ উঠানোর কাজেই বেশী ব্যস্ত।কার ফাইল কোথায় জমা হলো।কার ফাইল বাতিল হলো।কার পুলিশ ক্লিয়ারেন্স দিল্লী থেকে লিগালাইজ করা বাকী রইলো।কার পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ শেষ হলো।কার পারমিট বের হলো।আবার কারো কারো ফাইল বার বার সাবমিট করার পরও রিজেক্ট হলে,নতুন করে আবার রেডি করা।ওয়ার্ক-পারমিট বের করা।এপয়েন্টমেন্ট এর ব্যবস্থা করা।এম্বাসিতে জমা করা।নতুন ভেকেন্সী খোঁজা।নতুন নতুন দেশ নিয়ে চিন্তা করা।যাদের ভিসা হয়,তাদের মেনপাওয়ার,ফ্লাইট কনফার্ম,টিকেট কনফার্ম,এয়ারপোর্ট রিসিভ,পৌঁছানোর পর,নানাবিধ সমস্যাসহ আরো হরেক রকম সমস্যাতো আছেই।
এই কাজগুলো সারাদিন করলেও আরো কাজ পরে থাকে।
আমি জমা নেয়া নয় বরং কাজ উঠানোর কাজে বেশী ব্যস্ত থাকতে চাই।
অফিসের মোবাইল নাম্বার-
+971 566630879 (whats app piyas )
+971 567491139 imran
+971 52 545 9242 habiba