13/06/2026
রেনে সুপার রিলাক্স কক্সবাজার ভ্রমণ। (৪ রাত্র ৩দিন)
কক্সবাজার এক্সপেস ট্রেন ! ৩ স্টার এসি হোটেল (সুইমিংপুল সহ)! বাজেটে আমাদের প্রিমিয়াম ট্রিপ।
যাত্রা স্থানঃ আলমডাঙ্গা রেলস্টেশন।
📢 ট্যুর তারিখ
২৭ জুন ২০২৬ বিকাল ৩.৩০ টায় ।
২৮-২৯-৩০ তারিখ ট্যুর করে ১ জুলাই ভোরে আলমডাঙ্গা থাকব ইনশাআল্লাহ।
🗺️ ট্যুরের সময়কাল,
৪ রাত্র ৩ দিন।
প্যাকেজে যা থাকছে...
১) আলমডাঙ্গা থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাওয়া আসা নন এসি টিকিট।
২) ঢাকা থেকে কক্সবাজার গামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাওয়া ও আসা নন এসি টিকিট।
২) কক্সবাজারে মূল বীচ সংলগ্ন ৩ স্টার মানের এসি হোটেলে ৩রাত্র রাত্রি যাপন। (সুইমিংপুল সহ)
৩) ৮ বেলা মূল খাবার।
৪)কক্সবাজার রেল স্টেশন থেকে হোটেল পর্যন্ত রিজার্ভ ট্যাক্সি বা অটো।
🌍 প্যাকেজে যা থাকছেনা 🌎
১) সকল ব্যক্তিগত খরচ।
২) কক্সবাজার গিয়ে বিভিন্ন স্পটে ঘুড়ার খরচ।
(এই ক্ষেত্রে সকল সহযোগিতা করা হবে)
ট্যুর প্লান।
২৭ তারিখ।
বিকাল ৩.৩০ টায় আলমডাঙ্গা রেলস্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিবো এবং রাত ৯.০০ মধ্যে ঢাকা পৌছাবো ইনশাআল্লাহ। হাত মুখ ধুয়ে কমলাপুর রেলস্টেশনে ক্যানটিন থেকে আমরা রাতের খাবার খেয়ে নেবো।
এরপর রাত ১১ টায় একই প্লাটফর্ম থেকে কক্সবাজার এক্সপ্রেস করে আমরা রওনা দিবো কক্সবাজার এর উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আমাদের ট্রেন ছুটে চলেছে উচু নিচু পাহাড়ের মাঝ দিয়ে। একপাশে পাহাড়, এক পাশে ঘন বন। ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারেন বুনো হাতি দলের। মাঝে মাঝে শীতল বাতাসের দোলায় সকাল ৭ পৌছে যাবো কক্সবাজার রেলস্টেশনে।
২৮ তারিখ।
সকালে নাস্তা করে আমরা চলে যাবো বিচে, নোনাজলে গা-ভাসিয়ে ইচ্ছেমত গোছল করে এসে ১২ টায় রুম চেকইন করবো হোটেল রুমে এসে রেস্ট নিয়ে নিজেদের কাজ সেরে ২/৩০ দুপুরের লাঞ্চ করে নিবো। তারপর যে যার মত করে ঘুরবে..বিকেলে বিচে ফটোসেশান হবে সবাই একসাথে। সন্ধায় বিচে আড্ডা ও নিজেদের কেনাকাটা সেরে নিব।
রাত্র ৯টায় খেয়ে যে যার মত ঘুমিয়ে পড়বো নিজ রুমে।
২৯ তারিখ ।
সকালে উঠে সূর্যদয় দেখে আমরা নাস্তা খেয়ে নিব। এবং ১১টার মধ্যে আমরা যারা ইনানী/হিমছড়ি বা মেরিন ড্রাইভে যাবে তাদেরকে আমাদের হোস্ট সাথে করে নিয়ে যাবে। (৫০০/৬০০ টাকায় সব ঘুড়া হয়ে যাবে) সন্ধায় এসে বিচে ঘুড়াঘুড়ি করে রাতের খাবার খেয়ে যে যার মত ঘুমিয়ে পড়বো নিজ রুমে।
৩০ তারিখ ,
খুব সকালে উঠে বীচে হাটা হাটি করে আমরা নাস্তা খেয়ে নিব। ১১টার মধ্যে আমরা রুম ছেড়ে দিয়ে কক্সবাজার রেলস্টেশনে রওনা দিবো। দুপুর ১২ আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। সব ঠিক থাকলে রাত ১০টার মধ্যে আমরা ঢাকা থাকবো।
ঢাকা পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ১১.৩০ এ বেনাপোলে আমরা আলমডাঙ্গার উদ্দেশ্য রওনা দিবো।
১ জুলাই ভোরে আলমডাঙ্গা থাকবো ইনশাআল্লাহ।
রুম চেকইন টাইম ২৮ তারিখ দুপুর ১২ টায়
রুম চেকআউট ৩০ তারিখ দুপুর ১১টায়।
খাবারে যা যা থাকবে..
সকালে::( পরটা, ডাল, সবজি, ডিম/ খিচুরি-ডিম)
দুপুরে:: ( একদিন মাছ, একদিন মুরগি সবজি, ৷ ভর্তা, ডাল,ভাত, সালাত )
রাত:: ( মাছ.মুরগি,ডাল,ভাত, সালাত ইত্যাদী)
✅ খরচ ✅
৭০০০ টাকা জনপ্রতি (একরুমে ৩জন)
৭৫০০ টাকা জনপ্রতি (একরুমে ২জন)
বুকিং ফি, ৩০৬০/-জনপ্রতি
📞 বুকিং ও বিস্তারিত জানতে: ০১৭৬১৪৬০৪৩০
📌 পেমেন্ট প্রসেস: ০১৭৬১৪৬০৪৩০ (বিকাশ ও নগদ পার্সোনাল)
যিনি আগে বুকিং দিবেন তাকে আগে সিট দেওয়া হবে।
ছেলে-মেয়ে যে কেউ জয়েন্ট করতে পারবেন,
কাপল না হলে আলাদা রুম ব্যবস্থা থাকবে।
(অবিবাহিতদের কাপল পলেসিতে দেওয়া হয় না)
বাচ্চাদের বিষয় আলোচনা সাপেক্ষে..
০ থেকে ৪ বছর বেবি বাবা মার সাথে যাবে বাবা মার সাথে খাবে বাবা মার সাথে থাকবে।
বিঃদ্রঃ গ্রুপ ট্যুরে সবার সাথে মিলেমিশে থাকার ইচ্ছা থাকতে হবে। এবং আমাদের সাথে ট্যুর দেওয়ার আগে আমাদের পূর্বের কাজগুলো দেখবেন প্লিজ।
দেশের সবচে কম টাকায় উন্নত সেবা পেতে আমাদের পাশে থাকুন সব সময়। ধন্যবাদ..
🌴 Let's Make Every Journey Memorable
✈️ ABC Tour & Travel
💼 Corporate Tour | Family Tour | Group Tour
📩 Book Now & Travel Smart!