16/08/2026
Annapurna Base Camp Trek With Foring -30th October
এটি ফড়িংয়ের দলের নিজস্ব ইভেন্ট। এবার আমরা যাচ্ছি নেপালের হিমালয়ের অন্যতম জনপ্রিয় ট্রেক অন্নপূর্ণা বেইজ ক্যাম্প।
বুকিং নাম্বার -
01880089100
01880089102
ভ্রমণকালঃ
যাত্রাঃ ৩০ অক্টোবর , ঢাকা থেকে কাঠমুন্ডু।
ফেরাঃ ০৭ নভেম্বর , কাঠমুন্ডু থেকে ঢাকা।
💰 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৩৫০ ইউএস ডলার( কাঠমুন্ডু টু কাঠমুন্ডু ৯ দিন)
💰 ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৬০ ইউএস ডলার( পোখরা টু পোখরা ৬ দিন)
🧳 কনফার্ম করার পদ্ধতি:
ট্যুর কনফার্মেশন করার জন্য আপনাকে
💰 বুকিং_মানি ১৫,০০০ টাকা জমা দিয়ে ট্যুর কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য), এক্ষেত্রে বিকাশ/ব্যাংক / দেখা করে সরাসরি অফিসে এসে জমা দিতে পারবেন।
Office Address:
Building Name: Green View
House No: 127, 3rd Floor, Road: 03, Block: A, Section: 12, Mirpur, Dhaka-1216. (Beside Pallabi Metro Station)
------------------------------------------------
ইভেন্ট_ডিটেইলঃ
অক্টোবর -৩০
-দিন ০১- দুপুর ১২টায় এয়ারপোর্টে রিপোর্টিং,দুপুরের ফ্লাইটে রওনা দিয়ে আমরা বিকেলে কাঠমান্ডু পৌঁছে থামেলে প্রয়োজনীয় শপিং শেষ করে সোফা বাস/রিজার্ভ জিপ নিয়ে পোখারা।
অক্টোবর -৩১
-দিন ০২- সকালে ব্রেকফাস্ট করে টুরিজম বোর্ড থেকে পারমিশন নিয়ে , জিপ নিয়ে আমরা চলে আসবো ঝিনু ডান্ডা সেখান থেকে ২ ঘণ্টা আপহিল ট্রেকিং করে চলে আসবো চমরং। চমরং রাত্রি যাপন।
নভেম্বর -০১
-দিন ০৩- খুব ভোরে ট্রেকিং শুরু করে আমরা চলে আসবো আপার সিনুয়া, সেখান থেকে ব্যাম্বো এবং রাত্রি যাপন।
নভেম্বর -০২
-দিন ০৪- পরের দিন ব্যাম্বো থেকে দেউড়ালি এবং রাত্রি যাপন। ট্রেকিং ৫-৬ ঘণ্টা।
নভেম্বর -০৩
-দিন ০৫- খুব ভোরে আমরা ট্রেকিং করে চলে আসবো মাছাপুছুরে বেস ক্যাম্প লাঞ্চ করে চলে আসবো অন্নপূর্ণা বেইজ ক্যাম্প এবং রাত্রি যাপন। ট্রেকিং ৫-৭ ঘন্টা।
নভেম্বর -০৪
-দিন ০৬- সকালের প্রথম আলোতে আমরা অন্নপূর্ণা ১, সাউথ ,ফিস টেইল এর সৌন্দর্য অবলোকন করবো। নাস্তা সেরে আমরা আবার ব্যাম্বো/আপার সিনুয়া চলে আসবো মোট ৭-৮ ঘণ্টার ট্রেক।
নভেম্বর -০৫
-দিন ০৭- ব্যাম্বো/ সিনুয়া থেকে চমরং হয়ে আমরা ঝিনু নেমে আসবো মোটামুটি ৫ ঘন্টার ট্রেক। পরবর্তীতে জিপ গাড়ি নিয়ে আমরা পোখারা চলে আসবো। পোখারাতে রাত্রিযাপন। এই দিন আমাদের সেলিব্রেশন পার্টি হবে।
নভেম্বর -০৬
-দিন ০৮- সম্পূর্ণ দিন আমরা পোখারার থাকবো, এই দিন আপনার ইচ্ছে করলে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন (প্যারাগ্লাইডিং/ বাঞ্জি জাম্পিং/রাফ্টিং ইত্যাদি)। রাতের বাসে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা এবং ট্রিপের সমাপ্তি।
নভেম্বর -০৭
-দিন ০৯- আপনার নিদিষ্ট সময়ে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে পারবেন।
---------------------------------------------
** যা যা থাকছে এর মধ্যেঃ
১। কাঠমুন্ডু টু কাঠমান্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
২। প্রতিদিন ৩ বেলা মূল খাবার (ট্রেক চলাকালিন সময় ভেজ খাবার)
৩।গাইড ফি
৪। পারমিশন ফি
৫। কাঠমান্ডু ও পোখরায় স্টান্ডার্ড মানের হোটেলে ১ রুমে ২ থেকে ৪ জন শেয়ারিং একোমোডেশন,ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা
** যা থাকছেনাঃ
১। প্লেন ফেয়ার
২। রুট পারমিট
৩। হেলথ ইনস্যুরেন্স (যদি লাগে)
৪। পার্ক বিনোদন এবং রাইডের টিকেট
৫। কোন প্রকার রেস্কিউ খরচ
৬। পোর্টার খরচ
৭। উপরে উল্লেখিত নয় এমন কোন খরচ
৮। ৯ম দিনের/পোখারা থেকে ফেরার পরে (কাঠমান্ডু) হোটেল ফি
::: ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম :::
*******************************
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
**কারো পোর্টার দরকার হলে ব্যবস্থা করা যাবে**
বুকিং নাম্বার -
01880089100
01880089102