07/04/2015
৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানেই সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। আমরা সেই সব বিখ্যাত আর মুখরোচক খাবারের ঠিকানাগুলো একসাথে আপনাদের সাথে প্রায় প্রতি মাসেই শেয়ার করি যাতে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্বাদ নিতে পারেন প্রিয় খাবারের। আমাদের এই লিস্ট কোনো ওয়েব পেইজ থেকে কপি বা ফলো করে করা না বরং পুরান ঢাকার আদি ঢাকাইয়া হিসেবে সবার সুবিদার্থে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস :)
সবাই ভালো থাকবেন আর পুরান ঢাকার খাবারের সাথে থাকবেন কারণ আপনার আমার ঢাকার শুরুটা এখান থেকেই :)
পুরান ঢাকার কিছু বিখ্যাত আর জনপ্রিয় খাবারের দোকানের তালিকা দেয়া হলো :
১. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি, গ্লাসি, মোরগ পোলাও
২. লালবাগ রয়্যালের কাচ্চি, জাফরান-বাদামের শরবত, চিকেন টিক্কা আর সেরা লাবান, কাশ্মীরি নান
৩. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা
৪. নবাবপুর আরজু হোটেল এর মোরগ পোলাও, নাশতা আর কাচ্চি
৫. নারিন্দার ঝুনু বিরিয়ানী
৬. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী
৭. নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের অনেক ধরনের ভর্তা
৮. নাজিরা বাজারের হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী
৯. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী, কাটারী পোলাও
১০. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
১১. বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
১২. ঠাটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা
১৩. ঠাটারী বাজারের গ্রিন সুইটস এর আমিত্তি, জিলাপী
১৪. রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার পোলাও
১৫. সুত্রাপুর বাজারের রহিম মিয়ার খাসির বিরিয়ানি
১৬. গেন্ডারিয়ার রহমানিয়া এর কাবাব
১৭. কলতাবাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংশ আর পরাটা
১৮. ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা
১৯. দয়াগঞ্জের সিটি বিরিয়ানি ও কাচ্চি
২০. নারিন্দার সফর বিরিয়ানি
২১. আরমানিটোলা তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি
২২. সিদ্দিক বাজারের মাজাহার সুইটস
২৩. সুত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি
২৪. আবুল হাসনাত রোড এর কলকাতা কাচ্চি ঘর
২৫. রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি আর চকবাজারের নুরানী শরবত
২৬. গেন্ডারিয়ার সোনা মিয়ার দই
২৭. লালবাগ মোড় এর মীরা মিয়ার চিকেন ফ্রাই আর গরুর শিক
২৮. লালবাগ চৌরাস্তার খেতাপুরি
২৯. মতিঝিল শাপলা চত্তর হিরাঝিলের চা
৩০. নাজিরা বাজারের ডালরুটি
৩১. গেন্ডারিয়া ভাটিখানার হাসেম বাঙ্গালির ডাল পুরি
৩২. রায়সাহেব বাজারের আল ইসলামের মোরগ পোলাও, চিকেন টিক্কা
৩৩. বাংলাবাজারের বিখ্যাত কাফে কর্নার এর কাকলেট ও চপ
৩৪. বাংলাবাজারের বিখ্যাত চৌরঙ্গী হোটেলের পরাটা, ডাল
৩৫. রায়সাহেব বাজারে কাফে ইউসুফের নান ও চিকেন টিক্কা
৩৬. নবাব পুরের মরণ চাঁদ মিষ্টির দোকানের ভাজি-পরোটা, মিষ্টি ও টক দই
৩৭. লক্ষীবাজার এর মাসহুর সুইটমিট এর লুচি, ভাজি আর ডাল
৩৮. লালবাগের পাক-পাঞ্জাতন এর মজার তেহারি
৩৯. দয়াগঞ্জ এর ঢাকা কাবাব
৪০. ওয়াইজ ঘাটের নানা রেস্তোরা
৪১. শাখারী বাজারের অমূল্য সুইটস এর পরোটা-ভাজি
৪২. তাতিবাজারের কাশ্মির এর কাচ্চি
৪৩. নারিন্দায় সৌরভ এর মাঠা আর ছানা
৪৪. আবুল হাসনাত রোডের কলকাতা কাচ্চি ঘর
৪৫. আবুল হাসনাত রোডের দয়াল সুইটস এর মিষ্টি
৪৬. নারিন্দায় অবস্থিত রাসেল হোটেলের নাশতা
৪৭. ঠাটারী বাজারের বটতলার কাবাব
৪৮. টিপু সুলতান রোডে অবস্থিত হোটেল খান এর টাকি মাছের পুড়ি
৪৯. লক্ষীবাজার পাতলাখান লেনের লুচি-ভাজি
৫০. বেচারাম দেউড়িতে হাজী ইমাম এর বিরিয়ানি
৫১. টিকাটুলির দেশ বন্ধুর ভাজি-পরাটা (ইত্তেফাক মোর)
ছবি: খাসীর কাচ্চি
সৌজন্যে: রয়েল হোটেল, লালবাগ, ঢাকা
01819-298088
সবসময় পোস্ট পেতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, আপনার বন্ধুদের এড আর শেয়ার করার জন্যে অনুরোধ থাকলো আর কমেন্টস দিয়ে আপনাদের মতামত জানিয়ে আমাদের অনুপ্রানিত করুন :)
যেকোনো পুরান ঢাকার খাবার সম্পর্কিত তথ্যের জন্যে বা যেকোনো রান্না, ভালো বাবুর্চি, ভালো খাবারের ঠিকানা ইত্যাদি যেকোনো বিষয়ে জানতে বা হেল্প নিতে পেইজে ইনবক্স করুন