12/10/2024
স্মারক নং-১৬,০০,০০০০.০০৩.৩০.০০১.২৩-১১০০
৯ অক্টোবর ২০২৪
বিষয়ঃ জনৈক মিজানুর রহমান পরিচয়ে হজযাত্রীদের প্রতারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনৈক ব্যক্তি নিজেকে মিজানুর রহমান, উপসচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচয় দিয়ে ০১৩০৪-১৬০২৮০ মোবাইল নম্বর হতে সাধারণ হজযাত্রী/যারা ইতোপূর্বে হজে গিয়েছেন তাদেরকে ফোন করে রিফান্ড হিসেবে অর্থ ফেরত দেয়ার কথা জানাচ্ছে। উক্ত প্রতারণাকারী অর্থ ফেরত দেয়ার কথা বলে সাধারণ হাজীদের নিকট থেকে ব্যাংক একাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (নগদ ও বিকাশ) তথ্য জানতে চাচ্ছে। এ বিষয়ে বিভিন্ন হজযাত্রী/হাজীদের নিকট হতে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই নামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা/কর্মচারী নেই বা এই মোবাইল নম্বরটি (০১৩০৪- ১৬০২৮০) এ মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা/কর্মচারীর না।
০২। বর্ণিতাবস্থায়, প্রতারণাকারী মিজানুর রহমান (০১৩০৪-১৬০২৮০) এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে
অনুরোধ করা হলো
মোঃ তফিকুল ইসলাম
সিনিয়র সচিব
জননিরাপত্তা বিভাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
সহকারী সচিব
ফোন: ৫৫১০১১১৯
e-mail [email protected]
স্মারক নং-১৬.০০.০০০০.০০৩.৩০.০০১.২৩-১১০০
তারিখ:২৪ আশ্বিন ১৪৩১
সদয় অবগতি/কার্যার্থে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
০৯ অক্টোবর ২০২৪
১. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা/ মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
২.সিনিয়র সচিব/সচিব, (সকল) মন্ত্রণালয়/বিভাগ, ঢাকা।
৩. মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ, ঢাকা।
8. চেয়ারম্যান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), প্লট #ই-৫/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই- বাংলা নগর, ঢাকা (প্রতারণাকারীর ব্যবহৃত মোবাইল নম্বর: ০১৩০৪-১৬০২৮০ দিয়ে হজযাত্রীদের সাথে প্রতারণা করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো)।
৫. উপদেষ্টার একান্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (মাননীয় উপদেষ্টার সদয় অবগতির জন্য)।
৬. অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, মালিবাগ, ঢাকা।
৮. সচিবের একান্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য)।
পরিচালক, হজ অফিস, আশকোনা, বিমানবন্দর, ঢাকা
সিস্টেম এনালিস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (www.mora.gov.bd এ প্রকাশের অনুরোধসহ)। সভাপতি/মহাসচিব, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সাত্তারা সেন্টার, পল্টন, ঢাকা (সকল এজেন্সিকে অবহিতকরণের অনুরোধসহ)।
১১. ব্যবস্থাপনা পরিচালক, বিজনেস অটোমেশন লিমিটেড, ১২ কাওরান বাজার, ঢাকা (www.hajj.gov.bd হজ পোর্টালে প্রকাশের অনুরোধসহ)।