Backpacker BD Hasib

Backpacker BD Hasib আমি একা ঘুরেফিরে বেড়াই।
মনের আনন্দে ঘ?

চায়না ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন ✈আপনি যদি প্রথমবার চায়না ভ্রমণ করতে চান, তাহলে এই পোস্টের প্রতিটি লাইন মনে রাখুন। ভিসা...
07/11/2025

চায়না ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন ✈
আপনি যদি প্রথমবার চায়না ভ্রমণ করতে চান, তাহলে এই পোস্টের প্রতিটি লাইন মনে রাখুন।

ভিসা প্রক্রিয়া
চায়না ভিসা সাধারণত ইনভাইটেশন ছাড়া হয় না।
সবচেয়ে সহজ উপায় হলো ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে ভিসা করা - এমনকি নতুন (ফ্রেশ) পাসপোর্টেও ভিসা পাওয়া যায় এই সিস্টেমে।
আপনি চাইলে নিজে নিজেও আবেদন করতে পারেন, অথবা আমাদের গ্রুপ থেকে সাহায্য নিতে পারেন। আর না পারলে কোনো অথরাইজড বা ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে ভিসা করে নিন।

টিকিট বুকিং
ভিসা হাতে পেলে এবার Skyscanner অ্যাপে টিকিটের দাম দেখে বুক করুন। যে তারিখে কম দাম পাবেন, সেটিই বেছে নিন। কারণ চায়না ট্যুরে টিকিটই সবচেয়ে বড় খরচ - এখানে সেভ করতে পারলে মোট খরচ অনেক কমে যাবে।

হোটেল বুকিং
ভ্রমণের আগে একটি আইটিনারারি (ভ্রমণ পরিকল্পনা) তৈরি করুন এবং সেই অনুযায়ী হোটেল বুকিং দিন। চায়নায় হোটেল বুকিং করার জন্য Trip. com সেরা প্ল্যাটফর্ম - এটি একটি চাইনিজ প্রতিষ্ঠান এবং দামও তুলনামূলকভাবে কম।

📍 যদি বাংলাদেশি এরিয়াতে থাকতে চান:
সানিয়ানলি (Sanyuanli), গুয়াংজু
📍 আর যদি একটু শান্ত জায়গায় থাকতে চান:
বেইজিং রোড বা গুয়াংজু মেট্রো স্টেশনের আশেপাশে
প্রতিদিন ১৫–২৫ ডলারে ভালো মানের হোটেল পাওয়া যায়।

সিম ও ইন্টারনেট
চায়নায় গিয়ে সিম কেনা কিছুটা ঝামেলার, কারণ তখন আপনাকে VPN ব্যবহার করতে হবে। কিন্তু যদি বাংলাদেশ থেকে রোমিং সিম নিয়ে যান, তাহলে কোনো VPN লাগবে না। তাতে আপনি সহজেই Google, YouTube, WhatsApp, Facebook সহ সব অ্যাপ ব্যবহার করতে পারবেন।

✅ সবচেয়ে ভালো সমাধান:
Trip.com থেকে eSIM কিনে নিন (৭–২০ ডলার, ১৫–৩০ দিনের প্যাকেজ)। এতে আপনি VPN ছাড়াই Google ও চাইনিজ অ্যাপ দুটোই চালাতে পারবেন।

দরকারি চাইনিজ অ্যাপ
চায়নায় চলাফেরা ও যোগাযোগের জন্য নিচের অ্যাপগুলো অপরিহার্য:
WeChat (উইচ্যাট) → যোগাযোগ ও পেমেন্ট
Alipay (আলিপে) → অনলাইন ও অফলাইন পেমেন্ট
Didi Ride (দিদি রাইড) → চায়নায় রাইড শেয়ারিং বা ট্যাক্সি বুকিং

উইচ্যাট বা আলিপে একাউন্টের সাথে কার্ড বা ব্যালান্স কানেক্ট করে রাখুন, তাহলে দিদি রাইডে উঠলেই অটোমেটিক পেমেন্ট কেটে নেবে।
চাইনিজ ট্যাক্সিগুলো সাধারণত অনেক দামি - তাই দিদি রাইড শেয়ারিং ব্যবহার করুন, অনেক সাশ্রয়ী।

মেট্রো ভ্রমণ
চায়নায় ঘোরাঘুরির সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো মেট্রো।
৫০ RMB দিয়ে একটি কার্ড নিন (যার মধ্যে ৩০ RMB লোড করা থাকে)।
এটি শেষ হলে আবার রিচার্জ করতে পারবেন। মাত্র ৩–৫ RMB খরচে আপনি অনেক দূরের জায়গায় যেতে পারবেন। চায়নার মেট্রো নেটওয়ার্ক অত্যন্ত উন্নত, নিরাপদ এবং সময়নিষ্ঠ।

অতিরিক্ত টিপস
✅ ট্রান্সলেশনের জন্য Google Translate বা Youdao Translate ইনস্টল রাখুন।
✅ সব বুকিং ও পেমেন্টের রসিদ ইমেইলে সেভ রাখুন।
✅ যাত্রার আগে আপনার পাসপোর্ট, হোটেল বুকিং ও রিটার্ন টিকিটের কপি ফোনে এবং ক্লাউডে ব্যাকআপ রাখুন।
✅ অপ্রয়োজনীয় অ্যাপ বা VPN কানেক্টেড অবস্থায় চাইনিজ অ্যাপ ব্যবহার করবেন না - না হলে লগইন ব্যান হতে পারে।

* আমার ইউটিউবে চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও আছে দেখে আসতে পারেন, ইউটিউবে সার্চ করুন: Travel With Alomgir

Choose from over 1.2 million hotels in more than 200 countries, 30 million real guest reviews. Book flights to over 5,000 destinations worldwide. 24/7 Customer Service.

Cox's Bazar Hotel Holidaymark কক্সবাজার জেলার ৪৫টি দর্শনীয় স্থানঃ ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাবনি ব...
18/07/2025

Cox's Bazar Hotel Holidaymark
কক্সবাজার জেলার ৪৫টি দর্শনীয় স্থানঃ
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাবনি বিচ
০৪. সুগন্ধা বিচ
০৫. মেরিন ড্রাইভ রোড
০৬. দরিয়া নগর, কক্সবাজার
০৭. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৮ সালসা বিচ
০৯. ইনানী সী বিচ
১০. পাটুয়ার টেক বিচ
১১. শামলাপুর বিচ
১২. সাবরাং
১৩. কাকরা বিচ
১৪. মিনি বান্দরবান
১৫. সি পার্ল বিচ
১৬. রেজু খাল
১৭. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
১৮. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১৯. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
২০. মহেশখালী দ্বীপ
২১. কুতুবদিয়া দ্বীপ
২২. রামু রাবার বাগান,
২৩. রামু বৌদ্ধ মন্দির
২৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
২৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
২৬. মাথিনের কূপ, টেকনাফ
২৭. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৮. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৯. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
৩০. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
৩১. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
৩২. রাখাইন পাড়া, কক্সবাজার
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৪৪. মাতামুহুরী নদী
৪৫. বায়ু বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার

কতগুলো জায়গা আপনি ঘুরে দেখেছেন, জানান কমেন্ট করে!

সুন্দরবনের সেরা ১০টি রিসোর্ট তালিকা ও মোবাইল নাম্বার নিচে বিস্তারিত দেওয়া হলো : 👇👇(১) জংগলবাড়ি রিসোর্ট সুন্দরবনমংলা পশু...
04/07/2025

সুন্দরবনের সেরা ১০টি রিসোর্ট তালিকা ও মোবাইল নাম্বার
নিচে বিস্তারিত দেওয়া হলো : 👇👇

(১) জংগলবাড়ি রিসোর্ট সুন্দরবন
মংলা পশুর নদীর তীরে সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে জংগলবাড়ি রিসোর্ট। এই রিসোর্টের প্যাকেজের সাথে ২ দিন ১ রাত রিসোর্টে থাকা-খাওয়া, ক্যানেল ক্রুজিং, মংলা থেকে পিক-আপ এবং পিক ডাউন সহ আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

জংগলবাড়ি রিসোর্টের প্যাকেজ বা ভাড়া
১ রাতের প্যাকেজ:
প্রতি রুমে ২ জন – জনপ্রতি ৬,০০০ টাকা
প্রতি রুমে ৩ জন – জনপ্রতি ৫,০০০ টাকা
প্রতি রুমে ৪ জন – জনপ্রতি ৪,৫০০ টাকা
২ রাতের প্যাকেজ:
প্রতি রুমে ২ জন – জনপ্রতি ১০,০০০ টাকা
প্রতি রুমে ৩ জন – জনপ্রতি ৮,৩৫০ টাকা
প্রতি রুমে ৪ জন – জনপ্রতি ৭,৫০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: ধাংমারী রোড, খুলনা, বাংলাদেশ
মোবাইল নাম্বার: 01711-762407
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ
ওয়েবসাইট

(২) বনবাস ইকো ভিলেজ
মংলা পশুর নদীর তীরে সুন্দরবনের নির্জন প্রকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে বনবাস ইকো ভিলেজ। এই রিসোর্ট মোট ৫টি প্রিমিয়াম ক্যাটাগরির পৃথক কটেজ রয়েছে। কটেজে শুয়ে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon
এছাড়া বনের মধ্যে ছোট খালে ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়ানো, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটা, বই বা ইনডোর গেম খেলে সময় কাটাতে পারবেন। এছাড়া সন্ধ্যায় বারবিকিউ পার্টি তো রয়েছে।

বনবাস ইকো ভিলেজ কটেজ প্যাকেজ বা ভাড়া
নীল কমল (এসি) ২ জন ৭,৫০০ টাকা
কোকিল মনি (এসি) ২ জন ৭,৫০০ টাকা
অন্ধর মানিক (নন-এসি) ২ জন ৬,০০০ টাকা
কাচি খালি (নন-এসি) ২ জন ৬,০০০ টাকা
দুবলার চর (নন-এসি) ২ জন ৬,০০০ টাকা
প্যাকেজ ১
সুপেরিওর ডুপ্লেক্স নন এসি (১ রাত)
৬ জনের শেয়ারিং রুম – ২,৭০০ টাকা (জন প্রতি)
৫ জনের শেয়ারিং রুম – ৩,০০০ টাকা (জন প্রতি)
৪ জনের শেয়ারিং রুম – ৩,৩০০ টাকা (জন প্রতি)
৩ জনের শেয়ারিং রুম – ৩,৮০০ টাকা (জন প্রতি)
২ জনের শেয়ারিং রুম – ৪,৭০০ টাকা (জন প্রতি)
প্যাকেজ ২
প্রিমিয়াম কাপল এসি (১ রাত)
৪ জনের শেয়ারিং রুম – ৩,৬০০ টাকা (জন প্রতি)
৩ জনের শেয়ারিং রুম – ৪,১০০ টাকা (জন প্রতি)
২ জনের শেয়ারিং রুম – ৫,২০০ টাকা (জন প্রতি)
রুমে অতিরিক্ত প্রতি ব্যাক্তি থাকার জন্য ৫০০ টাকা চার্জ প্রদান করতর হবে।

চেক-ইন করার সময় দুপুর ০১:০০ টা এবং চেক-আউট করার সময় সকাল ১১:০০ টা।

যোগাযোগ
ঠিকানা: পশ্চিম ধংমারী, মোংলা, বাংলাদেশ
মোবাইল নাম্বার: 01897-711274
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ

(৩) বনবিবি ফরেষ্ট রিসোর্ট
বনবিবি ফরেষ্ট রিসোর্টে মোট ৭ টি কটেজ রয়েছে। প্রত্যেক কটেজ ও বারান্দা থেকে সুন্দরবনের প্রকৃতিক ভিউ দেখতে পাবেন। এই রিসোর্ট থেকে সুন্দরবনের নির্জন প্রকৃতি, ডিঙি নৌকায় ক্যানেল ক্রুজিং, পশুর নদীতে বোট ট্রিপ করতে পারবেন। এছাড়া রিসোর্ট থেকে করমজল ভ্রমণ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon
বনবিবি ফরেষ্ট রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
প্যাকেজ: ১ রাত ২ দিন – প্রিমিয়াম কটেজ
১ রুমে ২ জন, জনপ্রতি ৫,০০০ টাকা
১ রুমে ৩ জন, জনপ্রতি ৪,১০০ টাকা
১ রুমে ৪ জন, জনপ্রতি ৩,৭০০ টাকা
প্যাকেজ: ১ রাত ২ দিন – প্রিমিয়াম ভিলা
১ রুমে ২ জন, জনপ্রতি ৬,০০০ টাকা
১ রুমে ৩ জন, জনপ্রতি ৪,৬০০ টাকা
১ রুমে ৪ জন, জনপ্রতি ৪,১০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: ধাংমারী বন অফিস, খুলনা বিভাগ, বাংলাদেশ, মংলা, বাংলাদেশ
মোবাইল নাম্বার: 01886-463232, 01869-649817
ফেসবুক পেজ
(৪) ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসোর্ট সেন্টার
মংলা সুন্দরবনের পশ্চিম পাশে ধাংমারীতে সুন্দরবনের গা ঘেঁষে গোল বাগানের মধ্যে গড়ে তুলেছে ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসোর্ট সেন্টার। আমার দেখা সুন্দরবনের সেরা রিসোর্ট গুলো মধ্যে একটি।

রিসোর্টের পাশে ধাংমারী খালটিকে ডলফিনের অভয়ারণ্য হিসাবে গণ্য করা হয়। খালের পাশে ১৫-২০ মিনিট বসে থাকলে দেখতে পাবেন ডলফিন মাছ। পানির উপরে একটু লাফ দিয়ে আবার পানির নিচে চলে যায়।

ইরাবতী ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
ডুপ্লেক্স কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ৩,২০০ টাকা
প্রিমিয়াম কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ৩,০০০ টাকা
ইকো কাপল কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ৩,৮৫০ টাকা
কোয়াড কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ২,৬৫০ টাকা
যোগাযোগ
ঠিকানা: ধাংমারী, বানিশান্তা, দাকোপ, খুলনা
মোবাইল নাম্বার: 01404-004400
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ
ওয়েবসাইট
(৫) বনলতা ইকো রিসোর্ট
সুন্দরবনের দাকোপ কৈলাশগঞ্জের বুড়ির ডাবর বাজারের পাশে বন লাউডোব ফরেস্ট অফিসের পাশে অবস্থিত বনলতা ইকো রিসোর্ট। বাঁশ, কাঠ ও গোলপাতা দিয়ে তৈরি করা হয়েছে এই আধুনিক মানের রিসোর্টটি। এখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা সহ এসি/নন-এসি সব ধরনের কটেজ পাবেন।

যারা সুন্দরবনের প্রকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ স্থান। বাংলাদেশ ট্যুর গ্রুপ (বিজিবির) তত্বাবধানে এই ইকো রিসোর্ট গড়ে তোলা হয়েছে।

বনলতা ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
ইকো প্রিমিয়াম (এসি) – জনপ্রতি ৩,০০০ টাকা
ইকো সুপার (এসি( – জনপ্রতি ৪,০০০ টাকা
ডুপ্লেক্স কটেজ (এসি) – ৬,০০০ টাকা
ইকো স্পেশাল (এসি) – ৫,০০০ টাকা
বিল্ডিং (এসি/নন-এসি) – ২,৫০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: কৈলাশগঞ্জ, দাকোপ, খুলনা
মোবাইল নাম্বার: 01913-811474, 01911-520625
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ
(৬) সুন্দরী ইকো রিসোর্ট
সুন্দরবনের পাশে গ্রামীন পরিবেশে এই ইকো রিসোর্ট গড়ে উঠেছে। রিসোর্ট থেকে সুন্দরবনের নান্দনিক সৌন্দর্য ও বনের আশেপাশের সহজ-সরল মানুষ জীবন-যাপন, সংস্কৃতি, ধর্ম ও প্রথা সম্পর্কে জানতে পারবেন।

এই রিসোর্টে মোট ৭ টি রুম রয়েছে। এর মধ্যে ৬ টি রুম এসি এবং বাকি ১ টি রুম নন-এসি গ্রুপ নিয়ে থাকতে পারবেন। যারা বড় গ্রুপ নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য এই রিসোর্ট আদর্শ স্থান। বাঁশ, কাঠ ও গোলপাতা দিয়ে তৈরি করা হয়েছে এই রিসোর্ট। নিরাপদে রাত্রিযাপন করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে খাওয়া-দাওয়া করতে পারবেন।

সুন্দরী ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
রেইন ক্যাসেল – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
ম্যানগ্রোভ – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
ছায়া সুন্দরী – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
ডিমের চর – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
গোলপাতা – জনপ্রতি ভাড়া ৫,৫০০ টাকা
বন ময়ূরী – জনপ্রতি ভাড়া ৫,৫০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: ধাংমারী, দাকোপ, খুলনা
মোবাইল নাম্বার: 01765-986595
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ
(৭) গোল কানন ইকো রিসোর্ট
মংলা পশুর নদীর তীরে অবস্থিত গোল কানন ইকো রিসোর্ট। মংলা থেকে নদী পথে বানিসান্তা বাজার ঘাট হয়ে রিসোর্টে যেতে ২৫-৩০ মিনিটের মতো সময় লাগবে। রিসোর্টে পৌঁছানোর পর আপনাকে ওয়েলকাম ড্রিংক ও স্থানীয় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে।

গোল কানন ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
১ রাতের প্যাকেজ – জনপ্রতি ভাড়া ৩,০০০ টাকা
২ রাতের প্যাকেজ – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: পশ্চিম ধাংমারী, মংলা, খুলনা
মোবাইল নাম্বার: 01810-011141
ফেসবুক পেজ
(৮) ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট
সুন্দরবনে যত গুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ৩০ টি রুম রয়েছে। রিসোর্টের প্রত্যেকটি রুম সুন্দর ডেকোরেশন করা।

রিসোর্টে খাবার জন্য আলাদা রেস্টুরেন্ট, গাড়ি পাকিং সুবিধা, জঙ্গল ভিউ ক্যাফে, কনফারেন্স হল, বোট ট্রিপ করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রত্যেক রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, স্মার্ট টিভি, ফ্যান, এয়ারকন্ডিশন, সোফা, কিং সাইজের বিছানা রয়েছে।

ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
৩ জনের ডিলাক্স রুম ভাড়া ৭,০০০ টাকা
২ জনের সুপিরিয়র রুম ভাড়া ৫,৫০০ টাকা
২ জনের স্ট্যান্ডার্ড রুম ভাড়া ৪,২০০ টাকা
হানিমুন রিলাক্স রুম ভাড়া ৫,৫০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: কৈলাশগঞ্জ, দাকোপ, খুলনা
মোবাইল নাম্বার: 01764-190586, 01722-109670
অফিস: ১২৬, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫
মোবাইল নাম্বার: 01775-011208, 01403-102700
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ
ওয়েবসাইট
(৯) বাদাবন ইকো রিসোর্ট
মংলা দক্ষিণ চিলা সুন্দরবনের কোল ঘেঁষে সম্পূর্ণ ইকো সিস্টেমে তৈরি করা হয়েছে বাদাবন ইকো রিসোর্ট। মংলা ফেরি ঘাট থেকে এই রিসোর্টের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। বুকিং করা থাকলে রিসোর্ট কতৃপক্ষ আপনাকে মংলা থেকে পিক-আপ এবং পিক-ড্রপ করবে।

বাদাবন ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
১ রাতের জন্য জনপ্রতি ৩,৫০০ টাকা
২ রাতের জন্য জনপ্রতি ৭,০০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: দক্ষিণ চিলা, মংলা, বাগেরহাট
মোবাইল নাম্বার: 01736-331515, 01926-943608
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ

(১০) বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট
খুলনা দাকোপ উপজেলার পশ্চিমে ধাংমারী গ্রাম, যা সুন্দরবনের বিপরীত পাশে অবস্থিত। এই গ্রামে নান্দনিক পরিবেশে গড়ে তোলা হয়েছে বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট। যদিও এই রিসোর্টের অবস্থান খুলনায় কিন্তু মংলা থেকে আসা-যাওয়া সহজ।

বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট প্যাকেজ বা ভাড়া
১ রাতের জন্য জনপ্রতি ৩,৫০০ টাকা
২ রাতের জন্য জনপ্রতি ৬,৫০০ টাকা
যোগাযোগ
ঠিকানা: পশ্চিম ধাংমারী, দাকোপ, খুলনা
মোবাইল নাম্বার: 01991-505070

সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে।২০১২ সালে জু...
25/06/2025

সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

২০১২ সালে জুনের শেষ সপ্তাহে সৈকতের অব্যাহত ভাঙনে বালু ক্ষয়ের ফলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন বেলাভূমের নিচে স্থানীয় জেলেরা এই জাহাজটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে, দুইশ বছরের আগে রাখাইনরা এই ছোট জাহাজে করেই কুয়াকাটায় এসে বসতি গড়েছিল। কালের বিবর্তনে রাখাইনদের নানা স্মৃতি হারিয়ে গেলেও জাহাজটি এ অঞ্চলের ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ এবং ১০ দশমিক ছয় ফুট উঁচু এই জাহাজটি ২০১৩ সালের আগস্ট মাসে তার মূল আদলেই স্থায়ভাবে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে কুয়াকাটা বৌদ্ধ মন্দির সংলগ্ন বেড়িবাঁধের পাশে একটি টিনশেডর নিচে সংরক্ষণ করা হয়।

ছোট এই জাহাজটি জারুল কাঠের তৈরি। কাঠের পুরত্ব সাড়ে ছয় সেন্টিমিটার। এটি কাঠ, লোহা ও তামার পাত দিয়ে তৈরি। জাহাজটি বালুর নিচ থেকে তোলার কাজে নগরবাড়ি থেকে ১০ জন দক্ষ শ্রমিক ছাড়াও ৪২ জনের একটি শ্রমিকদল কাজ করেছে।

স্থানীয়ভাবে এ জাহাজটিকে ‘সোনার নৌকা’ বলা হয়। কারণ এর বাইরের আবরণ তামার পাতে মোড়ানো ছিল বলে মানুষের মুখে মুখে এই নামটিই ছড়িয়ে যায়।

রাখাইনদের দাবি এ জাহাজটি তারা দুইশ বছর আগে ব্যবহার করেছে। মতান্তরে সাধু সওদাগরদের ধান-চালের সওদার কাজে ব্যবহৃত নৌকা। কেউ কেউ বলে থাকে পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ।

সংগ্রহীত

Address

Sadar Barishal
Barishal
8200

Telephone

+8801716188511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Backpacker BD Hasib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Backpacker BD Hasib:

Share