11/09/2025
🌍✈️ আন্তর্জাতিক ব্যবসা বা ইমপোর্ট-এক্সপোর্ট করতে গেলে অনেকেই বুঝতে পারেন না—
👉 কোন পর্যায় পর্যন্ত Seller দায়িত্ব নেবে আর কোন পর্যায় থেকে Buyer এর দায়িত্ব শুরু হবে।
👉 পরিবহন খরচ, বীমা, কাস্টমস ক্লিয়ারেন্স বা ঝুঁকি—এসবের হিসাব মেলাতে গিয়ে প্রায়ই বিভ্রান্তি হয়।
✅ এই বিভ্রান্তি দূর করতে ব্যবহৃত হয় Incoterms (International Commercial Terms)।
এগুলো হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু শর্ত, যেগুলো ব্যবসায়ীদের স্পষ্ট ধারণা দেয়—
কে কতদূর খরচ বহন করবে এবং কার ওপর কোন দায়িত্ব পড়বে।
👉প্রিয় প্রবাসীর আজকের আলোচনায় নিচে প্রতিটি Incoterm (EXW, FCA, FOB, CFR, CIF, DAT, DAP, DDP) বাংলায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, যাতে নতুনরাও সহজে বুঝতে পারে।
📦 Incoterms with Bengali Explanation
🔹 EXW (Ex Works)
👉 Seller শুধু তার গুদামে/কারখানায় প্রোডাক্ট প্রস্তুত করে দিবে। সেখান থেকে মাল তোলা, লোড করা, পরিবহন, কাস্টমস ক্লিয়ারেন্স—সবকিছুর দায়িত্ব Buyer এর।
📌 সহজ ভাষায়: মাল Seller এর গুদাম থেকে তোলার পর সব ঝামেলা Buyer এর।
---
🔹 FCA (Free Carrier)
👉 Seller নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত (যেমন: কার্গো পোর্ট বা ট্রান্সপোর্ট এজেন্টের অফিস) মাল পৌঁছে দিবে। ওই জায়গা পর্যন্ত খরচ ও ঝুঁকি Seller বহন করবে, এরপর Buyer এর দায়িত্ব শুরু হবে।
📌 সহজ ভাষায়: Seller শুধু নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে, বাকিটা Buyer এর।
---
🔹 FOB (Free on Board)
👉 Seller জাহাজে মাল তুলা পর্যন্ত সব দায়িত্ব নিবে। জাহাজে ওঠানোর পর থেকে ঝুঁকি ও খরচ Buyer এর।
📌 সহজ ভাষায়: জাহাজে মাল ওঠানো পর্যন্ত Seller, তারপর Buyer।
---
🔹 CFR (Cost & Freight)
👉 Seller গন্তব্য বন্দরে পৌঁছানো পর্যন্ত পরিবহন খরচ দিবে। তবে ঝুঁকি Buyer বহন করবে জাহাজে মাল ওঠানো থেকে।
📌 সহজ ভাষায়: ভাড়া Seller দেবে, কিন্তু ঝুঁকি Buyer এর।
---
🔹 CIF (Cost, Insurance & Freight)
👉 CFR এর মতোই, তবে Seller Insurance খরচও বহন করবে। গন্তব্য বন্দরে পৌঁছানো পর্যন্ত সবকিছু কভার করবে Seller।
📌 সহজ ভাষায়: ভাড়া ও Insurance Seller দেবে, ঝুঁকি জাহাজে ওঠানোর পর Buyer এর।
---
🔹 DAT (Delivered at Terminal)
👉 Seller Buyer এর দেশে নির্দিষ্ট টার্মিনাল (যেমন: বন্দরের গুদাম) পর্যন্ত মাল পৌঁছে দিবে। কাস্টমস ক্লিয়ারেন্স Buyer এর।
📌 সহজ ভাষায়: Seller টার্মিনালে পৌঁছাবে, Buyer বাকি করবে।
---
🔹 DAP (Delivered at Place)
👉 Seller Buyer এর দেশের নির্দিষ্ট লোকেশনে (যেমন: গুদাম/অফিস) মাল পৌঁছে দিবে। তবে কাস্টমস ডিউটি ও ট্যাক্স Buyer বহন করবে।
📌 সহজ ভাষায়: দোরগোড়ায় পৌঁছে দিবে Seller, কিন্তু শুল্ক Buyer দেবে।
---
🔹 DDP (Delivered Duty Paid)
👉 Seller Buyer এর দরজায় মাল পৌঁছে দিবে এবং সব খরচ (পরিবহন, শুল্ক, ট্যাক্স, ক্লিয়ারেন্স) Seller বহন করবে। Buyer শুধু মাল হাতে পাবে।
📌 সহজ ভাষায়: সব দায়িত্ব Seller এর, Buyer কিছু করবে না।
#প্রিয়প্রবাসী