27/07/2026
বিদেশে কুত্তা বিলাইয়ের খাদ্যে যতটা মান নিয়ন্ত্রন করা হয়, বাংলাদেশের মানুষের খাবার উৎপাদন বিতরন ও বিক্রিতে নেই কোন নিয়ন্ত্রন ব্যাবস্থা। দেশে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রনে আইনের কঠোরতা থাকলেও কে শুনে কার কথা? শিল্প প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি যেন মানুষ মারার আস্ত কারখানা! ভাবতে অবাক লাগে বাংলাদেশীদের জন্য উৎপাদিত জিবন রক্ষাকারী ঔষধ গুলোতে সন্দেহের এক নম্বর তালিকায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য সেবার প্রতিটা স্থানে অর্থ আত্মসাতের উন্নত ব্যাবস্থায় ঘেরা, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়গনিষ্ট সেন্টারের বিলের দিকে তাকালেই সব কিছু পরিস্কার, সেখানে রয়েছে সিন্ডিগেট ব্যাবসা। খাদ্য উৎপাদন, কৃষি, খামার, ক্ষুদ্র শিল্প থেকে মাঝাড়ি কোথাও নিয়ম মানার ছিঁটেফোটাও বালাই নাই সব জায়গায় মব সিষ্টিম মানে জোড় যার মুল্লুক তার। এভাবে আর কতদিন?