25/01/2026
বন্ধ হয়ে গেছে ১৬ টি রুটে লঞ্চ চলাচল।
২০২০ এর পর থেকে ;বিশেষ করে পদ্মাসেতু চালুর পর অনেকগুলো রুট বন্ধ হয়ে গেছে ;অনেক রুটের লঞ্চের সংখ্যা কমে গেছে। তাছাড়া অন্যান্য কারনগুলোর মধ্যে রয়েছে সদরঘাটে কুলিদের হয়রানি, লঞ্চে স্টাফদের খারাপ আচরণ, অপেশাদার ব্যবহার, লঞ্চের তোষক বাণিজ্য, লঞ্চের কেবিনের টিকেট বেশি দামে বাইরে বিক্রি করা, নাব্যতা সংকট, ব্রিজের উচ্চতা সহ সড়কপথে সহজ হওয়ার কারনে।
বন্ধ হওয়া রুটগুলো হল :
১/ঢাকা-মাদারীপুর ; এ রুটে চলাচল করত পারাবত-১৫ ও দীপরাজ -৪। এছাড়া অতীতে তরিকা-২(পূবালী-৯) ও পারাবত-১৪( ঈগল-৫) চলত।
২/ঢাকা-হুলারহাট-ভান্ডারিয়া : এ রুটে চলাচল করত অগ্রদূত প্লাস, রাজদূত প্রাইম, ফারহান-৯, ১০, ঈগল-৮, যুবরাজ-৭, টিপু - ১২, নিউসান-১০...
৩/ঢাকা-আমতলী ; এ রুটে সুন্দরবন-৭, ইয়াদ-১ ও তরঙ্গ-৭ ও শতাব্দী বাঁধন চলত। অতীতে এ রুটে চলছে সুন্দরবন-৫,সুন্দরবন-৬, ইয়াদ-১, প্রিন্স অব হাসান হোসেন-১।
৪/ঢাকা-গলাচিপা : আসা যাওয়া-২, বাগেরহাট-২, পূবালী-৫,জামাল-৬ ও সাফিন সাত্তার খান-১ চলত এ রুটে।
৫/ঢাকা-কাউখালী-তুষখালী ; এ রুটে চলাচল করত মানিক-১, রেডসান-৫ ও পূবালী-৭
৬/ঢাকা-গোমা-পাতাবুনিয়া ; প্রিন্স সোহাগ ও ইয়াদ-৭ এ রুটে চলাচল করত।
৭/ঢাকা-গৌরনদী-টরকী ; রাজধানী-১, মহানগরী-১, নিউসান ও মানসী-৭ চলত।
৮/ঢাকা-সূর্য্যমনি ; অন্যতমা-১, রার্নিংসান, সিলভার সান ও মর্ডান সান চলত।
৯/ঢাকা-বৈঠাকাটা ; পূবালী-৯ ও আওলাদ-২ চলত।
১০/ঢাকা-বাবুগঞ্জ-পাতারহাট ;কোকো-১,কোকো-২, ইয়াদ-৩ ও শরীয়তপুর-৩ চলত এ রুটে।
১১/ঢাকা-বরিশাল-ঝালকাঠি-হুলারহাট-সন্নাসী -মোড়লগঞ্জ ; রুটের স্টিমার ও জাহাজ সার্ভিস ছিল মধুমতি, বাঙালি।
১২/ঢাকা-রামচন্দ্রপুর :এ রুটে চলাচল করত নিউ মিশু লঞ্চ।
১৩/ঢাকা-মোহনপুর-চেয়্যারম্যান স্টেশন -দুলারচর : মানিক-৩ ও মানিক-৮ ও রুটে চলাচল করত।
১৪/ঢাকা-বালাবাজার :রিসান-২ ও রিসান-৭, আরিফ মোহাম্মদ চলত এ রুটে।
১৫/ঢাকা-গজারিয়-রসূলপুর : বন্ধন-৮ চলত রসূলপুর ও রুটে।
১৬/ঢাকা-তালতলা :জিলানী ও একতা লঞ্চ চলত।
এছাড়া ১ দিন পর পর লঞ্চ চলাচল করে বরগুনায়।
বরগুনায় চলত শাহরুখ-১, শাহরুখ-২, রয়েল ক্রুজ, রাজাহাট-বি, ফারহান-৮ ও অভিযান-১০।
বন্ধ হয়ে গেছে বরিশালের ডে সার্ভিস গ্রীনলাইন-২।
স্ক্র্যাপ করা হয়েছে বরিশালের সুরভী-৯, এ্যাডভেঞ্চার-১, কীর্তনখোলা-২ ও কামাল-১(কীর্তনখোলা-১), কালাম খান-১।