Bholar news & Travel

Bholar news & Travel ভ্রমণ ও নিউজ বিষয়ক পেজ।

20/07/2022

প্রতিনিয়ত প্রকৃতির যেখানে খেলা করে দার্জিলিং শহরে

19/07/2022

ভোলা প্রেসক্লাবে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর স্মরণে
সাহিত্য আড্ডা
আয়োজনে
পাঠক ফোরাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ভ্রাম্যমান লাইব্রেরি, ভোলা।

18/07/2022

ভোলার ইলিশা ফেরিঘাট লঞ্চ ঘাট ঝটিকা সফরে পরিদর্শন করেন বিআইডব্লিটিএ পরিচালক ট্রাফিক রফিকুল ইসলাম,
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, ইলিশা ঘাট ইজারাদার
আক্তার হোসেন ও হোসেন সরোয়ারদী মাস্টার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইলিশা ও ঢাকা রুটের লঞ্চ মালিক গন।

18/07/2022
17/07/2022
17/07/2022

ভোলার দৌলতখানে বাড়ির ভিতরে গোডাউন বানিয়ে গ্যাস ব্যবসা করচ্ছে দৌলতখান মুন্সি স্টোর।

15/07/2022

পূর্ণিমার জোয়ার মেঘনার প্রবল স্রোত ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ

15/07/2022
14/07/2022

মনপুরায় লঞ্চ যাত্রীদের অসহায় অবস্থা ....!

12/07/2022

ভোলার তজুমদ্দিনে বসতঘরে ডুকে ফিল্মী স্টাইলে হামলা আহত ১৪

তজুমদ্দিন থানার সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাকিমদ্দিন হাওলাদার বাড়ির ছিদ্দিক পণ্ডিতের বাড়িতে লুটপাট,ভাংচুর ও নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ১১ জুলাই ২২ খ্রি: সকাল ৭ ঘটিকায় ঘন্টা ব্যাপী ভুক্তভোগী ছিদ্দিক পণ্ডিতের বাড়িতে এ হামলা, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী ছিদ্দিক পণ্ডিতের ছেলে শাহিন অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির নজমুল পাটোয়ারির ছেলে রুবেল (২৫), অদিউল্লাহ এর ছেলে সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হাসানের নেতৃত্বে আজগর, রাকিব,আকিব,শাকিল, সিফাত,ফরাদসহ প্রায় ৫০ জন বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট, নারী নির্যাতন ও ঘরের গ্রীলের জানালা,খাট, চেয়ার, টেবিল, টিভি, ফ্রিজ,চুকেস, রান্না ঘরের টিনের তিন পাশের ভেড়া, সহ যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে দেয়,এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে ঘরে ছোট বড় ছেলে ও নারীদের উপর অতর্কিত হামলা চালায়। পরে ৬টি মোবাইল,৬টি চেইন,রুলি যাহার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা । অপরদিকে হামলাকারীরা নগদ ১লক্ষ ২৩ হাজার ৫শত টাকা নিয়ে যায়।

এতে ছিদ্দিক পণ্ডিত,শাহিন,আঁখি,বিল্লাল,নুরজাহান,রিয়াজ,

নোমান, মাহফিয়া খাতুন,জিয়া,আবদুর রহমানসহ

প্রায় ১৪ জন আহত হয়েছেন। আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে ও আবু সাইদের সাথে কথা বলে জানা গেছে, যখন তারা পোলাপাইন নিয়ে আসে তখন মোস্তফা পাটোয়ারি পুকুর পাড় ছিল। সে বাধা দিছে, ছেলেরা তার কথা শোনে নি ।

তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের আমিনুল ইসলাম নামক এক মেম্বারের সাথে কথা বলে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত এ ঘটনা ঘটেছে।

ওসি ও চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে উভয়ই পূর্বের ঘটনা ৮নং ওয়ার্ডের মেব্বার শাহাবুদ্দিনকে জানান,তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। যারফলে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। তবে মেব্বার ব্যবস্থা গ্রহণ করলে এ ঘটনা ঘটতো না।

সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন বলেন, ৯নং ওয়ার্ডের মেম্বার ও তার ভাই আলামীনসহ এ হামলা চালান। তিনি আরো বলেন,নজমুল পাটোয়ারির ছেলে নারী লোভী, বেয়াদব এর মধ্যে সে একটি মেয়েকে রেপ করে, ভুক্তভোগীর ছেলে জসিম এঘটনার স্বাক্ষী থাকায় পরিকল্পিত ভাবে তারা হামলা চালায়।

এবিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ বলেন,পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিব।

12/07/2022

পবিত্র ঈদুল আযহা শেষে ভোলার ইলিশা লঞ্চঘাটে ঢাকায় ফেরা মানুষের ভীড় ।

11/07/2022

আজ বিকালে ১১/০৭/২০২২ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজারে আগুন। আগুনে নিভানোর কাজে ব্যস্ত মনপুরা ফায়ার সার্ভিস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির স্বেচ্ছাসেবক।

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Bholar news & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share