Al-Khair Travels & Tours

Al-Khair Travels & Tours সুষ্ঠ ভাবে হজ্ব ও উমরাহ পালনে আপনার একান্ত বিশ্বস্ত সহযোগী । বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত

Assalamualaikum...
AKTT is a membar of, ATAB, HAAB & IATA
Our Serivces: Visa Process, Air Ticket booking, Passport, etc...
১.পবিত্র মক্কায় দীর্ঘ দিন অবস্থানকরাই প্রশিক্ষিত আলেমেদীনদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে উমরাহ ও হজ্জের কার্যাদি সুষ্ঠভাবে সুসম্পন্ন করানো হয় |
২.সৌদি দ্রুতাবাস থেকে ভিসা প্রস্সেসিং করে সৌদি অথবা বাংলাদেশ বিমানে জেদ্দায় যাতাওয়াত ব্যবস্থা করা হয় |
৩.হাজি সাহেবানদের ন

িজ নিজ এলাকা থেকে ঢাকা বিমান বন্দরে নিয়েযাওয়া এবং হাজ্জ পালন শেষে নিজ এলাকায় পৌছে দেওয়া হয় |
৪.পবিত্র মক্কা ও মদিনা সরিফের নিকটে[500-800m] ; লিফট ও এসি সহ আবাসন ব্যবস্থা করা হয় |
৫.বাংলাদেশী বাবুর্চি দ্বারা তিনবার সাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন করা হয় |
৬.আল্লাহর মেহমানদের অভিজ্ঞ আলেমেদীন দ্বারা মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারাত এর ব্যবস্থা করা হয় |
> আপনার পাশের বিশ্বস্থ সহযোগি <

20/03/2026

আল-খায়ের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙

আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের জীবনে বরকত দান করুন, সকল দোয়া কবুল করুন । 🤲

যারা প্রথম ওমরাহ করতে যাবেন, নিচের বিষয় গুলা মনে রাখবেন:প্রতি নামাজের পরপরই হোটেলে ফিরে যাবেন না। এটাই সব থেকে বড় ভুল!...
27/02/2026

যারা প্রথম ওমরাহ করতে যাবেন, নিচের বিষয় গুলা মনে রাখবেন:

প্রতি নামাজের পরপরই হোটেলে ফিরে যাবেন না। এটাই সব থেকে বড় ভুল! যার কারণে অনেক হাজী বা ওমরাহকারী তৃতীয় দিনেই ক্লান্ত হয়ে পড়েন। দিনে ৫ বার কাবা থেকে হোটেল, আবার হোটেল থেকে কাবা, এই যাতায়াত আপনার শক্তি পুরোপুরি শেষ করে দিবে। আর বেশিরভাগ সময় দেরিতে পৌঁছানোর কারণে মসজিদের ভেতরে জায়গা পাওয়াও কঠিন হয়ে যায়। ফলে অনেকেই বাধ্য হয়ে বাইরে বা রাস্তায় নামাজ আদায় করেন।

আপনি যদি মসজিদের ভেতরে নামাজ পড়তে চান, তাহলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তাহলে কী করবেন? নিচের পয়েন্টগুলো খেয়াল রাখবেন:

১/ আপনার নামাজের সময়গুলো ভালো করে প্ল্যান করবেন।
২/ ফজরের আগে কাবায় চলে আসবেন। তাহাজ্জুদ পড়বেন, তারপর ফজর আদায় করবেন। সূর্যোদয়ের পর ইশরাক ও দুহা পড়ে নিবেন।
৩/ এরপর হোটেলে ফিরে নাস্তা করবেন বা নির্ধারিত জিয়ারত সম্পন্ন করবেন।
৪/ যোহরের পর হোটেলে ফিরে দুপুরের খাবার খাবেন এবং একটু বিশ্রাম নিবেন।
৫/ তারপর আবার আসর থেকে শুরু করে মাগরিব ও এশা—এই তিন ওয়াক্ত একসাথে মসজিদে অবস্থান করবেন।
৬/ এশার পর হোটেলে ফিরে রাতের খাবার খাবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিবেন।
৭/ অপ্রয়োজনীয় হাঁটা কমাবেন। শক্তি জমা রাখবেন তাওয়াফ ও ইবাদতের জন্য।
৮/ নামাজের মাঝখানে উপরের তলা বা এক্সপানশন এরিয়ায় বসে বিশ্রাম নিতে পারেন।
৯/ খুব ক্লান্ত হলে ছাদে বা শান্ত জায়গায় একটু শুয়ে থাকবেন।
১০/ ভেতরে জায়গা পেতে হলে অন্তত ৩০–৪৫ মিনিট আগে চলে আসবেন।
১১/ তাওয়াফ সব সময় ঠান্ডা মাথায় করবেন। ভিড় দেখেই দৌড় দিবেন না।
১২/ ভিড় কম থাকলে (ফজরের পর বা গভীর রাতে) তাওয়াফ করা সহজ হয়।
১৩/ হাজরে আসওয়াদ ছোঁয়ার জন্য ধাক্কাধাক্কি করবেন না। ইশারা করলেই সুন্নত আদায় হয়ে যায়।
১৪/ সাঈ (সাফা-মারওয়া) ধীরে, স্থিরভাবে করবেন। তাড়াহুড়া করে নিজেকে ক্লান্ত করবেন না।
১৫/ হাঁটতে কষ্ট হলে বা বয়স্ক মা-বাবা থাকলে হুইলচেয়ার সার্ভিস ব্যবহার করবেন। উপরের তলায় ইলেকট্রিক কার্টও আছে।
১৬/ এক দিনে ডাবল ওমরাহ করতে চাইলে শরীরের অবস্থা আগে দেখবেন। শুধু আবেগে সিদ্ধান্ত নিবেন না।
১৭/ দ্বিতীয় ওমরাহর জন্য মসজিদে আয়েশা (তানইম) থেকে ইহরাম করা হয়। গাড়িতে যেতে ১৫–২০ মিনিট লাগে। উবার করে যাবেন। তবে মক্কা মদিনায় ইয়েমেনি ড্রাইভার অ্যাভয়েড করবেন।
১৮/ ডাবল ওমরাহ করার চেয়ে একটি ওমরাহ খুশু-খুজু সহকারে করা উত্তম।
১৯/ মক্কায় গিয়ে শুধু ছবি তোলা আর লাইভ করা, এগুলাতে বেশি সময় নষ্ট করবেন না।
২০/ কাবার সামনে বসে কুরআন পড়ুন। এটা জীবনের সবচেয়ে মূল্যবান সময়।
২১/ দোয়ার একটি লিস্ট বানিয়ে নিয়ে যাবেন। কী কী চাইবেন, আগে ঠিক করে রাখবেন।
২২/ নিজের জন্য, মা-বাবার জন্য, দেশের জন্যে আর সারা দুনিয়ার মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।
২৩/ গুনাহ থেকে বাঁচার নিয়ত করবেন। ওমরাহ শুধু রিচুয়াল না, এটা জীবন বদলের সুযোগ।
২৪/ বেশি বেশি ইস্তিগফার পড়বেন। কাবার সামনে কান্না সহজ হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করবেন না। কোথাও কান্না না করা মানুষও কাবার সামনে কান্না করে দেয়।
২৫/ মক্কায় জিয়ারত (জাবালে নূর, জাবালে সাওর, আরাফা ময়দান ইত্যাদি) করতে পারেন, কিন্তু ক্লান্ত হয়ে গেলে বিশ্রামকে অগ্রাধিকার দিন।
২৬/ মদিনায় গেলে মসজিদে নববীতে বেশি সময় কাটাবেন। এখানে নামাজের সওয়াব বহু গুণ বেশি।
২৭/ রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য আগে থেকেই সময় জেনে আবেদন করবেন। ভিড় অনেক থাকে।
২৮/ জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে ভুলবেন না।
২৯/ বাংলাদেশি খাবারের হোটেল মক্কা ও মদিনায় অনেক আছে। মক্কায় ইব্রাহিম খলিল রোডের বাঙালি দোকান গুলার খবর ভালো লাগছে। আর মদিনায় সোনারগাঁও হোটেল এর টা বেস্ট ছিলো। তবে একটু দাম বেশি রাখেন। খুব বেশি ভারী খাবার খাবেন না। হালকা খাবার খেলে ইবাদতে মন বসে।
৩০/ ব্যাগে সবসময় হালকা খাবার রাখবেন—খেজুর বা পাকিস্তানি বড় বড় রুটি। যমযমের পানি সব জায়গায় পাবেন, ছোট একটা পানির বোতল রাখলেই যথেষ্ট।
৩১/ আরামদায়ক স্যান্ডেল ব্যবহার করবেন। নতুন জুতা পরে যাবেন না।
৩২/ মোবাইল কম ব্যবহার করবেন, চার্জার ও পাওয়ার ব্যাংক সাথে রাখবেন।
৩৩/ ভিড়ের মধ্যে রাগ করবেন না। ধৈর্যই এখানে সবচেয়ে বড় ইবাদত।
৩৪/ নিজের গ্রুপ থেকে আলাদা হয়ে গেলে আগে নির্ধারিত একটি পয়েন্ট ঠিক করে রাখবেন।
৩৫/ হোটেল যত কাছেই হোক, শক্তি বাঁচিয়ে ব্যবহার করবেন।
৩৬/ দিনে অন্তত একবার কাবার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকবেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
৩৭/ মদিনায় সালাম দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখবেন, ধাক্কাধাক্কি করবেন না।
৩৮/ বেশি শপিং করার চিন্তা করবেন না। ইবাদতের সময় কমে যায়।
৩৯/ শরীর খারাপ হলে জোর করবেন না। বিশ্রামও সুন্নতের অংশ।
৪০/ সারাক্ষণ জিকির করতে থাকবেন। আলহামদুলিল্লাহ পড়বেন। সবাই এই খানে আসতে পারে না।

মনে রাখবেন, মক্কায় কত কদম হাঁটলেন, সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো, কত দীর্ঘ সময় আপনি ইবাদত টিকিয়ে রাখতে পারলেন। ওমরাহ শুধু একটি সফর না। এটা আত্মার রিচার্জ।
সঠিক প্ল্যান করলে ক্লান্ত না হয়ে বরং শান্তি নিয়ে ফিরতে পারবেন। 🤍

15/01/2026

পবিত্র যাত্রাকে কলঙ্কিত হতে দেবেন না

প্রবাসী আব্দুল মজিদ চাচার মতো হাজারো মানুষ সারা জীবন সঞ্চয় করে ওমরা বা হজে যাওয়ার স্বপ্ন পূরণ করেন। কাবা ঘরের সামনে দাঁড়ানো সেই আধ্যাত্মিক মুহূর্ত, চোখের জল, অনন্য যাত্রা—এসবই একজন মুসলমানের জীবনের সবচেয়ে পবিত্র স্মৃতি।

কিন্তু দেশে ফেরার আগের রাতে কিছু অসাধু মানুষের প্রলোভনে সেই পবিত্রতা মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে।

মজিদ চাচার মতো সাধারণ যাত্রীদের কাছে এসে কিছু মোয়াল্লেম, এজেন্ট বা দালালরা ‘ টাকার বিনিময়ে সোনার অলংকার বহন করার, লোভ দেখায়। অনেকেই ভাবেন, “এতে ক্ষতি কী?”

❌ নিজের জন্য জন্য ছাড়া অন্যের জন্য গোল্ড বহন করা অপরাধ। শুল্ক ফাকি দিয়ে সোনা চোরাচালান করা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অজান্তে বহন করলেও দায় যাত্রীর ওপরই বর্তায়।

❌ চোরাচালানে সহায়তা করে আপনার পবিত্র ওমরা/হজ যাত্রা কলঙ্কিত হয়। যে যাত্রা আত্মার পবিত্রতা বাড়ায়, সেটাই অপরাধের অংশ হয়ে যায়।

✈️ আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস্ এর পরামর্শ , কোনোভাবেই অপরিচিত বা পরিচিত—কাউকেই সোনা, মূল্যবান অলংকার বা অচেনা মালামাল বহনে রাজি হবেন না।


📢 চলুন সবাই সচেতন হই। Iসোনা চোরাচালান বন্ধে যাত্রী সচেতনতা সবচেয়ে বড় শক্তি।

মক্ক জিয়ার সময়
07/01/2026

মক্ক জিয়ার সময়

রমজান উমরাহ্ প্যাকেজ ২০২৬
02/12/2025

রমজান উমরাহ্ প্যাকেজ ২০২৬

২০২৬ সনের হজের প্রস্তুতি নিয়ে পরামর্শ ও আলোচনা শেষে আল- খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস এর  স্বত্বাধিকারী ও মোয়াল্লিমগণ এক স...
14/11/2025

২০২৬ সনের হজের প্রস্তুতি নিয়ে পরামর্শ ও আলোচনা শেষে আল- খায়ের ট্রাভেলস এন্ড ট্যূরস এর স্বত্বাধিকারী ও মোয়াল্লিমগণ এক সাথে।

বাংলাদেশ সরকার ঘোষিত🕋 হজ্ব প্যাকেজ ২০২৬ সরকারি প্যাকেজ (খাবার ছাড়া) 🕋 প্যাকেজ – ১:  ৬,৯৫,৫৯৭ টাকা🕋 প্যাকেজ – ২:  ৫,৫৮,৮৮...
28/09/2025

বাংলাদেশ সরকার ঘোষিত

🕋 হজ্ব প্যাকেজ ২০২৬

সরকারি প্যাকেজ (খাবার ছাড়া)

🕋 প্যাকেজ – ১: ৬,৯৫,৫৯৭ টাকা
🕋 প্যাকেজ – ২: ৫,৫৮,৮৮১ টাকা
🕋 প্যাকেজ – ৩: ৪,৬৭,১৬৭ টাকা

বেসরকারি প্যাকেজ (খাবার ছাড়া)

🕋 প্যাকেজ – ১: ৬,৮০,০০০ টাকা
🕋 প্যাকেজ – ২: ৫,৮০,০০০ টাকা
🕋 প্যাকেজ – ৩: ৫,১০,০০০ টাকা

এই আলোকে বিভিন্ন হজ্ব এজেন্সি তাদের প্যাকেজ ঘোষণা করবে।

২৬ সালে হজ পালনে যেতে হলে অবশ্যই ১২ অক্টোবর ২০২৫ এর মাঝে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।

08/09/2025
বিশেষ ঘোষণাঃসম্মানিত হজ ও ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি।
20/08/2025

বিশেষ ঘোষণাঃ
সম্মানিত হজ ও ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি।

11/08/2025

🕋 🕋 ২০২৬/২৭ সনে আপনার হজ্জের প্রাক-নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩০,০০০/- টাকায়।
★উমরাহ্ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🗓 আমাদের প্যাকেজ সমূহঃ
আমরা ১৪/২০ দিনের উমরাহ প্যাকেজ ঘোষণা করছি ইনশাআল্লাহ।
★ প্যাকেজ এ - ১,৩৫,০০০/- টাকা । ট্রানজিট ফ্লাইট
★★ প্যাকেজ বি- ১,৫০,০০০/- টাকা। সরাসরি ফ্লাইট

★★★ভি আই পি প্যাকেজ ( ৭/৮ দিনের ) ২,২০,০০০/- টাকা। সরাসরি ফ্লাইট

বিঃ দ্রঃ আপনারা চাইলে নিজেদের মতো করে,৭ দিন ১০ দিন ২০ দিন ৩০ দিনের প্যাকেজ নিতে পারবেন ইনশাআল্লাহ (আলোচনা প্রযোজ্য)...
প্যাকেজগুলোর বিস্তারিত জানতে ভিজিট করুন আল খায়ের হজ ও ওমরাহ্ গ্রুপের ফেসবুক পেইজ/গ্রুপে।

🔘🔘 ১৪/১৯ দিনের ওমরাহ্ প্যাকেজে যা অন্তর্ভুক্ত 🔘🔘
✔ রিটার্ন এয়ার টিকেট,
সরাসরি / ট্রানজিট
(ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ – ঢাকা)
✔ ওমরাহ্ ভিসা
✔ হেলথ ইনস্যুরেন্স
✔ মক্কায় ,মদিনায় হোটেল সুবিধা
 প্যাকেজ এ ও বি এর হোটেল হারাম থেকে ৭০০ মিটার দূরুত্বে।
 ভি আই পি প্যাকেজে হারাম থেকে হোটেল এর দূরুত্ব ০০-৫০ মিটার।
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দা
✔ মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ।

✔★( ঐতিহাসিক বদরের যুদ্ধ প্রান্ত পরিদর্শন)
✔★(ঐতিহাসিক তায়েফ শহর জিয়ারা)
✔★ (ওয়াদিয়া জীন পাহাড় পরিদর্শন)
বিঃ দ্রঃ ★ দেয়া স্থান গুলোতে ব্যাক্তিগত খরচে যেতে হবে।

⭕গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

⭕বুকিং এর জন্যে কল করুনঃ
📲 01711-978642
📞 01713-724556

⭕অফিসের ঠিকানাঃ আল খায়ের হজ ওমরা গ্রুপ
🏛 নাফি প্লাজা (৩য় তলা) টেম্পল রোড সাতমাথা বগুড়া।

Address

Nafi Plaza, Tample Road, Satmatha, Bogra
Bogura
5800

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801755590021

Alerts

Be the first to know and let us send you an email when Al-Khair Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Khair Travels & Tours:

Share