Hoque Tours And Hajj Travels

Hoque Tours And Hajj Travels Hajj Package, Umrah Package, Tour Package, Tickating & Visa Prosecing

13/05/2026

আসসালামু আলাইকুম
*Best service* এর জন্য এখনি যোগাযোগ করুন
তাকামুল এর এই পেশা গুলো করে দেওয়া যাবে :
*1: *Aircraft Cleaning Worker
2: 𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗶𝗻𝗴 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
3: 𝗖𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 𝗪𝗼𝗿𝗸𝗲𝗿
4: 𝗖𝗼𝗻𝘁𝗿𝗮𝗰𝘁𝗶𝗻𝗴 𝗪𝗼𝗿𝗸𝗲𝗿
5: 𝗖𝗵𝗲𝗳
6: 𝗙𝗮𝘀𝘁 𝗳𝗼𝗼𝗱 𝗺𝗮𝗸𝗲𝗿
7: 𝗞𝗶𝘁𝗰𝗵𝗲𝗻 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
8: 𝗥𝗼𝗼𝗳𝘀 𝗰𝗹𝗲𝗮𝗻𝗲𝗿
9: 𝗦𝘁𝗿𝗲𝗲𝘁 𝗰𝗹𝗲𝗮𝗻 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
10: 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗮𝗻𝗱 𝗳𝗮𝗰𝗶𝗹𝗶𝘁𝗶𝗲𝘀 𝗰𝗹𝗲𝗮𝗻𝗲𝗿
11: 𝗚𝗮𝗿𝗱𝗲𝗻 𝗰𝗹𝗲𝗮𝗻 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
12: 𝗵𝗲𝗮𝘃𝘆 𝘁𝗿𝘂𝗰𝗸 𝗱𝗿𝗶𝘃𝗲𝗿
13: 𝗧𝗿𝘂𝗰𝗸 𝗗𝗿𝗶𝘃𝗲𝗿
14: 𝗠𝗮𝗻𝘂𝗳𝗮𝗰𝘁𝘂𝗿𝗶𝗻𝗴 𝗼𝗳𝗳𝗶𝗰𝗲𝗿
15: 𝗪𝗼𝗸𝘀𝗵𝗼𝗽 𝗪𝗼𝗿𝗸𝗲𝗿
16: 𝗕𝗮𝗿𝗯𝗲𝗿
17: 𝗟𝗼𝗮𝗱 𝘂𝗻𝗹𝗼𝗮𝗱 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
18: 𝗕𝗹𝗮𝗰𝗸𝘀𝗺𝗶𝘁𝗵
19: 𝗖𝗮𝗿 𝗗𝗿𝗶𝘃𝗲𝗿
20: 𝗦𝗲𝗹𝗹𝗲𝗿
21: 𝗙𝗼𝗼𝗱 𝗮𝗻𝗱 𝗯𝗲𝘃𝗲𝗿𝗮𝗴𝗲
22: 𝗠𝗶𝗻𝗶𝘁𝗿𝗮𝗰𝗸 𝗗𝗿𝗶𝘃𝗲𝗿
23: 𝗧𝗿𝗮𝗻𝘀𝗽𝗼𝗿𝘁 𝗰𝗮𝗿 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
24: 𝗣𝗿𝗼𝗱𝘂𝗰𝘁 𝘀𝘁𝗼𝗿𝗶𝗻𝗴 𝘄𝗼𝗿𝗸𝗲𝗿
25: 𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝘀𝗵𝗲𝗹𝘃𝗲𝘀 𝗪𝗼𝗿𝗸𝗲𝗿
26: 𝗧𝗶𝗹𝗲 𝗰𝗹𝗲𝗮𝗻𝗶𝗻𝗴 𝗪𝗼𝗿𝗹𝗲r
27: *Hospital cleaner
28: *Gardern clean worker
29: *Carrier
30- *wheel Berow worker
31- *Iron Man
32- *Ship Cleaning Worker
33- *Gas Station Attendant
34- *Office and facilities cleaner worker
35- *Hospital cleaner
36- *Car Parking Worker
+8801992130001
+8801777567222

08/05/2026

🛫🛫 #ডেইট #চেইঞ্জ #করুন #সকল #বিমানের #টিকিট🛬🛬🛬
অল্প খরচে সল্প সময়ে
*Saudia Airlines*
*🌹Emirates air*
*Biman Bangladesh Airlines*
*🌹US Bangla Airlines*
*Air Arabia*
*🌹Jazeera Airway*
*Qatar Airways*
*🌹Kuwait Airways*
*Oman Air*
*🌹Salam Air*
*Malindo Air*
*🌹Malaysia Airlines*
*Maldivian Airline*
*🌹SriLankan Airlines*
*Airaisa*
*🌹Gulf Air*
আমরা সুদু যে কোন বিমান এর ডেট Change করি ============✈️ KU...UL...OV... FZ.... AF...AC....AA....G9....... SV...OD... Q2...AK...J9..... TG. EY...MH....BS...BG...H9...6E...
QR...EK...TK...GF..... AA...CZ...WY...IB... UX...MS...MA...3L...TM...SQ... CX....UK..............HAQUE TOURS AND HAJJ TRAVEL TAFAJJUL HAQUE .. .C.E.O

07/05/2026

*🇸🇦সৌদি আরব ভিসা প্রসেসিং 🇸🇦*

*আমেল মঞ্জিল* (সবচেয়ে কম খরচে)
হাউজ ড্রাইভার
আমেল আদি
ফ্রি ভিসা ৩ মাসের
ফ্রি ভিসা ১ বছরের
কুয়েতের ভিসা প্রসেসিং

*সকল দেশের ম্যানপাওয়ার (BMET)*

কাতার এটেস্টেড
কাতার নন এটেস্টেড যাত্রী যাওয়া ছাড়া
দুবাই সত্যায়িত
দুবাই নন
কিরগিজস্থান
ইটালি
রোমানিয়া
পর্তুগাল
সার্বিয়া
মালদ্বীপ,সত্যায়িত
মালদ্বীপ, নন
সিংগাপুর

_আরও বিস্তারিত জানতে কল করুন
সরকার অনুমোদিত ট্রাভেলস এজেন্সি
* #হক* #ট্যুরস* #এন্ড* #হজ্জ* #ট্রাভেলস
*📞 (what'sapp/call)*
+88 01992-130001
‪‪+88 01919790000
+88 01777568222
+88 01719941683

06/05/2026

ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসার জন্য আপনার প্রোফাইল ভালো না মন্দ! কিভাবে বুঝবেন?

USA ব্যাতিত ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা করতে আপনাকে আপনার অবস্থা প্রকাশ করার জন্য যে সকল ইনফরমেশন অথবা ডকুমেন্টস দেওয়া লাগবে সেই সবগুলোর অভারঅল সামারিকেই প্রোফাইল বলা হয়ে থাকে।
আমাকে অনেকেই নক করে বলেন 'আমার সব ঠিক আছে তারপরও ভিসা দেয় নাই'। একটু দেখে দিবেন কোথায় সমস্যা? কি করা লাগবে? কিভাবে প্রিপারেশন নিব?
এখন আপনি নিজেই যাচাই করে নিন আপনার প্রোফাইল ভালো না মন্দ এবং কোথায় সমস্যা:
১. ব্যাংক ব্যালেন্স: একজন হলে ৮-১০ লাখ অথবা দুজন বা ফ্যামিলি হলে ১৫-২০ লাখ মোটামুটি ভালো, বেশি হলে আরও ভালো। এর থেকে যত কম থাকবে তুলনামূলকভাবে প্রোফাইল তত খারাপের দিকে যাবে।
2. ব্যাংক স্টেটমেন্ট: উপরে উল্লিখিত ব্যালেন্স রেখে একটি স্থিতিশীল একাউন্ট ৬ মাস মেইনটেইন করা ভালো। হঠাৎ অনেক বেশি টাকা জমা অথবা উত্তোলন খারাপ প্রোফাইল এর লক্ষণ। ব্যাংক রেডি নিয়ে আমার একটা বিস্তারিত পোস্ট আছে সেটা দেখে নিতে পারেন।
3. ব্যাংক সিলেকশন: ভালো মানের ব্যাংকে অ্যাকাউন্ট থাকা ভালো প্রোফাইলের ইংগিত বহন করে। সবচেয়ে ভালো কোন বিদেশী ব্যাংকে একাউন্ট থাকা, যেমন SCB অথবা দেশীয় ব্রাক ব্যাংক। দূর্বল ও কম পরিচিত ব্যাংকে অ্যাকাউন্ট থাকা খারাপ প্রোফাইলের ইঙ্গিত বহন করে।
4. ইনকাম ট্যাক্স: আপনার ইনকামের সাথে সামঞ্জস্য রেখে সরকারি আইন অনুযায়ী ইনকাম ট্যাক্স দেওয়া খুবই ভালো প্রোফাইল। ইনকাম অনুযায়ী ট্যাক্স না দিয়ে যত কম ট্যাক্স দিবেন প্রোফাইল তত খারাপের দিকে যাবে।
5. ট্রাভেল হিস্ট্রি: থাইল্যান্ড ও মালয়েশিয়া টাইপের ছয় থেকে সাত টা দেশ ভ্রমণ মোটামুটি মানের প্রোফাইল, যদি সাথে একটা ভালো মানের কান্ট্রি থাকে তাহলে খুবই ভালো প্রোফাইল।
5. কান্ট্রি টাই: বিবাহিত হলে একা এপ্লাই করা ভালো টাই। ভালো চাকুরী অথবা ভালো ব্যবসা থাকলে ভালো প্রোফাইল। তবে অবশ্যই সকল পেপারস দিতে হবে।
6. এসেট ইভ্যালুয়েশন: এসেট ভ্যালু ৪-৫ কোটির বেশি হলে খুবই ভালো, কান্ট্রি টাই শক্ত হয়, ভালো প্রোফাইল।
7. ইনভাইটেশন: ইনভাইটেশন যে দিবে তার যদি ঐ দেশের পাসপোর্ট থাকে ও নিজস্ব বাড়ি থাকে তাহলে আপনার প্রোফাইল ভাল হবে।
8. বয়স: অবিবাহিত অল্পবয়স বা ব্যাচেলার হচ্ছে দুর্বল প্রোফাইল। বয়স যত বেশি হবে প্রোফাইল তত ভারি ও প্রোফাইলটাও তত ভালো হবে।
9. পেশা ও ইনকাম: ভাল কোম্পানিতে চাকরিজীবী হলে ভাল। সেলারি একাউন্টে যাওয়া ভালো প্রোফাইল মিনিং করে। ব্যবসায়ী হলে লেনদেন ও ইনকাম এর সাথে মিল রেখে কোম্পানি ট্যাক্স ও ভ্যাট দেওয়া থাকলে ভালো প্রোফাইল।
একজনের সকল পয়েন্টগুলো ভালো হতে হবে তা নয়। কিছু দূর্বল পয়েন্টেও ভিসা হতে পারে, কারণ ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন দেশের প্রায়োরিটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যেই দেশের জন্য প্রিপারেশন নিবেন সেই দেশের প্রায়োরিটি বুঝে নিয়ে ভিসার জন্য প্রিপারেসন নিবেন।
আশা করি আপনারা নিজেই এখন থেকে নিজেকে ইভালুয়েশন করতে পারবেন। এরপরও কোন প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স অথবা কমেন্টস করতে পারেন।
ধন্যবাদ

25/04/2026

*🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসা আপডেট ২০২৬*

গুজব নয় — জানুন যাচাইকৃত ও নির্ভরযোগ্য তথ্য।

মালয়েশিয়া কলিং ভিসা চালুর খবর প্রকাশের পর থেকে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কিছু অসাধু দালাল ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।

তাই মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য বর্তমান বাস্তব অবস্থা ও সম্ভাব্য প্রক্রিয়া যাচাই করে সহজভাবে তুলে ধরা হলো 👇

━━━━━━━━━━━━━━━━━━
🔔 বর্তমান অবস্থা (যাচাইকৃত)

✔️ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত পর্যায়ে আলোচনা চলছে
✔️ বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রক্রিয়া পুনরায় চালুর প্রস্তুতি চলছে
📅 সম্ভাবনা: চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে নিয়োগ কার্যক্রম শুরু হবে

❗ গুরুত্বপূর্ণ
👉 এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি

⚠️ অবৈধ শ্রমিক ফেরত পাঠানো (ডিপোর্টেশন) একটি চলমান প্রক্রিয়া
👉 অনেক ক্ষেত্রে নতুন শ্রমিক নেওয়ার আগে প্রকৃত চাহিদা নির্ধারণের জন্য এই প্রক্রিয়া জোরদার করা হয়

━━━━━━━━━━━━━━━━━━
⚙️ সম্ভাব্য ধাপসমূহ (সরকারি নিয়ম অনুযায়ী)

🔹 ধাপ ১: চুক্তি স্বাক্ষর
• দুই দেশের মধ্যে অফিসিয়াল চুক্তি সম্পন্ন হবে
• সেক্টর, কোটা ও নিয়ম-কানুন নির্ধারণ করা হবে

🔹 ধাপ ২: রিক্রুটিং এজেন্সি নির্বাচন
• সরকার অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ করবে
• বর্তমানে কোনো চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি

🔹 ধাপ ৩: মেডিকেল সেন্টার নির্ধারণ
• সরকার নির্ধারিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে
✔️ নির্ধারিত কেন্দ্র থেকেই মেডিকেল করতে হবে
❌ অন্য কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না

🔹 ধাপ ৪: খরচ নির্ধারণ
• সরকার নির্ধারিত মোট খরচ ঘোষণা করবে
• ভিসা ও প্রসেসিং সংক্রান্ত সকল ফি নির্ধারণ করা হবে

🔹 ধাপ ৫: ডিমান্ড লেটার ও কোটা
• মালয়েশিয়ান কোম্পানি থেকে কর্মী চাহিদা (ডিমান্ড) আসবে
• নির্দিষ্ট কোটা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে

🔹 ধাপ ৬: আবেদন ও ভিসা প্রসেস
• অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে
• মেডিকেল, ডকুমেন্টেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হবে

━━━━━━━━━━━━━━━━━━
🇲🇾 সম্ভাব্য কাজের ক্ষেত্র

🌴 প্লান্টেশন (পাম বাগান)
🏗️ কনস্ট্রাকশন (নির্মাণ কাজ)
🏭 ফ্যাক্টরি / ম্যানুফ্যাকচারিং
🚜 কৃষি কাজ (চারা রোপণ, সবজি চাষ, খামার, গবাদি পশু)
🧹 সার্ভিস সেক্টর (ক্লিনার, শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট)

━━━━━━━━━━━━━━━━━━
⚠️ এখন আপনার করণীয়

✔️ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুত রাখুন
✔️ অভিজ্ঞতার সনদ থাকলে সংগ্রহ করুন
✔️ নিজের দক্ষতা (স্কিল) উন্নত করুন
✔️ কাজের ধরন সম্পর্কে আগেই ধারণা নিন
✔️ বেসিক ইংরেজি বা মালয় ভাষা শেখার চেষ্টা করুন

━━━━━━━━━━━━━━━━━━
❗ গুরুত্বপূর্ণ সতর্কতা

❌ সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো টাকা লেনদেন করবেন না
❌ “গ্যারান্টি ভিসা” বা “আগে বুকিং” — এসব কথায় বিশ্বাস করবেন না
❌ দালাল বা অবৈধ মাধ্যম থেকে দূরে থাকুন

✔️ শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমেই আবেদন করুন
✔️ সর্বশেষ আপডেট জানতে সরকারি সূত্র অনুসরণ করুন

━━━━━━━━━━━━━━━━━━
🧠 মনে রাখুন
বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, সঠিক তথ্য যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সঠিক সিদ্ধান্তই আপনাকে নিরাপদভাবে বিদেশ যাওয়ার সুযোগ এনে দিতে পারে।

📞 যে কোন পরামর্শের জন্য যোগাযোগ:
📞 Connect us WhatsApp
+8801992130001
+8801777567222

22/04/2026

*এখন থেকে কুয়েতে নতুন যাত্রীদের ক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ পাঁচ দিনের বেশি আছে তারা যেতে পারবেন Jazeera Airways। অতীতের মত এখন আর ২১ দিনের কোন প্রয়োজন হবে না। আপনার কাছে যদি কোন ডিমান্ড থেকে থাকে, দ্রুত যোগাযোগের করুন । আমরা চেষ্টা করব আপনাকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য*

11/04/2026

🇲🇾" *সুখবর* , *সুখবর* , *সুখবর* "🇲🇾

অফিসিয়ালি মন্ত্রীপরিষদের দুই পক্ষের যুক্তির মধ্য দিয়ে শুরু হলো মালয়েশিয়ার শ্রমবাজার।✈️
আগামী ১৫ ই এপ্রিল থেকে ডিমান্ড শুরু হবে, এবং ২৫ এপ্রিল ২০২৬ থেকে মেডিকেল শুরু, হবে
কিন্তু এখন থেকে মালোশিয়া জব ভিসায় জেতে গেলে, কিছু শর্ত
(০১) NID এবং পাসপোর্ট একদম মিল থাকতে হবে!!
(০২) কর্মী যে কাজে যাবে তার একটা ট্রেনিং সার্টিফিকেট লাগবে!!
(৩) BMET রেজিস্ট্রেশন থাকতে হবে!!
(৪) পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ২ বছরের উপরে থাকতে হবে!!

*যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক অতি দ্রুত অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে*

09/04/2026

আলহামদুলিল্লাহ!
মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত সুখবর 🇲🇾✨
সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাআল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে।
যেসব আগ্রহী প্রার্থী মালয়েশিয়ায় কর্মসংস্থানের কথা ভাবছেন, তাদের জন্য এখনই প্রাথমিক প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়।
আমাদের পরামর্শ:
• আপনার পাসপোর্ট প্রস্তুত রাখুন (প্রয়োজনে নবায়ন করে নিন)।
• প্রয়োজনীয় সকল নথিপত্র ও কাগজপত্র সংগ্রহ করে ফাইলে গুছিয়ে রাখুন।
ভবিষ্যতের যেকোনো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
— ধন্যবাদ।
📞 যোগাযোগ করুন আজই: হক ট্যুরস এন্ড হজ্জ ট্রাভেলস
+8801992130001 +8801777567222
📍 Head Office:
164/1, ফকিরাপুল (দ্বিতীয় তলা), ডিআইটি এক্সটেনশন রোড, ঢাকা-1000
📍 Branch Office:
খড়মপুর রোড, মসজিদপাড়া (সোনালি ব্যাংকের বিপরিতে) আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া – ৩৪৫০

10/03/2026

Ramadan karim

08/03/2026

যারা ওমরাহ করতে আসবেন,
নিচের বিষয় গুলা মনে রাখবেন:

প্রতি নামাজের পরপরই হোটেলে ফিরে যাবেন না। এটাই সব থেকে বড় ভুল! যার কারণে অনেক হাজী বা ওমরাহকারী তৃতীয় দিনেই ক্লান্ত হয়ে পড়েন। দিনে ৫ বার কাবা থেকে হোটেল, আবার হোটেল থেকে কাবা, এই যাতায়াত আপনার শক্তি পুরোপুরি শেষ করে দিবে। আর বেশিরভাগ সময় দেরিতে পৌঁছানোর কারণে মসজিদের ভেতরে জায়গা পাওয়াও কঠিন হয়ে যায়। ফলে অনেকেই বাধ্য হয়ে বাইরে বা রাস্তায় নামাজ আদায় করেন।

আপনি যদি মসজিদের ভেতরে নামাজ পড়তে চান, তাহলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তাহলে কী করবেন? নিচের পয়েন্টগুলো খেয়াল রাখবেন:

১/ আপনার নামাজের সময়গুলো ভালো করে প্ল্যান করবেন।
২/ ফজরের আগে কাবায় চলে আসবেন। তাহাজ্জুদ পড়বেন, তারপর ফজর আদায় করবেন। সূর্যোদয়ের পর ইশরাক ও দুহা পড়ে নিবেন।
৩/ এরপর হোটেলে ফিরে নাস্তা করবেন বা নির্ধারিত জিয়ারত সম্পন্ন করবেন।
৪/ যোহরের পর হোটেলে ফিরে দুপুরের খাবার খাবেন এবং একটু বিশ্রাম নিবেন।
৫/ তারপর আবার আসর থেকে শুরু করে মাগরিব ও এশা—এই তিন ওয়াক্ত একসাথে মসজিদে অবস্থান করবেন।
৬/ এশার পর হোটেলে ফিরে রাতের খাবার খাবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিবেন।
৭/ অপ্রয়োজনীয় হাঁটা কমাবেন। শক্তি জমা রাখবেন তাওয়াফ ও ইবাদতের জন্য।
৮/ নামাজের মাঝখানে উপরের তলা বা এক্সপানশন এরিয়ায় বসে বিশ্রাম নিতে পারেন।
৯/ খুব ক্লান্ত হলে ছাদে বা শান্ত জায়গায় একটু শুয়ে থাকবেন।
১০/ ভেতরে জায়গা পেতে হলে অন্তত ৩০–৪৫ মিনিট আগে চলে আসবেন।
১১/ তাওয়াফ সব সময় ঠান্ডা মাথায় করবেন। ভিড় দেখেই দৌড় দিবেন না।
১২/ ভিড় কম থাকলে (ফজরের পর বা গভীর রাতে) তাওয়াফ করা সহজ হয়।
১৩/ হাজরে আসওয়াদ ছোঁয়ার জন্য ধাক্কাধাক্কি করবেন না। ইশারা করলেই সুন্নত আদায় হয়ে যায়।
১৪/ সাঈ (সাফা-মারওয়া) ধীরে, স্থিরভাবে করবেন। তাড়াহুড়া করে নিজেকে ক্লান্ত করবেন না।
১৫/ হাঁটতে কষ্ট হলে বা বয়স্ক মা-বাবা থাকলে হুইলচেয়ার সার্ভিস ব্যবহার করবেন। উপরের তলায় ইলেকট্রিক কার্টও আছে।
১৬/ এক দিনে ডাবল ওমরাহ করতে চাইলে শরীরের অবস্থা আগে দেখবেন। শুধু আবেগে সিদ্ধান্ত নিবেন না।
১৭/ দ্বিতীয় ওমরাহর জন্য মসজিদে আয়েশা (তানইম) থেকে ইহরাম করা হয়। গাড়িতে যেতে ১৫–২০ মিনিট লাগে। Texi করে যাবেন।
১৮/ ডাবল ওমরাহ করার চেয়ে একটি ওমরাহ খুশু-খুজু সহকারে করা উত্তম।
১৯/ মক্কায় গিয়ে শুধু ছবি তোলা আর লাইভ করা, এগুলাতে বেশি সময় নষ্ট করবেন না। আগে তোয়াফ করবেন পরে প্রয়োজন মনে করলে ছবি তুলবেন অযথা তুলার চেষ্টা করবেন না।
২০/ কাবার সামনে বসে কুরআন পড়ুন। এটা জীবনের সবচেয়ে মূল্যবান সময়।
২১/ দোয়ার একটি লিস্ট বানিয়ে নিয়ে যাবেন। কী কী চাইবেন, আগে ঠিক করে রাখবেন।
২২/ নিজের জন্য, মা-বাবার জন্য, দেশের জন্যে আর সারা দুনিয়ার মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।
২৩/ গুনাহ থেকে বাঁচার নিয়ত করবেন। ওমরাহ শুধু রিচুয়াল না, এটা জীবন বদলের সুযোগ।
২৪/ বেশি বেশি ইস্তিগফার পড়বেন। কাবার সামনে কান্না সহজ হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করবেন না। কোথাও কান্না না করা মানুষও কাবার সামনে কান্না করে দেয়।
২৫/ মক্কায় জিয়ারত (জাবালে নূর, জাবালে সাওর, আরাফা ময়দান ইত্যাদি) করতে পারেন, কিন্তু ক্লান্ত হয়ে গেলে বিশ্রামকে অগ্রাধিকার দিন।
২৬/ মদিনায় গেলে মসজিদে নববীতে বেশি সময় কাটাবেন। এখানে নামাজের সওয়াব বহু গুণ বেশি।
২৭/ রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য আগে থেকেই সময় জেনে আবেদন করবেন। ভিড় অনেক থাকে।
২৮/ জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে ভুলবেন না।
২৯/ বাংলাদেশি খাবারের হোটেল মক্কা ও মদিনায় অনেক আছে। মক্কায় ইব্রাহিম খলিল রোডে বাঙালি দোকান আছে। খুব বেশি ভারী খাবার খাবেন না। হালকা খাবার খেলে ইবাদতে মন বসে।
মদিনায় হেরেমের আশেপাশে অনেক হোটেল
বিশেষ করে সোনারগাঁও রেষ্টুরেন্ট রয়েছে যেখানে মানসম্মত খাবার পাওয়া যায়
৩০/ ব্যাগে সবসময় হালকা খাবার রাখবেন—খেজুর বা কেক জাতীয় । যমযমের পানি সব জায়গায় পাবেন, ছোট একটা পানির বোতল রাখলেই যথেষ্ট।
৩১/ আরামদায়ক স্যান্ডেল ব্যবহার করবেন। নতুন জুতা পরে যাবেন না।
৩২/ মোবাইল কম ব্যবহার করবেন, চার্জার ও পাওয়ার ব্যাংক সাথে রাখবেন।
৩৩/ ভিড়ের মধ্যে রাগ করবেন না। ধৈর্যই এখানে সবচেয়ে বড় ইবাদত।
৩৪/ নিজের গ্রুপ থেকে আলাদা হয়ে গেলে আগে নির্ধারিত একটি পয়েন্ট ঠিক করে রাখবেন।
৩৫/ হোটেল যত কাছেই হোক, শক্তি বাঁচিয়ে ব্যবহার করবেন।
৩৬/ দিনে অন্তত একবার কাবার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকবেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
৩৭/ মদিনায় সালাম দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখবেন, ধাক্কাধাক্কি করবেন না।
৩৮/ বেশি শপিং করার চিন্তা করবেন না। ইবাদতের সময় কমে যায়।
৩৯/ শরীর খারাপ হলে জোর করবেন না। বিশ্রামও সুন্নতের অংশ।
৪০/ সারাক্ষণ জিকির করতে থাকবেন। আলহামদুলিল্লাহ ও আসতাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। সবাই এই খানে আসতে পারে না।

মনে রাখবেন, মক্কায় কত কদম হাঁটলেন, সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো, কত দীর্ঘ সময় আপনি ইবাদত টিকিয়ে রাখতে পারলেন। ওমরাহ শুধু একটি সফর না। এটা আত্মার রিচার্জ।
সঠিক প্ল্যান করলে ক্লান্ত না হয়ে বরং শান্তি নিয়ে ফিরতে পারবেন। * #সঠিক * #সেবা * #পেতে * #হক * #ট্যুরস * #এন্ড * #হজ্জ * #ট্রাভেলস * #এর * #সাথে * #থাকুন ও * #সেবা গ্রহণ * #করুন * #চিন্তা * #বিহীন * #ভ্রমণ * #করুন 01992-130001

Address

AKHAURA MASJID PARA, WEST SIDE OF SONALI BANK
Brahmanbari
3450

Telephone

+8801714442007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoque Tours And Hajj Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hoque Tours And Hajj Travels:

Share

Category