06/02/2024
আমিয়াখুম নাফাখুম ভ্রমণের খরচ সম্পর্কে ধারণা:-
আমাদের ট্যুর টা চট্টগ্রাম থেকে শুরু এবং চট্টগ্রাম এসে ক্লোজ করা হয়।
চটগ্রাম নতুন ব্রিজ টু চকরিয়া মারসা বাস ভাড়া=২৬০/
চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে লোকাল জীপের স্ট্যান্ড পাবেন,ওখান থেকে লোকাল জীপে করে আলীকদম চলে যাবেন।
চকরিয়া টু আলীকদম চটবটি/লোকাল জীপ ভাড়া=১১০/=
৩দিনের জন্য গাইড ভাড়া লোকাল গাইড সহ=৩৫০০/=
আমাদের গাইড ছিলেন তৌহিদ ভাই,খুবই ভালো সার্ভিস দিয়েছেন ওনি। ওনি খরচের ব্যাপারে আমাদেরকে সাহায্য অনেক কমিয়ে দিয়েছেন। যারা লো-বাজেট ট্যুর করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন।
আলীকদমে আমাদের পূর্বে রিজার্ভ করা চান্দের গাড়ি দাড়িয়ে ছিল। আলীকদম থেকে চান্দের গাড়িতে করে থানচি চলে গেছি। এই রুট টা এক কথাই অসাধারণ। পথিমধ্যে সকল স্পট দেখে গেছি, আবার ৩দিন পর ফেরার পথে আমরা থানচি টু বান্দরবান গেছি এই রিজার্ভ চান্দের গাড়িতে করে। সকল স্পট দেখে বান্দরবান পৌঁছে ছিলাম।আলীকদম টু থানচি+থানচি টু বান্দরবান আমাদের রিজার্ভ চান্দের গাড়ি ভাড়া নিয়েছিল ৯০০০/= এক গাড়িতে সর্বোচ্চ ১৩/১৪ জন বসতে পারবেন।চান্দের গাড়ি ভাড়া করে দিয়েছিল আমাদের গাইড দাদা,যার জন্য খুব কমে গাড়িটা পেলাম। স্বাভাবিকভাবে ১২/১৩ হাজারের কমে পাওয়া যায় না এই রুটে গাড়ি।
২টা নোকা ভাড়া=৫০০০+৫০০০=১০,০০০/=(প্রতি নৌকাতে ৫জন উঠতে পারবেন)
অনেকে ৫৫০০/৬০০০ টাকা নেয়, বাট সরাসরি নৌকা ঘাটে গিয়ে নিজে দরদাম করে নিলে ৫০০০ পাওয়া যায়। চাইলে গাইডে সাহায্যে কমিয়ে নিতে পারেন। আমাদের নৌকা গাইড দাদা অগ্রীম বুক করে দিয়েছিল।
লাইফ জ্যাকেট ভাড়া ৩দিনের জন্য জনপ্রতি=১০০/=
প্রতি পাড়াতে পার নাইট স্টে করা জনপ্রতি=১৫০/=
অনেক গাইড এটা ২০০ টাকা নিয়ে থাকে।
ভেলাখুমে প্রতি ভেলা ভাড়া=৩০০/=(এক ভেলাতে সর্বোচ্চ ৫জন উঠতে পারবেন)
সাতভাই খুমে নৌকা ভাড়া জনপ্রতি=১০০/=
অবশ্যয় সাতভাইখুম যাবেন, এটার নৌকা ভ্রমণটা আপনার হৃদয়ে আজীবন গেঁথে থাকবে।
ফেরার পথে বান্দরবান টু চট্টগ্রাম পূরবী বাস ভাড়া =২২০/=
নীলগিরি টিকেট ফেয়ার জনপ্রতি =১০০
চান্দের গাড়ি পার্কিং =৩০০
নীল দিগন্ত ভিউ পয়েন্ট টিকেট ফেয়ার=২০/=
খাবার খরচ:-
পাহাড়ে খাবার প্যাকেজ হিসেবে পাওয়া যায়।
ভাত,ডাল,আলু ভর্তা,ডিম ভাজি=১৫০/=
ভাত, ডাল,আলু ভর্তা, বয়লার মুরগী=২০০/=
ভাত,ডাল, আলু ভর্তা, পাহাড়ি মুরগী=৩০০/=
খিচুড়ি, ডিম ভাজি =১৫০/=
ভাত ও ডাল আনলিমিটেড।
আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ৫,৬০০/=
আমাদের মেম্বার ছিল মোট আটজন যার জন্য খরচটা একটু বেড়ে গিয়েছিল। দশজন মেম্বার হলে ৫০০০ এর ভিতরেই হয়ে যেত। আপনার ৫/১০/১৪ জনের টীম করে গেলে খরচ কম লাগবে।
যারা ঢাকা থেকে যাবেন তারা রাতের তূর্ণা ট্রেনে করে শোভন-চেয়ারে করে ৪৩৫ টাকায় চট্টগ্রাম চলে যাবেন,চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটু সামনে এগিয়ে গেলে একটা মোড় পাবেন,এই মোড় থেকে ১৫ টাকায় ভাড়া লোকাল লেগুনা পেয়ে যাবেন
সর্বোপরি যেখানেই ভ্রমণে যান,পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।যেখানে সেখানে আপনার ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
আরো কিছু জানতে চাইলে ইনবক্স করুন।
লিখা: Gofran zehen