Dolar Travels & Tours

Dolar Travels & Tours Find Cheap Flights and Save. Search and Compare our best deals with over 100+ airlines - Book now! ...

18/07/2022
03/08/2021

শুভ উদ্বোধন হতে যাচ্ছে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর বিমানের সরাসরি ফ্লাইট



ক্রমবর্ধমান যাত্রীচাহিদার কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শীঘ্রই সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সাথে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে। এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুইটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এই ফ্লাইট। শীঘ্রই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে।

প্রকাশের অনুরোধ সহ-

তাহেরা খন্দকার

উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

30/07/2021
29/07/2021

দেশের প্রয়োজনে বিনা খরচে ২৫০ টি ভেন্টিলেটর দিল্লি থেকে দেশে পরিবহন করলো বিমান

করোনা মহামারী মোকাবেলায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদেশ থেকে আমদানীকৃত টিকা, ভেন্টিলেটর ও সুরক্ষাসামগ্রী পরিবহন করতে প্রয়োজনে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান।

সম্প্রতি উপহার হিসেবে পাওয়া ২৫০ টি ভেন্টিলেটর গত ২৪ জুলাই দেশের প্রয়োজনে বিনা খরচে দিল্লি থেকে দেশে পৌঁছে দিয়েছে বিমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী একদল চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠিয়েছেন। এ সকল ভেন্টিলেটর বিশেষ কার্গো ফ্লাইট বিজি-৪০৯৮ এর মাধ্যমে দিল্লি থেকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৫০০ কার্টনে মোট ৩ টন ওজনের ২৫০ টি অক্সিজেন ভেন্টিলেটর ও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জামাদি বিনা খরচে দেশে আনে বিমান। দেশে আনার পর বিনা খরচে কার্গো হ্যান্ডলিং সুবিধাও প্রদান করা হয়। আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরক্ষানীতি যথাযথভাবে অনুসরণ করে করোনা মহামারীকালীন সময়ে ‍টিকা, ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষাসামগ্রী পরিবহন করছে বিমান।

উল্লেখ্য, চীন থেকে কেনা সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ কোভিড টিকা ইতোমধ্যে সাশ্রয়ী খরচে গত ২, ৩, ১৭ এবং ১৮ জুলাই মোট চারটি ফ্লাইটের মাধ্যমে দেশে পরিবহন করে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। খুব শীঘ্রই দেশের প্রয়োজনে এমন আরো বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিশেষভাবে উল্লেখ্য, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে আটকে পড়া ৩১৪ জন বাংলাদেশী যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৭০০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ০১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বৈমানিক ও অন্যান্য ক্রুগণ অনেক ঝুঁকি নিয়ে দেশের নাগরিকদেরকে চীন থেকে দেশে নিয়ে আসে।

টিকা ও সুরক্ষাসামগ্রী পরিবহনের পাশাপাশি দেশের প্রয়োজনে, মহামারী ও অন্যান্য কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদেরকে দেশে ফিরিয়ে আনাসহ বিভিন্ন জরুরি সেবামূলক ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।



প্রকাশের অনুরোধসহ-

তাহেরা খন্দকার

উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

18/07/2021

নতুন টিকেট, ডেট চেঞ্জ এবং হোটেল বুকিং করি।
= বিমান.বাংলাদেশ = BG
= সৌদি এয়ারলাইনস = SV
= কাতার এয়ারলাইন্স = QR
= এমিরাত এয়ারলাইন্স = EK
= টার্কিশ এয়ারলাইন্স =TK
= গালফ এয়ারলাইন্স = GF
= ইত্তেহাদ এয়ারলাইন্স =EY
= এয়ার এরাবিয়া বাহরাইন = G9
= ইউএস বাংলা কাতার = BS

সৌদি আরব কোয়ারেন্টাইন হোটেল করুন এখন থেকে দেশের সবচেয়ে কম খরচে। ফোন করুন Hotline 01311826825 Whats App 01706406174
16/06/2021

সৌদি আরব কোয়ারেন্টাইন হোটেল করুন এখন থেকে দেশের সবচেয়ে কম খরচে। ফোন করুন Hotline 01311826825 Whats App 01706406174

বিমানের টিকেটের জন্য কল করুনঃ +8801311826825
19/05/2021

বিমানের টিকেটের জন্য কল করুনঃ
+8801311826825

ফ্যামিলি হলিডেতে সিঙ্গাপুর ভ্রমণফ্যামিলি হলিডে উৎযাপনের জন্য সিঙ্গাপুরকে বেছে নেয়ার প্রথম কারণ হতে পারে বাংলাদেশ থেকে এর...
19/05/2021

ফ্যামিলি হলিডেতে সিঙ্গাপুর ভ্রমণ
ফ্যামিলি হলিডে উৎযাপনের জন্য সিঙ্গাপুরকে বেছে নেয়ার প্রথম কারণ হতে পারে বাংলাদেশ থেকে এর স্বল্প দূরত্ব। সঙ্গে অসংখ্য ফ্লাইট অপশন। ঘুরে বেড়ানোর জন্য বিচিত্র সব আকর্ষণীয় জায়গা তো রয়েছেই।
এখানে রয়েছে শিশুদের মাতিয়ে রাখার মত সব পার্ক, প্লে-গ্রাউন্ড, রাইড ইত্যাদি। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে উপভোগ করার মত শপিং মল, মারিনা, সূর্যাস্ত দেখার জায়গা ইত্যাদি।
ফ্যামিলি হলিডেতে যদি সিঙ্গাপুরে যেতে চান তবে যেসব জায়গায় আপনার যাওয়া উচিত –
সেন্টোসা দ্বীপ
Universal Singapore
মজার রাজ্য নামে খ্যাত সেন্টোসা দ্বীপ শিশুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার একটা জায়গা। এই দ্বীপে যাওয়ার পথ থেকেই যেন রোমাঞ্চ শুরু। মাউন্ট ফ্যাবার থেকে ক্যাবল-কার যোগে যেতে হয় সেন্টোসা দ্বীপে। ক্যাবল-কার থেকে আপনি উপভোগ করতে পারবেন সিঙ্গাপুর হারবারের এরিয়াল ভিউ।
সাতটি ভিন্ন ভিন্ন থিমে সাজানো ইউনিভার্সাল স্টুডিওতে গিয়ে উঠতে পারেন রোমাঞ্চকর সব রাইডে। সাই ফাই সিটি জোনে শিশুদের জন্য রয়েছে ব্যাটেলস্টার গ্যালাক্টিকা, হিউম্যান ভার্সেস সাইক্লোন রোলার কোস্টার। রিভেঞ্জ অব দ্যা মামি সিনেমার থিমে রয়েছে আরও একটি রোলার কোস্টার।
মাদাম তুসো জাদুঘরে গিয়ে বিশ্বের নামীদামী সব ব্যক্তিত্বের অবয়বে তৈরি মোমের পুতুলের সাথে সেলফি তুলতে পারেন সপরিবারে।
পরিবার নিয়ে একবার হলেও অবশ্যই যাওয়া উচিত এসইএ একুরিয়ামে। দশটি জোনে বিভক্ত এই একুরিয়ামে আপনি দেখতে পারবেন হাঙ্গর, মানটা রে সহ এক লাখের বেশি সামুদ্রিক প্রাণী। আরও রয়েছে চোখ ধাঁধানো অপটিকাল আর্ট মিউজিয়াম, ট্রিক আই মিউজিয়াম, থ্রিডি আর্ট।
সিঙ্গাপুরের ওয়াটার স্লাইড গুলো সারা বিশ্বে সমাদৃত। এডভেঞ্চার কোভ ওয়াটার পার্কের রেইনবো রিফে পরিবারের সবাইকে নিয়ে স্নোরকেলিং করতে পারেন। যেখানে পানির নিচে সাঁতার কেটে দেখতে পারবেন বিশ হাজারের বেশি রঙ বেরঙের মাছ। ডলফিন দ্বীপে গিয়ে দেখা করে আসতে পারেন বিলুপ্ত প্রজাতির বোতল আকৃতির নাক বিশিষ্ট ডলফিনের সাথে।
সিঙ্গাপুর চিড়িয়াখানা
Singapur-Zoo
১১টি জোনে বিভক্ত সিঙ্গাপুর চিড়িয়াখানায় দেখা মিলে ৩০০ এর বেশি প্রজাতির বন্য প্রাণীর। আপনার শিশুদের সাথে নিয়ে ওরাংউটাং এর পাশে বসে সকালের নাস্তা করার সুযোগটাও হাত ছাড়া করবেন না।
সন্ধ্যায় ঢুকে যেতে পারেন রেইনফরেস্ট লুমিনা-তে। এটি এশিয়ার সর্বপ্রথম মাল্টি সেন্সরি ভারচুয়াল প্রাণী প্রদর্শনী। এখানে কৃত্তিম উপায়ে তৈরি করা হয়েছে বন্য প্রাণী। যারা প্রযুক্তির সাহায্যে জ্যান্ত প্রাণীর মতই নড়াচড়া করতে পারে ও শব্দ করতে পারে।
নাইট সাফারি
Night-Safari
শিশুদের জন্য মজার জায়গার তালিকাতে নাইট সাফারির নাম থাকা অবশ্যক। এটি পৃথিবীর সর্বপ্রথম সাফারি পার্ক যেটা বানানো হয়েছে নিশাচর প্রাণীদের বিচরণের জন্য। এই পার্কে রয়েছে ২৫০০ এর উপরে নিশাচর প্রাণী। নিরক্ষীয় আফ্রিকা, হিমালয়ের পাদদেশ, ইন্দো-মালয় সহ মোট সাতটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত রয়েছে এই সাফারি পার্কটি। গাইডের নির্দেশনায় ট্রামে করে সপরিবারে ঘুরে আসুন রোমাঞ্চকর এই সাফারি পার্কে।
গার্ডেন বাই দ্যা বে
Gardens by the Bay
সিঙ্গাপুরে পারিবারিক ভ্রমণে গেলে যে জায়গায় বাদ দেয়া চলবে না সেটা হল- গার্ডেন বাই দ্যা বে। এটি একটি অত্যাধুনিক বোটানিক্যাল গার্ডেন। এই বাগানে সন্ধ্যায় গেলে সবচেয়ে বেশি আশ্চর্য হবেন। কারণ এখানে রয়েছে সুপারট্রি নামের বিশাল বিশাল কাঠামো। যার শরীর বেয়ে উঠে গেছে নানা জাতের লতানো গাছ ও নানা রঙের আলোকসজ্জা। এই সুপারট্রি গুলোতে বেয়ে উঠেছে প্রায় ২০০ জাতের লতা গাছ। এই বাগানেই আয়োজিত হয় গার্ডেন র‍্যাপসডি নামের প্রদর্শনী। সুপারট্রি গুলোর পাদদেশে নানা রকম আলোর খেলা ও শব্দ বিন্যাসে সাজানো এই গার্ডেন র‍্যাপসডি শো।
গার্ডেন বাই দ্যা বে এর আরেকটি আকর্ষণ হল ক্লাউড ফরেস্ট ডোম। দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ার সত্যিকারের ক্লাউড ফরেস্টের আবহাওয়াকে কৃত্তিম ভাবে তৈরি করা হয় এই গার্ডেনের ভিতরেই। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ৩৫ মিটার দীর্ঘ কৃত্তিম জলপ্রপাত। এখানে দেখতে পাবেন চোখ জুড়ানো সুন্দর নানা ধরনের পরগাছা যেগুলো প্রাকৃতিক ভাবে শুধুমাত্র ক্লাউড ফরেস্টেই জন্মায়।
গার্ডেন বাই দ্যা বে তে রয়েছে ফ্লাওয়ার ডোম নামের বিশ্বের সব চেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিন হাউজ। এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রকৃতিকে হুবাহু তৈরি করে এই কাঁচের তৈরি ঘরের ভেতর। যেখানে কৃত্তিম ভাবে বেড়ে উঠছে ১৬০ প্রজাতির প্রায় ৩২,০০০ গাছ।
মেরিনা বে স্যান্ডস স্কাইপার্ক
Marina Bay Sands
সিঙ্গাপুর ভ্রমণকে পরিপূর্ণ করতে পরিবার নিয়ে চলে যান মেরিনা বে স্যান্ডস হোটেলের চূড়ায় অবস্থিত স্কাইপার্কে। মাটি থেকে ২০০ মিটার উঁচুতে ৫৭ তলার উপরে এই পার্কটি আসলে একটি পর্যবেক্ষণ ডেস্ক। যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত। পুরো সিঙ্গাপুরের প্যানোরামা ভিউ দেখতে পাবেন মেরিনা বে স্যান্ডস হোটেলের এই চূড়া থেকে। পানি ও আলোকবর্তিকার প্রদর্শনী দেখতে পারেন মেরিনা বে স্যান্ডস হোটেলের স্পেক্ট্রা-তে। নান্দনিক অর্কেস্ট্রা সঙ্গীতের তালে তালে আলোকরশ্মি ও পানির ফুয়ারার নাচনের এই শো দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
যোগাযোগঃ +8801311826825

ডুবাইর ট্যুরিসট ভিসার জন্য আজই যোগাযোগ করুন+8801311826825
19/05/2021

ডুবাইর ট্যুরিসট ভিসার জন্য আজই যোগাযোগ করুন
+8801311826825

19/05/2021

ঘরে বসে বিমানের টিকেট কাটুন খুব সহজে। যে কোন দেশের যেকোন সময়ে।।
যোগাযোগ করুন +8801311826825

Address

Chandpur
3650

Telephone

+8801706406174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dolar Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dolar Travels & Tours:

Share

Category