29/05/2026
যখন নবী ইব্রাহিম (ع)–কে ইমাম হুসাইন (ع)–এর কোরবানি সম্পর্কে জানানো হয়েছিল ••
🗞️ ইমাম আল-রেজা ع বলেছেন:
“যখন নবী ইব্রাহিম ع নিজ পুত্র ইসমাইল ع–কে আল্লাহর হুকুম পালনে কোরবানি করতে মনস্থ করলেন এবং আল্লাহ তাঁর পুত্রের পরিবর্তে একটি দুম্বা পাঠালেন, তখন তাঁর নিকট ওহি নাযিল হলো—
‘ #হে_ইব্রাহিম! আমার সৃষ্টি করা বান্দাদের মধ্যে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?’
নবী ইব্রাহিম ع উত্তর দিলেন:
‘আপনার প্রিয়তম, #মুহাম্মদ_ﷺ_কে!’
এরপর ওহি এলো:
‘তুমি তাঁর সন্তানকে বেশি ভালোবাসো, নাকি নিজের সন্তানকে?’
ইব্রাহিম ع বললেন:
‘ #আমি_আপনার_প্রিয়_নবীর_সন্তানকেই বেশি ভালোবাসি।’
তারপর ওহি নাযিল হলো:
‘আমার আনুগত্য প্রমাণের জন্য নিজের সন্তানকে কোরবানি করতে তোমার যে ব্যথা হয়—তা বেশি, নাকি আমার প্রিয় নবীর সন্তানকে তাঁর শত্রুরা যেভাবে জবাই করবে, তা কল্পনা করলে যে ব্যথা হয়—তা বেশি?’
ইব্রাহিম ع উত্তর দিলেন:
‘ #আপনার_প্রিয়_নবীর_সন্তানকে_জবাই_করার_চিন্তা আমাকে আরও বেশি দুঃখ ও যন্ত্রণা দেয়।’
এরপর আল্লাহ বললেন:
‘ #হে_ইব্রাহিম! শেষ নবীর উম্মতের অন্তর্ভুক্ত দাবি করা কিছু লোক আমার প্রিয় (ইমাম হুসাইন ع)–কে দুম্বার মতো নির্মমভাবে জবাই করবে। এ কারণে তাদের ওপর আল্লাহর গজব ও যন্ত্রণাদায়ক আযাব নাযিল হবে। হে ইব্রাহিম! তুমি তাঁর (ইমাম হুসাইন ع) প্রতি যে শোক ও বেদনা প্রকাশ করলে, তার বিনিময়ে আমি তোমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করব।’”
#সূত্র_______________________________________
📚 বিহার আল-আনওয়ার, খণ্ড ৩৬, পৃষ্ঠা ১৫১
📚 বিহার আল-আনওয়ার, খণ্ড ৪৪, পৃষ্ঠা ২৪৩
📚 উইয়ুনু আখবার আর-রেযা ع, খণ্ড ১, পৃষ্ঠা ২০৯
゚ ゚ ゚