30/06/2025
UK-USA-Schengen-Canada-Australia
ভিসা আগে আর এখন — ভিসা রেশিও পরিবর্তন চোখে পড়ার মতো 🤦♂️🤦♂️🤦♂️
♦ আগে সেভিংস একাউন্ট মেইনটেইন করা থাকলে
♦ মোটামুটি বিজনেস থেকে ১৩০-১৬০ ইনকাম থাকলে
♦ ৩-৪ বছরে ৪-৫টা কান্ট্রি ট্রাভেল থাকলে UK 🇬🇧 ভিসা হওয়ার চান্স অনেকটাই ভালো ছিলো।
♦ বর্তমান সময়ে আমার চোখে ব্যাপারটা ভিন্ন।
হয়তো অনেকের ভিন্ন মতামত থাকতে পারে 🙂
♦♦ এখন ট্রাভেল গ্রুপগুলাতে যারা আছে, সবাই মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট মেইনটেইন করেই UK 🇬🇧 এপ্লাই করেন। তাও কেন রিজেক্ট হয়?
কোথাও এমন কিছু বলা নাই যে ব্যাংক মেইনটেইন করলেই আপনার ভিসা হয়ে যাবে।
♦ তাহলে কেন এত কষ্ট করে ৬ মাস এইটা আমরা করি?
যেন রেগুলার ইনকামটা আমরা অফিসারকে বুঝাতে পারি। ভিসা অফিসার স্টেটমেন্ট ফলো করলে যেন প্রতি মাসের একটা বিজনেস অথবা সেলারি ইনকামের রিফ্লেকশন দেখতে পারে।
♦ 1st World কান্ট্রির জন্য ট্রাভেল হিস্ট্রি একটা ফ্যাক্ট। এখন কথা হলো, কাদের জন্য?
যাদের প্রোফাইল আমার মতো — ছোট বিজনেস অথবা চাকরি করেন।
♦ যাদের প্রোফাইল হাই — লিমিটেড কোম্পানি অথবা অনেক পুরনো বিজনেস অথবা ভালো চাকরি এবং ২-১টা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রাভেল করা আছে — তাদের ব্যাপার পুরটাই আলাদা। ওনাদের সেভিংস একাউন্ট স্টেটমেন্টই জমা দিতে হয় না।
♦ আগে ইনকাম-খরচ স্টেটমেন্ট কাছাকাছি দেখালেই হতো। এখন টাকা-পয়সা সহ হিসেব করে দিতে হয়।
♦ এখন কমন রিজন — ইনকাম সোর্স বুঝে নাই…
কথা হলো, ইনকাম সোর্স বুঝানোর জন্য সেভিংস স্টেটমেন্ট দিছেন, কাভার লেটারে বিজনেস ডিটেইলস দিছেন — কোন মাসে কত টাকা বিজনেস থেকে প্রফিট করেছেন, বছরে কত ইনকাম করেন — সব কিছুই ক্লিয়ার করে লিখে দিছেন।
তাও কেন এমন রিজন দেয়?
এইটা কিভাবে ওভারকাম করা যায় — কারো কোনো পরামর্শ থাকলে দয়া করে কমেন্টে সবার উদ্দেশ্যে লিখে যাবেন।
তাতে পরবর্তী এপ্লিকেশনে সবার হেল্প হবে।
♦ পরের রিজন অফিসার বলবে —
“আমি বুঝতে পারছি আপনার দেশে বাবা-মা, স্পাউস, বাচ্চা আছে এবং আপনি দেশে মাসে ২ লাখ টাকা ইনকাম করেন। এইটার মানে এই না যে আপনি আমার দেশে ঘুরে দেশে ফেরত যাবেন।”
ভিসার রেশিও আসলেই খারাপ — এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
ভালো ভালো কনসালটেন্সি ফার্ম এবং ভিসা প্রসেসিং নিয়ে যারা কাজ করে, সব বড় প্রতিষ্ঠানই প্রতিদিন হয়তো ২০+ ফাইল সাবমিট করে…আবার কেউ কেউ হয়তো ৫০-৬০ টাও করে।
ভিসা কয়টা হয়, সেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারি। ভিসা দেওয়াতে যদি ওনাদেত হাত থাকতো তাহলে অন্তত ৫০% ভিসা দিয়ে দিত🙄
১০০ তে ৫-১০ জনের বেশি ভিসা এই সময়ে হয়তো হয়না🇬🇧🇺🇲🇨🇦🇭🇲🇳🇿
♦ শেঙ্গেন ভিসা — আগে ট্রাভেল করা না থাকলে এখন খুব কম হচ্ছে
♦ ইনভাইটেশন ছাড়া কানাডা ভিসার অবস্থাও একই
♦ সাউথ কোরিয়া তো এখন ভিসাই দেয় না
♦ জাপান — হয়তো ২০ জনের মধ্যে ১ জন পায়
একজন ট্রাভেলার ২০-২৫ টা দেশ ঘুরে বেংকে ৩০-৮০ লাখ টাকা রেখে ,সব ডকুমেন্টস রেডি করে এপ্লাই করে।এর পরেও শতকরা ১০% ভিসা হলে সাবারি খারাপ লাগা থাকবে,হতাশ হবে🤦♂️