Masud's Travel World

Masud's Travel World মানচিত্রে কিংবা ভিডিওতে তুমি পৃথিবীকে দেখবে,কিন্ত ভ্রমন করলে পৃথিবী তোমাকে দেখবে........✈️🇧🇩

🔔 জরুরি নোটিশ | IVAC আপডেটভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য—IVAC (Indian Visa Application Center) নতুন App...
05/02/2026

🔔 জরুরি নোটিশ | IVAC আপডেট
ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য—

IVAC (Indian Visa Application Center) নতুন Appointment Management System চালু করতে যাচ্ছে।

📅 চালু হওয়ার তারিখ:
👉 বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
🌐 নতুন সিস্টেমের লিংক পাওয়া যাবে IVAC-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
📌 গুরুত্বপূর্ণ বিষয়গুলো:
✔️ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) ও এর পরের সব অ্যাপয়েন্টমেন্ট নতুন সিস্টেমের মাধ্যমে বুক করতে হবে।
✔️ সাইন-আপ শুরু: দুপুর ১২:০০ টা
✔️ অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু: সন্ধ্যা ৬:০০ টা (০৫ ফেব্রুয়ারি)

✔️ সন্ধ্যা ৫:৩০ টার মধ্যে সাইন-আপ ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড না করলে ৬টার বুকিংয়ে অংশ নেওয়া যাবে না।
📢 আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে—
নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আগে থেকেই নির্দেশনা ভালোভাবে পড়ে প্রস্তুতি সম্পন্ন করুন।

🔗 সূত্র: IVAC অফিসিয়াল নোটিশ।

🇮🇳 বর্তমান ইন্ডিয়ান হাইকমিশন ০৪-চার প্রকার ভিসা দিচ্ছেন....♦1. ডাবল এন্ট্রি ভিসা (ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসি ফেইসের জ...
31/01/2026

🇮🇳 বর্তমান ইন্ডিয়ান হাইকমিশন ০৪-চার প্রকার ভিসা দিচ্ছেন....
♦1. ডাবল এন্ট্রি ভিসা (ইউরোপের বিভিন্ন দেশের এম্বাসি ফেইসের জন্য)
♦2. মেডিকেল ভিসা (ইন্ডিয়ান হসপিটালে উন্নত চিকিৎসার জন্য)
♦3. এন্ট্রি ভিসা (ইন্ডিয়ান স্বামী-স্ত্রীর জন্য) ও
♦4. বিজনেস ভিসা (ভারতে ব্যাবসার জন্য )

--এই 4 ধরনের ভিসা পাবেন।

#বেনাপোলবর্ডার

কম্বোডিয়া - ভিয়েতনামে উচ্চ বেতনে জব করতে আমাদের সাথে যোগাযোগ করুন।জব টাইটেল কম্বোডিয়া -: কম্পিউটার অপারেটর!থাকা খাওয়া কম...
30/01/2026

কম্বোডিয়া - ভিয়েতনামে উচ্চ বেতনে জব করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
জব টাইটেল
কম্বোডিয়া -: কম্পিউটার অপারেটর!থাকা খাওয়া কম্পানীর।
বেতন ১০০০ ডলার।

জব টাইটেল
ভিয়েতনাম -: ফার্নিচার ফ্যাক্টরি /জুতার ফ্যাক্টরি /চকলেট ফ্যাক্টরি। থাকা খাওয়া কম্পানীর।
বেতন ৫০০ ডলার।

#উপরের_লেখা_দুইটাই_ভুয়া।

কম্বোডিয়া - কম্পিউটার অপারেটরের নামে আপনাকে পতিতা সেজে পয়সা ইনকাম করে দিতে হবে,বিনিময়ে বেতন।

ভিয়েতনাম - ফার্নিচার ফ্যাক্টরির নামে গহীন জঙ্গলে গাছের গুরি চিরে কাঠ তৈরির কাজ করতে হবে।ওয়ার্ক পার্মিট বলতে কিছু নাই।ট্যুরিস্ট ভিসায় নিয়ে অবৈধভাবেই ফেলে রাখবে মাসের পর মাস।

কথা গুলোর সত্যতা চাইলে ভুক্তভোগীর রেফারেন্স দিয়ে দিব।
এর পরেও কারো সখ জাগলে চোখ বন্ধ করে চলে যাইয়েন।

নোট-: সার্বিক পরিস্থিতি নিজের চোখে দেখে, বুঝে পোস্ট করলাম।

28/01/2026

ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬শ’ বাংলাদেশির পাসপোর্ট ফেরত
___________
বিস্তারিত কমেন্টে

28/01/2026

২০২৬ সালে আমাদের জন্য ভিসার অবস্থা ক

আম্রিকা যাওয়ার আশা বাদ দেন ভাই...বাংলাদেশিদের জন্য আমেরিকার ভ্রমণ ও ব্যবসা ভিসায় নতুন কড়াকড়ি। ভিসা পেলে জমা দিতে হবে ৬ থ...
07/01/2026

আম্রিকা যাওয়ার আশা বাদ দেন ভাই...
বাংলাদেশিদের জন্য আমেরিকার ভ্রমণ ও ব্যবসা ভিসায় নতুন কড়াকড়ি। ভিসা পেলে জমা দিতে হবে ৬ থেকে ১৮ লাখ টাকার জামানত 💰.এবং ভিসা পাবেন এক মাসের,one entry visa
বাংলাদেশের নাগরিকদের জন্য এই নিয়ম ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে।
ভিসা ইন্টারভিউয়ের সময় কনস্যুলার অফিসার নির্ধারণ করবেন আপনাকে কত টাকা জামানত দিতে হবে। এর পরিমাণ হতে পারে ৫,০০০ ডলার, ১০,০০০ ডলার অথবা ১৫,০০০ ডলার।
এই অর্থ সরাসরি মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম (Pay dot gov) এর মাধ্যমে জমা দিতে হবে।
বন্ড দিয়ে ভিসা পাওয়ারা যুক্তরাষ্ট্রের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। তাদের অবশ্যই নিচের তিনটি বিমানবন্দরের যেকোনো একটি দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে হবে:
১. জন এফ. কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK), নিউ ইয়র্ক।
২. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)।
৩. বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS)।
সঠিক সময়ে (ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে) যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা ভিসার মেয়াদে ভ্রমণ না করলে এই টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়া যাবে।
• কেউ অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান (Overstay) করলে বা সেখানে গিয়ে স্ট্যাটাস পরিবর্তন বা রাজনৈতিক আশ্রয়ের (Asylum) আবেদন করলে টাকা বাজেয়াপ্ত হবে।

আলহামদুলিল্লাহ!! আগামী ১০ জানুয়ারি থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্...
05/01/2026

আলহামদুলিল্লাহ!! আগামী ১০ জানুয়ারি থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।
✅অনলাইনে আবেদনের লিংক পাবেন ১ম কমেন্টে।
তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে বসবে রাজধানী ঢাকাতে ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশে জন্য✈️✈️

09/12/2025

ইন্দোনেশিয়া ভিসা প্রসেসিং বিস্তারিত💘💘
৩ টি দেশ ভ্রমণ থাকলেই আপনি টুরিস্ট হট জোন ইন্দোনেশিয়ার বালিতে ঘুরে আসতে পারেন।
যে কোন তথ্য জানতে কিংনা পরামর্শের জন্য নক করতে পারেন,সাধ্য মত চেষ্টা করব সহযোগিতা করার।

06/12/2025

বিশ্ব ভ্রমন শুরু করতে চান!
কিন্তু কিভাবে শুরু করবেন,বুঝতে পারতেছেন না?
তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি.......

চায়না ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন ✈আপনি যদি প্রথমবার চায়না ভ্রমণ করতে চান, তাহলে এই পোস্টের প্রতিটি লাইন মনে রাখুন।ভিসা ...
07/11/2025

চায়না ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন ✈
আপনি যদি প্রথমবার চায়না ভ্রমণ করতে চান, তাহলে এই পোস্টের প্রতিটি লাইন মনে রাখুন।

ভিসা প্রক্রিয়া
চায়না ভিসা সাধারণত ইনভাইটেশন ছাড়া হয় না।
সবচেয়ে সহজ উপায় হলো ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে ভিসা করা - এমনকি নতুন (ফ্রেশ) পাসপোর্টেও ভিসা পাওয়া যায় এই সিস্টেমে।
আপনি চাইলে নিজে নিজেও আবেদন করতে পারেন, অথবা আমাদের গ্রুপ থেকে সাহায্য নিতে পারেন। আর না পারলে কোনো অথরাইজড বা ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে ভিসা করে নিন।

টিকিট বুকিং
ভিসা হাতে পেলে এবার Skyscanner অ্যাপে টিকিটের দাম দেখে বুক করুন। যে তারিখে কম দাম পাবেন, সেটিই বেছে নিন। কারণ চায়না ট্যুরে টিকিটই সবচেয়ে বড় খরচ - এখানে সেভ করতে পারলে মোট খরচ অনেক কমে যাবে।

হোটেল বুকিং
ভ্রমণের আগে একটি আইটিনারারি (ভ্রমণ পরিকল্পনা) তৈরি করুন এবং সেই অনুযায়ী হোটেল বুকিং দিন। চায়নায় হোটেল বুকিং করার জন্য Trip. com সেরা প্ল্যাটফর্ম - এটি একটি চাইনিজ প্রতিষ্ঠান এবং দামও তুলনামূলকভাবে কম।

📍 যদি বাংলাদেশি এরিয়াতে থাকতে চান:
সানিয়ানলি (Sanyuanli), গুয়াংজু
📍 আর যদি একটু শান্ত জায়গায় থাকতে চান:
বেইজিং রোড বা গুয়াংজু মেট্রো স্টেশনের আশেপাশে
প্রতিদিন ১৫–২৫ ডলারে ভালো মানের হোটেল পাওয়া যায়।

সিম ও ইন্টারনেট
চায়নায় গিয়ে সিম কেনা কিছুটা ঝামেলার, কারণ তখন আপনাকে VPN ব্যবহার করতে হবে। কিন্তু যদি বাংলাদেশ থেকে রোমিং সিম নিয়ে যান, তাহলে কোনো VPN লাগবে না। তাতে আপনি সহজেই Google, YouTube, WhatsApp, Facebook সহ সব অ্যাপ ব্যবহার করতে পারবেন।

✅ সবচেয়ে ভালো সমাধান:
Trip.com থেকে eSIM কিনে নিন (৭–২০ ডলার, ১৫–৩০ দিনের প্যাকেজ)। এতে আপনি VPN ছাড়াই Google ও চাইনিজ অ্যাপ দুটোই চালাতে পারবেন।

দরকারি চাইনিজ অ্যাপ
চায়নায় চলাফেরা ও যোগাযোগের জন্য নিচের অ্যাপগুলো অপরিহার্য:
WeChat (উইচ্যাট) → যোগাযোগ ও পেমেন্ট
Alipay (আলিপে) → অনলাইন ও অফলাইন পেমেন্ট
Didi Ride (দিদি রাইড) → চায়নায় রাইড শেয়ারিং বা ট্যাক্সি বুকিং

উইচ্যাট বা আলিপে একাউন্টের সাথে কার্ড বা ব্যালান্স কানেক্ট করে রাখুন, তাহলে দিদি রাইডে উঠলেই অটোমেটিক পেমেন্ট কেটে নেবে।
চাইনিজ ট্যাক্সিগুলো সাধারণত অনেক দামি - তাই দিদি রাইড শেয়ারিং ব্যবহার করুন, অনেক সাশ্রয়ী।

মেট্রো ভ্রমণ
চায়নায় ঘোরাঘুরির সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো মেট্রো।
৫০ RMB দিয়ে একটি কার্ড নিন (যার মধ্যে ৩০ RMB লোড করা থাকে)।
এটি শেষ হলে আবার রিচার্জ করতে পারবেন। মাত্র ৩–৫ RMB খরচে আপনি অনেক দূরের জায়গায় যেতে পারবেন। চায়নার মেট্রো নেটওয়ার্ক অত্যন্ত উন্নত, নিরাপদ এবং সময়নিষ্ঠ।

অতিরিক্ত টিপস
✅ ট্রান্সলেশনের জন্য Google Translate বা Youdao Translate ইনস্টল রাখুন।
✅ সব বুকিং ও পেমেন্টের রসিদ ইমেইলে সেভ রাখুন।
✅ যাত্রার আগে আপনার পাসপোর্ট, হোটেল বুকিং ও রিটার্ন টিকিটের কপি ফোনে এবং ক্লাউডে ব্যাকআপ রাখুন।
✅ অপ্রয়োজনীয় অ্যাপ বা VPN কানেক্টেড অবস্থায় চাইনিজ অ্যাপ ব্যবহার করবেন না - না হলে লগইন ব্যান হতে পারে।

🇵🇹 বহুল প্রচলিত পর্তুগাল D1 ভিসার (Inside Process – Step by Step)✍️প্রথমে পর্তুগালের কোনো কোম্পানিতে চাকরির অফার নিতে হব...
19/10/2025

🇵🇹 বহুল প্রচলিত পর্তুগাল D1 ভিসার (Inside Process – Step by Step)

✍️প্রথমে পর্তুগালের কোনো কোম্পানিতে চাকরির অফার নিতে হবে। সেই কোম্পানি একটা “Employment Contract” বা “Job Offer Letter” দেবে — সেখানে তোমার কাজের ধরণ, বেতন, সময়কাল, কোম্পানির নাম-ঠিকানা সব থাকবে। কোম্পানিটা অবশ্যই পর্তুগালে রেজিস্টার্ড হতে হবে (কিছু ফেক অফার দেয়, ওগুলো ধরা পড়ে ভিসায়)।

✍️ ধাপ ২: ডকুমেন্ট রেডি করাঃ এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ লোকের সময় নষ্ট হয়, এইগুলো প্রস্তুত রাখতে হবে।

▶️পাসপোর্ট (৬ মাসের বেশি মেয়াদি)।
▶️পুলিশ ক্লিয়ারেন্স (বাংলাদেশ থেকে, ইংরেজি বা পর্তুগিজে অনুবাদ করা)।
▶️মেডিকেল / ট্রাভেল ইন্স্যুরেন্স।
▶️থাকার জায়গার প্রমাণ (রেন্ট এগ্রিমেন্ট, ইনভাইটেশন, বা হোটেল বুকিং)।
▶️কোম্পানির চুক্তিপত্র।
▶️ছবি (২ কপি)।
▶️শিক্ষাগত সার্টিফিকেট।
▶️ফ্লাইট বুকিং (প্রয়োজনে)।
সব কাগজ নোটারি + অ্যাপোস্টিল + অনুবাদসহ রাখলে ভালো হয়।

✍️ধাপ ৩: ইন্ডিয়ান ভিসা থাকা মানে আপনার ৮০% ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে, মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা করাতে হবে, পর্তুগাল Embassy তে Appointment নেয়া হয়ে গেলে সময় বুঝে ইন্ডিয়া যাওয়া লাগে।

✍️বর্তমানে ইন্ডিয়ান ভিসা করাতে ৩০ হাজার থেকে ১১০ হাজার টাকা লাগে, যার থেকে যেভাবে নেয়া যায়, এরপর বিমান ভাড়া, ৩-৭ দিল থাকার খরচ মিলিয়ে আরো ৫০ হাজার টাকা লাগতে পারে।

✍️বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট + ছবি) নেবে, ভিসা ফি (€90) ও সার্ভিস চার্জ নেবে, জমা দেওয়া পর রিসিট/ট্র্যাকিং নম্বর পাবে, যাতে অনলাইনে ট্র্যাক করতে পারেন।

⏳ ধাপ ৪: প্রসেসিং টাইম (Visa Under Review)
কোম্পানির কন্ট্রাক্ট আসল নাকি ফেক তোমার ব্যাকগ্রাউন্ড ক্লিন কিনা কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এই ধাপেই সময় লাগে সবচেয়ে বেশি — সাধারণত ৩০ থেকে ৯০ দিন। কখনও কখনও আরও বেশি, যদি যাচাই-বাছাই লাগে।

✅ ধাপ ৫: ভিসা অনুমোদন (Visa Decision)
যদি সবকিছু ঠিকঠাক থাকে, তোমার ভিসা “Approved” হবে। পাসপোর্টে Portugal D1 Visa Sticker লাগানোর জন্য সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পর্তুগাল এম্বাসিতে পাঠানো লাগবে। এই ভিসা সাধারণত ৪ মাস (১২০ দিন) মেয়াদে দেওয়া হয়।

✈️ ধাপ ৬: পর্তুগালে যাত্রাঃএখন পর্তুগালে প্রবেশ করতে পারবে বৈধভাবে। যাওয়ার পর ৪ মাসের মধ্যে Residence Permit নিতে হবে।

🏠 ধাপ ৭: Residence Permit (AIMA / SEF)

পর্তুগালে গিয়ে AIMA (আগের SEF) অফিসে গিয়ে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবে দিতে হবে: ♦️ভিসার কপি ♦️চাকরির কন্ট্রাক্ট ♦️বাসস্থানের প্রমাণ♦️ট্যাক্স নম্বর (NIF)♦️বায়োমেট্রিক। কয়েক সপ্তাহ পর Residence Card (বায়োমেট্রিক আইডি) হবে।

💼 ধাপ ৮: কাজ শুরুঃ
রেসিডেন্স কার্ড পেলেই আইনগতভাবে কাজ করতে পারবে।
তুমি তখন পর্তুগালে পূর্ণ বৈধ কর্মী (legal worker)। সব মিলিয়ে ভিসা সহ সকল যাত্রায় ২২-২৪ লাখ টাকা লেগে যেতে পারে।

Nepal or Thailand?যদি নেপালের কথা বলি, Nepal spiritually healed me. আমি ফাইনালি বুঝতে পারসি কেন সাধুরা সন্ন্যাস বসে, কেউ...
05/09/2025

Nepal or Thailand?

যদি নেপালের কথা বলি, Nepal spiritually healed me. আমি ফাইনালি বুঝতে পারসি কেন সাধুরা সন্ন্যাস বসে, কেউ কেন beach vs mountain এ পাহাড় পছন্দ করে। The peace, the spiritual healing, the calmness, and the giving up of materialistic greed and surrendering to the greater purpose of life.

থাইল্যান্ড অসম্ভব সুন্দর। ভাবছিলাম সব বিচ তো একই রকম হবে, দশটা বিচে যেয়ে কি লাভ। কিন্তু মাই ওহ মাই, আমি শুধু হা হয়ে তাকিয়ে ছিলাম ঘন্টা জুড়ে। মনে হচ্ছিল সমুদ্রের পানিতে কেউ স্কুল ড্রেসের মত নীল রং মিশিয়ে দিয়েছে। এত পরিষ্কার পানির কথা বইয়ে পড়ার সুযোগ হয়েছিল, এবার দেখার সৌভাগ্য হোলো।

দুইটো দেশই ভীষণ পরিষ্কার। কেউ দেশকে ডাস্টবিন হিসেবে ট্রিট করে না। আ্তিথেয়তা, ভদ্রতার দিক দিয়ে জুড়ি নেই, ভাষা বুঝুক আর নাই বুঝুক। এটাই বোধহয় টুরিস্ট ফ্রেন্ডলি সবচে' বড় দিক। কেউ তাকিয়ে থাকে না, সর্বোচ্চ চেষ্টা করে সাহায্য করার, কোনো দুর্ব্যবহার নেই।

থাইল্যান্ড এ আমি একটা বারের জন্যে হর্ন দিতে দেখিনাই। যতবার রাস্তা ক্রস করেছি, গাড়ি থেমে গেছে যেতে দেবার জন্যে। এত সাধারণ কিন্তু অকল্পনীয় ব্যাপার! সবার কি ধৈর্য!

বিদেশে গেলে মনে হয় পৃথিবীটা আসলে কত বড়, কত পাহাড়ের মাঝে দেবী, হাতির কল্পকাহিনী, আমি একটার কণার মতন ক্ষুদ্র, তার চেয়েও ক্ষুদ্র আমার সমস্যা। সেই সমস্যার মাথাব্যথায় রাতে ঘুম হয় না, অথচ অন্যদিকে আশীর্বাদের অভাব নেই।

ক্রাবির রাইলি তে বসে সান্সেট দেখা, ফি ফির পানিতে স্নোরকেলিং করে বেবি শার্ক দেখা, মায়া বে তে ডাব খাওয়া, পুরো ফুকেটের ভিউ নিয়ে পিনা কোলাডা খাওয়া, ফুকেটে ফ্রিডম বিচে বসে স্বচ্ছ পানির নিচে নিজের পদমস্তক দেখা, বাংলা রোডে যেয়ে চোখ ছানাবড়া হয়ে যাওয়া, ব্যাংককে চায়না টাউন আর খাও সান রোডে সারারাত ঘুরাঘুরি।

অন্য দিকে নেপালে ধাম্পুসে কঠিন হাড় কাপাকাপি শীতে মাইল কে মাইল হেঁটে বেড়নো, নাগারকোটে হিমালয় দেখা, পোখারায় ফিওয়া লেকে বোটিং, এক্সট্রিম স্পোর্ট প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিং করা, পিস প্যাগোডায় খোদার সাথে মোলাকাত, থামেল চষে শপিং করা।

ছোটকালে অনেক ভ্রমণ উপন্যাস পড়তাম। ভাবছি একটু আধটু নিজেরও লেখা উচিত। সব দেশ চড়ে বেড়ানোর যে রক্তে টান লেগে গেছে, তা খুব শীঘ্রই ছুটবে বলে মনে হয়নাই। আমার অবশ্য এমনিতেও বাড়ি গাড়ি করবার ইচ্ছে নেই। জীবনে যা-ই এচিভ করি, পা মাটিতে রেখে আর দিনশেষে আয়নায় নিজেকে দেখতে পারি যাতে।

But Ma, I wanna be rich in experience, not in money.

Address

110 Nur Ahamed Road Kazir Dewri
Chittagong
4000

Telephone

+8801979433162

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud's Travel World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud's Travel World:

Share