16/09/2025
আলহামদুলিল্লাহ, আরো অধিকতর সেবার লক্ষ্যে তাবাসসুম এয়ার ট্রাভেলসে যুক্ত হল "আল মকাম ওভারসীস এন্ড ট্রাভেল এজেন্ট" হজ্ব (লাইসেন্স নং- ০৩৪৩) হজ্ব লাইসেন্স। তাবাসসুম এয়ার ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ'র সভাপতিত্বে লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন হজ্ব এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ শহিদ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাব চট্টগ্রাম জোনের সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আবদুল মালেক, আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক, আলহাজ্ব আবদুল মালেক, আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা মনসুর প্রমুখ।লাইসেন্স প্রাপ্তিতে সকলের শুকরিয়া আদায় করেন তাবাসসুম এয়ার ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন।