আল কুতুবী হজ্ব কাফেলা

আল কুতুবী হজ্ব কাফেলা ট্রাভেল এজেন্ট

02/07/2026
জাবাল আবু কুবাইস: মক্কার ইতিহাস বহন করা এক প্রাচীন পর্বতমসজিদুল হারামের একেবারে পাশে দাঁড়িয়ে আছে জাবাল আবু কুবাইস । মক্ক...
24/12/2025

জাবাল আবু কুবাইস: মক্কার ইতিহাস বহন করা এক প্রাচীন পর্বত

মসজিদুল হারামের একেবারে পাশে দাঁড়িয়ে আছে জাবাল আবু কুবাইস । মক্কার সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর একটি। আজ পাহাড়ের অধিকাংশ অংশ আর আগের মতো নেই। এর চূড়ায় রাজকীয় প্রাসাদ নির্মাণের ফলে এখন কেবল অবশিষ্ট অংশটাই চোখে পড়ে। তবুও এই পাহাড়ের নীরব স্তরগুলোতে জড়িয়ে আছে মক্কার হাজার বছরের ইতিহাস, অলৌকিক ঘটনা আর ইমানের গল্প।

✨ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট

ইসলামী ইতিহাসে পাওয়া যায়, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিযার সময় নবী করীম ﷺ এই পাহাড়ের ওপর থেকে চাঁদের দিকে ইশারা করলে আল্লাহর হুকুমে চাঁদ দুই ভাগ হয়ে যায়। এজন্য জাবাল আবু কুবাইস মুসলমানদের হৃদয়ে বিশেষ মর্যাদা পেয়ে এসেছে।

✨ 'ফাদিহ' কাবার দিকে মুখ করা দেয়াল

জাবাল আবু কুবাইসের যে পাশটি কাবার দিকমুখী ছিল, তাকে বলা হতো ফাদিহ। মক্কার লোকেরা সেই অংশটিকে বিশেষভাবে চিনত।

✨ 'আল-আমিন' বা 'রক্ষক' নামের কারণ

জাবাল আবু কুবাইসের আরেকটি নাম ছিল 'আল-আমিন' অর্থাৎ 'বিশ্বস্ত', 'রক্ষক'।
কারণ, প্রাচীন বর্ণনাগুলোতে এসেছে নূহ (আ.)–এর সময়কার মহাপ্লাবনে যখন মক্কা প্লাবিত হয়েছিল, তখন হাজরে আসওয়াদ (কাবার কালো পাথর) এই পাহাড়েই নিরাপদে সংরক্ষিত ছিল। পরে যখন ইবরাহীম (আ.)–কে কাবা পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়, তখন তাঁকে দেখানো হয় পাথরটি কোথায় রাখা আছে।
বর্ণনায় আরও পাওয়া যায়, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ পাথর, এবং কাবার কোন স্থানে এটি বসাতে হবে তাও ইবরাহীম (আ.)–কে জানিয়ে দেওয়া হয়েছিল।

অন্য বর্ণনায় আছে, জিবরাঈল (আ.)–ই মহাপ্লাবনের সময় পাথরটি নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে ইবরাহীম (আ.)–কে তা হস্তান্তর করেন। উভয়টাই ইতিহাসে পাওয়া যায়।

✨ মক্কার প্রথম পাহাড় এমন বিশ্বাসও রয়েছে

কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে, এটি পৃথিবীর প্রথম সৃষ্ট পাহাড়গুলোর একটি হতে পারে; আল্লাহ ﷻ–ই একে বিশেষ ভূমিকার জন্য বেছে নিয়েছিলেন।

✨ 'আবু কুবাইস'নামের পেছনে একটি গল্প

জাহেলিয়াত যুগে 'কুবাইস'নামে একজন ব্যক্তি প্রথম এই পাহাড়ে ঘর নির্মাণ করেছিলেন। পরে তার নাম অনুসারেই এই পাহাড় পরিচিত হয় 'জাবাল আবু কুবাইস'।

✨ প্রাচীন ঘটনাবলির নীরব সাক্ষী

- ইমাম তারবারী বর্ণনায় পাওয়া যায়, আদম (আ.)–এর মৃত্যুর পর তাঁকে এই পাহাড়ের পাদদেশে দাফন করা হয়েছিল। এটি ঐতিহাসিক মত, হাদীস নয়।
- ৬৯১ খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ এই পাহাড়ের চূড়া থেকে কাবার দিকে মংগোল নিক্ষেপ করেন, যার ফলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের (رضي الله عنه) শহীদ হন।
- হারুন রশীদের সময় মক্কার বিভিন্ন পাহাড়ে মিনার নির্মাণ করা হয় যাতে পুরো উপত্যকায় আজান পৌঁছাতে পারে। জাবাল আবু কুবাইসও তার একটি অংশ ছিল।


#আলকুতুবীহজকাফেলা

16/12/2025

আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,সম্রাট আউলিয়া, গাউছে মুখতার হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী রাহমাতুল্লাহির ২৬ তম বার্ষিক ওরছ ও ফাতিহা শরীফ উপলক্ষে কুতুব শরীফ দরবার প্রকাশনা পরিষদ কর্তৃক জাতীয় ভিত্তিক অ্যাধাত্নিক ম্যাগাজিন "পয়গামে বেলায়ত " প্রকাশিত হবে।

বি.দ্র. এ বছর বার্ষিক ওরছ ও ফাতিহা শরীফ ২৯ এবং ৩০ জানুয়ারি ২০২৬ ইংরেজি অনুষ্ঠিত হবে।
স্হান : কুতুব শরীফ দরবার,কুতুবদিয়

🕋 হিজর ইসমাইল যাকে হাতীমও বলা হয়হিজর ইসমাইল (হাতীম) কাবা শরিফের দেয়ালের সঙ্গে সংযুক্ত অর্ধচন্দ্রাকার অংশ।দেখতে কাবার বা...
16/12/2025

🕋 হিজর ইসমাইল যাকে হাতীমও বলা হয়

হিজর ইসমাইল (হাতীম) কাবা শরিফের দেয়ালের সঙ্গে সংযুক্ত অর্ধচন্দ্রাকার অংশ।
দেখতে কাবার বাইরে মনে হলেও বাস্তবে এটি কাবা শরিফের মূল কাঠামোরই অন্তর্ভুক্ত।

এই বিষয়টি শুধু ইতিহাসভিত্তিক নয়,
সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত।

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন,
তিনি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করেছিলেন,
"হিজর ইসমাইল কি কাবার অংশ?"
নবী ﷺ উত্তর দেন:
👉 “হ্যাঁ, এটি কাবার অংশ।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)

এই কারণেই যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম (রা.), তাবেঈন এবং অগণিত হাজী ও উমরাহকারী এখানে নামাজ ও দোয়ার জন্য আকুল হয়েছেন।

🕰️ হিজর ইসমাইলে প্রবেশ ও নামাজের সময় (বর্তমান ব্যবস্থাপনা অনুযায়ী)

🔸 নারীদের জন্য:
🕢 সকাল ৭:৩০ – ১১:০০

🔸 পুরুষদের জন্য:
🌙 রাত ১০:০০ – ২:০০

📌 এই সময়গুলোতে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সীমিত সংখ্যক মুসল্লিকে নিয়ন্ত্রিতভাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

সময় ও ব্যবস্থাপনায় পরিবর্তন হতে পারে
তাই নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🤲 হিজর ইসমাইলে ইবাদতের আদব ও কয়েকটি জরুরি দিক নির্দেশনা

▪ লাইনে অপেক্ষার সময় ধৈর্য ধারণ করুন।
যিকির, দুরুদ ও ইস্তিগফারে নিজেকে ব্যস্ত রাখুন।

▪ ভিড় বা বিশৃঙ্খলা দেখলেও
নিজে কখনো নিয়ম ভাঙবেন না, প্রতিবাদে জড়াবেন না।
এ সময় পড়ুন: লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

▪ ভিড়ের কারণে প্রথম সুযোগে প্রবেশ না করতে পারলে, হতাশ হবেন না
এটাকে আল্লাহর হিকমত হিসেবে মেনে নিন।

▪ বয়স্ক, অসুস্থ বা দুর্বল কাউকে দেখলে
নিজের আগে তাকে অগ্রাধিকার দিন।

▪ একবার সুযোগ পেলে, দ্বিতীয়বার প্রবেশের চেষ্টা না করাই উত্তম
আপনার ছাড়টাই হতে পারে অন্য কারো বহুদিনের আকাঙ্ক্ষা।

ইবাদতের মর্যাদা আদব, ধৈর্য ও অন্যের হক আদায়ের মধ্যেই।
হে কাবার মালিক, আমাদের সবাইকে
আদবসহ ইবাদত করার তাওফিক দিন 🤲

🔗হিজর ইসমাইল সম্পর্কে আরো জানতে comment এ দেওয়া লিংক click করুন

02/08/2025

সম্রাট আউলিয়া, গাউছে মুখতার হজরত শাহ আবদুল মালেক আল কুতুবী রহমাতুল্লাহি মনোনীত কুতুব শরীফ দরবার এর গদীনশীন ও পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী (ম.জি.আ) নিকটে দোয়াপ্রার্থী মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

স্হান : চন্দপুরাস্হ দরবারের বাসা (গনিবেকারী মোড়)।

২০১০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রবীণ দরবারী ও কুতুব শরীফ দরবারের এন্তেজামিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব কামাল উদ্দীন আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বি.দ্র. ২০১০ সালের ১০ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নির্বাচনে জয়লাভ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী তিন বারের বিজয়ী মেয়র ও পূর্ববর্তী মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

05/01/2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল কুতুবী হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category