26/09/2019
ওমরাহ সংক্রান্ত একটি জরুরি পোস্ট:::
ওমরাহ খরচ কমিয়েছে সৌদি সরকার ????
এক-ই বছর এ যারা 2য় বার উমরা করতে চান তাদের জন্য । পূর্বে 2য় বার ওমরাহ করতে চাইলে 2000 রিয়াল এক্সট্রা চার্জ প্রযোজ্য ছিল সেই এক্সট্রা চার্জ সৌদি সরকার মওকুফ করেছে।
পূর্বে কখনো সরকারীভাবে ওমরার কোন ফি ছিলনা। সৌদি কোম্পানির সাথে বাংলাদেশের ওমরাহ এজেন্সির চুক্তি অনুযায়ী নির্দিষ্ট ফি, প্রসেসিং ও ট্রান্সপোর্ট বাবদ টাকা নেওয়া হতো। এইবছর সৌদি সরকারই ভিসা, টান্সপোর্ট ও প্রসেসিং বাবদ ৫০৫ রিয়াল নির্ধারণ করেছে।আর এর সাথে সৌদি কোম্পানির পূর্বের চার্জ যোগ হবে। সৌদি সরকারের নির্ধারিত ফি, সৌদি কোম্পানির ফি এবং বাংলাদেশের অফিসের খরচ সহ হিসাব করলে প্রায়ই ৮০০ রিয়ালের মত খরচ পড়ে যায়। সেই হিসেবে ধারনা করা হচ্ছে এইবছর ভিসার দাম ১৮ হাজার হতে পারে । অথচ গতবার এটি ছিল ৭ হাজার থেকে ৮ হাজার টাকা। সাথে আবার যোগ হবে IBAN এর মাধ্যমে হোটেল, টিকেট,ও জেয়ারাহ এর মূল্য। সুতরাং যারা অল্প টাকায় অফার দিয়ে মানুষ থেকে পাসপোর্ট নিচ্ছে এদের অধিকাংশই প্রতারক চক্রের সদস্য। এদের থেকে নিরাপদে থাকুন। আর যখন ওমরা চালু হবে তখনই আপনার পরিচিত বিশ্বস্ত এজেন্সিতে যোগাযোগ করুন।