27/01/2026
🌍 আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস
📅 প্রতি বছর ২৬ জানুয়ারি এই দিবস পালিত হয়।
বাংলাদেশে কাস্টমস বিভাগ পরিচালিত হয়—
▶️ জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
▶️ অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
✈️ বিমানবন্দরের কাস্টমস জোনে যেসব কাজ হয়—
▪️ যাত্রী ও লাগেজ তল্লাশি
▪️ শুল্ক ও কর আদায়
▪️ ঘোষণাবিহীন/নিষিদ্ধ পণ্য জব্দ
বিদেশ থেকে একজন যাত্রী কয়টি মোবাইল আনতে পারবেন, গয়না বা কসমেটিকস আনলে কত শুল্ক দিতে হবে, মদ আনলে জব্দ হবে কি না—এসব সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কাস্টমস।
অনেকেই মনে করেন এসব নিয়ম বিমানবন্দর কর্তৃপক্ষ ঠিক করে।
🟥 কিন্তু বাস্তবতা হলো—কাস্টমস সংক্রান্ত বিষয়ে বিমানবন্দর অথরিটির কোনো ভূমিকা নেই।
💬 আপনার কি কখনো কাস্টমস সংক্রান্ত অভিজ্ঞতা হয়েছে? মতামত শেয়ার করুন।