02/11/2026
আলহামদুলিল্লাহ! নভেম্বর মাসের প্রথম উমরা গ্রুপের প্রস্তুতি সম্পন্নের পথে।
পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করতে যাওয়া নভেম্বর মাসের প্রথম গ্রুপের সম্মানিত উমরা যাত্রীদের মাঝে ভিসা, বিমান টিকিট ও প্রয়োজনীয় উমরা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাশাপাশি সম্মানিত হাজি সাহেবদের পবিত্র উমরা পালনের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন সাদমান ট্রাভেল এন্ড ট্যুরস্ এর সম্মানিত চেয়ারম্যান ড. মুহাম্মাদ আবদুল মাবুদ।
আমাদের লক্ষ্য প্রতিটি উমরা যাত্রীর সফরকে নিরাপদ, সুন্দর, স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল করা। যাত্রীদের সর্বোচ্চ সেবা ও আন্তরিক সহযোগিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
🤲 মহান আল্লাহ তাআলা সকলের পবিত্র উমরা কবুল করুন এবং নিরাপদে যাতায়াত ও সুস্থতার সঙ্গে ইবাদত সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন।
📍 আমাদের অফিসের ঠিকানা: ৮৬/৬, শেখ ফরিদ মার্কেট (৩য় তলা), ২নং রেল গেইট, নাছিরাবাদ, চট্টগ্রাম।
📞 যোগাযোগ:
01817738894 01819751487 01715724855
📧 [email protected]
#উমরা_২০২৬ #আলহামদুলিল্লাহ