Go green bd

Go green bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Go green bd, Tour Agency, chaya-neer, college Road, chowkbazar, chittagong, Chittagong.

পৃথিবীর সব দেশে সবার কাছেই প্রিয় তাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ভাষার অধিকার প্রতি...
20/02/2020

পৃথিবীর সব দেশে সবার কাছেই প্রিয় তাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ভাষার অধিকার প্রতিষ্ঠায় চরম মূল্য দিতে হয়েছে আমাদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। রচিত হয়েছে অভূতপূর্ব ইতিহাস। বুকের রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা।

তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস।

Go green bd পরিবারের পক্ষ থেকে মহান শহীদ দিবসের, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

পর্যটকদের আকর্ষনঃ খাগড়াছড়ি ও বান্দরবান মারমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেছমা পিঠা - শীতের সময় পাওয়া যায়, মারমাদের হরেকরকমের ...
15/02/2020

পর্যটকদের আকর্ষনঃ খাগড়াছড়ি ও বান্দরবান মারমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেছমা পিঠা - শীতের সময় পাওয়া যায়, মারমাদের হরেকরকমের পিঠার মধ্যে ছেছমা পিঠা খুব জনপ্রিয়। খাগড়াছড়ির মারমাদের ছেছমা আর বান্দরবান মারমাদের কাছে ছাইসব্বক মু -নামে এই পিঠা পরিচিত। মারমা জনগোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠানের মেনুতে সবার আগে ছেছমা পিঠা পছন্দের তালিকায় থাকবেই, এই পিঠা দেখতে অনেকটা আমাদের পাটিসাপটা পিঠের মতোই, খেতে এবং তৈরীতে ভিন্নতা রয়েছে এই পিঠার,উপজাতিয়দের তৈরি পার্বত্য এলাকার ভিন্ন স্বাদের ছেছমা পিঠা পর্যটকরা পছন্দ করেন এবং এই পিঠা খেয়ে পর্যটকরা ভিন্ন মাত্রার আনন্দে মেতে উঠেন।।।।।

Go green bd সব সময় আপনার পাশে-১) দেশবিদেশে তথ্য ভিক্তিক ভ্রমণের নিশ্চয়তা।২) আমাদের রয়েছে এক দল অভিজ্ঞ গাইডার।৩) আপনার ভ্...
14/02/2020

Go green bd সব সময় আপনার পাশে-১) দেশবিদেশে তথ্য ভিক্তিক ভ্রমণের নিশ্চয়তা।২) আমাদের রয়েছে এক দল অভিজ্ঞ গাইডার।৩) আপনার ভ্রমণের জন্য সম্পুর্ন নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা প্রদান। ৪)পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের জন্য সম্পুর্ন আলাদা নিরাপত্তার ব্যবস্থা।৫) আপনার ভ্রমণকে আনন্দে জন্য রয়েছে উপজাতীয় সংগীত অনুষ্ঠান ও আপনার পছন্দের অন্যান্য সংস্কৃতিক অনুষ্ঠান। ৬) আপনার ভ্রমণ আরামদায়ক করার জন্য আমরা আপনার থাকা, খাওয়া ও যাতায়াতের সম্পুর্ন টেনশন আমাদের। শুধু সিদ্ধান্ত আপনার।।। বি/ দ্রঃ এছাড়াও আমরা বিদেশে ভ্রমণের জন্য এবং নিরাপদ চিকিৎসার জন্য আমাদের অভিজ্ঞ গাইডার প্রদান করে থাকি।।এবং বিনামূল্যে কম খরচে কিভাবে আপনার ভ্রমণ আরামদায়ক হয়,তা পরামর্শ দিয়ে থাকি।।।।।

সুন্দরবন ভ্রমণের আরামদায়ক ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের নাম হলো Go green bd.চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি যে...
06/02/2020

সুন্দরবন ভ্রমণের আরামদায়ক ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের নাম হলো Go green bd.চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি যেতে পারেন সুন্দরবন ভ্রমণে,দুভাবে সুন্দরবন যেতে পারেন, একদিনের জন্য সুন্দরবন দেখতে আপনাকে যেতে হবে করমজল অথবা হাড়বাড়িয়ায়।সুন্দরবন যেতে সবচেয়ে বেশি ভালো Tourism অপারেটরদের সাহায্য নেওয়া,তিন রাত বা তার বেশি দিন যারা থাকবেন, তাদের জন্য আমাদের সহযোগিতা নেওয়া ভালো, কারণ এখানে থাকার এবং ভ্রমণের জন্য বনবিভাগের অনুমতি প্রয়োজন, আমরা নিরাপত্তার জন্য প্রদান করে থাকি- বনরক্ষী,থাকবেন আমাদের অভিজ্ঞ গাইডার,আমরা আপনাকে ঘুরে দেখাবো- সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া,কটকা,কচিখালি,জামতলা,দুবলারচর, হিরণ পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পষ্ট, সবচেয়ে বেশি উপভোগ্য এবং বৈচিত্র্যময় হলো সমুদ্রের মাঝে রাত্রি যাপনের মাধ্যমে সুন্দরবন অবলোকন করা,সাথে থাকছে বারবিকিউসহ বিভিন্ন অনুষ্ঠানের।

সাজেক ভ্যালি (Sajek Valley), বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজ...
05/02/2020

সাজেক ভ্যালি (Sajek Valley),
বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৮০০ ফুট।

চারপাশে মনোরম পাহাড় সারি, সাদা তুলোর মত মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই আশ্চর্য্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির তিন রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূত হবে তারপর হয়তো হটাৎ বৃষ্টিতে ভিজে যাবেন কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মত মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা।
কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। চাইলে রুইলুই পাড়া থেকে দুই ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা বা সিকাম তৈসা ঝর্ণা নামেও পরিচিত।দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মত, সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়েই বসে। এই জন্যে আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হ্যালিপ্যাডে, সেখান থেকেই সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকেলের কোন উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙ্গিন রূপ আপনাকে বিমোহিত করবেই। আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা, আপনার প্রাণ জুড়িয়ে দিবে নিমিষেই। আকাশ পরিস্কার থাকলে দেখা পাবেন মিল্কিওয়ে বা ছায়াপথের। ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবন যাপন। সহজ সরল এই সব মানুষের সান্নিধ্য আপনার ভাল লাগবে।

আমাদের পরামর্শ ঃ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পার্বত্য চট্টগ্রামের রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দর বন পার্বত্য এলাকায়...
03/02/2020

আমাদের পরামর্শ ঃ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পার্বত্য চট্টগ্রামের রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দর বন পার্বত্য এলাকায় যারা ভ্রমণে আসবেন,পার্বত্য চট্টগ্রামের অভিজ্ঞ ড্রাইভার ছাড়া গাড়ী ব্যবহার করবেন না।অন্যতায় অভিজ্ঞতার অভাবে বড় ধরনের দূর্ঘটনার আশংকা হতে পারে।

দেশবিদেশে ভ্রমণ প্রিয়দের জন্য সুখবর ঃ ই- পাসপোর্টের যুগে বাংলাদেশ। বিশ্বের ১১৮ টি দেশে ই- পাসপোর্ট এর ব্যবহার থাকলেও আমা...
03/02/2020

দেশবিদেশে ভ্রমণ প্রিয়দের জন্য সুখবর ঃ ই- পাসপোর্টের যুগে বাংলাদেশ। বিশ্বের ১১৮ টি দেশে ই- পাসপোর্ট এর ব্যবহার থাকলেও আমাদের দেশে এর প্রচলন ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী গত ২২ জানুয়ারী ২০২০ ইংরেজিতে এর আনুষ্ঠানিক উদ্ভোদন করেন, এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের মতো ই- পাসপোর্টের বইও একই রকম থাকবে।তবে যন্ত্রে পাসপোর্টের বইয়ে প্রথমে যে তথ্য সংবলিত দুটি পাতা থাকে,ই-পাসপোর্টে তা থাকবে না,সেখানে পালিমানের তৈরী একটি কার্ড ও এন্টেনা থাকবে,এই কার্ডের ভিতর একটি চিপ থাকবে,সেখানে পাসপোর্ট ব্যবহারকারীর সকল তথ্য সংরক্ষণ থাকবে,সেখানে থাকবে পাসপোর্ট ব্যবহারকারীর তিন ধরনের ছবি,১০ আংগুলের ছাপ ও আইরিশ। যার ফলে যেকোনো দেশের কতৃপক্ষ সহজেই ভ্রমণকারীর তথ্য জেনে নিতে পারবে।এতে ভ্রমণকারী বা পর্যাটকরা হয়রানি বা বিড়ম্বনা থেকে রেহাই পাবে এবং বিদেশি ভ্রমণ নিরাপদ ও সহজ হবে।।।( সব সময় Go Greenbd tourism এর সাথে থাকবেন আর নতুন নতুন তথ্য উপভোগ করবেন,অপরিচিত জায়গায় ভ্রমণের জন্য আগে ভ্রমণ করেছে এমন কাউকে সঙ্গে রাখবেন।

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ,দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু,এ পর্যন্ত ৩ হাজার ৩০০ মিটারেরও অধিক দৃশ্যমান হলো পদ্মা ...
03/02/2020

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ,দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু,এ পর্যন্ত ৩ হাজার ৩০০ মিটারেরও অধিক দৃশ্যমান হলো পদ্মা সেতু,এতে উন্মুক্ত হচ্ছে পর্যটকদের নতুন দিগন্ত।।

02/02/2020

আপনার ভ্রমণকে আরো সুন্দর ও সহজ করার লক্ষ্যে go green bd tourism সবসময় আপনার পাশে

Address

Chaya-neer, College Road, Chowkbazar, Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go green bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category