Tripbookingbd

Tripbookingbd Service:
Tour Package
Visa Processing
Air & Bus Ticket
Ship Ticket
Hotel & Resort Booking
Reserve

ট্রিপবুকিংবিডি এর ফাউন্ডার ও চেয়ারম্যান জনাব Md. Yousuf Rana সাহেব ২৬-২৭ সাল ২ বছরের জন্য  ETAB: E-Tourism Association o...
04/12/2025

ট্রিপবুকিংবিডি এর ফাউন্ডার ও চেয়ারম্যান জনাব Md. Yousuf Rana সাহেব ২৬-২৭ সাল ২ বছরের জন্য
ETAB: E-Tourism Association of Bangladesh এর সহ অর্থ -সম্পাদক এবং Tour Operator Association Of Chattogram- TOAC এর অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুকরিয়া জ্ঞাপন করছি।

🛳️ সেন্টমার্টিনগামী বে ক্রুজ ও কাজল শিপ আজ থেকে চলাচল শুরু হয়েছে।সেন্টমার্টিন রুটে বারো আউলিয়া ও কর্ণফুলীর পর এবার যোগ হ...
01/12/2025

🛳️ সেন্টমার্টিনগামী বে ক্রুজ ও কাজল শিপ আজ থেকে চলাচল শুরু হয়েছে।
সেন্টমার্টিন রুটে বারো আউলিয়া ও কর্ণফুলীর পর এবার যোগ হচ্ছে দুইটি জনপ্রিয় শিপ — বেক্রুজ এবং কাজল শিপ!
আর টিকিট পাবেন সরাসরি Tripbookingbd থেকে —
আপনার বিশ্বস্ত ও অনুমোদিত ট্রাভেল পার্টনার।
🎟️ বে ক্রুজ (রাউন্ড ট্রিপ):
🚢 রজনীগন্ধা (নীচ তলা, পেছনে) — এসি ৳৩,৯০০/-
🚢 হাসনা হেনা (নীচ তলা, সামনে) — এসি ৳৪,৫০০/-
🚢 কৃষ্ণচূড়া (দোতলা) — এসি ৳৫,৫০০/-

🎟️ কাজল শিপ (রাউন্ড ট্রিপ):
⚓ মেইন ডেক — নন এসি ৳৩,৫০০/-
⚓ ওপেন ডেক — নন এসি ৳৩,৯০০/-
⚓ বিজনেস ক্লাস — নন এসি ৳৪,৫০০/-
⚓ লাক্সারি ক্লাস — এসি ৳৫,০০০/-
⚓ ভিআইপি কেবিন (২ জন) — এসি ৳১৫,০০০/-

🌟 বিশেষ নোট:
এই সিজনে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ডিসেম্বর ও জানুয়ারিতে, তাই অগ্রিম টিকিট বুক করে নিশ্চিত করুন আপনার কাঙ্ক্ষিত তারিখ ও পছন্দের শিপ।

🚍 সাথে পাচ্ছেন সব ধরনের ট্রাভেল সেবা —
বাস টিকিট, শিপ টিকিট, ট্রাভেল পাস, রিসোর্ট বুকিং ও খাবার ব্যবস্থাসহ সম্পূর্ণ ট্রাভেল প্যাকেজ।
📞 যোগাযোগ করুন:
📱 +88 01677 577 899
📱 +88 01753 22 22 86

আজকে থেকে সেন্টমার্টিনের জাহাজ চলাচল শুরু হয়েছে। আজকে প্রায় ১২০০ যাত্রী নিয়ে সিজনের প্রথম ৩টা জাহাজ সেন্টমার্টিন পৌছেছে।...
01/12/2025

আজকে থেকে সেন্টমার্টিনের জাহাজ চলাচল শুরু হয়েছে। আজকে প্রায় ১২০০ যাত্রী নিয়ে সিজনের প্রথম ৩টা জাহাজ সেন্টমার্টিন পৌছেছে।

এদিকে ইটাব এর নতুন কমিটি দারুণ কাজ করছে। নতুন কমিটির সদস্য হতে পেরে গর্বিত।
ETAB: E-Tourism Association of Bangladesh এর পক্ষ থেকে সেন্টমার্টিনের সম্মানিত পর্যটকদের ফুল দিয়ে সাদর সম্ভাষণ জানায়।

সেন্টমার্টিনের শিপ টিকিট, হোটেল বুকিং, বাস টিকিট, খাবার সহ যে কোন সার্ভিসের জন্য ফোন করুন: 01677-577899
wa.me/+8801753222286

সকলে পরিবেশকে ভাল রাখি, সেন্টমার্টিন পরিস্কার পরিছন্ন রাখি... সকলের সেন্ট মার্টিন ভ্রমন সুন্দর হোক।

02/11/2025

সৌদি প্রবাসীদের জন্য খুব জরুরি:
১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা কিংবা উমরা বা হজ্জ যাত্রী- তারা ঔষধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার নিকট যদি এমন কোন ঔষধ থাকে যাতে এলকোহল এর উপস্থিতি আছে, তাহলে রেজিস্ট্রার ডাক্তার এর প্রেসক্রিপশন সহ সৌদি ফুড এন্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নিবেন।

কিছু কমন ঔষধ বাংলাদেশীরা নিয়ে আসেন। যেমন= রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজিপাম (Clonazepam)। এটি বাংলাদেশে ঘুমের ঔষধ হিসেবে বহুল ব্যবহৃত। কিন্তু, সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত।
= ট্রামাডোল ৫০ এম জি ক্যাপসুল (Tramadol 50 MG Capsule) আরবীতে الترمادول। এটি ব্যথা নিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই ঔষধের আরও বিভিন্ন নাম ট্রামাল (Tramal), কিংডল (Kingdol)।

= “এ্যালজোলাম” ট্যাবলেট যার জেনেরিক নাম আলপ্রাজোলাম (Alprazolam 0.25 MG Tablet)। আরবীতে البروزولام/ألبرازولام।

এ ঔষধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য যে কোন নামের ঔষধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে। অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন। তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন।

যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এ্যাম্বাসি, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের সত্যায়নের পর সৌদি ফুড এ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে।

ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্টদের প্রতি অনুরোধ হলো, এই বিষয়ে যাত্রীদের টিকেট নেয়ার সময়ই সচেতন করে দিবেন।

✈🇧🇩 বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স গুলো ✈🌍বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরণের ফ্লাইট পরিচাল...
02/05/2025

✈🇧🇩 বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স গুলো ✈🌍

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরণের ফ্লাইট পরিচালনা করা হয় বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে। আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করছেন, তবে কোন এয়ারলাইন্স কোথায় ফ্লাইট পরিচালনা করে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন আমরা জেনে নেব বাংলাদেশ থেকে পরিচালিত উল্লেখযোগ্য এয়ারলাইন্সগুলোর নাম, তাদের গন্তব্য এবং বিশেষ সুবিধাগুলো।

🇧🇩 বাংলাদেশি এয়ারলাইন্স

🛫 ১. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

✅ টাইপ: সরকারি জাতীয় এয়ারলাইন্স
✅ গন্তব্য: ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপসহ ১৫+ আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালায়।
✅ বিশেষ সুবিধা: বড় ল্যাগেজ এলাউয়েন্স, হালাল খাবার, বাংলাদেশি কেবিন ক্রু।
✅ প্রসিদ্ধ রুট: ঢাকা – লন্ডন, ঢাকা – জেদ্দা, ঢাকা – কুয়েত, ঢাকা – মালয়েশিয়া।

🛫 ২. ইউএস-বাংলা এয়ারলাইন্স

✅ টাইপ: বেসরকারি
✅ গন্তব্য: ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মালদ্বীপ প্রভৃতি স্থানে ফ্লাইট।
✅ বিশেষ সুবিধা: নির্ধারিত সময়ে ফ্লাইট, বাজেট ফ্রেন্ডলি ভাড়া, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভালো কভারেজ।

🛫 ৩. নভোএয়ার

✅ টাইপ: বেসরকারি
✅ গন্তব্য: প্রধানত অভ্যন্তরীণ (ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-সৈয়দপুর) এবং কলকাতায় আন্তর্জাতিক ফ্লাইট।
✅ বিশেষ সুবিধা: সময়নিষ্ঠতা, ক্লিন কেবিন সার্ভিস ও সহজ টিকিট বুকিং।

🛫 ৩. এয়ার এস্ট্রা
✅ টাইপ: বেসরকারি
✅ গন্তব্য: প্রধানত অভ্যন্তরীণ (ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-সৈয়দপুর)
✅ বিশেষ সুবিধা: সময়নিষ্ঠতা, ক্লিন কেবিন সার্ভিস ও সহজ টিকিট বুকিং।

🌍 বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী আন্তর্জাতিক এয়ারলাইন্স

🌐 ১. এমিরেটস এয়ারলাইন্স (Emirates)
📍 রুট: ঢাকা – দুবাই এবং দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহর।

🌐 ২. কাতার এয়ারওয়েজ (Qatar Airways)
📍 রুট: ঢাকা – দোহা এবং দোহা থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা।

🌐 ৩. সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airlines)
📍 রুট: ঢাকা – সিঙ্গাপুর এবং সেখান থেকে অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা।

🌐 ৪. মালয়েশিয়া এয়ারলাইন্স (Malaysia Airlines)
📍 রুট: ঢাকা – কুয়ালালামপুর, সহজ কানেকশন সহ এশিয়া ও ওশেনিয়া রুট।

🌐 ৫. এয়ার ইন্ডিয়া (Air India)
📍 রুট: ঢাকা – কলকাতা/দিল্লি এবং সেখান থেকে ভারতের অভ্যন্তরীণ রুট ও আন্তর্জাতিক কানেকশন।

🌐 ৬. ইন্ডিগো এয়ারলাইন্স (IndiGo)
📍 রুট: ঢাকা – কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ।

🌐 ৭. থাই এয়ারওয়েজ (Thai Airways)
📍 রুট: ঢাকা – ব্যাংকক এবং ব্যাংকক থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ রুট।

🌐 ৮. তুর্কিশ এয়ারলাইন্স (Turkish Airlines)
📍 রুট: ঢাকা – ইস্তানবুল এবং ইস্তানবুল থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা।

🌐 ৯. সৌদি এয়ারলাইন্স (Saudia)
📍 রুট: ঢাকা – জেদ্দা, রিয়াদ, মদিনা।
🎁 বিশেষত হজ ও ওমরাহ যাত্রীদের জন্য জনপ্রিয়।

🌐 ১০. কুয়েত এয়ারওয়েজ (Kuwait Airways)
📍 রুট: ঢাকা – কুয়েত সিটি, এবং ইউরোপ-মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে কানেকশন।

🌐 ১১. ওমান এয়ার (Oman Air)
📍 রুট: ঢাকা – মাস্কাট এবং মাস্কাট থেকে ইউরোপ ও গালফ অঞ্চলে কানেক্টিং ফ্লাইট।

🌐 ১২. এয়ার অ্যারাবিয়া (Air Arabia)
📍 রুট: ঢাকা – শারজাহ, বাজেট ফ্রেন্ডলি রুট এবং মধ্যপ্রাচ্যে জনপ্রিয়।

🌐 ১৩. চায়না সাদার্ন এয়ারলাইন্স (China Southern Airlines)
📍 রুট: ঢাকা – গুয়াংজু এবং সেখান থেকে চীনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট।

🌐 ১৪. চায়না ইস্টার্ন এয়ারলাইন্স (China Eastern Airlines)
📍 রুট: ঢাকা – কুনমিং / সাংহাই এবং সেখান থেকে এশিয়া-প্যাসিফিক ও ইউরোপ রুট।

🌐 ১৫. আল জাজিরা এয়ারওয়েজ (Jazeera Airways)
📍 রুট: ঢাকা – কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য শহরে কানেকশন।

🌐 ১৬. গালফ এয়ার (Gulf Air)
📍 রুট: ঢাকা – বাহরাইন এবং সেখান থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপ রুটে কানেকশন।

🌐 ১৭. মিসর এয়ার (EgyptAir)
📍 রুট: ঢাকা – কায়রো এবং আফ্রিকা ও ইউরোপের নানা শহরে কানেক্টিং ফ্লাইট।

🌐 ১৮. সালাম এয়ার (SalamAir)
📍 রুট: ঢাকা – মাস্কাট এবং বাজেট রেঞ্জে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় রুট।

🌐 ১৯. বাতিক এয়ার (Batik Air)
📍 রুট: ঢাকা – কুয়ালালামপুর এবং ইন্দোনেশিয়া সহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কানেকশন।

🌐 ২০. এয়ার চায়না (Air China)
📍 রুট: ঢাকা – বেইজিং এবং সেখান থেকে চীনের বিভিন্ন শহর ও আন্তর্জাতিক গন্তব্য।

বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ও কানেক্টিং ফ্লাইট সুবিধা রয়েছে। আপনার বাজেট, গন্তব্য, এবং সময় অনুযায়ী এয়ারলাইন্স বেছে নিন, এবং নিশ্চিন্তে উপভোগ করুন আপনার পরবর্তী ভ্রমণ।

01/03/2025

সকলকে রমজানের শুভেচ্ছা... আল্লাহ আপনাকে ও আমাকে প্রকৃত অর্থে রোজা রাখার ও ইবাদত করার তৌফিক দান করুন এবং কবুল করুন। আমিন

ইমিগ্রেশন বর্তমান সময়ে বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশীদের জন্য বিদেশ যাত্রা আতংকে পরিনত হয়েছে। আপনি যদি প্রথমবার দেশের বাই...
10/12/2024

ইমিগ্রেশন
বর্তমান সময়ে বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশীদের জন্য বিদেশ যাত্রা আতংকে পরিনত হয়েছে।
আপনি যদি প্রথমবার দেশের বাইরে ঘুরতে যান তবে হেনস্তা হবার প্রিপারেশন নিয়ে যাবেন এয়ারপোর্টে।
সাধারণত টুরিস্ট হিসাবে বিদেশ যাবার জন্য কি কি প্রয়োজন?
১.কনফার্ম রিটার্ন এয়ারটিকেট।
২.কনফার্ম হোটেল বুকিং
৩.ট্যুর প্লান

এই গুলা থাকলে সাধারণত আপনার ইমিগ্রেশন সহজে হয়ে যাবার কথা।
বর্তমানে আপনি শুধু এই গুলা নিলেই হবে না, আপনাকে দেখাতে হবে ব্যাবসা করলে
১.ট্রেড লাইসেন্স
২.টিন সারটিফিকেট
৩.ট্যাক্স রিটার্ন
৪.ব্যাবসা প্রতিষ্ঠান এর ছবি
৫.ডলার

চাকুরীজিবি হলে
১.এনওসি
২.অফিস আইডি
৩.একাডেমিক সারটিফিকেট (মিনিমাম গ্রাজুয়েশন)
৪.ডলার

স্টুডেন্ট হলে
১.একাডেমিক সারটিফিকেট (মিনিমাম গ্রাজুয়েশন)
২.ডলার

ইমিগ্রেশন এর কথা আপনি কেন যাবেন বিদেশ ঘুরতে?
আমার টাকা আছে আমি দেশের বাইরে ঘুরতে যাব?
ট্যাক্স দেন সরকার এর ফান্ডে?
না দেই না এত ছোট ব্যাবসা কিভাবে দিব।
তাইলে কেন ঘুরতে যাবেন।
জবাব নাই ইনিয়ে বিনিয়ে, চালাক চতুর হয়ে ইমিগ্রেশনকে কনভিন্স করতে পারলে ছাড়া পাবেন নাইলে অফলোড।

এবার প্রশ্ন ইমিগ্রেশন এর কাছে।
যে রিয়েল (আদম না) টুরিস্ট কোনদিন বিদেশ ঘুরতে যায়নি সে কোন দেশ দিয়ে শুরু করবে?
নিশ্চয় ভিসা ফ্রি দেশে দিয়ে।
নেপাল, ভুটান,মালদ্বীপ, শ্রীলঙ্কা।
তাহলে কেন ইমিগ্রেশন বাধা দিবে এইসব দেশে যেতে।
এবং এগুলা হচ্ছে এখন ইমিগ্রেশনে।
এজন্য বিদেশ যাত্রার আগে জেনে বুঝে কনফিডেন্স নিয়ে প্লান করেন প্রথমবার যারা যাবেন।

ইমিগ্রেশন অফলোড করলে পাসপোর্টে অফলোড সিল দিবে।এই সিল তুলতে যেতে হবে মালিবাগ এসবি অফিসে এবং সেখানেও নানান প্যারা, টাকার খেলা।
সিল না তোলা হলে আপনি এই পাসপোর্ট নিয়ে আর বিদেশ যেতে পারবেন না।
এই সব অপকর্মের মূলে আছে ট্রাভেল এজেন্সী নামক আদম পাচারকারী চক্র, তাদের জন্যই আজ পদে পদে হয়রানি।

ইমিগ্রেশন সঠিক টুরিস্ট এবং আদমের সত্যতা যাচাই করে ছাড়ুক গনহারে সবাইকে হয়রানি করার দায়িত্ব তাদের না।

ইমিগ্রেশন নামক এই হয়রানির অভিযোগ কেউ কি দেখবে বা নিবে?

02/12/2024

গতকাল থেকে সেন্টমার্টিনের শিপ চালু হয়েছে। গতকাল শুধুমাত্র এম ভি বার আউলিয়া গেছে। কয়েকদিনের মধ্যে কর্ণফুলী, বেক্রুজ চালু হবে।

এবার টেকনাফ থেকে কোন শিপ চলবে না। সকল শিপ কক্সবাজার নুনিয়া ছড়া ঘাট ও ইনানী জেটি থেকে চলবে।

বর্তমানে সেন্টমার্টিনে যেতে হলে ট্রাভেল পাস লাগবে। যাত্রীদের আমরা ট্রাভেল পাস এর ব্যবস্থা করে দিব।

সেন্টমার্টিনে চলাচলকারী সকল শিপের এজেন্ট Tripbookingbd। সুতরাং শিপ টিকেট, বাস টিকেট, হোটেল বুকিং ও ট্রাভেল পাস সব সার্ভিস এক কলে পাবেন।

বিস্তারিত জানতে ফোন করুন: +8801677577899
হোয়াটসঅ্যাপ করুন: wa.me/+8801677577899

ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।রবিবার (২ নভেম্বর) থেকে জাপান ভিসা অ্যাপ্লিকেশন ...
07/11/2024

ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

রবিবার (২ নভেম্বর) থেকে জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভ্যাক) তাদের কার্যক্রম শুরু করেছে।

ভিএফএস গ্লোবাল এক বিবৃতিতে জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের জাপান ভিসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাবে। আবেদনকারীরা ঢাকায় অবস্থিত আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে তাদের যাত্রা নির্বিঘ্নে শুরু করতে পারবেন।

জাপান ভিসা আবেদনের নতুন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

06/11/2024

আজ থেকে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত।

Address

309, Police Plaza, Near Cinema Palace
Chittagong
4000

Telephone

+8801677577899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripbookingbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripbookingbd:

Share

Category