আমাদের চট্টগ্রাম

আমাদের চট্টগ্রাম Chittagong is large port city on the southeastern coast of Bangladesh.

চট্টগ্রামে ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা শুরু, ১০৮ বলীর লড়াই।চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হলো ঐতিহ্যবাহী ১১৭তম আবদুল জ...
26/04/2026

চট্টগ্রামে ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা শুরু, ১০৮ বলীর লড়াই।

চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হলো ঐতিহ্যবাহী ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। ৩০০টিরও বেশি খুঁটি দিয়ে তৈরি মঞ্চে ১০৮ জন বলীর লড়াই চলছে। হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার পরিবেশ হয়ে উঠেছে উৎসবমুখর। এবারের আসরে নজর কাড়ছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ বলী।

চট্টগ্রাম বিমানবন্দরে হজ্জ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজিচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬...
20/04/2026

চট্টগ্রাম বিমানবন্দরে হজ্জ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের পবিত্র হজ্জ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে।

এদিনের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৩৭১ জন, ঢাকা থেকে ৪১ জন হজযাত্রী এবং ২ জন নন-হাজি সহ মোট ৪১৪ জন যাত্রী ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

এ বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে প্রায় ৬ হাজার যাত্রী হজ্জ পালনে সৌদি আরব যাবেন। সর্বশেষ হজ্জ ফ্লাইট ২০ মে ছেড়ে যাবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩১ মে থেকে।

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজচট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল এবং মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে তিন...
15/04/2026

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল এবং মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে তিনটি জাহাজ এসেছে। বিপিসি জানিয়েছে, এমটি গ্রেট প্রিন্সেস জাহাজে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল, এমটি লুসিয়া সোলিস জাহাজে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি টর্ম দামিনি জাহাজে ৩২ হাজার মেট্রিক টন ডিজেল খালাস হচ্ছে।

চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ! 🚨চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অবৈধভাবে মজুত এবং বোতলজাত ১...
08/04/2026

চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ! 🚨

চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অবৈধভাবে মজুত এবং বোতলজাত ১,০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা প্রশাসন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এর মধ্যে আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেল বোতলজাত করার অভিযোগ ওঠে, যার মালিক পলাতক।

অন্যদিকে, মাবিয়া স্টোরে সরকারি লাইসেন্স ছাড়া সয়াবিন তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে চট্টগ্রাম প্রশাসন ভোক্তাদের সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।

মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ!চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডি...
02/04/2026

মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ!

চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে পৌঁছেছে পিভিটি সোলানা নামে একটি জাহাজ। গত এক মাসে ৩০টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পণ্য খালাস করেছে, যার মধ্যে ৩ এপ্রিলের মধ্যে আরও ছয়টি জাহাজ আসবে। এসব জাহাজে এলএনজি, গ্যাস অয়েল ও এলপিজি রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি উবন নারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছ...
29/03/2026

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি উবন নারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছানোর পর, এখন দ্বিতীয় ধাপের গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এই ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম এবং ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। চুক্তির আওতায় আমদানি করা সব গম দেশে পৌঁছেছে। বর্তমানে, দেশের মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও, দেশের উৎপাদন প্রায় ১০ লাখ মেট্রিক টন, ফলে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

19/03/2026

সালামি Lover অক্কল হডে? কেউর আওয়াজ নাই কেয়া?
মুরুব্বিওলরে বেকগুনে ট্যাগ গরিদো, আর যার যার বিকাশথ সালামি বুঝি ল!

15/03/2026

আঁরার শহর, আঁরার ঈদ, আঁরার বাটা

Video Credit: Itraatt

🌙 কক্সবাজারে ১২ হাজার পরিবার পেল রমজানের খাদ্য সহায়তা! 🌾কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার জেলেপল্লীতে বাস করা বৃদ্ধ নুরুল হ...
12/03/2026

🌙 কক্সবাজারে ১২ হাজার পরিবার পেল রমজানের খাদ্য সহায়তা! 🌾

কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার জেলেপল্লীতে বাস করা বৃদ্ধ নুরুল হক এবার রমজান কাটাচ্ছিলেন অনেক কষ্টে। তার ছেলে সমুদ্রে গিয়ে আর ফিরেনি, আর বৃদ্ধ নুরুল হক এখন রোজা রাখলেও খাদ্যসংকটের মুখোমুখি। তবে তার কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে, কক্সবাজারের জেলা প্রশাসন এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর সহায়তায় ১২ হাজার অসহায় পরিবারের কাছে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এই সহায়তা কর্মসূচির আওতায় ১৪ ধরনের খাদ্যসামগ্রী, যার মধ্যে ২৫ কেজি সমপরিমাণ খাদ্য বিতরণ করা হয়। কক্সবাজার শহরের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান এবং রোহিঙ্গা ক্যাম্পে এই সহায়তা পৌঁছানোর কাজ চলছে।

এমন মানবিক প্রচেষ্টা সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিচ্ছে এবং অসহায় মানুষের জন্য এক বড় আশার আলো হয়ে উঠছে। কল্পনা করুন, যদি আমরা সবাই একে অপরকে সাহায্য করি, তবে পৃথিবীটা কতটা সুন্দর হতে পারে!

#রমজান #মানবিক_সহায়তা #কক্সবাজার #অসহায়_মানুষ #রোজা #সামাজিক_সহযোগিতা #খাদ্য_সহায়তা

ডিজিটাল নজরদারিতে বাণিজ্যিক রাজধানী: অপরাধ দমনে সিএমপি-র বড় পদক্ষেপ! 🚔🛡️চট্টগ্রাম মহানগরকে নিরাপদ রাখতে প্রযুক্তির সর্বো...
09/03/2026

ডিজিটাল নজরদারিতে বাণিজ্যিক রাজধানী: অপরাধ দমনে সিএমপি-র বড় পদক্ষেপ! 🚔🛡️

চট্টগ্রাম মহানগরকে নিরাপদ রাখতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আরও এক ধাপ এগিয়ে গেল সিএমপি। নগরীর ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে ২৬৯টি শক্তিশালী সিসিটিভি ক্যামেরা।

রোববার (৮ মার্চ) দামপাড়া পুলিশ কন্ট্রোল রুমে এই সমন্বিত মনিটরিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এখন থেকে ৯টি থানার আওতাধীন গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক কেন্দ্রীয় নজরদারির আওতায় থাকবে। এর ফলে:

অপরাধী শনাক্তকরণ ও গ্রেপ্তার সহজ হবে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে।

নিরাপদ চট্টগ্রাম গড়তে সিএমপি-র এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

৯০ বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে চট্টগ্রামের ‘চাক সেমাই’চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা রোডের তেলিপট্টির মুখে ছোট্ট একট...
05/03/2026

৯০ বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে চট্টগ্রামের ‘চাক সেমাই’

চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা রোডের তেলিপট্টির মুখে ছোট্ট একটি পুরোনো সাইনবোর্ড— মেসার্স ফকির কবির বেকারি। বাইরে থেকে দেখলে সাধারণই মনে হবে, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায়, এখানে সময় যেন থেমে আছে ঐতিহ্যের কাছে। ব্রিটিশ আমল থেকে ফকির কবিরের বিশুদ্ধ চাক সেমাই চট্টগ্রামের মানুষের কাছে কদর কমেনি। ১৯৩৬ সালে ভাড়া ঘরে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজ ৯০ বছরের ঐতিহ্য বয়ে চলছে। এক সময় চাক সেমাই কিনতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। বিশেষ করে ঈদের আগে লম্বা লাইন ছিল নিত্যদিনের দৃশ্য। এখন বিভিন্ন ব্র্যান্ডের সেমাই বাজারে থাকায় বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে ঠিকই, কিন্তু মানের প্রশ্নে এ সেমাইয়ের তুলনা নেই। শুধু চট্টগ্রামেই নয়, হাতে হাতে এই সেমাই পৌঁছে যাচ্ছে দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্তে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক দিলীপ কুমার সিংহ ঢাকা পোস্টকে জানান, রমজানের আগে কিছু সেমাই পাইকারি বিক্রি করা হলেও এখন খুচরা ক্রেতাদের চাহিদা সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে। রমজান ও ঈদ মৌসুমে প্রতিদিন প্রায় ২০০ কেজি সেমাই বিক্রি হয়। প্রতি কেজির দাম ২৫০ টাকা।

ভোক্তাদের ভাষ্য, কিছু প্রতিষ্ঠান সময়ের সঙ্গে শুধু ব্যবসা নয়, আস্থাও গড়ে তোলে। মেসার্স ফকির কবির বেকারি তেমনই একটি নাম। প্রায় এক শতাব্দী ধরে মান ধরে রেখে ব্যবসা চালিয়ে যাওয়ায় এখনও পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই বেকারি।

ছয় দশক ধরে হাদিয়া ছাড়াই খতমে তারাবি 🕌চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা মসজিদে গত ছয় দশক ধরে এক অনন্য ধারা চ...
01/03/2026

ছয় দশক ধরে হাদিয়া ছাড়াই খতমে তারাবি 🕌

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা মসজিদে গত ছয় দশক ধরে এক অনন্য ধারা চলছে—হাফেজরা বিনিময় ছাড়াই খতমে তারাবি পড়াচ্ছেন।

ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠা মনোরম পরিবেশে দাঁড়িয়ে থাকা এই দ্বিতল মসজিদে একসঙ্গে ৫০০–৬০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা মুহসিন (র.)-এর শুরু করা এই নিয়ম আজও অটুট।

প্রতিবছর মাদরাসার হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীরাই গ্রামের বিভিন্ন মসজিদে তারাবি পড়ান। দায়িত্ব শেষ হয় মুসল্লিদের মিষ্টি খাওয়ানোর মাধ্যমে, কিন্তু বিনিময়ে নেওয়া হয় না কোনো হাদিয়া।

অর্ধশতাব্দীর বেশি সময় ধরে খতমে তারাবি পড়িয়েছেন হাফেজ ফজলুর রহমান। তাঁর ইন্তেকালের পর শিক্ষার্থীরাই সেই আমানত ধরে রেখেছে।

এ যেন ইবাদতের সঙ্গে আদর্শের এক অপূর্ব মিলন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category