Beautiful Chittagong

Beautiful Chittagong Chittagong, the most wonderful division in Bangladesh,consists of many natural wonders which attracts anyone easily

This page is for all for nature lovers people all around the world. Chittagong consists of many awesome natural wonders which attracts the visitors easily. If anyone wants to enjoy the natural beauty of Bangladesh he needs to come Chittagong where a nice combination of Hills and Sea beauty is found

01/08/2026

চাঁটগাইয়া মানুষদের কিছু ইউনিক ব্যাপার আছে যার মধ্যে অন্যতম হলো, তারা চট্টগ্রামের বাইরের সবাইকে "ভইংগে" বলে ডাকে, সে অন্য জেলার মানুষ হোক কিংবা বিদেশের..... ডাজেন্ট ম্যাটার, সে হচ্ছে "ভইংগে" এটাই চট্টগ্রামে তার একমাত্র পরিচয়।

আবার ছোট বেলায় দেখতাম শহর থেকে কেউ গ্রামে গেলে তাদের বলতো "শউর্গো খাউও" মানে শহরের কাক।এখন বলে কিনা জানি না।

আত্মীয়দের মাঝে বন্ডিং খুবই শক্তিশালী এই চাঁটগার লোকদের, কোন আত্মীয়ের বিপদে সবাই সর্বোচ্চ চেষ্টাটা করে।

চট্টগ্রামের দাওয়াত মানে ১০-১৫ পদের খাবার দাবার।আথিতেয়তায় অনন্য এই চট্টগ্রামের মানুষ। অতিথি কে চাঁটগার ভাষায় বলা হয় "গরবা"। আর চট্টগ্রামে এই "গরবা"র সম্মান অন্য লেভেলের।যারা এক্সপেরিয়েন্স করেছেন অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন।

চট্টগ্রামের মেজবানি খাবারের স্বাদ দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। যখনই দাওয়াত পাই, মিস করি না। যারা নরমাল দোকান থেকে মেজবানি মাংস খেয়েছেন তারা আসল টেস্টই পান নি, এই টেস্ট শুধুমাত্র চট্টগ্রামের অরিজিনাল মেজবানেই পাওয়া সম্ভব।

চা এর মধ্যে ডুবিয়ে রুটি, পরাটা, কেক, বিস্কিট,পিয়াজু, সিংগারা, সমুচা,মুড়ি এবং আরো বহু কিছু যে খাওয়া সম্ভব তা এখানকার এক ঐতিহ্য।

চট্টগ্রামের ভাষার মধ্যে একটা ইউনিক শব্দ যা খুশিতে কিংবা রাগে সবক্ষেত্রেই ব্যবহৃত হয়, সেটা হচ্ছে "চু**নির ফুয়া"। জাস্ট টোনের উপর ডিপেন্ড করে শ্রোতাকে বুঝে নিতে হবে সে মায়া করে বলছে নাকি খুশি হয়ে বলছে কিংবা রাগে গোস্বায় গা*লি দিয়ে বলছে।আমার এক বন্ধু আছে যে সারাদিনে নরমাল শব্দের চাইতে এই শব্দটাই বেশি ইউজ করে, তার পুরো জীবনের কথার হালখাতা খুললে এই শব্দ ছাড়া আর হয়ত বিশেষ কিছু পাওয়া যাবে না।

চট্টগ্রামের ভাষা বাংলা থেকে অনেকটাই ভিন্ন, বহু শব্দই বাংলায় নেই,কিন্তু এই ভাষার আলাদা কোন বর্ণমালা ও নেই।খাঁটি চাঁটগা ভাষার কথোপকথন অন্যদের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। যেমন-
কোথায় যাচ্ছো? - "হন্ডে যদ্দে?"।
অস্থির লাগছে - রুহ বিরবিরার।
মাথা ব্যাথা করছে- মাথাত চিনচিনার।
পেটে গ্যাস হয়েছে- ফেডত ভুডভুডার।
সে হাঁপিয়ে গেছে - ইতের রুহ আয়ির আর যার
তুমি কি রকম মানুষ! - তুই ওডা খন্ডইল্যা গৌর!
তার সব শেষ হয়ে গেছে - ইতে ফুডিয়েরে আওয়াজ দিয়ি।
এ দেখছি পিছুই ছাড়ছে না - ইতে দেইদ্দি লেসার ডইক্কে লাগি রইয়ি।
সব স্বাদ মিটিয়ে দিবো- এইক্কো চাঁবোর চোডে বেয়াক রস বাইর গড়ি দিয়ুম।
উপযুক্ত শিক্ষা হয়েছে - এব্বারে বিষ মরিয়েরে ত্রিশ ফার হইয়ি।
খাবারের স্বাদ ভালো না - হানা ইবে আফোয়াইদ্দে, মুক মারি আইয়ির।
ছেলেটি খুবই শুকনো - ফোয়া ইবে ম্যারা ফুয়ানা,ফেড পিডত লাগি রইয়ি।(অর্থাৎ এতই শুকনো যে পেট শুকিয়ে পিঠে গিয়ে লেগেছে 😄)
ওহ আর পারা যাচ্ছে না - মাইল্লে ফিড়ে।

যেহেতু এভাবে বললে অন্যরা বুঝবে না তাই চাঁটগাইয়ারা বাধ্য হয়ে অন্যরা বুঝতে পারে মতন বাংলা বলে যদিও চাঁটগার টোন থেকেই যাই। এ এক সাংস্কৃতিক ঐতিহ্য।
বিশিষ্ঠ লেখক প্রমথ চৌধুরী বলেছিলেন বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত আর চট্টগ্রামে এসে হয়েছে নিহত।
রসিকতা করে বললেও, বাস্তবে সিলেটি এবং চাঁটগার ভাষা যথেষ্ঠ সমৃদ্ধ এবং স্বতন্ত্র, বহু ব্যাপার চট্টগ্রামের একটা শব্দ দিয়েই প্রকাশ করা সম্ভব, বাংলায় এই সব শব্দকে ভাব সম্প্রসারণ করে তারপর অর্থ বুঝা সম্ভব হবে।

চট্টগ্রামে বিয়ে একটা খুবই জটিল বিষয়,মেয়ে পক্ষ কাবিন যা বলবে তা সারাজীবন ২৪ ঘন্টা মেহনত করেও হালাল ভাবে অনেক ক্ষেত্রে শোধ করা সম্ভব নয়,তাই বিয়ের পর বেশিরভাগ স্বামীই বউয়ের কাছে মাফ চেয়ে নেয়, তবে বউয়েরা মাফ করে কিনা তা জানি না।

বড় ভাইদের বলা হয় "বদ্দা", এই শব্দটা বলাতে এবং শুনতে যে শান্তি এবং রেস্পেক্ট লুকিয়ে থাকে তা চাঁটগার মানুষ মাত্র সবাই জানে।

লইট্যা এবং শুটকি মাছ কেমন মজা করে খাওয়া যায় তা চট্টগ্রাম ছাড়া বুঝা সম্ভব নয়।

চট্টগ্রামের মানুষদের সঠিক নাম শুধুমাত্র কাগজে কলমেই লিপিবদ্ধ থাকে বাস্তবে তাদেরকে খুবই ভিন্ন নামে ডাকা হয়,যেমন শফিক কে ডাকা হবে শইপ্পে, কাউসার কে কছইজ্জে, বক্কর কে বক্কইজ্জে, আইয়ুব কে আয়ুপ্পে, নিজের নাম এভাবে শুনতে শুনতে আসল নামই আর মনে রাখা যায় না। এভাবে বিকৃত ভাবে নাম ডাকা অন্য জেলায় ডাকে কিনা, আমার জানা নাই, কমেন্টসে জানাবেন।

আর চট্টগ্রামের লোকেশন ও খুবই ইউনিক, পাহাড় - নদী ও সমুদ্র মিলে এই জনপদ। দিনে পাহাড় ঘুরে সন্ধ্যায় চাইলে সাগরে সূর্যাস্ত দেখা সম্ভব।

তবে স্কুলে যখন পড়তাম (২০০০ সালের দিকে) সেই সময়ে চট্টগ্রাম শহর ছিল এক সুন্দর মনোরম শহর, ট্রাফিক জ্যাম কি জিনিষ তা শহরের মানুষ জানতো না।বর্তমানের মত এত বায়ু দূষণ ও ছিল না। খুবই মিস করি সেই সময়ের চট্টগ্রাম শহরকে।

এই জনপদে আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন বিনা হিসেবে,
কিন্তু আমরাই এর মূল্য না বুঝে ক্ষতি করে চলেছি প্রতিনিয়ত, এবং এর মাশুল সবাইকেই একত্রে দিতে হবে।

Shahid Hosen

10/06/2021

কেওক্রাডং থেকে নেমে চাদেঁর গাড়ির জন্য অপেক্ষা করছিলাম।হুট করে শুরু হয়ে গেলো বৃষ্টি।সামনে বিশাল বগালেক আর হাতে এক কাপ চা😍অদ্ভুদ একটা মুহুর্তের সৃষ্টি হলো।একি সাথে মন ভালা হওয়া এবং খারাপ হওয়া☺️🥲

14/06/2020

সারাদিন লাশ দাফন আর কোভিড পজিটিভ রোগীদের শ্বাস নিতে হাসফাঁস।
এসব দেখতে দেখতে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত আল মানাহিলের মাঠ পর্যায়ের কর্মীরা।
১৯২ টি লাশ দাফনের প্রত্যক্ষ সাক্ষী টিম মানাহিল। সাথে সাথে ২৫৫ জন কোভিড পজিটিভ রোগীকে এ্যাম্বুলেন্স সেবা। যে এ্যাম্বুলেন্সে করে অনেক রোগীকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি,যে স্ট্রেচার করে রোগী বসে আমাদের সাথে কথা বলতে বলতে হাসপাতাল গিয়েছে, সেই স্ট্রেচারে করেই অনেকের অন্তিমযাত্রার শুরু করেছি আমরা।

জ্যান্ত মানুষ আমাদের সাথে হেঁটে হেঁটে হাসপাতালে ঢুকেছে। সেই মানুষই আবার লাশ হয়ে বের হয়েছে আমাদের স্ট্রেচারে শুয়ে।
স্বজনদের আর্তনাদ আর গুমরে গুমরে কান্নার শব্দ আমাদেরকে ঘুমের মধ্যেও তাড়া করে বেড়ায়।
আমাদের অনেকের জীবদ্দশায় আমরা এত কঠিন সময় পার করিনি, আলহামদুলিল্লাহ।
প্রতিদিনকার জীবন আমাদের একটি লুপের মধ্যে ঘুরছে। লাশ, দাফন, শ্বাস নেবার প্রচণ্ড চেষ্টা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতিসত্বর এই আজাব থেকে পরিত্রাণ দিক। সবুজ মায়াবী এই পৃথিবীতে আরও কয়েকটা দিন সুন্দর করে বাঁচার তৌফিক দিক, এই কামনায়।

আমাদের প্রতিদিন এখন গড়ে ৬০ টির মত পিপিই লাগে। আপনারা সকলে এগিয়ে আসুন যাতে আমাদের ভলান্টিয়ার ভাইরা অন্তত এই নিরাপত্তাটুকু নিয়ে আপনাদের সেবা করে যেতে পারে।

আপনারা পিপিই আমাদের অফিসে এসে প্রদান করতে পারেন
অথবা আমাদের স্থান বললে আমরা গিয়ে সংগ্রহ করে নিব।
#টিম_মানাহিল

07/12/2019

সমুদ্র তীর ঘেঁষে ১০০+ গতিতে ছুটে চলার এক্সপেরিয়েন্সটাই অন্যরকম আর সেটা যদি হয় প্রিয় চট্টগ্রামে তাহলে তো আর কথাই নেই 😊

আপনি যদি কক্সবাজার গিয়ে ইনানী যাওয়ার প্ল্যান  করেন,তাহলে ইনানী থেকে ফিরতি পথের প্ল্যান টা এমনভাবে করুন যাতে সূর্যাস্তের ...
06/12/2019

আপনি যদি কক্সবাজার গিয়ে ইনানী যাওয়ার প্ল্যান করেন,তাহলে ইনানী থেকে ফিরতি পথের প্ল্যান টা এমনভাবে করুন যাতে সূর্যাস্তের সময় এই জায়গাটাই কিছু সময় কাটিয়েই হোটেল এ ব্যাক করতে পারেন😊

এই মারমেইড ক্যাফে টা হিমছড়ির একটু আগে (ইনানী থেকে আসার পথে)।আশা করি অসাধারণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন।তবে ফুড আইটেম এর প্রাইজ টা একটু বাড়তি,যেটা ফুড কোয়ালিটি এবং এনভায়রনমেন্ট কিছুটা হলেও পুষিয়ে দেবে 😜

আর্কিটেকচারাল বিউটি ও ন্যাচারাল বিউটি এই দুটির পারফেক্ট কম্বিনেশন হলে পুরো পরিবেশটা কতটা অন্যরকম হতে পারে তার প্রমাণ Sai...
25/11/2019

আর্কিটেকচারাল বিউটি ও ন্যাচারাল বিউটি এই দুটির পারফেক্ট কম্বিনেশন হলে পুরো পরিবেশটা কতটা অন্যরকম হতে পারে তার প্রমাণ Sairu Hill Resort

এই রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র এত যত্ন সহকারে করা হয়েছে যে এখানে থাকার মুহূর্তগুলোতে মু্গ্ধতা মিশে থাকবে। নিঃসন্দেহে এখানকার অন্যতম সৌন্দর্য্য ইনফিনিটি পুল যেটিকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সুইমিং পুল বলা হচ্ছে। আর রুমের ব্যালকনি থেকে পাহাড়ের উপর মেঘের আবরণ পড়ে থাকার দৃশ্যটা তো অদ্ভূত সুন্দর যেটির একটি ভিডিও লিংক পোস্টের শেষে দেয়া আছে।

তাছাড়া হাঁটার পথের দুধারে নাম না জানা অনেক রকম ফুলের বাগান, রেস্টুরেন্টের পাশে জমে থাকা পানিগুলোতে ছোট ছোট মাছদের বিচরণ, রিসোর্টের স্টাফদের আন্তরিকতা, রাতে পুরো এরিয়াতে প্রকৃতির সাথে মিশে থাকা লাইটিং, হঠাৎ হঠাৎ মেঘগুলোর রেস্টুরেন্টে ঢুকে গিয়ে পুরো পরিবেশটা ঠান্ডা করে দেওয়া এমন সব আরো অনেক অভিজ্ঞতা পুরো ট্যুরটা অসাধারণ করে তোলার জন্য যথেষ্ট।

সবকিছুই হয়ত প্রকাশ করা সম্ভব নয় তবে আপলোড করা ফটোগুলো কিছুটা ধারণা দিতে পারে। দেশের ভেতর এমন পরিবেশ খুব বেশি রিসোর্টের নেই সেটা বলাই যায়। সময় ও সুযোগ থাকলে ভ্রমণ পিপাসুদের উচিত হবে না এমন এক্সপেরিয়েন্স মিস করা।

যেভাবে যাবেন : বান্দরবন বাস স্ট্যান্ড থেকে মাহিন্দ্র অথবা জীপ এ করে সাইরু বললে নিয়ে যাবে।মাহিন্দ্র সি এন জি গুলো ৪০০/৫০০ টাকা,আর জীপ ১২০০/১৫০০ টাকা ভাড়া নেয়।যাওয়ার আগে প্রি-বুকিং দিয়ে যাবেন।অনেক সময় গেস্ট ছাড়া বাইরের লোক এলাউ করে না।তবে রেস্টুরেন্ট এ খেতে যাবেন বললে অনেক সময় ভিতরে যাওয়ার অনুমতি দেয়।রেগুলার প্রাইস এ সাইরু'র রুম ভাড়া ৯০০০ টাকা থেকে শুরু।এটা বান্দরবন বাস্ট স্ট্যান্ড থেকে পাহাড়ি রোডে ২০ কিলোমিটার দূরত্তে অবস্থিত।

24/11/2019

বিউটিফুল চিটাগাং এট নাইট মুড 😍

ওয়ান অব দ্য বেস্ট ইনফিনিটি পুল
20/10/2019

ওয়ান অব দ্য বেস্ট ইনফিনিটি পুল

Good Morning Sajek :)
24/09/2019

Good Morning Sajek :)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful Chittagong:

Shortcuts

Share