14/01/2021
https://m.facebook.com/story.php?story_fbid=776529849914277&id=288022698764997
১.
“লটারিতে আবদুল্লাহর নাম উঠল। তিনি ছিলেন আবদুল মুত্তালিবের প্রিয়তম সন্তান। অনেক সুদর্শন ও বেশ চরিত্রবান ছিল সবদিক দিয়ে। আবদুল্লাহ বেশ সাহসী। প্রস্তুত তিনি পিতার মানত পূরণে। হুবলের সামনে ধারালো ও চক চকে ছু*- রি চালাতে লাগলেন আবদুল মুত্তালিব। কিন্তু ছু*- রি ব্যর্থ আবদুল্লাহর গ* -লা কা*- ট তে।
হঠাৎ জনতার মাঝখান থেকে একজন বৃদ্ধ বলে উঠলেন, ‘থাম, আবদুল মুত্তালিব! আমাদের নিয়ম তো কন্যাদেরকে দেব* তার জন্য উৎস* র্গ করা, পুত্রকে নয়। পুত্ররা আমাদের সম্পদ, বীরত্ব, সৌভাগ্য ও শৌর্যবীর্যের প্রতীক।”. ..
“আল্লাহর বিশেষ ইচ্ছায় সেদিন মুহাম্মদই সর্বপ্রথম কাবা চত্ত্বরে আসেন। তারা যখন মুহাম্মদকে দেখেন খুশিতে উল্লসিত হয়ে যায়! এতো আমাদের আল্ আমিন, আমরা সবাই তার ফয়সালা মানতে রাজি। মুহাম্মদ তাদের কাছে এলে বিষয়টি বুঝিয়ে বলেন। তিনি বললেন, ‘একজন একটা বড় কাপড় নিয়ে আসুন।’ কাপড় আনা হলে তিনি স্বহস্তে ‘হাজরে আসওয়াদ’ ঐ কাপড়ে রাখেন। তিনি বলেন, ‘সকল গোত্রের নেতাগণ কাপড়ের চারদিক ধরে উঠান।’ তারপর মুহাম্মদ নির্দিষ্ট স্থানে তা স্থাপন করেন। তাঁর বুদ্ধি, জ্ঞান ও বিচক্ষণতায় সবাই মুগ্ধ! এভাবে যুবক মুহাম্মদের নেতৃত্বে এই কঠিন সমস্যার সুরাহা হয়।”
“বইটি মূলত কিশোরদের জন্য রচিত। গতানুগতিক রচনারীতি পরিহার করে এটি রচিত হয়েছে। নবিজি (সা)এর মিশন মূলত বিশ্ব মানবতার মুক্তি। নুবুওয়াতের পূর্বে তাঁর জীবন ছিল একজন সাধারণ মানুষের মতোই। কখনো একজন রাখাল, কখনো একজন সফল ব্যবসায়ী, কখনো একজন আমানতদার প্রতিবেশী, কখনো একজন ন্যায়নিষ্ঠ যুবক ও সমাজ-সংস্কারক, কখনো একজন আদর্শ পিতা এবং কখনো একজন আদর্শ স্বামী। তবে তিনি যেহেতু একজন নবি হবেন তাই আল্লাহ তাঁকে সেভাবেই গড়ে তুলেছেন। তাঁর পুরো নুবুওয়াতি জীবন সংগ্রামমুখর।”
বই: নবিজি (সা) এর সংগ্রামী জীবন
প্রকাশক: মোঃ সোহেল রানা
সাহিত্য বিচিত্রা প্রকাশনী
৩৬ মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম
মোবাইল: ০১৮৮২-৮০৩৭৯৯
পরিবেশক-সালফি পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য-১৭০ টাকা
প্রি অর্ডার-১১৯ টাকা
ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি
*******
২.
“জুলেখা বলল, ‘বালক, তোমার নাম কি
বালকের উত্তর, ‘ইউসুফ।’
ইউসুফ এটা তো মিশরীয় নাম নয়। ইবরানী নাম!
জি। আপনি ঠিকই বলেছেন।
ইউসুফের স্থান হলো ‘আজিজ এ মিশর’র রাজমহলে।
আজিজ মিশরের স্ত্রী বিবি জুলেখা তখনকার সময়ের বিশ্ব সুন্দরী। দাপুটে এবং অহংকারী মহিলা। খাদেম হিসেবে বালক ইউসুফকে উপহার পেয়ে মহাখুশি! ইউসুফের সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় সবাই পঞ্চমুখ। বালক নিজের পরিচয় দেন না। জন্ম কোথায় সেটা বড় নয়, কর্মই আসল। রাজমহলের সকল কাজে সহযোগিতা করে সে। ক্রীতদাস পরিচয়ে নয়। রাজপরিবারের একজন সদস্যের মত সমাদরে ইউসুফ বড় হতে থাকে।”. ..
“প্রহরীরা দশ ভাই চিনে ফেলে। তাদের নিয়ে গেল আজিজে মিশরের দরবারে। পাশে বসালো বেনিয়ামিনকে। তাকে দেখে অশ্রু এলো চোখে ইউসুফের। কিন্তু অন্যদের বুঝতে দিল না। একান্তে ডেকে নিয়ে গেলেন। বেনিয়ামিনের সাথে অনেক কথা হল ইউসুফের। দশ ভাইয়েরা আশ্চর্য হল বৈকি! কিন্তু তারা বুঝতে পারল না। যথানিয়মে আপ্যায়িত হল ভাইয়েরা। এবার কেনানে ফেরার পালা।
কাফেলা প্রস্তুত তাদের খাদ্যশস্য নিয়ে। বিদায় নিয়ে এগুতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর রাজপ্রহরীর ডাকে থমকে দাঁড়ায় কাফেলা। বাদশাহর সোনার পেয়ালা চুরির অভিযোগ হল। তারা বলল, ‘আমরা চোর নই, নবির সন্তানেরা চোর হতে পারে না।’
সবার মালামাল তল্লাশি করা হল। সবশেষে বেনিয়ামিনের মালের মধ্যে সোনার পেয়ালা পাওয়া গেলো! সবার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। চোর সাব্যস্ত হল বেনইয়ামিন।
আজিজে মিশর বললেন, ‘কেনানে চুরির শাস্তি কী?’
ওরা বলল, ‘চার বছরের গোলামী।’
‘তাহলে আইন অনুযায়ী ওকে এখন গোলাম হয়ে থাকতে হবে।’
ভাইদের একজন বলল, ‘মাননীয় আজিজে মিশর! বেনইয়ামিনের বদলে আমাদের মধ্য হতে একজনকে রাখুন। আমরা বৃদ্ধ পিতাকে ফিরিয়ে নেব বলে ওয়াদা করে এনেছি। ফিরিয়ে দিতে না পারলে পিতাকে কোনো জবাব দিতে পারব না।’
আরেকজন বলল, আসলে ওর সহোদর ভাইও চোর ছিল!
একথা শুনে আজিজে মিশর একটু শ্লেষাত্বক হাসি দিলেন! নীরবে এ অপবাদ হজম করলেন। মনে মনে বললেন, তোমরা আসলেই বদ প্রকৃতির লোক।”
বই: হযরত ইউসুফ (আ)-ক্রীতদাস থেকে প্রধানমন্ত্রী
প্রকাশক: মিজানুর রহমান শামীম
শব্দশিল্প প্রকাশন, মোমিন রোড, চট্টগ্রাম
মোবাইল: ০১৮১৯-৬১৬৪৩৫
পরিবেশক-সালফি পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য-১৮০ টাকা
প্রি অর্ডার-১২৬ টাকা
ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি