14/10/2025
সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম।
আপনাদের অবগতি জন্য জানাচ্ছি যে, অদ্য ১৩ অঅক্টোবর, ২০২৫ ইং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ(নিরাপত্তা বিভাগ) হতে দপ্তরাদেশ নামা ২২৩/২৫ এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে প্রবেশের ক্ষেত্রে পুর্বের ধার্য্যকৃত ৫৭.৫০ টাকার পরিবর্তে ২০০/- এবং ৩০/- ভ্যাটসহ মোট ২৩০/- টাকা নির্ধারণ করে পরিবহন ব্যবসায়ীদের উপর জোর পুর্বক চাপিয়ে দিয়েছেন। বলাবাহুল্য চবক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত একপ্রকার খামখেয়ালি কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না। আমরা বন্দরের ৮৫% পন্য পরিবহন করে থাকি। বন্দরের প্রবেশ ফি বাড়ানোর/নির্ধারণ করার পুর্বে চবক কর্তৃপক্ষের উচিত ছিল আমাদের সাথে বসে পরামর্শ করে নির্ধারণ করা। বন্দর কর্তৃপক্ষ আমাদের সাথে পরামর্শ না করে কার কথায় এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা আমাদের বোধগম্য নহে। বন্দরের এইরুপ খামখেয়ালি কর্মকান্ডের ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্দরের এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করে পুর্বের ন্যায় গেট পাশ ফি গ্রহন করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি, অন্যথায় বন্দরে গাড়ি প্রেরণ করা হতে বিরত থাকা ছাড়া আমাদের কোন উপায় থাকবে না।