TRAVELIA

TRAVELIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TRAVELIA, Tour guide, Jumaira Raisa, (6th Floor), Mehedibag, Chittagong.

★ Domestic & International Air Ticketing.
★ Indian Medical Treatment Assistance.
★ Doctor's Appointment.
★ Visa Processing.
★ Individual and Corporate Tour Package.
★ Passport Processing.
★ Hotel Reservation.

📣 এইমাত্র পাওয়া❗️এখন থেকে বাংলাদেশ সরকারের নতুন জারীকৃত নোটিশ অনুযায়ী বর্ধিত ভ্রমণ কর কার্যকর হবে প্রতিটি এয়ার টিকেটে, য...
26/06/2023

📣 এইমাত্র পাওয়া❗️

এখন থেকে বাংলাদেশ সরকারের নতুন জারীকৃত নোটিশ অনুযায়ী বর্ধিত ভ্রমণ কর কার্যকর হবে প্রতিটি এয়ার টিকেটে, যাতে সরাসরি প্রভাব পরবে টিকেটের দামে। নিম্নে বর্ধিত করের হার উল্লেখ করা হলো-

এই ব্যাপারে সম্মানিত সকল গ্রাহক ও যাত্রীদের সহযোগীতা কাম্য।

📌📌কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কবলিত। চিকিৎসার স্বার্থে অগণিত বাংলাদেশী এই ট্রেনে ভ্রমণ করে ...
03/06/2023

📌📌কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কবলিত। চিকিৎসার স্বার্থে অগণিত বাংলাদেশী এই ট্রেনে ভ্রমণ করে থাকেন।

🚨 আপনার কোন স্বজন এই ট্রেনে থাকার সম্ভাবনা থাকলে তাদের খোঁজ নিন।

দীর্ঘদিন ধরেই আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পক্ষ থেকে এমন কিছু অভিযোগ পেয়ে আসছি। সত্যিকার অর্থে আমাদের এই বিষয়ে হস্তক্ষেপ...
18/03/2023

দীর্ঘদিন ধরেই আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পক্ষ থেকে এমন কিছু অভিযোগ পেয়ে আসছি। সত্যিকার অর্থে আমাদের এই বিষয়ে হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।

দেশের ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরকে ঢেলে সাজাতে না পারলে অদূর ভবিষ্যতে পর্যটকেরা বাংলাদেশ ভ্রমণ বিমুখ হয়ে পরবে। এই ব্যাপারে সরকার তথা নীতি- নির্ধারকদের সুদৃষ্টি কামনা করছি।

আমি কানাডা প্রবাসী। ৮৬টা দেশ বেড়িয়েছি। দেশে-বিদেশে ভালো চাকরি

22/02/2023

***যারা নিয়মিত আকাশপথে ভ্রমণ করেন তারা লেখাটি অবশ্যই পড়বেন, একজন যাত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেয়া***

আপনি যদি আকাশপথে ভ্রমণ করেন, তবে বন্ধু বৎসল যাত্রী কিংবা আপনার পাশের সীটে বসা প্রতিবেশীর কাছ থেকে সাবধান থাকুন।

বয়স্ক ভদ্রমহিলা প্লেনের ভিতরে আমার পাশে বসেই আমাকে তাঁর ব্যাগটি ওভারহেড লাগেজ বগিতে রাখার জন্য সবিনয় অনুরোধ করেন। আমি বেশ খাটো হওয়ায় আইলের অন্য পাশে বসা ভদ্রলোক এসে উনার লাগেজটি ওভারহেড বগিতে রাখেন।

ভদ্রমহিলা খুব প্রাণবন্ত, অমায়িক, বন্ধুবৎসল। মিনিটেই আমাকে একেবারে আপন করে নিলেন। যেন আমাদের অনেক দিনের জানাশোনা। পুরো ফ্লাইটে নানা বিষয়ে আমাদের কথা হয়। উনি অসুস্থ। বিদেশে যাচ্ছেন সন্তানদের কাছে। সেখানে ওদের সাথে বেশ কয়েক মাস সময় কাটাবেন। চিকিৎসাও করাবেন।

গল্পের ফাঁকে একসময় পাইলটের ঘোষণা আসে - আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। এমন সময় ভদ্রমহিলা- আমাকে কন্যা হিসাবে সম্বোধন করে খুব কাতর হয়ে বলেন- উনার পেটের ব্যথা বাড়তে শুরু করছে। উনি ব্যথায় ছটফট করতে থাকেন। ব্যথায় উনার শরীর ঘামছে, উনি খুবই অস্থির। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।

মাতৃবয়সী ভদ্রমহিলার জন্য মায়া হলো। আল্লাহ না করুন। কোনো বিপদ যেন না হয়। কোনো দূর্ঘটনা যেন না ঘটে। মহিলা যেন অনন্ত নিজ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারেন। সন্তানেরা নিশ্চয়ই মায়ের অপেক্ষায় বসে আছে।

আমি স্টুয়ার্ড বোতাম টিপে বিমান কর্তৃপক্ষকে সমস্যার কথাটা জানাই ।

স্টুয়ার্ডস কিছু ব্যথানাশক ঔষধ মহিলাকে খেতে দিয়ে আমরা না নামা পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেন। পাইলট আমাদের সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন- প্রয়োজনে প্লেন ল্যাণ্ড করার সাথে সাথে জরুরি ইমার্জেন্সি ম্যাডিকেলের ব্যবস্থা করা হবে।
মহিলা আমার হাত খুব দৃঢ়ভাবে আকড়ে ধরে আছেন। অন্যান্য যাত্রীরা সবাই ধরে নিয়েছে আমি মহিলার কন্যা অথবা নিকটাত্মীয়া কেউ। আমি কি করবো বুঝতে পারছিনা।

আমরা একসময় বিমান বন্দরে অবতরণ করি । প্লেনে যে ভদ্রলোক মহিলার লাগেজটি ওভারহেড বগিতে রাখতে সাহায্য করেছিলেন তিনি তার লাগেজ নামিয়ে আমাকে ইশারায় বলেন -আমি যেন এই মহিলার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। এবং কেবিন ক্রুদের কাছে পরিষ্কার করে দেন যে আমরা একসঙ্গে ভ্রমণ করছি না। ভদ্রলোককে মনে হলো - দয়াময় কর্তৃক প্রেরীত আমার উদ্ধারকারী।

এরপর, কেবিন ক্রুরা এসে আমাকে জিজ্ঞাসা করে আমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত কিনা। আমি স্পষ্টভাবে তাদের বলি- জ্বিনা। আমাদের কেবলমাত্র বিমানের সীটে বসার পরপরই দেখা হয়েছে। আমরা বিমান থেকে বিদায় নিতে শুরু করি এবং আমি বিদায় জানানোর সাথে সাথে মহিলা তার হ্যান্ডব্যাগটা বহন করার জন্য আমাকে কাকুতি মিনতি করতে থাকেন। বলে- মাগো । তোমার মায়ের বসয়ী মহিলাকে এভাবে একা ফেলে যেয়োনা। তুমি আমার হ্যান্ডব্যাগটা টার্মিনাল পর্যন্ত বহন করো।

এবার কেন যেন আমি একটু ভয় পাচ্ছিলাম। সেই ভদ্রলোক আমার চোখের দিকে তাকালেন এবং জোর দিয়ে মাথা নেড়ে বললেন- আমি যেন কোনো ভাবেই মহিলার কোনো লাগেজই বহন না করি।

বয়স্ক মহিলাকে কেবিন ক্রুদের কাছে হুইলচেয়ারের জন্য অপেক্ষায় রেখে আমি বেশ অপরাধী ফিল করে বিমান থেকে প্রস্থান করি।

যখন আমরা আমাদের লাগেজ আসার জন্য অপেক্ষা করছি - ঠিক তখনি বেশ জোরে হৈচৈর শব্দ শুনতে পাই । ভদ্র মহিলা হুইলচেয়ার ছেড়ে কেবিন ক্রু থেকে পালানোর চেষ্টা করছেন। সৌভাগ্যক্রমে বিমানবন্দরের পুলিশরা ছিলো উনার চেয়ে দ্রুত । তারা উনাকে ধরে হুইলচেয়ারে ফিরিয়ে আনে।

এই ভদ্রমহিলা এবার আমাকে ডাকতে শুরু করে....তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো......তোমার লাগেজ আমার কাছে রেখে কেনো তুমি আমাকে ছেড়ে যাচ্ছো ।

আমি পুরোই থ হয়ে যাই। এবার আমি বুঝতে পারি- উনি তার হ্যাণ্ডব্যাগে এমন কিছু বহন করছেন- যার দায়ভার উনি আমার উপর দিতে চাচ্ছেন। যিনি কৌশলে আমাকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছেন।

পুলিশ উনার হ্যান্ডব্যাগ তল্লাশি করে দেখে পুরো ব্যাগভর্তি অবৈধ ড্রাগ। আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে যায়। জীবনে এরকম ঘটনার মুখোমুখি আমি কোনোদিন হইনি। আরেকটু হলেই আমি নিজেই এই অবৈধ ড্রাগের ব্যাগটি বহন করতাম।

আমি বুঝতে পারছিনা- সিকিউরিটি স্ক্যান চ্যাকে ধরা না পড়ে, পুরো সিকিউরিটি সিস্টেম ফাঁকি দিয়ে মহিলা এই অবৈধ ড্রাগ নিয়ে কিভাবে প্লেনে প্রবেশ করে এতোদূর পর্যন্ত এলেেন।

সেই ভদ্রলোকও উনার লাগেজের জন্য অপেক্ষা করছিলেন। উনি আমার মনের ভাব বুঝতে পেরে বলেন-লাগেজ স্ক্যানতো মেশিনে করে কিন্তুু মেশিনের পেছনেতো মানুষই থাকে। সিকিউরিটি সিস্টেম তিন ধাপ এগুলো ড্রাগ ডীলাররা ত্রিশ ধাপ এগোয়। তাছাড়া, সিকিউরিটি সিস্টেমের অনেক লোকই এসবের সাথে জড়িত থাকে। কর্তৃপক্ষের সাথে ডীলারদের লেনদেন যখন সঠিকভাবে হয়না- তখনই সাধারণত এরা ধরা পড়ে। আমার প্রথম থেকেই যেন মহিলাকে সন্দেহ হচ্ছিলো।

এরপর, ভদ্রলোক নিজ থেকেই সিকিউরিটি পুলিশদের বলেন- আমার সাথে মহিলার কোনো সম্পর্ক নেই। আমাদের বিমানের ভিতরেই দেখা হয়েছে।

পুলিশ আমার পাসপোর্ট নিয়ে মহিলার সাথে একটা ছো্ট্ট অফিস ঘরে যাওয়ার জন্য নির্দেশ দেয়।
আমাদেরকে চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করে রেখেছে। এবার আমি ঘামতে শুরু করি।
পুলিশ নানা কথা জিজ্ঞাসাবাদ করতে থাকে। মহিলার সাথে কোথায় দেখা হয়েছে, কিভাবে দেখা হয়েছে। আমি কোথায় কোথায় গিয়েছিলাম। মহিলার সাথে আমার সম্পর্ক কি? আমি আদৌ মিথ্যা বলছি কিনা ? নানা রকম মেশিনে আমার আঙ্গুলের ছাপ নেয়া হয়।
আমার কোনো আঙ্গুলের ছাপ মহিলার হ্যান্ডব্যাগে আছে কিনা ইত্যাদিও পরীক্ষা করে দেখা হয়।
আমি আমার আপনজনকে ফোন করার জন্য অনুরোধ করলে- আমার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

এবার মহিলাকে বলেন- আমার পুরো নাম বলার জন্য।
মহিলা আমার পুরো নাম বলতে পারেনা। সৌভাগ্য যে, মহিলাকে আমি আমার পুরো নাম বলিনি।

প্রায় চল্লিশ মিনিট জেরার পর- বিমানবন্দর কর্তৃপক্ষ অন্য কারোর লাগেজ বহন না করা, স্পর্শ না করার পরামর্শ দিয়ে আমার জীবন বৃত্তান্ত সব তাদের ডাটা সিস্টেমে লিপিবদ্ধ করে আমাকে মুক্তি দেন। এই চল্লিশ মিনিটকে মনে হলো- আমার জীবনের সবচেয়ে ভয়াল, শীতল চল্লিশটি বছর।

সেদিন থেকে আপনার কাছে কতটা লাগেজ আছে তাতে আমার কিছু যায় আসে না। আপনার লাগেজ। আপনার সমস্যা। যার লাগেজ সেই সামলাবে। আমি আপনাকে আপনার লাগেজ রাখার জন্য বড়জোড় একটি ট্রলি এনে দিতে পারি। এর বেশি কিছুনা। আমার নীতি হলো- যদি আপনি ওভারহেড বগিতে আপনার হ্যাণ্ডব্যাগ না রাখতে পারেন, এবং আমিই নিকটতম ব্যক্তি হই। তবে দয়া করে কেবিন ক্রু আসা পর্যন্ত অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে আমি অসহায়ের সহায় হবো না। অসহায়কে অবশ্যই সাহায্য করবো ভালো কথা । কিন্তু নিজেকে যেন পরে অসহায় হতে না হয়।

জনস্বার্থে- TRAVELIA

২১ শুধু কোন সংখ্যা নয়, ২১ আমাদের আবেগ, ২১ আমাদের অহংকার...ভাষা শহীদদের ত্যাগে অর্জিত আমাদের এই বাংলা ভাষা আজ বিশ্ব স্বীক...
21/02/2023

২১ শুধু কোন সংখ্যা নয়, ২১ আমাদের আবেগ, ২১ আমাদের অহংকার...

ভাষা শহীদদের ত্যাগে অর্জিত আমাদের এই বাংলা ভাষা আজ বিশ্ব স্বীকৃত.. তাঁদের এই মহান আত্মত্যাগের প্রতি জানাই আমাদের সশ্রদ্ধ সালাম..

আমরা তোমাদের ভুলবো না...

কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিণ ভারত। বিগত পর্বের ন্যায় আজও থাকছে ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে...
30/01/2023

কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিণ ভারত। বিগত পর্বের ন্যায় আজও থাকছে ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে ধারণা

আজকের পর্বে থাকছে ভেলোরের সি.এম.সি হাসপাতাল ---

২. সি.এম.সি হাসপাতাল (𝑪𝑴𝑪 𝑯𝑶𝑺𝑷𝑰𝑻𝑨𝑳)–

দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। এই ভেলোরের সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি থাকবে যে কারো পছন্দের শীর্ষে। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

#অবস্থান –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে ভেলোরের কাটপাটি স্টেশনে। কলকাতার হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন যায়। এরপর কাটপাটি স্টেশন থেকে অনেক ভাড়া গাড়ি/অটো পেয়ে যাবেন। এছাড়া ফ্লাইটে চেন্নাই নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করেও যাওয়া যায়।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000

#সময় –
সর্বাপেক্ষা কম খরচে উন্নত চিকিৎসা সুবিধা প্রদানের কারণে এই হাসপাতালে সবসময় রোগীর চাপ থাকে। তাই চিকিৎসাও হয় সময়সাপেক্ষ। এখানে সচরাচর কেউ টুকটাক ডাক্তার দেখানোর জন্য যায় না। গেলেও ৭ থেকে ১০ দিনের প্ল্যান করলে চলবে। তবে বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে মাস খানেকের মতো সময় নিয়ে যেতে হবে। পরিস্থিতিভেদে তা আরো বেশিও হতে পারে।

#থাকা_খাওয়া –
এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন নিজেরা রান্নার সুবিধা।

#রেজিস্ট্রেশন –
এএই হাসপাতালে চিকিৎসার করাতে হলে প্রথমেই পেতে হবে ডাক্তারের এপয়েন্টমেন্ট। যা সময়ভেদে বেশ কঠিন হয়ে যায়। মোটামুটি ১-২ মাস আগে থেকে চেস্টা করলে কাঙ্ক্ষিত তারিখে এপয়েন্টমেন্ট পাওয়া যায়। নতুন রোগীর জন্য এপয়েন্টমেন্ট চার্জ ৯০০ রুপি এবং পুরানো রোগীর জন্য ৩৫০ রুপি। বাংলাদেশ থেকে টাকা ও রুপির মূল্যমান ভেদে ১৫০০ টাকার মধ্যে এপয়েন্টমেন্ট করানো যায়।

এছাড়া এই হাসপাতালে যাওয়ার আগে বা চিকিৎসাকালীন যেকোন সহায়তা যেমনঃ ডাক্তার এপয়েন্টমেন্ট, কম খরচে রান্না বান্নার সুবিধা সহ হোটেল বুকিং, জরুরী প্রয়োজনে অর্থের যোগান ইত্যাদির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আছি আপনার পাশেই...

[তথ্যঃ সংগৃহীত ও পরিমার্জিত]

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে রয়েছে বেশ কিছু প্রসিদ্ধ হাসপাতাল। আপনার আস্থা ও কস্টার্জিত অর্থের সঠিক ব্যয়ের যথার্থ মেলব...
26/01/2023

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে রয়েছে বেশ কিছু প্রসিদ্ধ হাসপাতাল। আপনার আস্থা ও কস্টার্জিত অর্থের সঠিক ব্যয়ের যথার্থ মেলবন্ধন ঘটাতে পারে এই হাসপাতালগুলো। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? চিকিৎসার পাশাপাশি থাকা খাওয়া ও অন্যান্য আনুসাঙ্গিক ব্যয় সম্পর্কে ধারণা পাবেন কি করে?

আপনাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজতেই আমরা এখন থেকে পর্ব আকারে প্রকাশ করবো এই হাসপাতালগুলোতে চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়।

আজকের পর্বে থাকছে চেন্নাইয়ে অবস্থিত এপোলো হসপিটাল---

১. এ্যাপোলো (𝑨𝒑𝒐𝒍𝒍𝒐 𝑯𝒐𝒔𝒑𝒊𝒕𝒂𝒍) –

চেন্নাইয়ের সবচেয়ে বিখ্যাত এবং স্বনামধন্য হাসপাতালের নাম বলতে গেলেই চলে আসবে এ্যাপোলো হাসপাতাল। এখানে রয়েছে সর্বাধুনিক ও উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। সেই সাথে অভিজ্ঞ ডাক্তার ও একনিষ্ঠ কর্মীদের মিশেলে এ হাসপাতাল দীর্ঘদিন ধরেই সবার কাছে ভরসার নাম।

কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি।

#অবস্থান – এ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৪ কি.মি এবং চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে ৩ কি.মি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কি.মি দূরে অবস্থিত। রয়েছে প্রিপেইড ট্যাক্সি সার্ভিস সুবিধা।

ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Chennai – 600006
ফোন: +91-44-28290200, +91-44-28293333

#থাকা_খাওয়া –
চেন্নাইয়ের এ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক এ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন, অনেক হোটেলে আগে থেকেই দেয়া থাকে। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সামান্য হিন্দি বা ইংরেজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। বেগম সাহেব স্ট্রিটে রয়েছে এমন অনেক হোটেলের সমাহার। বেছে নিতে পারেন আপনার পছন্দের হোটেলটি।

#সময় –
টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৫ থেকে ৭ দিনের প্ল্যান করলেই চলবে। ফুল বডি চেকাপের ক্ষেত্রে বড় কোন জটিলতা না থাকলে ২-৩ দিনের মধ্যেই শেষ হবে। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

#রেজিস্ট্রেশন –
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সিন্দুরি ব্লক/Sindoori Block”। এই ব্লকেই যাবতীয় রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন হয়, দিনের শুরুতে এখানে গিয়ে আপনার/রোগীর নাম রেজিস্ট্রেশন করে আপনার পছন্দের ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে পারবেন খুব সহজেই। সাথে অবশ্যই আপনার ভারতে প্রবেশের পর ইমিগ্রেশন সিল সমেত আপনার ভিসার ফটোকপি, হোটেল বুকিং এর রিসিপ্ট এবং অবশ্যই কলম সাথে রাখবেন। এখান থেকে আপনাকে দেয়া হবে একটি MRN নাম্বার, যে নাম্বারের মাধ্যমে আপনার সব ধরনের চিকিৎসার রেকর্ড সংরক্ষণ করা হবে।

এছাড়া এই হাসপাতালে যাওয়ার আগে বা চিকিৎসাকালীন যেকোন সহায়তা যেমনঃ ডাক্তার এপয়েন্টমেন্ট, কম খরচে রান্না বান্নার সুবিধা সহ হোটেল বুকিং, জরুরী প্রয়োজনে অর্থের যোগান ইত্যাদির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আছি আপনার পাশেই...

[তথ্যঃ সংগৃহীত ও পরিমার্জিত]

দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে আপনাদের TRAVELIA এখন ৪ পেরিয়ে ৫ বছরে! আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা...
10/01/2023

দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে আপনাদের TRAVELIA এখন ৪ পেরিয়ে ৫ বছরে!

আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, সেই সাথে যারা এই সময়ে যারা আমাদের পাশে থেকে সাপোর্ট করে গেছেন, সাহস যুগিয়েছেন তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা।

নানাবিধ পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন যাবত আমাদের পেইজে কোন আপডেট না দেয়াতে অনেক গ্রাহকের ধারণা ছিল আমাদের কার্যক্রম আমরা স্থগিত রেখেছি, সে কারণে আমরা দুঃখিত। কিন্তু এখনো আমাদের নিয়মিত গ্রাহকদের আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।

এখন থেকে আবারো নিয়মিত আপডেট আর অফার নিয়ে আপনাদের সাথে থাকার আশা ব্যক্ত করছি।

সবাইকে আবারো ধন্যবাদ। সাথেই থাকুন। 🧡

Finally the wait is over! For the first time ever in history, Biman Bangladesh airlines are operating a direct flight to...
27/07/2022

Finally the wait is over! For the first time ever in history, Biman Bangladesh airlines are operating a direct flight to Toronto, Canada (with a fuel stopover of one hour at Istanbul Ataturk Airport). ✈️

For Bangladeshi passengers it is going to be a huge relax for not to board on a flight with 2 or 3 layovers to travel to Canada!

Travelling is more comfortable now a days!

To grab your ticket with exciting discounts to Canada or any destinations please feel free to knock our page or call directly 01828773778.

Photo from- Bangladesh Aviation Hub

Address

Jumaira Raisa, (6th Floor), Mehedibag
Chittagong
4000

Telephone

+8801707773778

Website

Alerts

Be the first to know and let us send you an email when TRAVELIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TRAVELIA:

Shortcuts

Share

Category