20/12/2025
শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকগ্রস্ত! তাঁর মতো একজন দেশ প্রেমিক-কে হারিয়ে ইউলিসিস পরিবারও গভীর শোক প্রকাশ করছে! প্রিয়, হাদি তুমি আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের হৃদয়ে!
আজকের প্রোগ্রামটি পূর্ব নির্ধারিত ছিল এবং সকল আয়োজন সম্পন্ন হয়ে যাওয়ায় তা আর পরিবর্তন করা সম্ভব হয়নি!
খুবই সুন্দর এবং অত্যন্ত গোছানো আরো একটি আয়োজন সম্পন্ন করল ইউলিসিস! রাউজানের শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক ও খেলা-ধূলা চর্চার প্রাণকেন্দ্র মহামুনি তরুন সংঘের সাথে ইউলিসিস এর ব্যাটমিনন্টন প্রীতি ম্যাচ এবং শীতকালীন পিকনিক অনুষ্ঠানটি সফলতার সাথে উদযাপিত হয়েছে! সম্পূর্ণ প্রোগ্রামটি ইউলিসিসের অন্যতম এডমিন জনাব মিজানুর ইসলামের সঞ্চালনায় পরিচালিত হয়। স্বাগত বক্তব্য রাখেন এডমিন জনাব মো. নুর উদ্দীন এবং ইউলিসিস সদস্য জনাব মো. আইয়ুব খান! এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সম্মানিত উপ-পরিচালক (জনসংযোগ), জনাব মোহাম্মদ ফজলুর রহমান। প্রধান আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি জনাব ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাউজান প্রতিনিধি জনাব গাজী জয়নাল আবেদীন প্রমুখ।
সকলে যথাসময়ে উপস্থিত হয়ে ইউলিসিস বনাম মহামুনি তরুণ সংঘের মধ্যকার খেলা উপভোগ করেন! খেলাশেষে অতিথিবৃন্দ ইউলিসিস এর কার্যক্রমের প্রসংশা করে বক্তব্য রাখেন! খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার প্রদান করেন এডমিন জনাব জাহেদুল ইসলাম মজুমদার, জনাব কামরুল ইসলাম ইরফান, জনাব ওয়াহিদুল ইসলাম জুয়েল। এছাড়া সার্বিকভাবে সহযোগীতা করেন সদস্য জনাব মো. আবু নাসের, জনাব কামরুল ইসলাম, জনাব আরমান সহ আরো অনেকে। আনুষ্ঠানিক কার্যক্রমের পর পিকনিকের মজাদার খাওয়া-দাওয়া এই আয়োজনকে বেশ উপভোগ্য করে তুলে!
ইউলিসিসের প্রতিটি আয়োজনে সদস্যগণ এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁদের হৃদয় দিয়ে সহযোগীতা করেন! আর সেই জন্যই এত সুন্দর, সুশৃঙ্খল এবং সফলভাবে আয়োজন সম্পন্ন করা সহজ হয়! এই আয়োজনে যারা যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সকলকে ইউলিসেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি! ভবিষ্যতেও ইউলিসিসের পথ চলায় আপনাদের সহযোগীতা কামনা করছি! সকলকে অশেষ ধন্যবাদ!