𝐂𝐡𝐚𝐭𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐎𝐯𝐞𝐫𝐬𝐞𝐚𝐬

Call Directions Website Contact the business

𝐂𝐡𝐚𝐭𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐎𝐯𝐞𝐫𝐬𝐞𝐚𝐬 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐂𝐡𝐚𝐭𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐎𝐯𝐞𝐫𝐬𝐞𝐚𝐬, Travel Company, 944/523, Jafar Towar(2nd Floor), Arakan Road, Bahadderhat, Panchlaish, Chittagong.

06/05/2016

অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন। এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতি...

পৃথিবীর দীর্ঘতম সৈকত নগরী। নৈর্সগিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার শহরের আকাশ হতে তোলা দৃশ্য।
12/11/2015

পৃথিবীর দীর্ঘতম সৈকত নগরী। নৈর্সগিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার শহরের আকাশ হতে তোলা দৃশ্য।

নীলগিরি বাংলাদেশের দার্জিলিং==============বান্দরবান জেলা সদর থেকে ৫০ কি:মি: দক্ষিণ পূর্বদিকে লামা উপজেলার অংশে সমুদ্রপৃষ...
25/04/2015

নীলগিরি বাংলাদেশের দার্জিলিং
==============
বান্দরবান জেলা সদর থেকে ৫০ কি:মি: দক্ষিণ পূর্বদিকে লামা উপজেলার অংশে সমুদ্রপৃষ্ট থেকে ২২০০ ফুট উপরে বাংলাদেশের নতুন পর্যটন কেন্দ্র নীলগিরির অবস্থান। যাকে বাংলাদেশের দার্জিলিং হিসাবে অবহিত করা যায়। যেখানে পাহাড় আর মেঘের মিতালী চলে দিনরাত। আপনিও ঘুরে আসতে পারেন ঐ মেঘের দেশে। তবে যারা মেঘ ভালোবাসেন তারা জুন-জুলাইতে অর্থাৎ বর্ষাকালে ভ্রমণে গেলে বেশী মজা পাবেন। কারন মেঘ তখন আপনা হতে এসে আপনাকে ধরা দিয়ে যাবে।এখানে মেঘদূত, আকাশনীলা, নীলাঙ্গনা, মারমা হাউজসহ নানা নামের আকর্ষীয় কটেজ রয়েছে। আছে একটি ক্যাফেটেরিয়া। বর্তমানে দেশি বিদেশি পর্যটকরা প্রতিদিনই নীলগিরি ভ্রমণে আসছেন।
নীলগিরি যেতে হলে আগে থেকে ল্যান্ড ক্রুজার জিপ ভাড়া করতে হবে। সময় লাগবে আসা-যাওয়ায় ৪ ঘঃ ৩০মিঃ। ভাড়া সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত আসা-যাওয়া-ছোট জীপ- ৫সিট-২৩০০ টাকা এবং বড় জীপ-৮সিট- ২৮০০ টাকা। কিন্তু এখানে ড্রাইভাররা আপনার কাছে আরো অনেক বেশী চাইতে পারে যা কখনো দিবেন না। বাদশা ড্রাইভার – (৫ সিটের ল্যান্ড ক্রুজার ড্রাইভার) ফোন:-০১৫৫০৬০১৬৩৫,০১৯২৫৮৭০০২৭।এই ড্রাইভারের মাধ্যমে (নীলগিরি+চিম্বুক+শৈলপ্রপাত+স্বর্ণ মন্দির) এই চারটি সাইট দেখতে মাত্র ২৮০০ টাকা এবং দুপুরে লান্স করানোর মাধ্যমে। ইচ্ছে করলে স্থানীয় ড্রাইভার বাদশার সহযোগীতা নিতে পারেন।
কটেজ ভাড়া:
--------------------
গিরি মারমেট: ৭৫০০ টাকা। (৮/১০ জন থাকতে পারবে)।
মেঘদূত: ৬৫০০ টাকা। (৮/১০ জন থাকতে পারবে)।
নীলাঙ্গনা: ৫৫০০ টাকা। (৪/৬ জন থাকতে পারবে ২ রুমে) এটি ছবির বাশের কটেজটি।
নীলাঙ্গনায় কাপলের জন্য এক রুম ভাড়া নেওয়া যায় যাহা ৫৫০০টাকার অর্ধেকে ২৭৫০টাকায়।
এখানে খাবার ব্রেকফাষ্ট+লান্স+ডিনার মিলে খরচ হবে দিনে ৫০০ টাকা জনপ্রতি। এবং এটি অবশ্যই কটেজ বুকিং দেওয়ার সাথে খাবার বুকিংও দিতে হবে অন্যথায় কটেজে থাকতে হবে না খেয়েই।
বান্দরবান শহরে খাবার হোটলের মান তেমন ভাল নয়। তবে যে হোটেলে আপনি থাকবেন সে গুলোতে রেষ্টুরেন্টের ব্যবস্থা আছে। এছাড়া আরো দুটি মোটামুটি মানের ভাল হোটেল হচ্ছে জেলা সদর বিল্ডিং এর কাছে “ফিয়েস্তা“ হোটেল এবং বান্দরবান বাজারের কাছে “তাজিংডং“ হোটেল। বান্দরবানে সব হোটেলে খাবারের মানের চেয়ে দামটা বেশী। রান্নায় মসল্লা ব্যবহার এবং হলুদের আধিক্য বেশী। হিল জুস, নীলাচল ইত্যাদি বান্দরবনের বিখ্যাত খাবার খেতে ভুলবেন না।
মনে রাখবেন, কটেজ বুকিং দেওয়ার সাথে খাবার বুকিংও দিতে হবে অন্যথায় কটেজে থাকতে হবে না খেয়েই।
হাতে মাত্র ২ দিন সময় নিয়ে অনায়াসেই ঘুরে আসা যেতে পারে নীলগিরিসহ বান্দরবান-এর প্রধান কয়েকটি পর্যটন স্পট। ভ্রমণ করুন, দেশকে জানুন আরআপনার ভ্রমণ কাহিনী ও ভ্রমণের ছবি শেয়ার করুন সবার সাথে।
( সৈয়দ আশরাফ রেজা )

15/07/2014

বিনা ভিসায় ঘুরে আসতে পারেন যেসব দেশ

একটা সময় ছিল যখন ঈদের ছুটি মানেই আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো বা ঘোরাঘুরি। যুগ পাল্টেছে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছে বাংলাদেশের মানুষ।

এবারের ঈদে যারা বিনা ভিসায় দেশের বাইরে ঈদের ছুটি কাটাতে চান তাদের জন্য একটি তালিকা দেওয়া হলো। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:

#এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)

#শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)

#মালাউই (৯০ দিন)

#সেশেল (১ মাস)

#আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)

#হাইতি (৩ মাস)

#গ্রানাডা (৩ মাস)

#সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)

#সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)

#টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)

#মন্টসের্রাট (৩ মাস)

#ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)

#ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)

#কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)

#নাউরু (৩০ দিন)

#পালাউ (৩০ দিন)

#সামোয়া (৬০ দিন)

#টুভালু (১ মাস)

#নুউ (৩০ দিন)

#ভানুয়াটু (৩০ দিন)

#মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:

#এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)

#জর্জিয়া (৩ মাস)

#লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)

#মালদ্বীপ(৩০ দিন)

#মাকাউ (৩০ দিন)

#নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)

#সিরিয়া (১৫ দিন)

#পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)

#আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)

#মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)

#মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)

#টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)

#উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাইস কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।

এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে Google-এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। সব দেশের অ্যাম্বেসির ই-ওয়েবসাইট আছে, সেখান থেকেও তথ্য যাচাই করে নিতে পারেন। ভিন্ন ভাষায় হলে Google Translator ব্যবহার করুন।

31/03/2014
31/03/2014
S.M.World Tour
30/03/2014

S.M.World Tour

27/03/2014

sman tours

Address

944/523, Jafar Towar(2nd Floor), Arakan Road, Bahadderhat, Panchlaish
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when 𝐂𝐡𝐚𝐭𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐎𝐯𝐞𝐫𝐬𝐞𝐚𝐬 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐂𝐡𝐚𝐭𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐎𝐯𝐞𝐫𝐬𝐞𝐚𝐬:

Shortcuts

Share