Adventour Bangladesh

Adventour Bangladesh Tours with care
Adventure | Relaxation | Service

Presenting our honorable Founder & CEO of Adventour Bangladesh, "Mr. Sifat Rahman"
24/03/2026

Presenting our honorable Founder & CEO of Adventour Bangladesh, "Mr. Sifat Rahman"

14/11/2025

কোলাহলমুখর শহর থেকে অনেক দূরে, সীমিত বাজেটে নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলুন Adventour এর সাথে নির্জন এক আইল্যান্ডে।রাঙামাটি থেকে লঞ্চের মাধ্যমে চলে যাব আমাদের গন্তব্যে। রাঙামাটি থেকে দ্বীপে আসা-যাওয়া যাতায়াতে মোট ছয় ঘণ্টা সময় লাগবে। এই সময়ের ভেতর প্রকৃতির স্নিগ্ধতা আর লেকের প্রশান্ত ভ্রমণ পুরো যাত্রাটাকে আরও উপভোগ্য করে তুলবে।আইল্যান্ডে পাচ্ছেন তাবু, স্লিপিং ব্যাগ ও হ্যামকে থাকার ব্যবস্থা, লাইফ জ্যাকেট, ওয়াশরুম সুবিধা, ক্যাম্পফায়ারসহ দুপুর, বিকেল, রাত ও পরদিন সকালের সুস্বাদু খাবারের আয়োজন। এই আইল্যান্ডে আমরা লেকের টাটকা মাছ, মজাদার মাছের ভর্তা, সুস্বাদু হাঁসের মাংস আর সঙ্গে বিরিয়ানি—সবই উপভোগ করব। প্রাকৃতির মাঝে এমন বৈচিত্র্যময় খাবারের আয়োজন আমাদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে। বোট নিয়ে আমরা ঘুরতে চলে যাব ওয়াচ টাওয়ারে, যেখানে দাঁড়িয়ে চারদিকে লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারব। এরপর আমরা পৌঁছে যাব ভারত সীমান্তের কাছাকাছি স্থানে, যেখানে গ্রামের মানুষের সরল জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ হবে। সেখানেই পাওয়া যাবে গ্রামের তাজা মিষ্টি আর দই—যা আমাদের পুরো ভ্রমণে যোগ করবে আলাদা স্বাদ ও আনন্দ।ঘুরাঘুরি শেষে আমরা লাইফ জ্যাকেট পরে নেমে পড়ব লেকের স্বচ্ছ পানিতে। ঠাণ্ডা জলের স্রোতে সেই সতেজ গোসল আমাদের ক্লান্তি দূর করে দেবে। একটা ভ্রমণে আর কী-ই বা লাগে—প্রকৃতি, শান্তি আর ভালো কিছু স্মৃতি। সবই যখন এক জায়গায় মিলবে, তখন দেরি কেন? এখনই বুকিং করে নিন।

★জরুরি প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা শতভাগ নিশ্চিত। তবে মাদকদ্রব্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।

সিলেটের পাথর উত্তোলন সারাদেশের মানুষ এখন জানে।বান্দরবানের পাহাড়ি ছড়াগুলো থেকেও যে অবাধে পাথর উত্তোলন হয় সেটা কি দেশবাসী ...
13/08/2025

সিলেটের পাথর উত্তোলন সারাদেশের মানুষ এখন জানে।
বান্দরবানের পাহাড়ি ছড়াগুলো থেকেও যে অবাধে পাথর উত্তোলন হয় সেটা কি দেশবাসী জানে?
সিলেটের পাথর তো নদীর উজান থেকে প্রতি বছর ভেসে আসে কিন্তু বান্দরবানের পাথর তো আর কোন নদী দিয়ে ভেসে আসেনা। পাহাড়ি ঝিরিগুলো থেকে পাথর উত্তোলনের ফলে ঝিরিতে পানি থাকেনা, পাহাড়ি পাড়াগুলোর মানুষ শুকনো মৌসুমে পানির সংকটে থাকে। এই পানিই তাদের একমাত্র সোর্স। তাছাড়া পাথর উত্তোলনের ফলে পাহাড় ধ্বসও হয়। পাহাড় বাচাতে, পাহাড়ি মানুষদের বাচাতে বান্দরবানের ঝিরিগুলোর পাথর রক্ষায় প্রশাসনসহ সবাইকে কঠোরভাবে মনিটরিং করা উচিত।
আমাদের দেশীয় প্রাকৃতিক সম্পদ গুলো (যেগুলো ধ্বংস হলে আর কোনদিন ফেরত পাওয়া যাবেনা) আমাদের সংরক্ষণ করা আদৌ প্রয়োজন নয় কি?

30/07/2025

ভ্রমণ শুধু পথচলা নয়, এটা অনুভবের গল্প—আমাদের ট্যুরে গানের সুরে, হাসির রোলে, আর স্মৃতির ঝলকে ভরপুর এক আনন্দযাত্রা!” 🎶
#ভ্রমণের_দিনগুলি

সবুজের দেশ বান্দরবান আলীকদম উপজেলা💫
28/07/2025

সবুজের দেশ বান্দরবান আলীকদম উপজেলা💫

📍 অবস্থান:রেমাক্রি গ্রাম, থানচি উপজেলা,বান্দরবান জেলা, বাংলাদেশ।বান্দরবানের গহীনে, পাহাড় আর নদীর মাঝখানে ছোট্ট একটা গ্রা...
28/07/2025

📍 অবস্থান:
রেমাক্রি গ্রাম, থানচি উপজেলা,
বান্দরবান জেলা, বাংলাদেশ।
বান্দরবানের গহীনে, পাহাড় আর নদীর মাঝখানে ছোট্ট একটা গ্রাম—রেমাক্রি। চারপাশে কেবল সবুজ, শান্ত পাহাড়, আর নিচে বয়ে চলেছে সাঙ্গু নদীর স্বচ্ছ জলধারা।

টাংগুয়ার হাওর হাউজ বোড এর তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :👇👇🟩 ব্ল্যাক পার্ল হাউস বোট (Black Pearl H...
29/06/2025

টাংগুয়ার হাওর হাউজ বোড এর তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :👇👇

🟩 ব্ল্যাক পার্ল হাউস বোট (Black Pearl Houseboat)

ব্ল্যাক পার্ল হাউস বোট খরচ ও প্যাকেজ প্রাইস
রিজার্ভ ১২-১৪ জন জনপ্রতি ৮,০০০ টাকা
২ জনের রুম জনপ্রতি ৭,৫০০ থেকে ৮,০০০ টাকা

যোগাযোগ
বাড়ি # ৩৯ (২য় তলা), রোড # ০৫,
জনতা কো-অপারেটিভ হাউসিং সোসাইটি
মোহাম্মদপুর রিং রোড, ঢাকা- ১২০৭
মোবাইলঃ 01305-321843
pagePage

🟩দ্যা ক্যাপ্টেন (The Captain)

দ্যা ক্যাপ্টেন হাউসবোটে ২-৪ জন প্রতি কেবিনে) জন প্রতি খরচ হবে ১০,৫০০ থেকে ১২,৫০০ টাকা।
এছাড়া কাপল কেবিন এটাচ ওয়াশরুম (হাই কমোড) জনপ্রতি খরচ হবে ৭,৫০০ থেকে ৯,৫০০ টাকা।

যোগাযোগ
মোবাইলঃ 01601-351113
page

🟩বজরা (Bojra The Houseboat)

২ দিন ১ রাতের সুনামগঞ্জ টু সুনামগঞ্জ জনপ্রতি প্যাকেজ এ খরচ হবে ৭,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা। এছাড়া
এটাচ বাথসহ কেবিন নিতে খরচ হবে ৮,৫০০ টাকা জনপ্রতি।

যোগাযোগ
সাহেববাড়ি ঘাট, সুনামগঞ্জ
মোবাইলঃ 01610-563902
ই-মেইলঃ [email protected]
page

🟩হৈমন্তী (Hoimonti The Luxury Water Villa)

ভাড়া: ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।
এছাড়া ইকোনমি স্টুডেন্ট কেবিনে ৫-৬ জন এর গ্রুপ হলে ৪,০০০ টাকা জনপ্রতি খরচ হবে।

যোগাযোগ
মোবাইলঃ 01792-545656
page

🟩ফ্যালকন (Falcon – The Iconic Houseboat)

ফ্যালকন হাউসবোট এ কেবিন নিতে খরচ হবে জনপ্রতি ৮,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকা

যোগাযোগ
৭৬৩, মার্স প্যালেস, স্বর্গলেন
শেওড়াপাড়া, মিরপুর
মোবাইলঃ 01897-984008, 016 80548768
page

🟩নবাব (Nabab The Haor Villa)

“নবাব সিরাজ-উদ-দৌলা” ১ কেবিনে ২ জন এ জনপ্রতি খরচ হবে ৬,৫০০ টাকা থেকে ৮,৫০০ টাকা।

যোগাযোগ
রিভারভিউ ঘাট, সুনামগঞ্জ
মোবাইলঃ 01674948668 ,01701050001
ই-মেইলঃ [email protected]
page

🟩 হাওরের সুলতান (Haworer Sultan)

৪ জনের কেবিন জনপ্রতি ৫০০০ টাকা
৩ জনের কেবিন জনপ্রতি ৫৫০০ টাকা
২ জনের / কাপলদের জন্য কেবিন জনপ্রতি ৬০০০ টাকা থেকে ৭০০০ টাকা

যোগাযোগ
মোবাইলঃ 01616-534477, 01601-632795
page

সেরা ওয়েদারে বন্ধু দের নিয়ে চলুন এই পাহাড়ের চূড়ায় ঘুরতে...
28/06/2025

সেরা ওয়েদারে বন্ধু দের নিয়ে চলুন এই পাহাড়ের চূড়ায় ঘুরতে...

28/06/2025

একদম নিরিবিলি কয়েকটা দিন মেঘ এবং বৃষ্টি উপভোগ করতে চলুন আমাদের সাথে বান্দরবানে।ভিডিও এর ভিউ বাস্তবেই দেখতে চাইলে পেইজে মেসেজ অথবা সরাসরি কল দিয়ে Tour Package বুকিং করুন।

🏞️ যেখানে প্রকৃতি বলে— থেমে যাও একটু!শহরের কোলাহল ছেড়ে, আসুন রিসোর্টে, বান্দরবানের এক শান্ত পাহাড়ি কোলে।এখানে অপেক্ষা কর...
23/06/2025

🏞️ যেখানে প্রকৃতি বলে— থেমে যাও একটু!

শহরের কোলাহল ছেড়ে, আসুন রিসোর্টে, বান্দরবানের এক শান্ত পাহাড়ি কোলে।

এখানে অপেক্ষা করছে মাটির ঘরে ঘুমিয়ে পড়ার অভিজ্ঞতা, পাখির কোলাহলে সকাল বেলার ঘুম ভাঙা আর প্রশান্তির নিঃশ্বাস।

✨ কী থাকছে?
✅ মাটির তৈরি আদিবাসী স্টাইল কটেজ
✅ হিল ভিউ ও নিজস্ব বারান্দা
✅ ফ্রি ব্রেকফাস্ট (খিচুড়ি, ডিম ভাজি, আচার, সালাদ, ভর্তা)
✅ মিনারেল ওয়াটার ও প্রয়োজনীয় রুম অ্যামেনিটিজ

🛌 রুম ক্যাটাগরি:
🔹 Couple Bed (AC)
🔹 Family Duplex (Non-AC)
🔹 Family Duplex (AC)

Address

Chittagong
4000

Telephone

+8801835354573

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventour Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventour Bangladesh:

Share

Category