Bhraman Tours & Travels

Bhraman Tours & Travels World Tourism

  চোখ বন্ধ করে কিভাবে চেন্নাই ভেলোর CM.C তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্যCHRI...
12/11/2025

চোখ বন্ধ করে কিভাবে চেন্নাই ভেলোর CM.C তে ডক্টর দেখাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে ডক্টর দেখাবেন সমস্ত তথ্য
CHRISTIAN MEDICAL COLLEGE
১) স্টেশনে নেমে ১৫০-২০০ টাকায় অটো ভাড়া দিয়ে আসবেন গান্ধী রোডে। ৩০০ থেকে Lodge ভাড়া শুরু। মোটামুটি ভালো। খুব বেশি বড় না। খাট রাখার পাশে অল্প জায়গা আপনার ব্যাগ রাখার জন্য। খুব কম ঘরে জামাকাপড় রাখার আলমারি পাবেন। সুতরাং হয় আপনাকে বারংবার ব্যাগ থেকে জামাকাপড় বের করতে হবে নয়ত আপনি দড়ি ব্যবহার করতে পারেন। উচ্চবিত্ত পরিবারের জন্য প্রচুর RESIDENCY আছে। যার ভাড়া একটু বেশি। K.V.S. CHETTY STREET এ ভালো RESIDENCY পাবেন। এখানে বেশিরভাগই LODGE।

2) রান্না করার জন্য প্রতিটি FLOOR এই রান্নাঘর আছে।রান্না করার জন্য গ্যাস দেবে। যার ভাড়া ১৩০-১৫০ প্রতি কেজি। বাসন দেবে একটা হাড়ি, একটা গামলা, একটা কড়াই, বঁটি, একটা হাতা, রুটির সরঞ্জাম, একটা খুন্তি ও দুটি থালা। ভাড়া ১২-২০ টাকা পুরো সেট প্রতিদিন। বাসনগুলো প্রথমে একটু ধূয়ে ব্যবহার করলেই ভালো।

৩)প্রতিটি লজেই common বারান্দা আছে। জামাকাপড় ধুয়ে শুকাতে পারবেন। তবে দড়ি ও ক্লিপ আপনাকে নিয়ে যেতে হবে। আসলে এখানে বেশ কিছুদিন সময় হাতে নিয়ে আসতে হবে। অনেক জামাকাপড় নিয়ে আসা সম্ভব নয় তাই বলে রাখা। এছাড়াও এখানে চাদর, বালিশের কভার অনেকেই দেয় না। নিয়ে আসার চেষ্টা করবেন।

৪) যদি পারেন প্লাস্টিকের যে বাটিগুলোতে RESTAURANT থেকে খাবার আনা হয় সেগুলো অল্পকিছু নিয়ে আসতে। কারণ এখানে খাবার RESTAURANT থেকে LODGE এ নিয়ে আসতে চাইলে EXTRA PACKING CHARGES ৫ টাকা প্রতিটি বাটির জন্য দিতে হবে।

৫) চেষ্টা করবেন গান্ধী রোডে থাকার। Main Road থেকে বামদিকে গেলে LODGE, RESIDENCY, RESTAURANT সব পাবেন এবং একটু সোজা এগিয়ে ডানদিকে পেয়ে যাবেন সবজি আড়ত। যেহেতু এই জায়গাটা আড়ত তাই অন্যান্য জায়গা থেকে একটু কম দামে সবজি পাবেন। এছাড়াও CMC একদম কাছে গান্ধী রোড থেকে। সবাই এখানেই থাকে।

৬) অনেক সময় রান্না করার সময় পাবেন না। সেই সময় CMC এর উল্টো দিকে বা বলা ভালো CMC এর OPD BLOCK এর উল্টো দিকে বাইরে যে খাবারের দোকান গুলো আছে সেখানে খেতে পারেন। ভালো খাবার। তাছাড়া OPD BLOCK এর উল্টো দিকে যে রাস্তা ঢুকেছে সেই রাস্তা দিয়ে ঢুকে একটু এগোলে বামদিকে একটা গলি পাবেন। সেই গলি দিয়ে ঢুকলে ব্যার্নাজী হোটেল ও অন্নপূর্ণা হোটেল এই দুই টি বাঙালি হোটেল পাবেন। খাবার ভালো। আবার বাঁ দিকে না ঢুকে আর একটু সোজা এগোলে ডানদিকে পড়বে SAI RESIDENCY। তারপরে একটা গলি পাবেন (উপরে দেখবেন PUNJABI DHABA লেখা) সেই গলি দিয়ে ঢুকলে NAGHA HOTEL পাবেন। সেটাও বাঙালি হোটেল, খাবার ভালো।

এবার আসি হসপিটাল এর কথায় :

১) এখানে Security Guard সবাই খুব সাহায্য করে। অসুবিধা নেই। কোন GATE দিয়ে ঢুকতে হবে কোথায় যেতে হবে সব বলে দেবে।

২) প্রথমেই এসে ISSCC BUILDING থেকে ১,২,৩ এবং ৪ নং counter থেকে CHRIS CARD করাতে হবে। তার জন্য আপনার ID PROOF দেখাতে হবে। এই কার্ডে আপনাকে টাকাও ভরাতে হবে এখানেই। এখানে সমস্ত কাজের জন্য এই কার্ডটি অত্যাবশ্যক। Doctor Appointment, Any kind of test সব কিছু এই কার্ডের মাধ্যমে করা হয়।

৩) যে কোনো কাজের জন্য অবশ্যই MRO COUNTER এ কথা বলবেন। প্রতিটি FLOOR এই MRO COUNTER থাকে। যে FLOOR এ ডাক্তার দেখেছেন সেই FLOOR এর MRO COUNTER এ কথা বলবেন।

৪) আবার ধরুন আপনি ডাক্তার দেখালেন। উনি কিছু টেস্ট করতে দিলেন এবং পরবর্তী APPOINTMENT দিলেন। আপনার কার্ডে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকলে ডাক্তার নিজেই সব বুক করে দেবেন। আপনি শুধু MRO COUNTER থেকে APPOINTMENT SLIP টা সংগ্রহ করে নেবেন। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে এত কাজ করার সময় বেঁচে যাবে।

৫)যদি সকালে ৭-৮ নাগাদ Appointment থাকে চেষ্টা করবেন ভোর ৬-৬:৩০ নাগাদ চলে যাওয়ার। এখানে অত সকালেও অনেক লাইন পড়ে যায়। তার ফলে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারবেন এবং ডাক্তার যা যা টেস্ট দেবে আপনি সেই দিন করাতে পারবেন। ফলে আপনার ভাগ্য ভালো হলে সেই দিন ই আবার ডাক্তার দেখাতে পারবেন বিনামূল্যে। নয়ত পরে যেদিন ডাক্তার বসবেন সেই দিন বুক করতে হবে টাকা দিয়ে।

৬)কার্ডের অতিরিক্ত টাকা সম্পূর্ণ ফেরত পেয়ে যাবেন। আবার ডাক্তার যদি কয়েক মাস পর CHECK UP এর তারিখ দেয় তাহলে ওই কার্ড নিয়ে বাড়ি চলে আসতে পারেন। পরবর্তী সময়ে কার্ড করার জন্য সময় নষ্ট হবে না।

🇧🇩আগে থেকে ডাক্তার বুক করে যেতে পারেন। সময় নষ্ট কম হবে।

১) যদি হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে অবশ্যম্ভাবী রুগীর সাথে একজন পরিবারের মহিলাকে রাতে থাকতেই হবে। বাকি সারাদিন যে কেউ থাকতে পারে হাসপাতালে। পুরুষ হলে রাত ৮ টা পর্যন্ত অনুমতি পাবেন হাসপাতালে থাকার। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যে ওয়ার্ডে ভর্তি হবে সেখানে নার্সের সঙ্গে পরামর্শ করবেন উনি আয়ার ব্যাবস্হা করে দেবেন। প্রতি দিন রাত ৮ টা থেকে সকাল ৮ টা।

২) রুগীর সাথে যিনি থাকবেন তাকে রুগীর বিছানার পাশে মাটিতে শুতে হবে। তাই মাটিতে পাতার জন্য চাদর বা পাতলা কম্বল, গায়ে দেওয়ার জন্য চাদর বা কম্বল ও একটি Air Pillow নিয়ে যাবেন। রুগীর সাথে যে থাকবে তাকে কিছুই দেবেনা হাসপাতাল থেকে। এটা general cabin এ থাকলে তবেই। যদি private single cabin এ থাকে তাহলে পুরুষ মহিলা যে কেউ থাকতে পারে। তবে সেখানে থাকার ব্যবস্থা কি আছে আমার তা জানা নেই।

৩) রুগীর যে CHRIS CARD টা করেছেন সেটা অবশ্যই রুগীর সাথে যিনি থাকবেন তার কাছে রেখে দেবেন। আর তাতে পর্যাপ্ত পরিমাণে টাকা ভরে রাখবেন। কারণ যে কোন সময়ে রুগীর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে হবে।

৪) রুগীর খাবারের জন্য প্রতিদিন ২৫০ টাকা করে দিতে হবে তিন বেলার জন্য। তবে এটা optional। আপনি চাইলে আপনার মত বাইরে থেকে খাবার এনে দিতে পারেন। তবে জল খুব সম্ভবত রুগীর পরিবারকেই কিনে দিতে হবে।

৫) যদি অপারেশন করতে হয় তবে অবশ্যই পরিবারের একজন বা দুইজন কে রক্তদান করতে হবে। নয়ত রক্ত কিনতে হবে অতিরিক্ত টাকা দিয়ে।

৬) সকল কিছু হয়ে গেলে অবশ্যই ডাক্তার কে বলবেন Medical Report সংগ্রহ করবেন। ডাক্তার আপনাকে বলে দেবে কি করতে হবে। এছাড়া আপনাকে যদি X Ray বা MRI বা ওই ধরনের টেস্ট করতে হয় তাহলে সেই প্লেটগুলো ও আলাদা ভাবে সংগ্রহ করতে হবে টাকার বিনিময়ে। এই সকল কিছুই সংগ্রহ করে নেবেন কারণ পরবর্তীকালে এগুলো আপনার আবার লাগবে ডাক্তার দেখাতে গেলে।

৭) যদি রুগীর ক্যানসার হয় ডাক্তারকে বলবেন যে আপনি travel compensation চান। তাহলে ডাক্তার আপনাকে বলে দেবে কোথা থেকে কি করতে হবে। আপনি যতবার check up করবেন ততবার আপনাকে নিয়ে নিতে হবে। কারণ এই form টা আপনি ২ টো পাবেন। একবার এখান থেকে যাওয়ার সময় ও পরবর্তীকালে এখানে আসার সময়‌ টিকিট কাটার counter এ জমা নিয়ে নেবে। এই form টা জমা দিয়ে টিকিট কাটলে ট্রেনে রুগী এবং রুগীর সাথে একজনের টিকিটে অনেক টাকা ছাড় পেয়ে যাবেন। কতটা ছাড় পাবেন সেটা নির্ভর করছে আপনি ট্রেনে কোন CLASS ( 3 AC, 2 AC, 1 ST AC, SLEEPER) এ টিকিট কাটছেন তার উপর।

ফুল বডি চেকাপ সিএমসি ভেলোরফুল বডি চেকাপ সিএমসি ভেলোরআজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো সিএমসি ফুলবডি চেকাপ এর, যেইটা আলফা...
11/11/2025

ফুল বডি চেকাপ সিএমসি ভেলোর
ফুল বডি চেকাপ সিএমসি ভেলোর
আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো সিএমসি ফুলবডি চেকাপ এর, যেইটা আলফা ক্লিনিক করা হয় সিএমসি এর মেন ক্যাম্পাস ও রানিপেট এ আলফা ক্লিনিক আছে।

🍁প্রথমে যেইদিন আপনি ফুল বডি চেকাপ করাবেন তার আগের দিন সিমসি মেন ক্যাম্পাস এর ভিতর এ আল্ফা ক্লিনিক (ছবিতে সিএমসি এর যেই বিল্ডিং টা দেখা যায় সেই বিল্ডিং এর হাতের বামে শেষ কর্নারে) এ গিয়ে এপোয়েন্টমেন্ট নিবেন যদি মেন ক্যাম্পাস এ এভেইলএবেল থাকে ওইখানে দিবে না হয় রানীপেট ক্যাম্পাস এও দিতে পারে।

🍁প্যাকেজ দুই ধরনের হয় একটা ব্যাসিক ৪২০০ রুপি আর এডভান্স ৯৪৫০ রুপি।

🍁তারপর নির্ধারিত দিনে সকাল ৮ টায় খালি পেটে উপস্থিত হয়ে টোকেন সংগ্রহ করে প্রথমে রক্ত দিবেন যদি এডভান্স প্যাকেজ নেন তাহলে খালি পেটেই আল্ট্রাসাউন্ড করে ফেলবেন এর জন্য রক্ত দেয়ার পর শুধু পানি পান করবেন প্রসাব এর বেগ আসার জন্য।

🍁এর পরে খাবারের কুপন টা ক্যান্টিনে দিল আপনাকে নাস্তা দিবে খাওয়া শেষ করে ঠিক দুই ঘন্টা পরে আবার রক্ত দিবেন আর এই দুই ঘন্টার মধ্যে আপনি ইসিজি (ইকো এডভান্স প্যাকেজ এর জন্য) চেস্ট এক্সরে করে আপনার রিপোর্ট করা সম্পন্ন হলে,

🍁পরবর্তীতে ওয়েট প্রেসার হাইট মেপে নিউট্রিসিয়ান্ট ক্লাস এটেন্ড করবেন এর মধ্যে আপনার রিপোর্ট রেডি হয়ে যাবে, একে একে সিরিয়াল অনুযায়ী ডাক্তার দেখে আপনাকে প্রেসক্রিপশন দিবে পরে রিসিপশন থেকে আপনি রিপোর্ট কালেকশন করে নিবেন।

❤️❤️❤️ধন্যবাদ সবাইকে❤️❤️❤️

08/11/2025

ভারতীয় মেডিকেল ভিসা সংক্রান্ত সব প্রশ্নের উত্তর একসাথেঃ

ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দেওয়ার নিয়ম-

🍁প্রথমে যেই হাসপাতাল দেখাবেন সেই হাসপাতালের আয়ুস ইনভাইটেশন লেটার আনাবেন তারপর।

🍁আপনি অনলাইনে আবেদন করে, ছবি স্বাক্ষর সহ সকল কাগজপত্র ফুল সেট রেডী করবেন।

🍁এটা একটা সেট ফটোকপি করবেন, মূল কপি আপনার কাছে রেখে ফটোকপি সেট জমা দিয়ে আসতে হবে।

🍁এর জন্য কোন এপয়েনমেন্ট লাগবে না, সরকারি ছুটি ছাড়া যেকোন দিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত জমা নেয়। যে কেউ ফর্ম জমা দিয়ে আসতে পারবেন।

🍁জমা দিতে হবে ইন্ডিয়ান হাইকমিশনে! অফিসে, ঠিকানা Plot No. 1, 3 Park Rd, Baridhara, Dhaka 1212

🍁শুধুমাত্র মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা আবেদন জমা নিচ্ছে।

🍁প্রতিদিন জমা হওয়া আবেদন যাচাই করে তারা ফোন করে (এক্ষেত্রে সিরিয়ালের পাশাপাশি বিশেষ কিছু বৈশিষ্ট্য গুরুত্ব দেয়া হয়, ফলে অনেকে ৫-৭ দিনের মধ্যেও কল পায়); কিন্তু বর্তমানে কল আসতে ২৫-৩০ দিন সময় লাগতে পারে। জরুরী প্রয়োজন মনে না করলে ফোন করবে না। ফোন পেলে আবেদনের মূল সেট ও পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে, তখন ভিসা ফি জমা দিতে হবে।

🍁জরুরী চিকিৎসা প্রয়োজন হলে ভিসা আবেদনের সাথে আলাদা একটি আবেদন দিবেন, সেখানে অসুস্থতা ও পূর্বে ভারতে চিকিৎসার বিষয় (যদি থাকে) উল্লেখ করবেন। এই আবেদন ও চিকিৎসার ডকুমেন্টস ইমেইল করে পাঠাবেন -

🍁যে মেডিকেল এর এপোয়েন্টমেন্ট ও ইনভাইটেশন দিবেন- সেই মেডিকেল এর ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে হাইকমিশন বরাবর একটি ই-মেইল করার জন্য অনুরোধ করতে পারেন, তাতে দ্রুত কল পাওয়ার সম্ভাবনা থাকে।

হাইকমিশনের ইমেইল এড্রেসঃ [email protected]

আপনার জরুরি থাকলে অন্য ব্যাবস্থায় আগাতে হবে ৪০ নাম্বার কাউন্টারে আপনার ফাইল ভেরিফাই করে যে, আসলেই এম্বাসী থেকে কল করেছিলো কিনা?

৩৯ নাম্বার কাউন্টারে টাকা জমা দিতে হবে, প্রতি ফর্ম ১৫০০ টাকা।

৩৮ নাম্বার কাউন্টারে কিছুক্ষণ সময় নেবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

এরপর কল করে ফর্ম হাতে দেবে ফিঙ্গারপ্রিন্ট এর জন্য সিরিয়াল নেয়ার জন্য (প্রবেশ মুখে সিকিউরিটিরা বুথ থেকে সিরিয়াল নাম্বার দেবে)!

একবার ফিঙ্গারপ্রিন্ট দিলে পাঁচ বছর ডাটাবেজ এ সংরক্ষণ করা হয়,তাই আগে কেউ ভ্রমণ করলে ফিঙ্গারপ্রিন্ট নাও লাগতে পারে।

১২ বছরের নিচে এবং ৭০ বছরের উপরে কারো যাওয়ার দরকার নেই।

এটেনডেন্ট যে কেউ হতে পারে, তবে উপযুক্ত কারণ দিতে হবে।

🛣️ ঘরের পাশেই এক টুকরো ইউরোপ TUKREY, পাহাড় নদী ও  চা বাগানে ঘেরা এক মায়াবী গ্রাম | আজকে আপনাদের তাবাকোশির  সব থেকে সেরা ...
05/01/2025

🛣️ ঘরের পাশেই এক টুকরো ইউরোপ TUKREY, পাহাড় নদী ও চা বাগানে ঘেরা এক মায়াবী গ্রাম |
আজকে আপনাদের তাবাকোশির সব থেকে সেরা রিসর্ট এর সন্ধান দেবো, তাছাড়া কিভাবে যাবেন কোথায় থাকবেন খরচ সহ সমস্ত খুঁটিনাটি জানুন |
দার্জিলিং জেলায় অবস্থিত তাবাকোশির অন্তর্গত ছোট্ট একটা গ্রাম TUKREY , যা এক কথায় প্রকৃতিপ্রেমীর কাছে স্বর্গরাজ্য। মিরিক থেকে খুব কাছে এই জনপদ হই হট্টগোল কাটিয়ে শুধু সিনিক বিউটির জন্য সেরা ডেস্টিনেশন।
মিরিকের নীচে চায়ের বাগানে ঘেরা ছোট্ট সাজানো গ্রাম এই তাবাকোশি। সামনে দিয়ে বয়ে গেছে ছোট পাহাড়ি নদী। রাম্মামখোলা নদীর ঢালে অপরূপ প্রাকৃতিক শোভা একে অপরূপা করে তুলেছে। মিরিক থেকে মাত্র আট কিমি, গোপালধারা টি এসেস্টের কাছেই এর অবস্থান। রংভঙ মোড় থেকে ছয় কিমি নিচে রংভঙ নদীর পাশেই ছবির মতো সুন্দর তাবাকোশির ছোট্ট একটা গ্রাম TUKREY |

⌛ভ্রমণের সেরা সময়:
বছরের যে কোনও সময় তাবাকোশি যাওয়া যায়। মার্চ মাস থেকে জুন মাসের মাঝামাঝি সময় তবে এই সময়ে এখানে কিন্তু তেমন ঠান্ডা পাবেন না বেশ গরম থাকে | অক্টোবর থেকে ফেব্রুয়ারি উৎকৃষ্ট সময়।
🛣️ তাবাকোশি যাওয়ার উপায় :
সকালে এনজেপি (NJP) স্টেশন পৌঁছে একটা অটো নিয়ে শিলিগুড়ি জংশন চলে যেতে পারেন। তারপর সেখান থেকে মিরিক যাওয়ার একটা শেয়ার গাড়িতে চেপে বসুন, জনপ্রতি ভাড়া ১৫০ থেকে ১৭০ রুপির মত। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে মিরিক পৌঁছে একটা গাড়ি নিয়ে তাবাকোশি রওনা দিয়ে দিন, জনপ্রতি ভাড়া ৫০-৭০ রুপী আর পুরো গাড়ি নিয়ে গেলে ভাড়া পড়বে ৭০০ থেকে ৮০০ রুপির মতো।

আর যদি শিলিগুড়ি বা এনজেপি (NJP) থেকে গাড়ি বুক করে যেতে চান ,
🚙 বোলেরো এবং স্কর্পিও - 3000- 3500/Day
🚓 Innova - 4000/ Day

তাবাকোশিতে কি দেখবেন :
তাবাকশির আনাচে-কানাচে রয়েছে কমলালেবুর বাগান, রয়েছে ভুট্টার ক্ষেত, এলাচের বাগান, আদার বাগান। এখান থেকে দূরে মিরিক টা দেখা যায় পাহাড়ের উপর। এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, তার পাশে এলাচ বাগানে তাবুতে রাত কাটানোর ব্যবস্থা আছে। চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে ঘুরতে ঘুরতে দেখা যায় নানান পাখির আনাগোনা, চারদিকে সবুজের সমারোহ। উপরে চা বাগান থেকে নিচে রঙভঙ নদী ও মন্দির দেখতে দারুন লাগে। পথ চলতে চলতে No Hunting বোর্ড চোখে পড়লে বুঝে নিবেন এখানে মাঝেমধ্যে হরিণ চলে আসে জঙ্গল থেকে।
চাইলে খুব সকালে এখান থেকে গাড়ি নিয়ে টারজাম (Turzum) জায়গাটা ঘুরে আসা যায় যা তাবাকোশী থেকে ৩০ মিনিটের পথ। সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, পুরোটা চা বাগানের মধ্যে দিয়ে।
তাবাকশি থেকে জোড়পোখরি, লেপচাজগৎ, পশুপতির মার্কেট (ভারত-নেপাল সীমান্ত), গোপালধারা চা বাগান, মিরিক লেক, মিরিক মনেস্ট্রি ও পার্শ্ববর্তী এলাকা দেখতে পারবেন।
🏡🏚️কোথায় থাকবেন:
তাবাকোশিতে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:

🏡 Sungava Resort : এখানে 4 টি ডুপ্লেক্স কটেজ ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে | পুরো কটেজ কাঠ দিয়ে তৈরি | একটা কটেজে 3 থেকে 4 জন থাকতে পারবেন | পিছনে রংভঙ নদী সামনে চা বাগান | পুরো রিসর্ট টা এক কথায় অসাধারন | সাথে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট | অন্য কোনো হোমস্টেতে থাকলে অবশ্যই করে অনুরোধ করবো এদের রেস্টুরেন্টে লাঞ্চ টা করবেন | খাবারের কোয়ালিটি এককথায় অসাধারণ |
☎️যোগাযোগ : 96097 23680
খরচ : 2500 / জন প্রতি, থাকা খাওয়া |
🏠সুনাখারী (Sunakhari Homestay) হোমস্টে
একেবারে চায়ের বাগানের পরে ছোট্ট গ্রামের শুরুতেই সুন্দর সাজানো গোছানো হোমস্টে। হোমস্টেতে তিন রকমের ঘর রয়েছে নরমাল, ডিলাক্স আর স্টোন কটেজ|
সুনাখারী হোমস্টে। ☎️যোগাযোগ-০৯৩৩৯৫১৬৭৯৮
🏠টি ভিলেজ হোমস্টে।
☎️যোগাযোগ- বিজয় সুব্বা
৯৪৩৪১৩১৭৩৭
🏡খুশি ফার্ম হাউস।
☎️যোগাযোগ- ৯১৬৩৪২৮৩৮৫
🏚️ঝর্না হোমস্টে।
☎️যোগাযোগ – ৯১৭৫৪৭৯৮৪৭২৮
বাকি হোমস্টে গুলোর খরচ মোটামুটি এই রকম :
ডাবল বেডের মাথা পিছু ভাড়া দিনে ভাড়া ১২০০ টাকা আর ট্রিপল বেডের মাথা পিছু ভাড়া ১৩০০ টাকা। আপনি নিভৃতে একটু একা থাকতে চান? সে ব্যবস্থাও আছে। তবে প্রতিদিনের জন্য ভাড়া ১৫০০ টাকা। চার বেলা খাবার খরচের টাকা আলাদা করে দিতে হয় না, ভাড়ার টাকার মধ্যেই ধরে নেওয়া হয়।

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে? বোডিং দেয় নাই?আপনি অ...
28/12/2024

সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে যাবেন।
ঢাকা এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দিয়েছে?
বোডিং দেয় নাই?
আপনি অবাক হয়ে গেছেন...হিসাব মেলাতে পারছেন না।

বিস্তারিত 👇

যে কোন দেশেই ট্রানজিট নিয়ে থার্ড কান্ট্রিতে যাওয়ার সময় সেকেন্ড কান্ট্রির ট্রানজিট ভিসা লাগে।
তবে যদি টিকিট কাটার সময় সেম পি এন আর এর সেম এয়ারলাইনসে সর্ট ট্রানজিট এ টিকিট নেন তখন লেয়বিলিটি এয়ারলাইন্স এর উপরে বর্তায়।

যেমন আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবেন।ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট নিলেন।ট্রানজিট দিল্লিতে।
আপনার টিকিটে লেখা আছে self Transfer এই ক্ষেত্রে ঢাকা থেকে আপনি বোডিং পাবেন না যদি ইন্ডিয়ার ভিসা না থাকে।

কেনো পাবেন না? 👇
self transfer হলে আপনার লাগেজ চলে যাবে বেল্টে।লাগেজ সংগ্রহ করার জন্যেও আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।ভিসা নাই তাই ইমিগ্রেশন হবে না আপনার।
আপনি বলতে পারেন আমার লাগেজ নাই।
এই ক্ষেত্রে দিল্লি - কুয়ালামাপুরের বোডিং নেয়ার জন্যে হলেও আপনাকে কাউন্টারে যেতে হবে।এর জন্য আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে হবে।

সো এই জটিলতার জন্য ঢাকা থেকেই আপনাকে দিল্লির বোডিং দিবে না।

তাই সেকেন্ড কান্ট্রি ট্রানজিট হয়ে থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে হলে টিকিট ইস্যু করার সময় self transfer এর ব্যাপার টা খুব ভালো ভাবে লক্ষ্য করতে হবে।

কোন কোন ক্ষেত্রে সেম এয়ারলাইনস না হলেও সেম পি এন আর হয় যদি দুইটা এয়ারলাইন্স তাদের কোড শেয়ার করে যাত্রী পরিবহন করে.....

নোট- পোস্ট টা নিজের ওয়ালে শেয়ার করে রাখলে আপনার মত অনেকেই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন টি জানতে পারবে।

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নে...
27/12/2024

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নেপাল ভিসা করার সময় তাকে ভিসা ফি দেওয়া লাগবে প্রথমবার ভিসা করতে নেপাল এম্বাসি বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কোন প্রকার ভিসা ফি নেয় না নেপালের ভিসাটা একদমই ফ্রি আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেপাল এম্বাসিতে জমা দিলে তারা তিন কর্ম দিবস পর আপনাকে ছয় মাসের একটি ভিসা প্রোভাইড করবে যা দিয়ে আপনি নেপাল ৩০ দিন থাকতে পারবেন।
নেপাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১-পাসপোর্ট
২-ছবি
৩-জাতীয় পরিচয় পত্র
৪-ব্যাংক স্টেটমেন্ট
৫- চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স
৬-হোটেল বুকিং
৭-বিমানের রাউন্ড টিকেট
৮- ভিসার আবেদন পত্র

সবগুলো ডকুমেন্টস একত্র করে আপনি চলে যাবেন নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিকানা: নতুন বাজার আমেরিকা এমবাসির পিছনে

ভিসার আবেদন পত্র জমা দেওয়ার সময়: সাধারণত নেপাল এম্বাসি সকাল ৯ টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেই ।

ভিসা ডেলিভারি টাইম: দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেপাল এম্বাসি ভিসা ডেলিভারি করে থাকে।

নেপাল ভিসা নিয়ে যদি কারো কোন প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারব আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য।

শেনজেন ভিসা পাওয়ার সহজ গাইড: ১৪ দিনের মধ্যে অনুমোদন!শেনজেন ভিসার মাধ্যমে ইউরোপের ২৭টি দেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করা যায়। ত...
06/12/2024

শেনজেন ভিসা পাওয়ার সহজ গাইড: ১৪ দিনের মধ্যে অনুমোদন!

শেনজেন ভিসার মাধ্যমে ইউরোপের ২৭টি দেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করা যায়। তবে সঠিক প্রক্রিয়া না জানলে অনেক সময় ভিসা প্রত্যাখ্যান হয়। এখানে আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড শেয়ার করা হলো।

গুরুত্বপূর্ণ ধাপসমূহ:

১. অ্যাপয়েন্টমেন্ট: বেশিরভাগ দেশে অ্যাপয়েন্টমেন্ট নিতে সময় লাগে। সুইডেন দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আবেদন করা যায়।
২. দলিলপত্র প্রস্তুত: ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন।
৩. ভিসা ফি: ফি ১০,৩৫০ টাকা, যা ক্যাশে পরিশোধ করতে হবে।
৪. ছবি: নতুন ছবি ৩৫x৪৫ মিমি আকারে সংগ্রহ করুন।
৫. কভার লেটার: ভ্রমণের তারিখ, উদ্দেশ্য ও দেশের নাম উল্লেখ করে প্রফেশনাল কাভার লেটার তৈরি করুন।
৬. হোটেল বুকিং: বুকিং ডট কম থেকে বুকিং নিন এবং ফ্রি ক্যানসেলেশন অপশন রাখুন।
৭. ব্যাংক স্টেটমেন্ট: ভ্রমণের আনুমানিক খরচ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নিশ্চিত করুন।

ফলাফল:
আবেদনের ১৪ দিনের মধ্যে দূতাবাস পজিটিভ বা নেগেটিভ সিদ্ধান্ত জানায়। যদি ভিসা মঞ্জুর হয়, পাসপোর্টে কোনো অতিরিক্ত কাগজ থাকবে না।

সুইডেন দূতাবাসে আবেদন জমা দেওয়ার সঠিক ঠিকানা ও নিয়ম মেনে আবেদন করলে আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন সহজেই পূরণ হতে পারে।

দিল্লি টু কাশ্মীর ট্রেন: এইবার চালু হতে যাচ্ছে দিল্লি থেকে সরাসরি কাশ্মীরের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। যাত্রা শুরু: ২০২...
20/11/2024

দিল্লি টু কাশ্মীর ট্রেন:
এইবার চালু হতে যাচ্ছে দিল্লি থেকে সরাসরি কাশ্মীরের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
যাত্রা শুরু: ২০২৫
দিল্লি থেকে কাশ্মীর যেতে সময় লাগবে: ১৩ ঘন্টা মাত্র।
ট্রেন ছাড়ার সময়: সন্ধ্যা ৭ টায়।
ট্রেন কাশ্মীরে পৌছানোর সময়: সকাল ৮ টায়।

সম্ভাব্য ভাড়া হতে পারে :
এসি থ্রি টায়ারে ভাড়া হতে পারে ২০০০ রুপি,
এসি ২ টায়ারে ভাড়া হতে পারে ২৫০০ রুপি
এবং
এসি ফাস্ট ক্লাসে ভাড়া হতে পারে ৩০০০ রুপি।
এখন থেকে কাশ্মীর যাত্রা হবে আরো বেশি সহজ।

ইন্ডিয়ান অভ্যান্তরিন যে কোন রাজ্যের ট্রেনের টিকেট এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

১) জেনারেল কোটা।
২) ফরেন কোটা।
৩) ততকাল টিকেট।
৪) প্রিমিয়াম ততকাল টিকেট।
৫) কাউন্টার টিকেট।
৬) অন্যান্য কোটা টিকেট।

এই সকল ধরনের কোটা টিকেট পেয়ে যাবেন আমাদের মাধ্যমে ঘরে বসে।

ঘরে বসে ইন্ডিয়ান ট্রেন টিকেট ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের সাথে - 01715-830283

আইআরসিসি পলিসি আপডেট : ৬ই নভেম্বর , ২০২৪ ------------------গতকাল IRCC তাদের আপডেটেড পলিসি শেয়ার করেছে কিভাবে তারা সিঙ্গে...
08/11/2024

আইআরসিসি পলিসি আপডেট : ৬ই নভেম্বর , ২০২৪
------------------
গতকাল IRCC তাদের আপডেটেড পলিসি শেয়ার করেছে কিভাবে তারা সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করবে। এখন থেকে তারা আর গণহারে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করবেনা।

তারা যেসব বিষয়ের উপর নজর দিবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরছি :

১. আবেদনকারীরা কানা*ডাতে কেন আসবে ? কোনো ওয়ানটাইম ইভেন্ট এর জন্য নাকি তাদের বারবার আসার কোনো কারণ আছে ?
২. আবেদনকারীর / আবেদনকারীর হোস্ট এর যথেষ্ট আর্থিক সামর্থ্য আছে কিনা ? অর্থাৎ , কানা*ডা*তে বারবার ভিসিট করার মতন সামর্থ্য আছে কিনা।
৩. আবেদনকারীর এমন কোনো শারীরিক সমস্যা আছে কিনা যা সময়ের সাথে সাথে অবনতি হতে পারে।
৪. আবেদনকারীর নিজের দেশে ফেরত যাবার মতন যথেষ্ট কারণ আছে কিনা।
৫. আবেদনকারীর কানা*ডা বা অন্য কোনো দেশের ভিসা রিফিউসাল আছে কিনা।
৬. আবেদনকারীর কানা*ডা ব্যতীত অন্য কোনো দেশে ভ্রমণ অভিজ্ঞতা আছে কিনা , থাকলে সেসব দেশে তিনি সকল প্রকার অভিবাসন নীতি অনুসরণ করেছেন কিনা।
৭. আবেদনকারীর নিজ দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়টিও বিবেচনায় নেয়া হবে। (তার মানে পলিক্যাল এসাইলাম এর দরজা বন্ধ করার উপক্রম )

সারকথা : শ্রেণী -বর্ন -গোত্র নিয়ে কথা বলছিনা , তবে আফলাতুন বেওয়া আর মির্জা সাহেবরা ছাড়া জরিনা আর মোখলেস দের ভিসা পাবার দিন শেষ। কিন্তু এটাও ভুলে গেলে চলবেনা যে , জরিনা আর মোখলেসরা কিন্তু থাকবেই। নাহলে দুলাল আর বেলাল দের অর্থনৈতিক চাকা ঘুরবে কি করে ?

বিস্তারিত জানতে কমেন্টে দেয়া সর*কা*রি লিংক পড়ে দেখতে পারেন।

লেখাটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে পারেন।

©

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে...
23/08/2024

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, ইনভাইটেশন দিয়ে ভিসা করাতে পারবেন।

সময়সীমা:
সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়া সময়সিমা কম লাগবে..।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিনকিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺 কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি। প্...
30/06/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে।

একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন।

তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)

আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।

সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

ধন্যবাদ ।

Address

Alif Alay (2nd Floor), 868 Asadgonj, Opposite NGS Chamber
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801715830283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhraman Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhraman Tours & Travels:

Share

Category