জবলে কাবা হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল এজেন্ট

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • জবলে কাবা হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল এজেন্ট

জবলে কাবা হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল এজেন্ট মহান আল্লাহ'র মেহমানদের সর্বোত্তম খেদমত করাই আমাদের মূল লক্ষ্য। We are completely uncompromising in terms of service quality.

Stay with us with likes and messages to take the path of "Jable kaba hajj kafela & travel agent" one step further.

17/06/2026
এবছর অর্থাৎ 2026 সালে বাংলাদেশের জন্য হজ্বের কোটা ছিল ১ লক্ষ ২৭ হাজার +যেখানে মাত্র ৭৮,৫০০ জন মত হাজ্বি ফায়নাল রেজিস্ট্র...
12/06/2026

এবছর অর্থাৎ 2026 সালে বাংলাদেশের জন্য হজ্বের কোটা ছিল ১ লক্ষ ২৭ হাজার +
যেখানে মাত্র ৭৮,৫০০ জন মত হাজ্বি ফায়নাল রেজিস্ট্রেশন করে এবার হজ্ব করেছেন।

অর্থাৎ সুযোগ থাকার পরও প্রায় ৪৮৫০০ জন মত হাজ্বি এবার কম গিয়েছে।
শুধুমাত্র সময় মত বুকিং শেষ না করার জন্য।

আর আগামী বার অর্থাৎ 2027 সালে হাজ্বিদের
আরও ভালো সর্ভিস দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করার জন্য
গত বার থেকেও আরও আগেই ফায়নাল বুকিং ও রেজিষ্ট্রেশন শেষ করার তারিখ ঘোষনা দিয়েছে।

আমার তো মনে হচ্ছে যে,
হয়তো আগামী বছর ৫০-৬০ হাজারের কোটা পূর্ণ হবে না।

বাংলাদেশের হাজ্বিদের সঠিক ও সুন্দর ভাবে হজ্ব পালনের জন্য বড় ২টা বাধা আছে আমি মনেকরি...

#প্রথম হলো--
বুইড়া না হওয়া পর্যন্ত বাঙ্গালীগণ হজ্ব করতে চায়না।
কেমন যেন হজ্ব , শুধু বুইড়া বয়োসে দাড়ি পেকে সাদা হওয়ার পর করার বিষয়।

#দ্বিতীয় হলো--
যারা হজ্ব করবে তাদের কেমন যেন ফ্লাইটের পূর্বের দিন
এজেন্সির নিকট টাকা জমা দিতে পরলে ভালো হয়।
পকেটে টাকা থাকার পরও এটা করে।

কিন্তু এটা বোঝে না যে, প্রায় ৬ মাস আগে থেকেই এর প্রসেসিং শুরু করতে পারলে হোটেল মিনার তাবু ভালো পাওয়া যায়।

#শেষ কথা ও আহবান থাকবে...
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে যারা আল্লাহর রহমতে হজ্ব পালন করতে চান,
আপনারা যত দ্রুত পারেন #রেজিষ্ট্রেশন বা #নিবন্ধন করে ফেলুন।

ইনশাআল্লাহ আল্লাহ চাহেতো আপনার রেজিষ্ট্রেশন এবং নিবন্ধন
সুন্দরভাবে আগে থেকে পুরণ করার মাধ্যমে আপনার হজ্জের নিয়ত আল্লাহ আরো সুন্দর করে কবুল করে নিবে।

বিশেষ দ্রষ্টব্য :

হজ্ব ও উমরার বিষয়ে যে কোন পরামর্শ বা সহযোগীতার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোন সময়।
01914-291991

01/06/2026
31/05/2026

আলহামদুলিল্লাহ! 🕋🤍

হজের দিনগুলোতে লক্ষ লক্ষ মানুষের একসাথে চলাচলকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে মিনা থেকে জামরায় বুলেট ট্রেন ব্যবস্থাপনা সত্যিই অসাধারণ একটি উদ্যোগ। হজ কর্তৃপক্ষের এমন দূরদর্শী পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

নিজের কাফেলার প্রিয় হাজীদের নিয়ে এই বুলেট ট্রেনে সফর করার সময় বারবার অনুভব করেছি—যখন সেবার সাথে আন্তরিকতা যুক্ত হয়, তখন কঠিন পথও সহজ হয়ে যায়। প্রবল ভিড়ের মধ্যেও হাজীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং সময়ের সঠিক ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো।

মহান আল্লাহ তাআলা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং পৃথিবীর সকল মুসলিমকে তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করুন।

হজ শুধু একটি সফর নয়, এটি শৃঙ্খলা, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা।

আলহামদুলিল্লাহ…হজ ১৪৪৭ হিজরি সফলভাবে সম্পন্ন হলো। 🤍🕋প্রতি বছর আমরা দেখি লাখো মানুষএকই পোশাকে, একই ডাক নিয়ে, একই গন্তব্যে...
29/05/2026

আলহামদুলিল্লাহ…
হজ ১৪৪৭ হিজরি সফলভাবে সম্পন্ন হলো। 🤍🕋

প্রতি বছর আমরা দেখি লাখো মানুষ
একই পোশাকে, একই ডাক নিয়ে, একই গন্তব্যে ছুটছেন।

কিন্তু এই বিশাল হজযাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে থাকে, অগণিত মানুষের নিরলস পরিশ্রম।

মিনা, আরাফা, মুযদালিফা থেকে মসজিদুল হারাম
লাখো হাজীর চলাচল, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন, পরিচ্ছন্নতা, খাবার, দিকনির্দেশনা

সবকিছু যেন এক সুপরিকল্পিত ব্যবস্থার অংশ।

আলহামদুলিল্লাহ, সৌদি আরব আনুষ্ঠানিকভাবে হজ ১৪৪৭ / ২০২৬ মৌসুম সফলভাবে সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে।

নিখুঁত পরিকল্পনা,
পেশাদার crowd management,
সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা,
উন্নত স্বাস্থ্যসেবা,
প্রযুক্তির কার্যকর ব্যবহার,
নিরবচ্ছিন্ন মাঠপর্যায়ের তদারকি

সব মিলিয়ে রহমানের মেহমানদের সেবায় এক অসাধারণ প্রচেষ্টা আমরা আবারও দেখলাম।

তবে শুধু ব্যবস্থাপনা বললে হয়তো কম বলা হবে

এই সফলতার পেছনে আছেন অগণিত কর্মকর্তা, চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমজীবী মানুষ, যারা দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে হাজীদের সেবায় নিয়োজিত ছিলেন।

হয়তো তাদের অনেকের নাম আমরা কখনো জানব না।
কিন্তু আল্লাহ নিশ্চয়ই জানেন। 🤍

আল্লাহ সৌদি সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও এই হজকে সফল করতে নিরলস পরিশ্রম করা সকল মানুষকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲

আরাফাতের ময়দানে আজ লাখো কণ্ঠে একটাই ধ্বনি—“লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক"সাদা ইহরামে মোড়ানো ক্লান্ত শরীরগুলো হয়তো বিশ্রা...
26/05/2026

আরাফাতের ময়দানে আজ লাখো কণ্ঠে একটাই ধ্বনি—
“লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক"

সাদা ইহরামে মোড়ানো ক্লান্ত শরীরগুলো হয়তো বিশ্রামে আছে, কিন্তু প্রতিটি হৃদয় ব্যস্ত আল্লাহর রহমত আর ক্ষমা পাওয়ার আশায়। এই ময়দানেই ঝরে অশ্রু, কবুল হয় দোয়া, বদলে যায় জীবনের গল্প।

আজ আমাদের প্রিয় হাজীগণ দাঁড়িয়ে আছেন সেই পবিত্র ভূমিতে,
যেখানে বান্দা আর রবের মাঝে দূরত্বটা সবচেয়ে কম হয়ে যায়…

হে আল্লাহ,
সকল হাজীর হজ্জ কবুল করুন,
তাদের দোয়া আমাদের জীবনেও রহমত হয়ে আসুক। আমীন

#আরাফাত
#হজ্জ২০২৬

#দোয়ার_অনুরোধ

25/05/2026

তাবুর শহর মিনার উদ্দেশ্যে হাজীরা—দুনিয়ার সব পরিচয় ছেড়ে একমাত্র রবের ডাকে সাড়া হজ্ব-২০২৬

তাবুর শহর মিনায় হাজ্বীরা—দুনিয়ার সব পরিচয় ছেড়ে একমাত্র রবের ডাকে সাড়া হজ্ব-২০২৬
25/05/2026

তাবুর শহর মিনায় হাজ্বীরা—দুনিয়ার সব পরিচয় ছেড়ে একমাত্র রবের ডাকে সাড়া হজ্ব-২০২৬

আর মাত্র দুইদিন পর, লাখো হাজীদের হৃদয়স্পর্শী মিলনমেলা বসবে পবিত্র আরাফার ময়দানে। এই মহিমান্বিত দিনে বারবার ঘোষণা দেওয়া হ...
23/05/2026

আর মাত্র দুইদিন পর, লাখো হাজীদের হৃদয়স্পর্শী মিলনমেলা বসবে পবিত্র আরাফার ময়দানে। এই মহিমান্বিত দিনে বারবার ঘোষণা দেওয়া হয়—

“যারা আপনাদের কাছে দোয়ার আবেদন করেছেন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদের সকল নেক ও জায়েজ আশা-আকাঙ্ক্ষা কবুল করে নেন।”

আপনাদের মনের গোপন চাওয়া, প্রিয়জনদের জন্য দোয়া কিংবা জীবনের যেকোনো নেক কামনা— কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন।
ইন শা আল্লাহ, আপনাদের দোয়ার আবেদন কাফেলার হাজী সাহেবদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

আল্লাহ তাআলা আরাফার ময়দানের মাকবুল দোয়ায় আমাদের সবাইকে শামিল করুন, গুনাহ মাফ করুন এবং মনের আশা পূর্ণ করে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲🏻

Address

Chowdhury Tower ( 2nd Floor ) 5/6 Hossain Shahid Sohrawardi Road , Opposite GPO , Kotowali
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801914291991

Website

Alerts

Be the first to know and let us send you an email when জবলে কাবা হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল এজেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জবলে কাবা হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল এজেন্ট:

Shortcuts

Share

Category