Khoiachora Falls

Khoiachora Falls Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khoiachora Falls, Tour Agency, বড়তাকিয়া, মিরসরাই, চট্রগ্রাম, Chittagong.

Way to
13/08/2020

Way to

Climbing
13/08/2020

Climbing

13/08/2020
23/08/2017
ঝিরিপথ
02/07/2017

ঝিরিপথ

ঝর্ণার শীতকালীন অবস্থা :( :(
21/11/2014

ঝর্ণার শীতকালীন অবস্থা :( :(

22/10/2014

আমরা নিজেরাই প্রকৃতির অজানা সৌন্দর্য গুলো আবিষ্কার করি, আবার আমরাই সে সৌন্দর্যকে হূমকির মুখে ঠেলে দিই নিজেদের অজান্তে কিছু কিছু ভুল করে। প্রকৃতির সৌন্দর্য অটুট রাখাই আমাদের একান্ত কামনা

21/10/2014



Detail bornnona holo.aita khubi sundor but keu jodi
jhornar mukh dekhta chan toba khubi risky place
hoea uthta para ai jhorna

21/10/2014

#ফাইমুন_মাহমুদ

বাংলাদেশের সুন্দরতম প্রাকৃতিক ঝরনাগুলোর
মধ্যে খৈয়াছড়া নিঃসন্দেহে অন্যতম একটি। চট্টগ্রাম
উত্তর বনবিভাগের বারৈয়াঢালা জাতীয়
উদ্যানের ভেতরে অনিন্দ সুন্দর এই জলপ্রপাতের
অবস্থান। একে একে নয়টি বড় ধাপে এই জলপ্রপাত
থেকে অনবরত ঝরছে পানি।
এছাড়া ছোট আরও অনেকগুলো ধাপ আছে।
সারা বছর এগুলোতে পানির প্রবাহ থাকলেও
বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে পানি বেশি থাকে।
ঢাকা থেকে রাতের বাসে গিয়ে সারাদিন
ঘুরে আবার রাতের বাসেই ফিরে আসা যায় এই
জলপ্রপাত বেড়িয়ে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই
ছাড়িয়ে আরও কিছুটা সামনে গেলে বড়
তাকিয়া বাজার। এর আগেই হাতের বাঁয়ে সহজেই
চোখে পড়বে খৈয়াছড়া জলপ্রপাতের সাইনবোর্ড।
এখান থেকে সরু পিচঢালা পথ চলে গেছে ভেতরের
দিকে। এক কিলোমিটার সামনে গেলেই
চোখে পড়বে ঢাকা-চট্টগ্রামের রেল লাইন। সেখান
থেকে মেঠো পথ ধরে সামান্য পথ হাঁটার
পরে একটি ঝিরিপথ। এই ঝিরিপথ ধরে আরও প্রায়
সাড়ে তিন কিলোমিটার হাঁটার পরেই পাওয়া যায়
খৈয়াছড়ার প্রথম ধাপ। তবে স্থানীয় কোন গাইডের
সহায়তা নিলে পথ কিছুটা সংক্ষিপ্ত হতে পারে।
খৈয়াছড়ার প্রথম ধাপ দেখলেই যে কারও মন
ভালো হয়ে যাবে। বেশ উঁচু থেকে পাহাড়ের
নিঃশব্দতা ছাপিয়ে নীচে পড়ছে পানি। এর পাশ
দিয়েই খাড়া পাহাড়
বেয়ে উঠতে হবে বাকী নয়টি ধাপ।
খাড়া পাহাড়ের গা বেয়ে উঠার পরে সামান্য
কিছু নীচে নামার পরে এর দ্বিতীয় ধাপ। এ
ধাপটি প্রথম ধাপ থেকে একেবারেই আলাদা। সরু
জায়গা থেকে প্রবাহিত ঝরনাধারা একটু
নীচে এসেই প্রসারিত হয়ে গেছে এখানে।
দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপটি আরও
বেশি স্বতন্ত্র। এ
জায়গা থেকে ভালোভাবে তিনটি ধাপের প্রবাহ
দেখা যায়। গোসল করার জন্যও বেশ ভালো এই ধাপ।
অনেকটা বড়সর পুকুরের মতো জলাধার আছে এখানে।
এখান থেকে একেবারে ঝরনার পাশ
থেকে খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে চতুর্থ ধাপে।
তবে এ ধাপ থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ধাপের
উচ্চতা তুলনা মূলক কম। ওঠাও বেশ সহজ।
খৈয়াছড়ার অষ্টম ধাপটি আবার একটু উঁচুতে। তবে এ
ধাপ বেশ প্রসারিত। এখান
থেকে কিছুটা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠলেই নবম
ধাপ। এখানেও জলপ্রপাতের ঠিক
নীচে মাঝারি আকারের একটি গর্ত। এটিও গোসল
করার জন্য ভালো। খৈয়াছড়ার সর্বশেষ এই ধাপ
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে। এ
জায়গা থেকে পাহাড় বেয়ে আরও
কিছুটা উপরে উঠা যায়। ওঠা খুবই কষ্টসাধ্য।
তবে উঠতে পারলে বাড়তি একটি পাওয়া পাহাড়চূড়া থেকে হবে দূরের
সমুদ্র দেখা।
পাহাড়ে ওঠার থেকে নামা সহজ। এ
জানা কথাটি খৈয়াছড়ার জন্য বেমানান।
এখানে ওঠাও যেমন কঠিন, নীচে নেমে আসাও ততই
কঠিন। তবে যতই কঠিন হোক এখানকার জলপ্রপাতের
প্রতিটি ধাপ দেখার সঙ্গে সঙ্গে সব কষ্টই দূর
হয়ে যায়। প্রকৃতিকে মনে হয় আরও সুন্দর আরও
আকর্ষণীয়!

Address

বড়তাকিয়া, মিরসরাই, চট্রগ্রাম
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khoiachora Falls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category