ক্বাদেরীয়া হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Comilla
  • ক্বাদেরীয়া হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস

ক্বাদেরীয়া হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্বাদেরীয়া হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস, Travel Company, Abaad Villa, Beside Hazarat Shah Abdullah Gazipuri (Rh) Mazar, Darogabari, Comilla.

"ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ - বিশ্বস্ততা, সেবা ও আত্মিক শান্তির প্রতীক। আমরা অভিজ্ঞতার ভিত্তিতে হজ্জ ও উমরাহ যাত্রার জন্য নির্ভরযোগ্য সেবা প্রদান করি। আমাদের সাথেই পবিত্র যাত্রা পরিকল্পনা করুন এবং এক শান্তিময় অভিজ্ঞতা লাভ করুন।
📞 যোগাযোগ: 01815-019508

আলহামদুলিল্লাহ!ক্বাদেরীয়া হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত হাজী সাহেবদের নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার গুরুত...
03/08/2026

আলহামদুলিল্লাহ!
ক্বাদেরীয়া হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত হাজী সাহেবদের নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার গুরুত্বপূর্ণ জিয়ারতসমূহ— জাবালে সাওর, জাবালে নূর, জাবালে রহমত, আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা, জামারাত, উম্মুল কুরা ইউনিভার্সিটি, জিন মসজিদ ও জান্নাতুল মু'আল্লা— সফলভাবে সম্পন্ন করেছি।

মহান আল্লাহ তাআলা আমাদের সকলের জিয়ারত ও উমরাহ কবুল করুন এবং সবাইকে বারবার তাঁর পবিত্র ঘরের মেহমান হওয়ার তাওফীক দান করুন। আমীন। 🤲
আজ ০৩/০৮/২০২৬ খ্রি.

✨ হজ্জ ও উমরাহ ফেয়ার ২০২৬ ✨আলহামদুলিল্লাহ।চীনা মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হজ্জ ও উমরাহ ফেয়ার ২০২৬-এ উপস্থিত আছেন...
31/07/2026

✨ হজ্জ ও উমরাহ ফেয়ার ২০২৬ ✨

আলহামদুলিল্লাহ।

চীনা মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হজ্জ ও উমরাহ ফেয়ার ২০২৬-এ উপস্থিত আছেন ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত চেয়ারম্যান, আলহাজ শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন হাব (HAAB)-এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার।
আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়ার আবেদন।
আসুন, বিশ্বস্ত সেবার মাধ্যমে পবিত্র হজ্জ ও উমরাহর যাত্রাকে আরও সহজ, সুন্দর ও নির্ভরযোগ্য করে তুলি।

🤲 ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস
আপনাদের বিশ্বস্ত হজ্জ ও উমরাহ সেবায়।

🕋 আলহামদুলিল্লাহ 🤲আজ, ২৬শে জুলাই, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর মাধ্যমে ১০...
25/07/2026

🕋 আলহামদুলিল্লাহ 🤲

আজ, ২৬শে জুলাই, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর মাধ্যমে ১০০ জন সম্মানিত ওমরাহ যাত্রী পবিত্র মক্কা মুকাররমার উদ্দেশ্যে শুভ যাত্রা করেছেন।

এই বরকতময় সফরে মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের আন্তরিক দোয়া—তিনি যেন সকল হাজী ও ওমরাহ যাত্রীর সফর সহজ, নিরাপদ ও কল্যাণময় করেন। তাদের ওমরাহ কবুল করুন, ইবাদত-বন্দেগি উত্তমভাবে আদায় করার তাওফিক দান করুন এবং সুস্থ ও নিরাপদে নিজ নিজ পরিবারে ফিরিয়ে আনুন।

ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস-এর প্রতি আস্থা রাখার জন্য সকল সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা।

আল্লাহ তাআলা সকলের নেক দোয়া ও ইবাদত কবুল করুন। আমীন। 🌹

#আলহামদুলিল্লাহ #ওমরাহ২০২৬ #মক্কামুকাররমা #ক্বাদেরীয়া_হজ্জ_গ্রুপ

আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের পবিত্র হজ্জের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।✨ ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেল...
06/07/2026

আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের পবিত্র হজ্জের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
✨ ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেল
আপনাদের বিশ্বস্ত হজ্জ সেবার প্রতিষ্ঠান

📞 যোগাযোগ করুন:
☎️ 01815-019508
☎️ 01615-610888
☎️ 01711-985022

আজই যোগাযোগ করুন, প্রাক-নিবন্ধন সম্পন্ন করুন এবং পবিত্র হজ্জের প্রস্তুতি শুরু করুন।

🤲 আল্লাহ তাআলা সকলের হজ্জের নিয়ত কবুল করুন। আমীন।

🕋 ২০২৭ সালের পবিত্র হজের প্রাক-নিবন্ধন চলছেআলহামদুলিল্লাহ! ২০২৭ সালের পবিত্র হজ্জের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই শু...
18/06/2026

🕋 ২০২৭ সালের পবিত্র হজের প্রাক-নিবন্ধন চলছে

আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের পবিত্র হজ্জের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা কর্তৃক প্রকাশিত হিজরি ১৪৪৮/২০২৭ সালের হজ্জের সম্ভাব্য কার্যপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কার্যক্রম ২০২৬ সালের জুন-জুলাই মাস থেকেই পর্যায়ক্রমে শুরু হবে।

📌 সম্ভাব্য সরকারি সময়সূচি অনুযায়ী:

✅ ৩০ জুন ২০২৬ থেকে হাজিদের আবাসন সংক্রান্ত তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু।

✅ ১৫ জুলাই ২০২৬ থেকে নুসুক মাসার (Nusuk Masar) প্ল্যাটফর্মে আর্থিক কার্যক্রম এবং আবাসনের বিল্ডিং, রুম ও বেড কোটা বণ্টন কার্যক্রম শুরু।

✅ ২৬ জুলাই ২০২৬ থেকে ২০২৭ সালের হজ্জ যাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা।

✅ ২৯ জুলাই ২০২৬ থেকে মিনা তাবু, ক্যাটারিং, পরিবহন ও অন্যান্য সেবা প্যাকেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম শুরু।

✅ ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, ২০২৭ সালের হজ্জ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপগুলো অনেক আগেই শুরু হয়ে যাচ্ছে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে এখন থেকেই প্রাথমিক প্রস্তুতি ও প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ।

🕌 কেন এখনই যোগাযোগ করবেন?

✔️ হজ্জের পরিকল্পনা আগেভাগে নিশ্চিত করা যাবে।

✔️ প্রয়োজনীয় কাগজপত্র ও আর্থিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

✔️ আবাসন, পরিবহন ও অন্যান্য সেবার ক্ষেত্রে সময়মতো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে।

✔️ সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী সকল কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হবে।

🌿 ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা, আন্তরিকতা ও অভিজ্ঞতার সাথে হজযাত্রীদের সেবা দিয়ে আসছে। নিবন্ধন, প্রশিক্ষণ, ভিসা প্রসেসিং, ভ্রমণ ব্যবস্থাপনা এবং হজ্জ পালন পর্যন্ত সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে আমাদের অভিজ্ঞ টিম।

📲 হোয়াটসঅ্যাপ: 01815-019508

📞 ২০২৭ সালে পবিত্র হজ পালনের ইচ্ছা থাকলে আজই যোগাযোগ করুন এবং আপনার প্রাথমিক প্রস্তুতি(প্রাক-নিবন্ধন)-এর মাধ্যমে নিশ্চিত করুন।

🤲 আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর পবিত্র ঘর জিয়ারত ও মাকবুল হজ আদায়ের তাওফিক দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় ক্বাদেরীয়া হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস ইতোমধ্যে হজ ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম...
11/06/2026

আলহামদুলিল্লাহ,
প্রতি বছরের ন্যায় ক্বাদেরীয়া হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস ইতোমধ্যে হজ ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
সম্মানিত দেশ-ও-প্রবাসী হাজী সাহেবগণ,
বাংলাদেশ সরকার কর্তৃক হজ প্যাকেজ ঘোষণা হওয়ার পর আমরা আপনাদের জন্য বিগত বছরের ন্যায় ৩টি আকর্ষণীয় হজ প্যাকেজ প্রকাশ করব, ইনশাআল্লাহ। যেখানে থাকবে উন্নত মানের আবাসন, যাতায়াত, খাবার, অভিজ্ঞ গাইড, নিয়মিত তালিম এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সার্বিক খেদমত।
বর্তমানে আমরা শুধুমাত্র হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি।

📌 প্রাক-নিবন্ধনের জন্য প্রয়োজন হবে: ✅ পাসপোর্টের ফটোকপি অথবা NID-এর ফটোকপি ✅ ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ✅ একটি সচল বাংলাদেশি মোবাইল নম্বর
💰 প্রাক-নিবন্ধন ফি: ৩০,০০০ টাকা।

প্রিয় হাজী সাহেবগণ,
হজ শুধু একটি সফর নয়; এটি জীবনের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ ইবাদত। নির্ধারিত কোটা পূর্ণ হয়ে গেলে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও নিবন্ধনের সুযোগ পাওয়া যায় না। তাই আপনার হজের স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

🤲 আল্লাহ তা'আলা আপনাদের সকলকে তাঁর পবিত্র ঘরের মেহমান হিসেবে কবুল করুন এবং হজ পালনের তাওফিক দান করুন।

📞 যোগাযোগ:
আলহাজ আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী। স্বত্বাধিকারী, ক্বাদেরীয়া হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস।
🏢 আবাদ ভিলা, দারোগাবাড়ি, কুমিল্লা।
🏢 রাজাপুরা দরবার শরীফ, শাহরাস্তি, চাঁদপুর।
📱 +8801815019508 📱 +8801615610888
আপনার হজের বিশ্বস্ত সাথী — ক্বাদেরীয়া হজ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস।

🕋 ২৬শে জুলাই সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইটে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ 🕋উমরাহ পালনের জন্য আজই যোগাযোগ করুন—✨ ক্বাদেরীয়...
29/05/2026

🕋 ২৬শে জুলাই সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইটে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ 🕋
উমরাহ পালনের জন্য আজই যোগাযোগ করুন—
✨ ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস ✨
একটি বিশ্বস্ত সেবাপ্রতিষ্ঠান
📍 কুমিল্লা অফিস:
আবাদ ভিলা, দারোগাবাড়ি, কুমিল্লা।
📞 মোবাইল: ০১৮১৫-০১৯৫০৮
📍 চাঁদপুর অফিস:
ওয়ারুক বাজার, শাহরাস্তি, চাঁদপুর।
📞 মোবাইল: ০১৮৪৫-৬২৫৮২২
আল্লাহর ঘর জিয়ারতের পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী—
ক্বাদেরীয়া হজ্জ গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস।

৬১০ সালের রমজান মাসের সেই রাতে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন নবী মুহাম্মাদ (সা) ছুটে যান স্ত্রী খাদিজা (রা)-র কাছে। খাদিজা...
27/05/2026

৬১০ সালের রমজান মাসের সেই রাতে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন নবী মুহাম্মাদ (সা) ছুটে যান স্ত্রী খাদিজা (রা)-র কাছে। খাদিজা (রা) তাঁকে সান্তনা দেন, বলেন, "আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনোই লাঞ্চিত করবেন না..."

খাদিজা (রা) ইসলাম গ্রহণ করলেন। তাঁদের ঘরে বড় হওয়া বালক আলী (রা) মুসলিম হলেন। হলেন আবু বকর (রা)-ও। খাদিজা (রা)-র বিজ্ঞ খ্রিস্টান আত্মীয় ওয়ারাকার সতর্কবাণী শুনে অবাক হলেন নবী (সা), বললেন, "আমার লোকেরা সত্যিই আমাকে বের করে দেবে?" সত্যিই। এতই কমলোক ছিল মুসলিমদের মাঝে। পরে তাদের মক্কা ত্যাগ করে ইয়াসরিব চলে যেতে হলো, ইয়াসরিবের নতুন পরিচয় হলো 'মদিনা', মদিনাতুন-নবী। নবীর শহর।

প্রথম ওহীর প্রায় ২৩ বছর বাদে মক্কার কাছে আরাফার ময়দানে জাবালে রহমতের ওপর দাঁড়িয়ে ভাষণ দিলেন। বিদায় হজ্বের ভাষণ। সেই একজন, দুজন, তিনজন মানুষ দিয়ে শুরু হওয়া মুসলিম সমাজে তখন গোটা আরবের লোক যোগ দিয়েছে। ওইদিন ভাষণের সময় উপস্থিত ছিলেন হজ্ব করতে আসা প্রায় এক লাখ চব্বিশ হাজার মানুষ। সেই পাহাড়ের ছবিই দেখা যাচ্ছে, যার চূড়ায় ওই স্তম্ভের ওখানে দাঁড়িয়েই নবী (সা) ভাষণ দিয়েছিলেন।

২০২৬ সালের ৯ জিলহজ্ব হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে হাজির হয়েছেন সতেরো লক্ষাধিক হাজী সংখ্যাটা নিঃসন্দেহে বহুগুণ বেশি হতো যদি আরও লোকের সংকুলান ব্যবস্থা থাকতো, আর না থাকতো আর্থিক সীমারেখার বাধা।

৬১০ সালের সেই রাতে মক্কার কেউই এ ভবিষ্যৎ চিন্তা করেননি, যখন মুহাম্মাদ (সা) কাতর হয়ে জিজ্ঞেস করেছিলেন, "কে বিশ্বাস করবে আমার কথা? কে-ই বা আমার কাছ থেকে এই বাণী গ্রহণ করবে?"

"আমি! আমি বিশ্বাস করি তোমাকে। আমিই প্রথম তোমার কাছ থেকে এই বাণী গ্রহণ করলাম..." বলেছিলেন স্ত্রী খাদিজা (রা)। [তাবাক্বাত, ইবনে সা'দ]

বহু বছর পর, বিদায় হজ্বের দিন নবী (সা) আকাশের দিকে তর্জনী তুলে জনসমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, "আমি কি বাণী পৌঁছে দিতে পেরেছি?"

লাখো জনতা সমস্বরে চিৎকার করে জানালো, "জ্বি!"

নবী (সা) তখন তিনবার বললেন, "আল্লাহ, তুমি সাক্ষী থেকো; আল্লাহ, তুমি সাক্ষী থেকো; আল্লাহ, তুমি সাক্ষী থেকো!"

আরাফার জমায়েত শেষে এবার কুরবানির পালা।

ঈদ মোবারক সবাইকে!

26/05/2026

” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌”

🕋 আরাফাতের ময়দানে আলোচনা, তালিম ও মুনাজাত 🕋আলহামদুলিল্লাহ! আজ পবিত্র আরাফাতের ময়দানে হাজীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে ঈমান জা...
26/05/2026

🕋 আরাফাতের ময়দানে আলোচনা, তালিম ও মুনাজাত 🕋

আলহামদুলিল্লাহ! আজ পবিত্র আরাফাতের ময়দানে হাজীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে ঈমান জাগানিয়া আলোচনা, গুরুত্বপূর্ণ দ্বীনি তালিম ও হৃদয়স্পর্শী মুনাজাত।
এই মহিমান্বিত দিনে আল্লাহর রহমত অবারিতভাবে বর্ষিত হয় এবং বান্দার দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে আরাফার দিন অত্যন্ত ফযিলতপূর্ণ।

আলোচনায় হজ্জের তাৎপর্য, তাওবা, তাকওয়া, আত্মশুদ্ধি ও উম্মাহর কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
তালিমে কুরআন ও সুন্নাহর আলোকে হাজীদের করণীয় ও আমল সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে।

পরিশেষে অনুষ্ঠিত হয় আবেগঘন মুনাজাত, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, ক্ষমা, রহমত ও নাজাত কামনা করে আল্লাহর দরবারে অশ্রুসিক্ত প্রার্থনা করা হয়।

🤲 হে আল্লাহ!
আরাফাতের এই বরকতময় দিনের উসিলায় আমাদের সকল গুনাহ মাফ করে দিন, হজ্জকে কবুল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

Address

Abaad Villa, Beside Hazarat Shah Abdullah Gazipuri (Rh) Mazar, Darogabari
Comilla
3500

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 12:00
14:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when ক্বাদেরীয়া হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share