07/11/2026
সে সময় কক্সবাজার এত বড় ছিলনা। বলছি, ঐ সময়ের কথা যখন ডলফিন মোড় হয়নি, কলাতলী ছিল অজোপাড়া গা। সন্ধ্যার পরে ভয়ে আমরা ঐদিকে যেতাম না।
বর্তমান বাস টার্মিনালের ডানপাশ ঘেষে , BDR সিনেমা হলের সামনে দিয়ে লালদিঘী পাড়ে এসে বাস থামতো। আর লাবনী বীচে এসে শহর শেষ। কিন্তু ঐসময় কক্সবাজারে প্রচুর ফরেনার আসতো। শৈবালের সাসনে গলফ মাট ছিল। অনেক অনেক সুন্দর ছিল তখন।
পস্ হোটেল বলতে ছিল, সায়মন, সী কুইন, নিরিবিলি।মধ্যবিত্তদের জন্য প্যানোয়া, পালংক্যি, নীশান হোটেল আর নিম্ন বিত্তদের জন্য কিছু টিনসেট বোর্ডিং। পরে পরে হোটেল হলিডে হলো।
কক্সবাজারের কোন জায়গার নামকরন ফরমালি করা হয়নি।হোটেলের নামেই জায়গা চিন্হিত করা হয় যেমন হলিডে মোড়, লাবনী বীচ, সৌগন্ধা বীচ। এটার ভিন্নতা পেয়েছে মেরিন ড্রাইবে গিয়ে। ঐসব জায়গায় হিমছড়ি বীচ, ইনানী বীচ, পাটুয়ারটেক বীচ নামকরন হয়েছে এলাকার নামে।
আমি এত দুরন্ত ছিলাম যে কক্সবাজার হাইস্কুলে পড়া অবস্হায় ক্লাস ৭ হতে ক্লাস এইটে উঠার সময় অংক, ইংরেজী দুটিতেই ফেইল মারি। এর কারন ছিল, আমার বন্ধু আলামিন। সারাদিন আলামিনের সাথে থাকতাম। জেলা সাতার প্রতিযোগিতা হয়েছিল এসপি অফিসের পাশের পুকুরে। সে প্রথম আর আমি হয়েছিলাম দ্বিতীয়।
তার কাজ ছিল, ডাব, আতা এসব চুরি করার জন্য গাছে উঠা, আমার কাজ ছিল, লোকজন পাহাড়া দেয়া।
সমস্যা হতো, যেদিন ২/১ টা বেশী আতা পেতাম, আর আতা যদি কাচা থাকতো, ঐটা মা না দেখার মতো করে চালের ড্রামে লুকিয়ে রেখে কিভাবে পাকাবো।
তো অষ্টম শ্রেনীতে, আমাকে পাঠিয়ে দেয়া হলো কিশলয়ে। যেটা জেলখানা স্কুল নামে পরিচিত। অনেকটা ক্যাডেট মাদ্রাসা বলতে পারেন। প্রাইমারীতে আমি কিন্তু ভাল স্টুডেন্ট ছিলাম। ক্লাস থ্রিতে সম্ভবত আমি বৃত্তি পেয়েছিলাম বা রোল ২ হয়েছিল। খুশি হয়ে বাহারছড়া বাজার হতে সিঙগারা কিনে , বাহারছড়া স্কুলের সকল শিক্ষক আর ছাত্রদের বাবা খাইয়েছিলেন।সে সময় আমার বন্ধু গিয়াসের সাথে আমার মনোমালিন্য চলছিল।
সে সিংগারাটা খেয়ে জোরে জোরে স্লোগান তুললো- বাসী সিঙগারা , বাসী সিংগারা ( বাই সিংগারা ). আমার তো মেজাজ খারাপ। এর পরে প্রায় বছর খানেক, সে আমাকে দেখলেই এ নামে ডেকে ক্ষেপাতো। আর আমি ও তাকে বলতাম, তুই বাজে ছাত্র। তার সাথে মারামারিতে পারার সম্ভাবনা কম ছিল, তাই মারামারি করিনি। আমি, সে আর মফিজ- আমাদেরকে বলা যায় ল্যাংটা কালের বন্ধু। কারন, আমরা কাপড় চোপড় খোলেই একসাথে গোসল করতাম ( lol )আরো ছোট বেলায়। পৃথিবীর সব একদিকে, আর ল্যাংটা কালের বন্ধু অন্যদিকে। এদের সাথে আমার বছর ৫ বছরে একবার কথা হয় এখন। কিন্তু আমি জানি, আমার মতো তারা ও আমাকে অনেক মিস্ করে।
ঐ কিশলয় হতে প্রতি ৩ মাস পর পর যখন ছুটি পেতাম, বাস দিয়ে এসে লালদিঘী পাড়েই নামতাম। আমাদের জন্মের ও আগে, মেইন বীচ কিন্তু ছিল, বর্তমান এয়ারপোর্টের দেয়ালঘেষে যে বীচ। বর্তমানে সে রাস্তা বন্ধ। এটাকে বলা হয় পুরাতন ঝিনুক মার্কেট রোড। ছোটবেলায় আমরা স্কুল হতে এ বীচে ও যেতাম। ১৯৯১ সালের ঘুর্নিঝড়ের পর কুতুবদিয়া মহেশখালীর ঘরহারা মানুষ এসে এখানে কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া করেছে।
আমি কিন্তু নার্সারী আর ক্লাস টু পর্যন্ত পড়েছি কস্তুরাঘাট স্কুলে। থাকতাম তখন ঝাউতলা, পরে বনানী বিতান।থানার সামনের রোডে অনেক উচা উচা গাছ ছিল। ঐসব গাছ হতে যে ফলের বীচি পড়তো , এসব নিয়ে আমরা মার্বেল খেলতাম।
কক্সবাজারে কোন স্যুটিংপার্টি আসলে, তারা উঠতো নিরিবিলির পাশে আমার খালার কহিনুর হোটেলে, কিন্তু খেতো আমাদের ডায়মন্ডে - যেটা সায়মনের পাশে টিনসেট রেস্তোরা ছিল।
কক্সবাজারের ইতিহাস নিয়ে কোন ইতিহাসবিদ খুব একটা লিখেননি কেন আমার জানা নেই। তবে বৃদ্বদের কাছে যা শুনেছি, তাতে আন্দাজ করা যায়- কক্সবাজার আসলে ছিল একটি মগ্ ( চাকমা ) অধ্যুষিত বৌদ্বদের আবাসভূমি যারা পাহাড়েই থাকতো যখন কোন রাস্তাঘাট হয়তো হয়নি। এ কারনেই কক্সবাজারে পাহাড় চৌড়ায় প্যাগোড়া দেখবেন। এসব প্যাগোড়াকে সিরিয়াসলি সংরক্ষণ করা দরকার ছিল। হোটেল রাচী, হোটেল প্যানোয়া, হোটেল পালংক্যি এসব নাম দেখলেই বুঝা যায় এটি বার্মিজ এলাকার অংশ ছিল।
উখিয়া আমার শ্বশুরবাড়ি হওয়ায় ঐ এলাকার অনেক ইউনিয়নের নাম জানি। হলদিয়া পালং, জালিয়া পালং এরকম অনেক নাম। এ পালং নামটি অবশ্যই বার্মিজ!!!
অনেকে হয়তো খেয়ালই এখন করেনা, পুরাতন কক্সবাজার সম্পুর্নটি কিন্তু একটি পাহাড়ের উপরে। বাহাছড়া হতে এসপি অফিসের সামনে দিয়ে , বা দাসের দোকান হতে থানা রোডের দিকে উঠতে অনেক বড় স্লোপ। কারন এগুলো সব বড় পাহাড় ছিল। আমরা ছোটবেলায় কোন জলাবদ্বতা দেখিনি।
কারন , প্রকৃতিগতভাবে , কিংবা ব্রিটিস আমলে, বা বৌদ্বদের প্রাচীনযুগে যে নালা করা হয়েছিল এগুলো মিনিমাম ১৫ ফিট deep এবং ৮-১০ ফিট চওড়া। পানি রাস্তায় থাকার কোন কারন ছিলনা। উচা জায়গা হতে নালায় পানি পড়ে , হয় কস্তুরাঘাট, বা ৬ নং ঘাট হতে সোজা সাগরে গিয়ে পড়তো। এ নালাগুলো দেখবেন, দাসের দোকানের সামনে, কক্সবাজার থানার সামনে।
৪০-৫০ বছর গিয়ে প্রযুক্তি এগিয়েছে কিন্তু দুর্নীতির কাছে প্রকৃতি হেরে গেছে। ২০২০ এ দেশে গিয়ে দেখলাম শহর জুড়ে কুড়াকুড়ি। নতুন নালা হচ্ছে। পরে শুনলাম, নালার ভেতরে ময়লা আবর্জনা রেখেই উপরে ঢাকনা দিয়ে ফুটপাত করে দেয়া হয়েছে। ভাবতে অবাক লাগে, মানুষ কেমনে এসব পারে।
সে সময়ে কক্সবাজারের প্রসিদ্ব ২ টি রেস্টুরেন্টের ১টি নিরিবিলি যার মালিক বর্তমান কক্সবাজার এমপির বাবা। অন্যটি ডায়মন্ড রেস্তোরা। তাই যত actor actress আসতো অন্তত একবার আমাদের রেস্তোরায় আসতে।
একবার গিয়ে পেলাম জনপ্রিয় তারকা তৌকির আহমেদকে। অনেক আদর করলো।
সিনেমার বিভিন্ন ডাইরেক্টর আমাদের বাসায় পরিবার সহ দাওয়াত খেতে আসতো। একবার এরকম এক পরিবার আসলো ঢাকা হতে । আন্কেলের মেয়ে আমার সমবয়সী। খুব সুন্দর করে শুদ্ব বাংলায় কথা বলছে। আমার রুমে গিয়ে, দেখলো, আমার বালিশের নীচে বই।
সে আমাকে জিঙ্গাসা করলো, তুমি কি অনেক পড়াশোনা করো? অনেক ভাল ছাত্র?
আমি বললাম, কেন? সে বললো, তোমার বালিশের নীচে বই দেখলাম। আমি একটু মাথা নিচু করে বললাম, ঘরের টিচার পড়া দেয়। মুখস্ত বলতে না পারলে, হাত জানালায় রেখে ১০ বেত মারে।
আমি যেহেতু ভুলে যায়, তাই বই বালিশের নীচে রেখেছি।
আহারে, এরকম একটা ছোট বাচ্চাকে একদিকে গৃহশিক্ষক অন্যদিকে হুজুর- কোন না কোনদিন পিটাতো। তখন মনে হতো- আমার মা নেই, ঘরে সৎ মা হয়তো এজন্যই তারা আমাকে ইচ্ছে করে মারে। যদি ও তা সত্যি ছিল না। কোন কিছুতে কমতি হলে, বাবা বকা দিলে, আম্মার কথা মনে পড়তো।
আজ, এমন দেশে সন্তানদের বড় করছি, টিচার তো দুরে থাক, আমরা মা-বাবা ও যদি সন্তানের গায়ে হাত তুলি, আর সন্তান যদি স্কুলে বা পুলিশের কাছে রিপোর্ট করে, আমাদের শাস্তি পেতে হবে।
প্রতিটি সন্তানের শৈশব হওয়া উচিত ভয়হীন , প্রানোচ্ছল। রেজাল্ট ভাল করলেই কি খারাপ করলেই কি!!! একাডেমিক পড়াশোনার সাথে বাস্তব জীবনের সফলতার খুব একটা বেশী মিল্ নেই।
কক্সবাজারের বর্তমান প্রধান আকর্ষন মেরিন ড্রাইব। এই রোডে বীচ দেখতে দেখতে ড্রাইব করার মতো আনন্দ পৃথিবীর অন্য কিছুতে আছে বলে আমি মনে করিনা। করোনাকালীন দেশে ১ বছর ছিলাম। BRITANNIA HOLIDAY HOME টি করছিলাম ইনানীতে। ( ৪/৫ পরিবার মিলে সম্পুর্ন ডুপ্লেক্স বাড়ি নিয়ে থাকতে পারেন। খুব লাক্সারীভাবে করেছি)। তাই শ্বশুরবাড়ি থাকতাম। সন্ধ্যায় বন্ধুদের সাথে কেরামবোর্ড খেলতে আসতাম, রাত ১২টা ১টায় ফেরত যেতাম প্রতিদিন। গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে সাগরের গর্জন শুনতে শুনতে রাতের অন্ধকারে একেবারে চুপচাপ পরিবেশে যখন ড্রাইব করতাম, তা ও একদম একা, কিছুটা ভীতিকর হলেও রোমান্চকর।
হিমছড়িতে চায়ের দোকান খোলা থাকতো। এ জায়গায় এসে আড্ডা দিতো রেব, পুলিশ, ডিবি,এরকম আইন শৃংখলা বাহিনীর লোক। এদের অনেকেই আমাকে খুব পছন্দ করা শুরু করলো। কোন কোনদিন না দেখলে ফোন করে জিঙ্গাসা করতো, ভাই আজকে আসবেন না।
ইনানী যাবার পথে এখানে বসে তাদের সাথে চা খেতাম। এখনো দুয়েকজনের সাথে যোগাযোগ আছে।
রেজুব্রিজে BDR চেকপোস্ট করুনাকালীন চলাচলের বিধিনিষেধের সময় প্রথম প্রথম একবার থামালেও পরে আমার গাড়ি দেখলেই হাত নাড়িয়ে সম্ভাষন করতো। মাঝে মাঝে ডেকে বলতো, প্লিজ একটু বসেন। চা খাওয়ায়।
দেশ হতে ৫০০০ মাইল দুরে বসে লিখছি। আর ভাবছি। কেন আমরা বিদেশ আসি। আরো ভাবছি- কেন নিজের দেশের মানুষগুলো নিজেরা বিভিন্ন দলে ভাগ হয়ে একজন আরেকজনের ক্ষতি করি। অথচ, বিদেশের মাটিতে, বাংলাদেশীরা একজন আরেকজনের কত না আপন!!!
#কক্সবাজার #দেশ #বাংলাদেশ #প্রবাসি