Hoq Tours & Travels

Hoq Tours & Travels TRAVEL AGENCY IN COURT BAZAR, COX'S BAZAR.

30/03/2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে
বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন ২০২৩
প্রতি শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত
গাড়ি চলাচল সীমিত থাকবে। যত্রীদের সময় নিয়ে যাত্রা অনুরোধ
রইল।

অনুরোধক্রমে : Hoq Tours & Travels.

13/03/2023

আমরা আপনাকে জানাতে চাই যে, অগ্রহণযোগ্য আইটেমগুলি (তাজা বা হিমায়িত সামুদ্রিক খাবার বা অন্যান্য রান্না করা খাবার / ওষুধ) SV ফ্লাইটে চেক করা/অচেক করা ব্যাগেজের ভিতরে অনুমোদিত নয়।

বোর্ডিং গেটে নিরাপত্তা চেক করার সময় দেখা গেছে যে, বেশিরভাগ যাত্রীই হ্যান্ড ক্যারি ব্যাগেজে খাদ্য সামগ্রী/ ওষুধ বহন করছে যা SV ফ্লাইটে কঠোরভাবে নিষিদ্ধ।

তাই, টিকিট বিক্রি এবং রিজার্ভেশন করার সময় SV ফ্লাইটে উপরোক্ত খাবার বহনের বিধিনিষেধ সম্পর্কে আপনার সমস্ত যাত্রীদের কঠোর অনুস্মারক দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে।

আপনার সব সময় সহযোগিতা এবং সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ.

শুভেচ্ছান্তে

আমরা আপনাকে জানাতে চাই যে, অগ্রহণযোগ্য আইটেমগুলি (তাজা বা হিমায়িত সামুদ্রিক খাবার বা অন্যান্য রান্না করা খাবার / ওষুধ) SV ফ্লাইটে চেক করা/অচেক করা ব্যাগেজের ভিতরে অনুমোদিত নয়।

বোর্ডিং গেটে নিরাপত্তা চেক করার সময় দেখা গেছে যে, বেশিরভাগ যাত্রীই হ্যান্ড ক্যারি ব্যাগেজে খাদ্য সামগ্রী/ ওষুধ বহন করছে যা SV ফ্লাইটে কঠোরভাবে নিষিদ্ধ।

তাই, টিকিট বিক্রি এবং রিজার্ভেশন করার সময় SV ফ্লাইটে উপরোক্ত খাবার বহনের বিধিনিষেধ সম্পর্কে আপনার সমস্ত যাত্রীদের কঠোর অনুস্মারক দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে।

আপনার সব সময় সহযোগিতা এবং সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ.

শুভেচ্ছান্তে
Hoq Tours & Travels

সকালের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ মাস প্রতিদ...
01/02/2023

সকালের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ মাস প্রতিদিন রাত ২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ থাকবে।
Hoq Tours and Travels.

বাংলাদেশ থেকে হজে যেতে হলে নিবন্ধন করতে হয়। যারা হজে যেতে চান তারা দ্রুত নিবন্ধন করুন।পাড়া-মহল্লার দালালদের কথা বিশ্বাস ...
20/01/2023

বাংলাদেশ থেকে হজে যেতে হলে নিবন্ধন করতে হয়। যারা হজে যেতে চান তারা দ্রুত নিবন্ধন করুন।
পাড়া-মহল্লার দালালদের কথা বিশ্বাস না করে সরাসরি সরকার অনুমোদিত যে কোন হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করুন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ৬৫ বছরের বেশি বয়সের মানুষও হজে অংশ নিতে পারবেন।
যারা হজ পালন করার নিয়ত করেছেন, তারা মানুষিক শারীরিক ও আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। পাসপোর্ট না থাকলে আজই প্রস্তুত করুন। এ মাসেই হজ প্যাকেজ ঘোষণা করবে বাংলাদেশ সরকার।

Hoq Tours & Travels

বিদেশগামী যাত্রীদের জন্য জরুরি সর্তকবার্তাপোষ্টটি শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন।বিশ্ব ইজতেমা ২০২৩ অনুষ্ঠিত হবে ২ প...
14/01/2023

বিদেশগামী যাত্রীদের জন্য জরুরি সর্তকবার্তা

পোষ্টটি শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন।

বিশ্ব ইজতেমা ২০২৩ অনুষ্ঠিত হবে ২ পর্বে। প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য শনিবার রাত ১২টার পর রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস ও কামারপাড়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী মানুষজন।

ইজতেমার কারণে ইতোমধ্যে যানজট দেখা দিয়েছে। এ কারণে বিদেশগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে রওনা দিতে অনুরোধ করা হলো।

বিশেষ করে যারা গাজিপুর হয়ে ঢাকায় প্রবেশ করবেন তারা অবশ্যই অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা দিন।

Hoq Tours & Travels.

আপনি কি শীঘ্রই আকাশপথে ✈ ভ্রমণ করবেন?👉  কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরা...
24/09/2022

আপনি কি শীঘ্রই আকাশপথে ✈ ভ্রমণ করবেন?
👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। Hoq Tours and Travela পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
🧴 হাত ব্যাগে ১০০ মিলি’র বেশি পেস্ট, শ্যাম্পু , শেভিং ক্রিম, বোতলজাত পানীয়, লোশন, সুগন্ধি, প্রসাধনী, টয়লেটরিজ সহ যে কোন ধরণের তরল পদার্থ রাখতে পারবেন না। হাত ব্যাগ রাখতে হলে ১০০ মিলি’র কম তরল পদার্থ একটি পরিস্কার দৃশ্যমান ব্যাগ রাখুন।
💻 ল্যাপটপ, ক্যামেরাসহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।
💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।
👉 বিমানে উঠার আগে আপনাকেও তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। আর্চওয়ে বা বডি স্ক্যানার মেশিনে পার হবার আগেই মানিব্যাগ, মোবাইল, পাসপোর্ট, টাকা পয়সা, চাবি সহ অন্যান্য ছোট জিনিসপত্র হাত ব্যাগ রাখুন। তাহলে এগুলো ভুলে ফেলে যাবার আশঙ্কা থাকবে না।
🧳 এয়ারলাইনের নির্ধারিত ওজনের বেশি কোন কিছু হাত ব্যাগে রাখবেন না।
🔪 ছুরি, রেজার ব্লেড, বক্স কাটার, কাঁচি, তলোয়ারসহ যে কোন ধরণের ধারলো কিংবা সুচালো কিছু হাত ব্যাগে রাখবেন না। এমন কি খেলনা পিস্তলও হাত ব্যাগে রাখবেন না।

Hoq Tours and Travels.

সাউথ আফ্রিকা প্রবাসীদের দৃষ্টি আর্কষণপ্রতিনিয়ত সাউথ আফ্রিকার  জোহান্সবার্গ থেকে আসা কিছু যাত্রীর লাগেজ কাটা পাওয়া যায়। য...
24/08/2022

সাউথ আফ্রিকা প্রবাসীদের দৃষ্টি আর্কষণ
প্রতিনিয়ত সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে আসা কিছু যাত্রীর লাগেজ কাটা পাওয়া যায়। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা গেছে, এসব লাগেজ সাউথ আফ্রিকার জোহান্সবার্গ বিমানবন্দর থেকে কেউ কেটেছে। এজন্য যারা সাউথ আফ্রিকা থেকে যারা আসবেন তাদের মোবাইল, ল্যাপটপ, ট্যাব, গয়নাসহ মূল্যবান জিনিসপত্র বুকিং লাগেজে না দিয়ে সঙ্গে হাত ব্যাগে রাখার পরামর্শ রইলো।
গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, লাগেজ নষ্ট হলে কিংবা চুরি হলে ক্ষতিপূরণ দেবার দায়িত্ব এয়ারলাইনের। বিমানবন্দরে লাগেজ নেয়ার সময় ভালো করে দেখে নিতে হবে। বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড কিংবা আপনি যে এয়ারলাইনে ভ্রমণ করেছেন তাদের অফিসে অভিযোগ দিন। বাড়িতে গিয়ে অভিযোগ দিলে আপনার অভিযোগের গ্রহনযোগ্যতা হ্রাস পাবে।

Hoq Tours & Travels.

**  কোন যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় কী পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন?উত্তর:  বিদেশ থেকে আসা যাত্রী যে ...
10/08/2022

** কোন যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় কী পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন?
উত্তর: বিদেশ থেকে আসা যাত্রী যে কোন পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। তবে আপনি যে দেশ থেকে আনবেন, সেদেশের কোন বিধি নিষেধ আছে কী না জেনে নিবেন। না হলে সে দেশে অর্থ পাচারকারী হিসেবে আইনগত সমস্যার মুখোমুখি হবেন।
বাংলাদেশে আসার পর দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রার বেশি হলে বিমানবন্দরে কাস্টমসে (Foreign Money and Jewelry (FMJ) এফএমজে ফমের মাধ্যমে ঘোষণা প্রদান করতে হয়।
** বিদেশ থেকে আনীত বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখা যায় কী?
উত্তর: যে কোন বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক
মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন। কিংবা অনুমোদিত ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সী ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন, পরবর্তী বিদেশ যাত্রার সময় সঙ্গে নিয়েও যেতে পারেন।
তবে দশ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত হলে দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে/ লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্টে জমা
রাখা বাধ্যতামূলক।

Hoq Tours & Travels.

✅বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষা কোন বিধি নিষেধ বাংলাদেশের বিমানবন্দরে নেই।✅বিদেশ যেতে করোনার ভ্যাকসিন সংক্রান্ত...
08/08/2022

✅বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষা কোন বিধি নিষেধ বাংলাদেশের বিমানবন্দরে নেই।
✅বিদেশ যেতে করোনার ভ্যাকসিন সংক্রান্ত কোন বিধি নিষেধ বাংলাদেশের বিমানবন্দরে নেই।
✅ তবে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে আগেই জেনে নিন, আপনাকে সেই দেশের নির্দেশনা অনুসরণ করে হবে।

Hoq Tours & Travels.

বিদেশে যেতে কিংবা দেশে আসতে অন্যের দেওয়া মালামাল টাকার বিনিময়ে কিংবা অনুরোধে বহন করা থেকে বিরত থাকুন। এমন কি আত্মীয় স্বজ...
04/08/2022

বিদেশে যেতে কিংবা দেশে আসতে অন্যের দেওয়া মালামাল টাকার বিনিময়ে কিংবা অনুরোধে বহন করা থেকে বিরত থাকুন। এমন কি আত্মীয় স্বজন হলেও বহন করবেন না।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে “অন্যের দেওয়া মালামাল ” বহন করে চোরাচালান, মাদক মামলায় অনেক প্রবাসী জেলে আছেন। ফলে আপনার নিজের নিরাপত্তার স্বার্থে অন্যের দেওয়া মালামাল টাকার বিনিময়ে কিংবা অনুরোধে বহন করা থেকে বিরত থাকুন।

Hoq Tours & Travels.

বাংলাদেশ আসার পর  লাগেজ বেল্টে গিয়ে দেখেন আপনার লাগেজ আসেনি, তাহলে দ্রুত বিমানবন্দরের  ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগ গিয়ে ...
21/07/2022

বাংলাদেশ আসার পর লাগেজ বেল্টে গিয়ে দেখেন আপনার লাগেজ আসেনি, তাহলে দ্রুত বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগ গিয়ে অভিযোগ দিন। হারানোর লাগেজের বিষয়ে ‘প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করতে হয়। অভিযোগ করার পর লিখিত পিআইআর কপি বুঝে নিবেন। ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ খুজে পেতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সহায়তা নিন।
পিআইআর করার ২১ দিনের মধ্যে লাগেজ না দিতে পারলে এয়ারলাইন্সগুলো যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। ফলে আপনি যদি পিআইআর না করে বিমানবন্দর থেকে চলে আসেন, আপনি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন।
এয়ারলাইন আপনাকে ২ দিনের মধ্যে লাগেজ বাড়িতে পৌছে দেয়ার কথা বলে নানা ভাবে পিআইআর করতে বাঁধা দেবে। কিন্তু আপনি পিআইআর করা ছাড়া কোন অবস্থায় বিমানবন্দর ত্যাগ করবেন না।
বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কিংবা এয়ালাইন যদি প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করতে না চায় বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষকে অভিযোগ জানান। মনে রাখবেন, পিআইআর করা ছাড়া বিমানবন্দর থেকে চলে আসলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পিআইআর (PRI) করা ছাড়া কোন অবস্থায় বিমানবন্দর ত্যাগ করবেন না।
বর্তমানে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ইতিহাদ, ফ্লাই দুবাই, মালয়েশিয়ান এয়ারলাইন, এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ার, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজের যাত্রীরা সব চেয়ে বেশি লাগেজ নিয়ে ভোগান্তিতে পড়ছেন। যাত্রীর সঙ্গে একই ফ্লাইটে লাগেজে আনছে না। এভিয়েশন খাতের পরিভাষায় এটাকে বলা হয় “লাগেজ লেফ্‌ট-বিহাইন্ড” ।
বাংলা এভিয়েশনের পরামর্শ, আপনি যে এয়ারলাইনের যাত্রী হন না কেনো, হারানোর লাগেজের বিষয়ে ‘প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করে তারপর বিমানবন্দর ত্যাগ করুন।

Hoq Tours & Travels.

Address

N. Alam Shopping Complex, 2nd Floor, Court Bazar, Ukhiya
Cox's Bazar
4750

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801753557117

Alerts

Be the first to know and let us send you an email when Hoq Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hoq Tours & Travels:

Share

Category