NearTo Hotel

NearTo Hotel The journey of a thousand miles begins with a single step

31/12/2023

Hotel Coral Hotel Coral Reef,Cox’s BazarHotel Coral Reef,Cox’s BazarHotel Coral Reef,Cox’s Bazar Bazar শুরু হ'য়ে গেছে নতুন বছরের অফার, মাত্র ১৮৯৯ টাকা থেকে শুরু রুম ভাড়া...

31/12/2023
**কাঁচা আমের ভরা মৌসুমে নিজেই বানিয়ে নিন কাসুন্দি। বাজারের অস্বাস্থ্যকর কাসুন্দি কিনে খাওয়ার আর দরকার নেই! কিভাবে বানাবে...
19/04/2023

**কাঁচা আমের ভরা মৌসুমে নিজেই বানিয়ে নিন কাসুন্দি। বাজারের অস্বাস্থ্যকর কাসুন্দি কিনে খাওয়ার আর দরকার নেই! কিভাবে বানাবেন? চলুন, রেসিপি দেখে নেয়া যাকঃ

কাসুন্দিঃ

কাঁচা আম কুচি-- ১ কাপ
সাদা সরিষা-- ১/২ কাপ
কালো সরিষা-- ১/২ কাপ
কাঁচামরিচ-- ৮-১০ টি
আদা কুচি-- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া-- ১ চা চামচ
সরিষার তেল-- ১/২ কাপ
ভিনেগার-- ১/২ কাপ
পানি-- ১/২ কাপ+পৌনে ১ কাপ
এবং সরিষা বাটার জন্যে যতোটুকু প্রয়োজন।
লবণ ও চিনি-- স্বাদমতো

যেভাবে করবেনঃ

কাঁচামরিচ, আদা ও লবণ দিয়ে সরিষা বেটে নিন। ব্লেন্ডারে ১/২ কাপ পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
আম-সরিষার মিশ্রণের সাথে চিনি, ভিনেগার ও পানি মিশিয়ে রাখুন।

মৃদু আঁচে একটি প্যানে তেল গরম করে তাতে হলুদ গুঁড়া মিশিয়ে নিন। এইবার সরিষার মিশ্রণ ঢেলে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিন। যখন বুদবুদ বা বলক ওঠা শুরু হবে তখনই নামিয়ে নিন। সব মিলিয়ে ৫-৬ মিনিটের বেশী চুলায় রাখার দরকার নেই।

**ঠান্ডা হলে বয়াম/বোতলে ভরে সংরক্ষণ করুন।

**নোটসঃ

১। সাদা-কালো দুইরকম সরিষা দেয়ার কারণ হলোঃ কালো সরিষায় ঝাঁজ বেশী আর সাদা সরিষা রঙ সুন্দর করার জন্যে।

২। সরিষা বাটার সময় কাঁচামরিচ ও লবণ মিশিয়ে বাটলে সরিষা তিতা/তেতো হবেনা।

৩। কাসুন্দি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্যে ভিনেগার অবশ্যই দিতে হবে। আর নয়তো ভিনেগার/সিরকা দেয়ার প্রয়োজন নেই।

#হোমমেড #কাসুন্দি

#বীথিজগলুল

**নামে পোলাও, কিন্তু স্বাদে একদম বিরিয়ানি! নিজে রান্না না করলে বুঝতেই পারবেন না, এটা পোলাও নাকি বিরিয়ানি!আফগানী চিকেন পো...
16/04/2023

**নামে পোলাও, কিন্তু স্বাদে একদম বিরিয়ানি! নিজে রান্না না করলে বুঝতেই পারবেন না, এটা পোলাও নাকি বিরিয়ানি!

আফগানী চিকেন পোলাওঃ

যা প্রয়োজনঃ

পোলাওয়ের চাল-- আড়াই কাপ
চিকেন-- ১ কেজি
পুদিনাপাতা-- ১ মুঠি'
তেজপাতা-- ২-৩ টি
এলাচ-- ৪-৫ টি
দারচিনি-- ১ ইঞ্চির ২ টুকরা
লং-- ৫-৬টি
পেঁয়াজ কুচি-- ৩-৪টি
টমাটো কুচি -- ২টি
চেরা কাঁচামরিচ-- ৬-৭ টি
গরমমসলা গুঁড়া-- ১ চা চামচ
মরিচ গুঁড়া-- ১ টে চামচ
লবণ-- স্বাদমতো
আদা,রসুন বাটা-- দেড় টে চামচ করে
ঘি-- ৩ টে চামচ
তেল-- পরিমাণমতো
টকদই-- ১/৪ কাপ
পানি-- ৫ কাপ

যেভাবে করবেনঃ

চিকেন ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখুন।

হাঁড়িতে তেল ও ঘি গরম করে আস্ত গরমমসলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ মিশিয়ে বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে আসলে টমাটো কুচি দিন। টমাটো গলে এর কাঁচা গন্ধ চলে গেলে আদা-রসুন বাটা মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এইবার এতে একে একে চিকেন, টকদই, মরিচ গুঁড়া, পুদিনাপাতা ও লবণ মিশিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতোক্ষন না চিকেনের সব পানি বের হয়। ভালোভাবে চিকেন কষিয়ে নিন। চিকেন কষানোর পানি শুকিয়ে, তেল ছেড়ে আসলে পানি মেশান। পানি ফুটে উঠলে চাল, গরমমসলা গুঁড়া ও কাঁচামরিচ মেশান। পানি ও চাল এক লেভেলে আসলে তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে মৃদু আঁচে ১৫-২০ মিনিট দমে রাখুন। আর প্রেশার কুকারে করতে চাইলে পানি ফুটে উঠলে ঢাকনা লাগিয়ে মৃদু আঁচে ১০ মিনিট রান্না করুন। ১০ মিনিট পর আঁচ নিভিয়ে দিয়ে আরও ১০ মিনিট অপেক্ষা করে তারপর ঢাকনা খুলবেন।

**সালাদ, রায়তা কিংবা চাটনির সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু আফগানী চিকেন পোলাও!

#বীথিজগলুল

Cox Deluxe Room Hotel TheCox Today
13/04/2023

Cox Deluxe Room
Hotel TheCox Today

Make this Eid extra special with a relaxing getaway at Inani Beach Resort & Spa. Enjoy 50% off on your stay when you boo...
12/04/2023

Make this Eid extra special with a relaxing getaway at Inani Beach Resort & Spa. Enjoy 50% off on your stay when you book now.
Celebrate Eid with your loved ones at Inani Beach Resort! Don't miss out on this amazing offer!

To know more or, reservation please contact us at 01896 148888, 01896 148989, 01896 148899
Email: [email protected]

Complimentary Services:
• Welcome drinks on Arrival
• Breakfast
• Free Pool
• In room tea & coffee making facilities
• Mineral Water
• Gym
• Free Wi-Fi Internet access
• Car Parking
• Airport Pick & Drop
• Free Netflix
• Many more…

পুরাই আন্ধারমানিক ট্রেইলের ফিল! 💥📍 মেলখুম, মিরসরাই, চট্রগ্রাম। 🇧🇩
12/04/2023

পুরাই আন্ধারমানিক ট্রেইলের ফিল! 💥

📍 মেলখুম, মিরসরাই, চট্রগ্রাম। 🇧🇩

ইলিশ মাছের মরিচ খোলাঃযা প্রয়োজনঃইলিশ মাছ-- ৮-১০ টুকরাশুকনামরিচ বাটা-- ১/৪ কাপকাঁচামরিচ বাটা-- ২ টে চামচরসুন বাটা-- ১ চা ...
10/04/2023

ইলিশ মাছের মরিচ খোলাঃ

যা প্রয়োজনঃ

ইলিশ মাছ-- ৮-১০ টুকরা
শুকনামরিচ বাটা-- ১/৪ কাপ
কাঁচামরিচ বাটা-- ২ টে চামচ
রসুন বাটা-- ১ চা চামচ
হলুদ গুঁড়া-- ১/৪ চা চামচ
জিরা গুঁড়া-- ১ চা চামচ
ধনে গুঁড়া-- ১/২ চা চামচ
চেরা কাঁচামরিচ-- ৭-৮টি
সরিষার তেল-- ৩-৪ টে চামচ
লবণ-- স্বাদমতো

এছাড়াও লাগবেঃ

মাটির খোলা বা লোহার তাওয়া এবং প্রয়োজমতো কলাপাতা।

যেভাবে করবেনঃ

মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের সাথে সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিন। মাছের মিশ্রণটি কলাপাতায় রেখে সুতা দিয়ে বেঁধে দিন। তাওয়া বা খোলায় আরো কয়েক লেয়ার কলাপাতা দিয়ে মাছ দিন। উপরে আরো কিছু কলাপাতা দিয়ে একটি প্লেট দিয়ে চাপা দিয়ে মৃদু আঁচে রান্না করুন। কলাপাতার নীচের দিক পোড়া পোড়া হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অন্য পিঠ-ও পোড়া পোড়া হওয়া পর্যন্ত রান্না করুন। হয়ে গেলে কলাপাতা থেকে মাছ বের করে সার্ভিং ডিশে উঠিয়ে নিন।

**গরম অথবা পান্তা ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজার ইলিশ মাছের "মরিচ খোলা"।

#বীথিজগলুল
#ইলিশ

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ইফতার আইটেম খেজুর আর জ্যুস বা শরবত। কিবির জ্যুস অনেকটা মোহিতো স্টাইলে বানিয়েছিলাম। ক...
09/04/2023

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ইফতার আইটেম খেজুর আর জ্যুস বা শরবত।

কিবির জ্যুস অনেকটা মোহিতো স্টাইলে বানিয়েছিলাম। কিন্তু খেতে মোহিতোর চেয়েও অসাধারণ হয়েছিলো! আমি নিজে খেয়ে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম! এই রমজানের প্রথম ফুডোগ্রাফি!

কিবি জ্যুসঃ

যা প্রয়োজনঃ

কিবি-- ১ টি
মধু/চিনি-- স্বাদমতো
আদা-- ১ টুকরা
বিট লবণ-- ১ চিমটি
কাঁচামরিচ-- ছোটো ১ টি
পুদিনাপাতা-- ২-৩ টি ডগা
লেবুর রস-- ১ টে চামচ
বরফ-- পরিমাণমতো
সফট ড্রিংকস-- পরিমাণমতো

যেভাবে করবেনঃ

হামানদিস্তায় আদা, পুদিনাপাতা, কাঁচামরিচ ও বিট লবণ একসাথে ভালো করে থ্যাতো করে রাখুন।

কিবি ছিলে, ছোটো ছোটো টুকরা করে এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পরে ভালোভাবে ঠান্ডা করে চিনি/মধু মিশিয়ে ব্লেড করে লেবুর রস মিশিয়ে রাখুন।

গ্লাস অথবা গবলেটে প্রথমে থ্যাতো করা পুদিনাপাতার মিশ্রণ দিন, এর ওপর বরফ দিন, এরপর কিবির মিশ্রণ ঢেলে, সবশেষে সফট ড্রিংকস ঢেলে পরিবেশন করুন।

#বীথিজগলুল


Address

Coxs Bazar
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when NearTo Hotel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category