08/11/2025
সেন্টমার্টিন টিকিট ও ট্রাভেল পাস ইস্যু নীতিমালা
(বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নির্দেশনা)
✅ টিকিট ইস্যুর সময় মানতে হবে
1️⃣ তারিখ নির্বাচন
যাত্রার তারিখ ও ফেরার তারিখ সঠিকভাবে দিন।
যাত্রা আজ হলে সকাল ১০টার আগে টিকিট ইস্যু করতে হবে।
2️⃣ প্রধান যাত্রীর তথ্য (বাধ্যতামূলক)
নাম NID/জন্মনিবন্ধন অনুযায়ী।
নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
জন্ম তারিখ NID/জন্মনিবন্ধন অনুযায়ী দিতে হবে।
বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
3️⃣ ডুপ্লিকেট চেক
একই NID/জন্মসনদ বা মোবাইল নম্বর ৫ দিনের মধ্যে পুনঃব্যবহার করা যাবে না।
4️⃣ সহযাত্রীর তথ্য
সব সহযাত্রীর নাম পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে।
সহযাত্রীদের সক্রিয় টিকিট থাকলে প্রধান যাত্রীর টিকিট বাতিল করা যাবে না।
5️⃣ প্রতিটি টিকিটে থাকতে হবে (বাধ্যতামূলক)
“বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক Travel Pass সংরক্ষণ করুন” নোট
QR কোডের পাশে Travel Pass লেখা
QR কোডের নিচে ম্যানুয়াল যাচাই কোড
✅ জাহাজে ওঠার আগে যাচাইয়ের নিয়ম
1️⃣ ফিজিক্যাল টিকিট আবশ্যক
মোবাইল বা PDF কপি গ্রহণযোগ্য নয়।
2️⃣ নির্ধারিত তারিখে ভ্রমণ
টিকিটে উল্লেখিত তারিখ ছাড়া অন্য দিনে যাত্রা করা যাবে না।
3️⃣ QR কোড সংরক্ষণ
কক্সবাজার বন্দরে ফেরার আগ পর্যন্ত QR কোড রাখা বাধ্যতামূলক।
4️⃣ যাচাই ব্যর্থ হলে
স্ক্যান কাজ না করলে ম্যানুয়াল যাচাই হবে।
তাতেও মিল না পেলে ভ্রমণ অনুমোদিত হবে না।
5️⃣ বিশেষ অনুমতি
জাহাজ পরিচালকের অনুমতিতে গেলে QR কোড তথ্য রেকর্ড ও পরবর্তীতে তদন্ত হবে।